এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ০১:০৬37170
  • অক্ষদা,
    আপনার ১২:৩৫ এর কথা বোধয় একক আর আমার মধ্যে আলোচিত হয়ে গেছে। এ নিয়ে আলোচনায় কিছুটা নিস্পৃহতা থাকা দরকার যেটা এখন ভাটে একটু কম রয়েছে। হিন্দু -বৌদ্ধ ভায়োলেন্স এ স্বীকৃত প্রামাণ্য তথ্যের অভাব আছে, এবং সেই মুভমেন্ট যে উনিশশর হিন্দুত্ববাদের পিতা নয়, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। যাই হোক, পরে ই নাহয় এ নিয়ে কখনো আলোচনা হবে। বারবার ব্যক্তিগত স্তরে টানাটানি হলে একাডেমিক কোয়ারীর কোনো অর্থই থাকেনা।

    আমি শেষটায় বলি- আমি কিন্তু সম্পূর্ণ ভাবেই "কন্টেন্ট" নিয়ে কথা বলেছি। কার কি অবস্থান তার পিছনেও ইতিহাসের কিছু ভূমিকা থেকে যায়। সেটাই বলতে চেয়েছি। কারুর অবস্থানকে কদাচিত সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়।
  • Ishan | ১৮ আগস্ট ২০১২ ০১:০৫37169
  • কিকি এইসব কি লিখেছে? ক্রিমিনাল ইন্টেনশন আবার কোদ্দিয়ে এলো? :)

    মাথা ঠান্ডা করুন জনতা। আর সেই পুরোনো ক্যাচাকেচি তুলে আনার কি দরকার আবার?
  • aranya | ১৮ আগস্ট ২০১২ ০০:৫৮37168
  • যাই হোক, নিজের সন্তান অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়ে থাকলে সেটা বাবা মা-র কাছে কতটা যন্ত্রণাদায়ক বুঝতে পারি, তাই কিকি-র সেন্টিমেন্ট-টা বুঝতে পারছি।

    গুরু-তে অমন ইনটেনশনালি, প্ল্যান করে কষ্ট দেওয়া বা তাতানোর কোন চেষ্টা হয় নি বলেই আমার দৃঢ় বিশ্বাস।

    এতদ্বারা এই তর্ক থেকে আমি রিটায়ার করলাম।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০০:৫৭37166
  • বাঘা তেঁতুলের আচার খেতে পারেন মানকচু খেয়ে গলা চুলকালে। ঐ সূচের গোছার মতন ক্যালসিয়াম অক্সালেট যা কিনা ভিতরে আটকে যায় তা তেঁতুলের টার্টারিক অ্যাসিডে গলে যায়। মানে শুনলাম। ভাবি লোকে মান আর তেঁতুল দিয়ে রাঁধে না কেন তবে? কিন্তু কেউ কেউ হয়তো মানকচুর স্বাদ আলাদা করে অনুভব করতে চান, গলা চুলকানোর রিস্ক নিয়েও। যারে কয় ম্যাসোকিসম আরকি। ঃ-)
  • bb | ১৮ আগস্ট ২০১২ ০০:৫৭37167
  • অরণ্যকে ক, এই বিতর্কে আমিও ব্রতীনের বিপক্ষেই লিখেছিলাম। যদিও আমি মনে করি ও মন থেকে এটা লেখে নি। তবু তীব্র প্রতিবাদ করেছিলাম।কিন্তু আমার কখনও মনে হয় নি পাই ওকে কোন ভাবে প্রোভক করেছিল।
    এই রকম বেসলেস অভিযোগ কারুর বিরুদ্ধে করার আগে আরো সতর্ক হওয়া উচিত
  • aranya | ১৮ আগস্ট ২০১২ ০০:৪১37165
  • ঋভু-কে অন্য বাচ্চারা অত্যাচার করত, করে স্যাডিস্ট আনন্দ পেত, এটা শুনে খুবই খারাপ লাগল। এখন যে স্কুলে আছে, আশা করি অনেক ভাল বন্ধুবান্ধব পেয়েছে।

    এক বছরেরও বেশি আগের, বম্বে ব্লাস্ট পরবর্তী তর্কটায় ইনভলভড্‌ ছিলাম কিছুটা। লোকে ব্রতীনকে পরপর অনেক প্রশ্ন করেছে, আমার মনে হয়েছিল ওর উত্তরগুলো এড়িয়ে যাওয়া টাইপের হচ্ছিল বলে। এই 'এড়িয়ে যাওয়া টাইপ'-টাও অফকোর্স আমার ধারণা, সাবজেক্টিভ।

    'ক্রিমিনাল' ইন্টেনশন নিয়ে, 'জাস্ট নিজেকে আনন্দ দেবার জন্য', 'খুব সুক্ষ ভাবে ওকে তাতিয়েই যাওয়া হচ্ছিল' - এগুলো, আমার অন্তত, কখনো ই মনে হয় নি, সুদূর কল্পনাতেও নয়।
    প্রশ্ন-গুলো সত্যি কি উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, তা জাস্ট প্রশ্ন দেখে তো অন্তর্যামী ছাড়া কারও পক্ষে বলা সম্ভব নয়।

    এই সিরিয়াস অ্যালিগেশন গুলো নিশ্চিত না হয়ে করা উচিত নয়। আর কারও মনের ভেতর ঢুকতে না পারলে নিশ্চিত হওয়া সম্ভবও নয়।

    এই টাইপের কঠোর অভিযোগ তাই না করাই বেটার।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০০:৩৮37162
  • সকালের ভাবনা বিকেলে বদলে গেলে বিকেল অবধি অপেক্ষা করাই মঙ্গল। সবার জন্যই।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:৩৮37163
  • ঘুমোতে যাই।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:৩৮37164
  • ঘুমোতে যাই।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০০:৩৬37161
  • ওহো সরি! আমি আগের পাতাতেই লেখা শুরু করে চলে গেছিলাম। মাঝে এত পাতা এসে গেছে বুঝিনি।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ০০:৩৫37160
  • সোসেন, তোমার লেখাটা পড়। তোমার ফার্স্ট লাইনে কিছু একটা গন্ডোগোল আছে। ওটা বোধহয় সেখান থেকে হবে, যেখান থেকে না হয়ে। এনিওয়ে, হিন্দু ফান্ডামেন্টালিস্ম, হিন্দু-রাষ্ট্র স্থাপন শুধু না বা আজ যাকে আমর হিন্দুত্ববাদ বলে জানি তাও না। RSS. VHPর আগে হিন্দু মৌলবাদ না থাকলে বৌদ্ধধর্মের ওপর কি হয়েছিল? অত পেছনেও যাবার দরকার নেই, আর্য সমাজ, দয়ানন্দ সরস্বতীই তো আছে।

    আর কে সেন্টিমেন্ট থেকে রিয়াক্ট করছে আর কে ইতিহাস থেকে ধার নিয়ে, সেটা জানতে হলে অনেক অনেক পাতা পিছিয়ে দেখতে হবে। কিম্বা আরো কিছুদিন অপেক্ষা করলে এমনিই জানা যাবে। তাড়া তো নেই।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:২৮37159
  • অভ্যুটা নির্ঘাত টেলিপ্যাথি জানে। আজই সন্ধ্যেবেলায় আমি ব্যাঙাচির হাতের লেখা ভালো হয়ে গেছে বলে প্রশংসা করছিলাম।

    অভ্যু, প্রথম দুই মাস তিনি পেন নিয়ে হিম সিম খেলেও ইদানিং লেখাটা আগের থেকে অনেক ভালো হয়েছে। কৃতিত্বটা তোরই। তবে এখনো কালির পেনে স্পীডে লিখতে পারে না সুন্দর হাতের লেখায়। স্পিডে লিখতে গেলেই লেখাগুলো খিচিমিচি হয়ে যায়।
  • kiki | ১৮ আগস্ট ২০১২ ০০:২৭37157
  • পাই, আমি ভুক্তোভুগী তো, ভালো কথা বলতে পারছি না।খেয়াল করলে দেখবে, আমিও তোমায় এড়িয়েই যাই। আমি সত্যি খুব ভালো ভাবে নিতে পারছি না এগুলো। তাতে আমায় কে কি ভাবলো আমার ঘোড়ার ডিম। তোমরা অসাধারনরা ভারী মারাত্মক। আমি বোকা হাঁদা দের কষ্ট গুলো বড় কাছ থেকে দেখেছি। আর মাইরী তোমার কান্না, অন্যদের মশলা খাওয়া চলুক। আমার আর পোষাচ্ছে না। যা বলেছি, অত্যন্ত জ্ঞানে বলেছি। এ ভালো হলো। অনেকদিন ধরেই নেটের সময় কমানোর কথা ভাবছি। একটা ভালো অজুহাত পাওয়া গেলো। এখন লোকে আমায় তুমুল গাল দেবে। আর আমি কাল সকালে যখন ঠিক ঠাক ভাবনা চিন্তার অবস্থায় আসবো তখন আর লজ্জায় এদিক ঘেঁষবো না।রানারা
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ০০:২৭37158
  • মানকচু বাটা সর্ষে নারকোল দিয়ে-
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ০০:২৫37156
  • একক, সেই-এতই জানার আছে যে এই সব জেনারালায়জেসনের কোনো অর্থ হয় না। পরে কোনদিন আমরা এ নিয়ে অন্যত্র কথা বলব। :)
    পাই যেন এ নিয়ে মনোকষ্ট না পায়। আলোচনা তো একাডেমিক, হোক না? কি আছে।
  • Abhyu | ১৮ আগস্ট ২০১২ ০০:২৪37155
  • ব্যাঙাচির ফাউন্টেন পেনের কি খবর?
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:২৩37154
  • ঐ জন্যই তো মান পুড়িয়ে খেতে হয়। তাহলেই আর চুল্কোয় না।
  • aka | ১৮ আগস্ট ২০১২ ০০:২২37152
  • আমারা ঠাকুমা বলত ঝগড়ুটেদের মান,ওল ইত্যাদি খেলে গলা চুলকোয়।
  • একক | ১৮ আগস্ট ২০১২ ০০:২২37153
  • আমি এই মান জিনিসটা মোটে বাগাতে পারিনে। আমারও খেলেই গোলা টা কেমন চুক্ল্কয় আর অনেকক্ষণ অবধি খ্যাআআ খ্যাআআ শব্দ করি।
  • একক | ১৮ আগস্ট ২০১২ ০০:২০37151
  • সোসেন
    হ্যা, পড়ে কথা হবে। স্মিথ অনেক কারণে ভরসা যোগ্য নন। এই বিষয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং হচ্ছে। ঢাকা ইউনিভ থেকে প্রকাশিত গবেষণাপত্র আছে আমার কাছেই কিছু। ক্ষপনক হত্যা গালগপ্পো নয় বরং বুদ্ধ কে হটাত অবতার বানিয়ে ভাই-ভাই করার উদ্দেস্শ্যই পুরনো ইতিহাস চেপে দেওয়া।
    এনিওয়ে, কথা হবে পরে।
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ০০:১৮37150
  • এই পাই! কি কান্ড বলত।
    :(
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:১৭37149
  • ওঃ, বানান ভুল করেছি বলে এত ব্যাঁকা ব্যাঁকা কথা। মান নয়, মন।
  • aka | ১৮ আগস্ট ২০১২ ০০:১৬37146
  • ঐ কিছু একটা অন্ধের কিবা দিন কিবা রাত। যেটা গলায় লাগলে চুলকোয়।
  • একক | ১৮ আগস্ট ২০১২ ০০:১৬37147
  • রাইবোজম তো সেই গুটি গুলো না ?
    ওল-কচু তে তো সিস্তলিথ আর লিথসিস্ট।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:১৬37148
  • পাই,
    ভাটের পাতায় পোস্ট করার ফলাফল যদি এই হয়, তাহলে সত্যিই তার থেকে ভালো ছোটদের জন্য গল্প লেখা। লিখবি প্লিজ?
  • kk | ১৮ আগস্ট ২০১২ ০০:১৪37144
  • রাইবোজোম না ক্যাল্শিয়াম অক্সালেট?
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:১৪37145
  • লামা,
    বাজে না বকে শুরু করেই দেখ না?
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০০:১৩37141
  • ঈশান,
    আছ নাকি? আর তো সহ্য হয় না। এই বড়দের সাইটটা ডুবিয়ে দিয়ে একটা ছোটদের সাইট বানিয়ে দাও না, প্লিজ?
  • aka | ১৮ আগস্ট ২০১২ ০০:১৩37142
  • মান দিয়ে বানানো জিনিষে গলা ধরবে, রাইবোজোম আছে।
  • Lama | ১৮ আগস্ট ২০১২ ০০:১৩37143
  • ব্যাং, ছোটদের জন্য লেখাই তো সবচেয়ে কঠিন রে! আমার সেই যোগ্যতাই নেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত