এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২১ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৩371580
  • রোবুর বাড়ির পাশেই। টোটোভাড়া কুড়ি টাকা।
  • টুংকাটাকিলা | ২১ ডিসেম্বর ২০১৬ ১৩:২৭371579
  • অভ্যু দিনকে দিন ইয়ে হয়ে যাচ্ছে।
  • রোবু | ২১ ডিসেম্বর ২০১৬ ১৩:২৬371577
  • "কুমুদি কোলকাতায় একটা সিক্রেট প্লেসে রোজ দুপুর তিনটের সময় অধরের ফ্রেশ মিষ্টি আসে।" - কোথায়? তাড়াতাড়ি।

    আমি কালকে ২৯টা গোলাপ কিনেছিলাম, আড়াইশো টাকা দিয়ে।

    ইন্দ্রানী নয়, নকুরের মনোহরা জলভরা আর মৌসুমী খেলাম, শেষেরটা ভালো লাগলো না, নারকেল দেওয়া।
  • টুংকাটাকিলা | ২১ ডিসেম্বর ২০১৬ ১৩:২৬371578
  • আমি উদ্‌গাণ্ডুদের ফলো করি না। টুইটারে আমার পছন্দমত টুইট/রিটুইট করি। কেউ আঁচড়াতে এলে তাকে ঝাড়ি, এই অবধি। কাল তো হনুমানগুলো তারেক ফতাহ্কেও ট্যাগ করেছিলো - কিন্তু সে মনে হয় অন্যদিকে ব্যস্ত ছিলো তাই চুনোপুঁটির দিকে আসেনি।
  • T | ২১ ডিসেম্বর ২০১৬ ১৩:২১371576
  • হেউ।
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৬ ১৩:১৫371575
  • আর টাকিলা পারলে টুইটারে তারেক ফাতাহ্কে একটু চেটে এসো। মালটা দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে।
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৬ ১৩:০৮371574
  • ওকে। মেল করছি।
  • d | ২১ ডিসেম্বর ২০১৬ ১৩:০৬371573
  • আমিই তো দিয়ে থাকি।
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৬ ১৩:০৫371572
  • এবার কলকাতায় অবিরাম ওলা চড়ে আমি প্রায় মুগ্ধ। চাইলেই পাওয়া যাচ্ছে।

    টাকিলা ফেবুতে ফিরে এলেই তো পারে। আমরাও একটু মজা নিই।

    এইবার জরুরি কথা। গুরুতে কোনও মকান-মালিক আছেন? এট্টু দরকার ছিল। মানে যিনি ভাড়া দিয়েছেন বাড়ি এমন লোক।
  • Abhyu | ২১ ডিসেম্বর ২০১৬ ১২:৫৩371571
  • ঠাণ্ডা পড়েনি তো গুড় কোত্থেকে পাবে? বিশ্ববাংলা বলেছে ডিসেম্বর ত্রিশ। অধর বলেছিল গত শুক্রবার আসবে কিন্তু এখনো আসে নি।

    কুমুদি কোলকাতায় একটা সিক্রেট প্লেসে রোজ দুপুর তিনটের সময় অধরের ফ্রেশ মিষ্টি আসে। আর, কাল একশ টাকা দিয়ে এক ডজন রজনীগন্ধা স্টিক কিনেছি, কি সুন্দর গন্ধ।

    নকুড়ের গুড়ের মনোহরা। ডাবল পিরিয়ড।

    বাঞ্ছারামের কাঁচাগোল্লা। ট্রিপল পিরিয়ড।

    রোবু তুই ইন্দ্রাণী খেয়েছিস?
  • d | ২১ ডিসেম্বর ২০১৬ ১২:৪৭371570
  • দেখেছ! একটা দরকারী প্রশ্ন করতেই সবাই কেমন পালিয়ে গেল।
  • d | ২১ ডিসেম্বর ২০১৬ ১২:৩৪371569
  • ব্ল্যাংকি তো উত্তরাখন্ডে চলে গেছে। এইবার বলুন তো কলকাতায় কোথায় ভাল নলেন গুড় পাব? বিশ্ব বাংলার দোকানে পাই নি। বলেছে জানু'র প্রথম সপ্তায় আসলেও আসতে পারে।
  • robu | ২১ ডিসেম্বর ২০১৬ ১২:০৯371568
  • নকুড়ের গুড়ের মনোহরা।ডাবল পিরিয়ড।
  • b | ২১ ডিসেম্বর ২০১৬ ১২:০২371567
  • অধরের নিখুঁতি খান। পিরিয়ড।
  • টুংকাটাকিলা | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:৫১371566
  • আচ্ছা, একটা কারেকশন আছে, এক হনুমান মনে করিয়ে দিয়েছেঃ

    "মাওয়িস্ট ফেমিনিস্ট এথিস্ট ক্রীশ্চান ব্রাহ্মণ জিহাদী"
  • kumu | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:৪১371565
  • অধর মিষ্টান্ন এখনো রয়েচে?ভাবা যায়? অভ্যু কি কৃষ্ণনগরে?
  • টুংকাটাকিলা | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:৪০371564
  • এইটা কেন বডি শেমিং নয়?
  • Abhyu | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:৩২371562
  • তবু দমুদি নমো করবে না। মোদীর ক্যাশলেসের জন্যেই না ওলাদের এই অগ্রগতি? ওদিকে আমি কৃষ্ণনগরের অধর মিষ্টান্ন ভাণ্ডারের নতুন গুড়ের কাঁচাগোল্লা খেয়ে যারপরনাই আহ্লাদিত।
  • d | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:৩২371563
  • :-)

  • pi | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:০৯371561
  • আরে এই সি আর এন নিয়ে কী ফ্যাসাদ সেদিন। দাদা বুক করেছে। আর দুজনের কাছে চলে গে্ছে, কীকরে কে জানে। একজন এসে গেছেন, তাতে সুটকেস টেস তুলে দিয়েছি। অন্যজনের ফোন, বাতিল করা হল। এদিকে প্রথমজনের জন্য সি আর এন আসেনি !!
    সে কী কেলো ! তারপর ফোন টোন করে একগাদা জটিলতা কাটিয়ে মেটনো হল। ততক্ষণে প্রায় পনেরমিনিট কাবার !
  • d | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:০৫371560
  • তবে কলকাতায় ওলা ব্যবহার করে আমি যারপরনাই খুশী। একটু খুঁজলেই ওলা মিনিদের প্রায় সর্বত্র গুঁতোগুতি করতে দেখা যাচ্ছে। ঝপ করে বুক করে ফেললেই ওলা জিপিএস দিব্বি বাঁশঝাড়ের মধ্যে দিয়ে খালি মাঠের পাশ দিয়ে বাড়ী পৌঁছে দিচ্ছে। অনেকসময়ই মিনিতে অ্যাকসেন্ট বা ডিজায়ার জাতীয় গাড়ী দিয়ে বলছে তোমার মিনিকে আমরা মিনির চার্জে প্রাইমে তুলে দিলাম। আর সম্প্রতি যেটা ভাল হয়েছে দেখলাম (গত বছরেও ছিল না) CRN নাম্বার না দিলে মিটার চালু হয় না। ফলে কাছাকাছি এসেই মিটার চালু করে দিতে পারছে না আর চালকেরা।

    এদিকে শনিবারে ওদের কিসব নেটওয়ার্ক গ্লিচ ছিল, বুক করতে গেলেই ফুস করে পালিয়ে যাচ্ছিল আর তারপরে একসাথে ৪-৫ জন চালক ফোন করে বলছিলেন যে তিনিই পেয়েছেন। কি একটা ক্যানসেলীশান চার্জ কেটেছিল। কাল আবার নিজে নিজেই ফিরিয়ে দিল ভুল হয়ে গেছে বলে।

    কলকাতায়ও এইসব পাওয়া যাচ্ছে ...... ভাবুন বিজ্ঞানের কি অগ্রগতি!
  • pi | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:০৪371559
  • যাগ্গে। টাকিলা না মারলেই হল।
  • pi | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:০৩371558
  • টাকিলাদা আমার ভাত মারবে দেখছি।
  • টুংকাটাকিলা | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:০১371557
  • হুঁ, কিন্তু কম্বিটা ভাবো। #ভক্তরা জিনিয়াস বলতে হবে। আমার টুইটার প্রোফাইলে আছে এথিস্ট, আর গুগুল স্কলার বা রিসার্চগেটে এসব কিছুই থাকে না - এই দুটোকে সামহাউ রিলেট করে ডিডিউস করেছে আমি ক্রীশ্চান, তারপর আবার জিহাদি:-p
  • টুংকাটাকিলা | ২১ ডিসেম্বর ২০১৬ ১১:০০371556
  • নাঃ সুখে আর কোথায়? হনুমানের সঙ্গে কুস্তি করে গায়ে ব্যথা। তবে ওয়ানলাইনার খিল্লিটা শিখে গেছি অনেকটাই। টুইটারে তো আর ফেবুর মত লম্বা লেখা যায় না।

    আর আমি ফেবু ছেড়ে টুইটারে যাইনি তো, এদ্দিন দুটোই ব্যাভার করতুম, এখন একটা।
  • d | ২১ ডিসেম্বর ২০১৬ ১০:৫৮371555
  • কনগ্র্যা টুংকা।
    আহা গুরুতে অনেকদিন গালি খাও নি ট্যুইটার্তে খাও।
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৬ ১০:৫৬371554
  • ফেবু ছেড়ে টুইটারে গিয়ে অজ্জিত তার মানে বেশ সুখেই আছে এখন। ঝটপট প্রোমোশন হচ্ছে :P
  • টুংকাটাকিলা | ২১ ডিসেম্বর ২০১৬ ১০:৪৫371553
  • আপনারা কী জানেন যে কাল আমার প্রোমোশন হয়েছে? আমি এখন একজন "মাওয়িস্ট ফেমিনিস্ট এথিস্ট ক্রীশ্চান জিহাদি" যাকে জিহাদিরা শিগ্গিরি মেরে ফেলবে। আমি আমার এরকম ট্যালেন্টের খবর পেয়ে বড়ই অবাক হয়েছি।
  • dd | ২১ ডিসেম্বর ২০১৬ ১০:১৬371552
  • থেংকু।

    যুগান্তকারী বাংলা সাহিত্যের তরোপ থেকে আপনেদের ধন্যবাদ।
  • দ্রি | ২১ ডিসেম্বর ২০১৬ ১০:১৫371551
  • হোয়েন ইন ডাউট, ইউজ ব্যাককোট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত