এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৬ ১২:৫২371461
  • সব্বাইকে অনেক থ্যাঙ্ণ্কু ! তাহলে নন তৎকালে একটা চান্স নিয়েই দেখি। আমার কোন কিছু বদলাতে হবেনা। আর হাতে এক মাসের সময় আছে।
  • মিলিপিপ্পিং খ্রুক | ১৯ ডিসেম্বর ২০১৬ ১২:৫০371459
  • মানে হীরাভ আরকি।
  • মিলিপিপ্পিং খ্রুক | ১৯ ডিসেম্বর ২০১৬ ১২:৪৮371458
  • ওটা তো আমি অনেকদিন ধরে সেই মুজতবার কাবুল পথের গপ্পোর সাথে মিলিয়ে আসছি -

    "বুখারা-সমরকন্দ, শিরাজ-বদখশান সেই দ'য়ে মজে গিয়ে চিৎকার করে, গালাগাল দেয়, জট খোলে, ফের পাকায়, অস্ত্র সম্বরণ করে, দু'দন্ড জিরিয়ে নেয়, ঢেলে সেজে ফের গোড়া থেকে ঔড্র কায়দায় আরম্ভ করে - 'ক'রে কমললোচন শ্রীহরি, 'খ'রে খগ আসনে মুরারি, 'গ'রে গরুড়..."
  • T | ১৯ ডিসেম্বর ২০১৬ ১২:৩৪371457
  • সবার আইপির এমন সমসাম্য অবস্থা হ'ল কি করে।
  • T | ১৯ ডিসেম্বর ২০১৬ ১২:২৮371456
  • হীরকের টইতে একটা দিগন্তবিস্তৃত কচি ঘাসের খেতের ছবি দেব ভেবেছিলাম। জোর চেপে গেছি। হি হি হি হি...
  • ruby | ১৯ ডিসেম্বর ২০১৬ ১১:৫২371455
  • কলকাতায় নন ততকাল পাসপোর্ট রিনিউ করিয়েছি ২০১৫ ডিসেম্বর মাসে,পিএস কে এপয়েন্টমেন্ট থেকে ঠিক ১০ দিন সময় নিলো নতুনটা বাড়িতে বাই পোস্ট আসতে।মার্চ মাসে আমার এক আত্মীয় করলো,ওরকমই সময় লাগলো। পুরোনোপাসপোর্ট এর ভিসা ভ্যালিড থাকে ভিসার লাস্ট ডেট অবধি, ক্যারি করতে হয়
  • মিলিপিপ্পিং খ্রুক | ১৯ ডিসেম্বর ২০১৬ ১১:৩০371454
  • বাই দ্য ওয়ে, বলুন দিকি সেল্ফি স্টিক কার আবিষ্কার?
  • মিলিপিপ্পিং খ্রুক | ১৯ ডিসেম্বর ২০১৬ ১১:২৮371453
  • বিশেষ কিছু হবে না, থেকে থেকে জাতীয় সঙ্গীত শোনাতে পারে। বা মন্‌ কী বাত।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:৫০371452
  • দেশের ল্যাপটপ ২৪ ঘন্টা প্লাগ পয়েন্টে লাগিয়ে চার্জ দিলে কি অসুবিধে হবে কোনো?
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:৪১371450
  • আরে বে কি, আমি বলে আমার ভাগনী-ভাগ্নীর খবর নিচ্ছিলাম। ফর্সা জামাই। মেয়েও ফর্সা অবশ্যি
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:৪১371451
  • আচ্ছা।
    আমি এই ঝটিকা একদিনের সফর শেষে ফিরলাম, আবার যাবো।

    কাল নাগা-ত্রিপুরী বিয়ে খেলুম।নাগাদের মধ্যে পাশ্চাত্যের প্রভাব বেশ ভালরকম। পোশাক আধা নাগা-আধা ওয়েস্টার্ন। গান, মিউজিক যা বাজছিল, সবই প্রায় ওয়েস্টার্ন। অবার মাঝেমাঝে স্পেশাল গ্রিটিংস মিউজিক। মুখ্যমন্ত্রী আসছেন, সেক্রেটারি আসছেন, তখন। কিন্তু সব মিউজিকই প্রায় অচেনা। তাসা পার্টি বা ব্যাণ্ডে এরকম মিউজিক শুনিনি কভু।
    আর কীসুন্দর সব ত্রিপুরী নাগা পোশাক।
  • মিলিপিপ্পিং খ্রুক | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:৩৯371449
  • পিপির বে?
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:৩৭371448
  • আচ্ছা পিপি বিয়ের খাওয়ানো কবে কিছু অ্যানাউন্স করেছে?
  • d | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:২৯371447
  • আমি ২৮ অবধি আছি। ২৯ চলে যাব।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:২৫371446
  • ওক্কে, থ্যাঙ্কু !

    দমদি, সামনের হপ্তায় কোলকাতা থাকছো ?
  • d | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:১৭371445
  • অ্যাকচুয়ালি পিপির ডাকনামের আদ্ধেকটাও তো মিলি।

    যাই হোক হুচিতিমির সাথে কথা হল এক্ষুণি। মেসেজ করছি আলাদা করে।
  • মিলিপিপ্পিং খ্রুক | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:১৬371444
  • ক্যালাবো।

    জানুয়ারী ৩-৭ বাদ দিয়ে এখানেই।
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:১৪371443
  • হ্যা হ্যা মিলি - দিব্ব্যি হয়েছে - আমি মিলিদি বলে ডাকবো :)
  • d | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:১২371442
  • মিলি, তুমি কি আগামী দু হপ্ত্রা কলকেতা?
  • মিলিপিপ্পিং খ্রুক | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:০৮371441
  • হ্যাঁ তৎকাল দিন সাতেক।

    ট্রান্সফার কীভাবে করে জানি না, কনসুলেটে বলতে পারবে।
  • মিলিপিপ্পিং খ্রুক | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:০৭371440
  • কিন্তু মুকেশকে দিয়ে "মন মাতাল" কেন গাইয়েছিলেন কে জানে। জঘইন্য লাগে গানটা।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:০৬371439
  • ওক্কে। আর তৎকাল হলে হপ্তাখানেক। তাই তো ?

    আর এই স্ট্যাম্প আবার ট্রান্সফার করায় কীকরে ? আবার সেই আম্রিগান এমব্যাসিতে গিয়ে পুরো প্রসিডিওর ফলো করে ?
  • মিলিপিপ্পিং খ্রুক | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:০৪371437
  • ভিসা ভ্যালিড থাকে, তবে অনেকে বলে স্ট্যাম্পটা ট্রান্সফার করিয়ে নিতে। স্পেশ্যালি আমেরিকার ভিসা হলে, কারণ নিয়ম সবই ডায়নামিক।

    কোনো চেঞ্জ না থাকলে "পোস্ট ভেরিফিকেশন" - মানে আগে পাসপোর্ট দিয়ে দেবে, পরে পুলিশ ভেরিফিকেশন। সেক্ষেত্রে দিন কুড়ি লাগে নতুন পাসপোর্ট হাতে পেতে। আর চেঞ্জ থাকলে আগে ভেরিফিকেশন হবে - সব মিলিয়ে মাস খানেক বা মাস দেড়েকও লাগতে পারে।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:০৪371438
  • তবে অভ্যু এই কথাটা মানতে পারলাম না। লতা ; সবিতা চৌধুরীর চেয়ে অনেক অনেক বেশি প্রতিভাবান ও মিষ্টি গলার অধিকারী। ওই গানগুলোর জন্য লতাই যে উপযুক্ত ব্যক্তি সেটা সলিল চৌধুরী নিজেও কিছু ইন্টারভিউ তে বলেছেন।
    এমন কি আশা কে অসাধারণ মনে করলেও; নিজের তৈরী সুর গুলো; লতাতেই মানাবে বেশি এমনটাই মনে করতেন। আশার মৃদু অনুযোগ ও ছিল; এ নিয়ে।
    ওনার কিছু পার্টিকুলার ব্যক্তির কণ্ঠস্বর নিয়ে অবসেশন ছিল। যেমন মুকেশ ও শ্যামল মিত্র কে ভালোবাসতেন তাদের নাসাল ইন্টোনেশনের জন্য।
    আবার হেমন্ত কে পছন্দ করতেন ওনার দেবদত্ত ভয়েস এর মাধুর্য্য এর জন্য। যাকে যে গানের উপযুক্ত;তাকে সেই সুরেই গাইয়েছেন।
  • সিকি | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:০১371436
  • মিনিমাম ছ মাস। লেস দ্যান ছ মাসে রিনিউ করা যায়। অনলাইন শুধু অ্যাপ্লিকেশনই সাবমিট করে অ্যাপো নেওয়া যায়। আবার ডকু জমা করে ছবি তোলানোর জন্য পিএসকে যেতেই হবে। তৎকালেও তাই। ঘরে বসে শুধু অ্যাপো বুকিং আর অনলাইন পেমেন্ট হয়।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:০০371435
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু !

    আর রিন্যু হলে আগে যে ভিসা দশ বছর মাল্টিপল এন্ট্রি ছিল, সেটাও ভ্যালিড থেকে যাবে তো ?

    আর, আর, রিন্যুয়ালে এখন গড় সময় কেমন নেয় ? নন-তৎকাল কেসে ?
  • মিলিপিপ্পিং খ্রুক | ১৯ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৮371434
  • ১) ছয় মাস
    ২) আর্লিয়েস্ট এক বছর
    ৩) অ্যাপ্লাই অনলাইন, তারপর সেন্টারে গিয়ে কাগজ ভেরিফিকেশন, ছবি তোলা ইঃ
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৬ ০৯:৪২371433
  • সিরাজুল ইসলামের এই পোস্টটা একটু থাক।

    'ধুলাগড় থেকে বলছি
    সাম্প্রদায়িক দাঙ্গায়(?) আমার এলাকা ভালো নেই। ১৪৪ ধারা চলছে। দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক নেই। সেনা টহল দিচ্ছে। আমার গ্রামসহ আশেপাশের কয়েকটা গ্রামের মানুষ ঘরছাড়া। আসল চিত্রটা ঠিক কি? এলাকার হিন্দু-মুসলমানেরা কি পরস্পর মারমুখী হয়ে আরও দাঙ্গা বাঁধানোর অপেক্ষায় আছেন? এই মুহূর্তে আমি আমার বন্ধু অবিনাশের কাছেই আব্বা মার ভার সঁপে নিশ্চিত। দাদা তাঁর প্রিয় সদানন্দ স্যারের বাড়িতেই নিশ্চিত থাকবে।রবিন, অলোক শ্রীলেখা মৌসুমিরা মুহুর্মুহু ফোন করে আমার খোঁজ নিয়েছে। জাহির উদ্বিগ্ন স্বরূপের জন্য। হাবিবুর চিন্তিত তার প্রয়াত বন্ধু অভিজিতের বৃদ্ধ বাবামার জন্য। হ্যাঁ, আসল চিত্র এটাই। তাহলে দাঙ্গাটা বাধাল কারা? এই নির্মল সম্প্রীতির পরিবেশটা যারা নির্মমভাবে ধ্বংস করতে চাইছে তাদের আমরা ক্ষমা করবো না। সাময়িক অসুবিধা হলেও সেনাদের সহযোগিতা করছে মানুষ। খাদ্যের জোগান আর চিকিৎসা পরিষেবা বেশ খানিকটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।ত্রস্ত এলাকায় সকল মানুষ শান্তি ফিরে পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। ঘোলা জলে মাছ ধরার প্রচেষ্টায় কেউ কেউ হিংসার আগুন ছড়িয়ে দিতে চাইছে। ধুলাগড়ের মানুষ এই অপচেষ্টা সফল হতে দেবে না। আবার কাঁধে কাঁধ মিলিয়ে জতুগৃহ পুনর্নির্মাণ করবে। আবারও রাম রহিম কমল কামাল জরির শাড়ীর নকশা আঁকবে একই কারখানায়। টিফিন ভাগ করে খাবে মৌমিতা-মোমিনারা। এলাকা তথা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন হাতে হাত রেখে জাতি ধর্ম রাজনীতির সংকীর্ণ গণ্ডি ছাড়িয়ে এই সঙ্কটের মোকাবিলা করুন।'
  • Abhyu | ১৯ ডিসেম্বর ২০১৬ ০৯:২৬371432
  • ভালো লাগলো মিঠুদি। লোকে বলে সলিল চৌধুরী, সবিতা চৌধুরীর প্রতি সুবিচার করেন নি এই গান গাওয়ানোর দিক থেকে, সলিলের অনেক গান লতার বদলে উনি পেতেই পারতেন।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১৬ ০৯:০০371431
  • ট্রাভেল করতে গেলে পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম কতদিনের থাকতে হয় ? ছয় মাস ? নাকি ছয় মাসের আগে পাসপোর্ট রিন্যু করা যায়না ? আর রিন্যুও এখন অনলাইনে আপ্লাই করেই হয়ে যায় ? তৎকালও ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত