এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২৪ ডিসেম্বর ২০১৬ ০০:২৩371760
  • অভি আর রিতেন ট্রেকটা নিয়ে একটা টই খুলে লিখুক।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৬ ০০:১৮371759
  • তুমি তৎকাল করেছিলে, কুমুদি ?
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৬ ০০:০৬371758
  • আরে ! ডিসিকে দেখে খুব খুশি হলুম। চেন্নাইয়ের বড়দার সময় আপনার খবর জিগেশ করব করব ভেবেও আর করা হয়নি !!

    আর পাসপোর্টের জন্য থ্যাংকু। এসব কিছু করেই আপ্লাই মেরে দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছিল, অফলাইনে ভরতে গিয়ে, পিডিএফ একেক জায়গায় একেকরকম খুলছিল, বহু কিছু ঠিকঠাক আসছিল না। তারপর তৎকাল পেলাম না। না পেয়ে নর্মালে নিয়ে নিলাম। নর্মালেই করতে হবে কিনা, পরে তৎকাল করা যাবে কিনা, তার জন্য কী করতে হবে, কিছুই বুঝলাম না। এরপর এনোসি নিয়ে গুচ্ছ আডভেন্চার ইঃ ইঃ।
  • Kumu | ২৪ ডিসেম্বর ২০১৬ ০০:০৪371757
  • আমিও তই ভাবছি সকাল থেকে,যে কাজ আমি করতে পেরেছি তা করতে সবাই পারবে,পাইএর এত ঝামেলা হচ্ছে কেন।তার্পর ভাবলাম আমি তো অনেকদিন আগে করেছি এখন হয়তো এইরকমি হয়।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০১৬ ২২:২৪371756
  • রোবু, তাতাইয়ের বইয়ের প্রচ্ছদ দেখে ভারি খুশি হলাম। ওকে জানিয়ে দিস।

    দমুদি, বিশ্ববাংলায় গুড় এসে গেছে। বিশ্ববাংলা আর বাঞ্ছারামের দুজায়গাতেই গুড় একই সাপ্লায়ারের কাছ থেকে আসে (খাদি) তাই কোয়ালিটি এক। বাঞ্ছারামে দাম একটু কম।
  • dc | ২৩ ডিসেম্বর ২০১৬ ২২:১৩371755
  • ডিমানির কথা আর কি বলব, নিজের টাকা তুলতে দুবার ব্যাংকে গিয়ে লাইন দিতে হয়েছে ঃ(

    আর আম্মার গল্প শুনুন। যেদিন আম্মা পটোল তুললেন সেদিন আমার সপরিবার নেমন্তন্ন ছিল। সেদিন অবশ্য সকাল থেকেই জোর গুজব যে আম্মা টপকেছে, স্রেফ অ্যানাউন্স করার অপেক্ষা। যাই হোক বিকেল নাগাদ পাত্র বাড়ি থেকে ফোন এলো তোমরা দেরী করোনা, তাড়াতাড়ি চলে এসো। আমিও অফিস থেকে ফিরে একবারে স্ত্রী আর মেয়েকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম, মোটামুটি ছটা নাগাদ পৌঁছে গেলাম। রাস্তা তখনই ফাঁকা হতে শুরু করেছে, দোকান বন্ধ হতে শুরু করেছে। ঠিক সাড়ে ছটা নাগাদ আমার হোয়াটস্যাপে মেসেজ এলো আম্মা অফিসিয়ালি চন্দ্রবিন্দু হয়েছেন। মন্ডপে বসে ছিলাম, এক্কেবারে সিনেমার মতো দেখি পরপর সব ফোন পিঁকপিঁক করতে শুরু করল আর সব্বাই ব্যস্ত হয়ে উঠল। ততক্ষনে বিয়েবাড়ির লোকজনও হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছে, প্রত্যেককে বলতে শুরু করেছে যে খাবার বন্দোবস্ত হয়ে গেছে, আপনারা আর দেরী না করে খেতে শুরু করে দিন। তো আমি খাবার জায়গার দিকে এগোতে যাচ্ছি, আমার স্ত্রী দেখি কাদের সাথে পরামর্শ করতে লেগেছে। তারপর আমাকে বলে চলো, আর খেতে হবে না, ওদের সাথে দেখা করে বেরিয়ে পড়ি। আমি আর কি করি, বিয়েবাড়িতে এসে নেমন্তন্ন না খেতে পারার মতো দুর্ভাগ্য আগে হয়নি। যাই হোক, পাত্রর মাবাবার সাথে কথাটথা বলে বেরিয়ে এলাম, ততক্ষনে প্রায় সোয়া সাতটা বাজে। রাস্তায় নেমে দেখি পুরো শুনশান, দোকান পাট বাড়িঘর সব বন্ধ, রাস্তার আলো নেভানো, প্রচুর পুলিশ টহল মারছে। আমিও একশো মাইল স্পিডে চালিয়ে আধ ঘন্টায় বাড়ি পৌঁছে গেলাম, বাড়ি ফিরে ভাত আর ডিমসেদ্ধ চাপিয়ে দেওয়া হলো। আম্মা এমন দিনই বাছলেন যে নেমন্তন্নটা বরবাদ হলো ঃ( সেদিন রাত এগারোটা নাগাদ অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছিল।
  • avi | ২৩ ডিসেম্বর ২০১৬ ২১:৪৭371754
  • ধুৎ, কতবার আসছে।
  • avi | ২৩ ডিসেম্বর ২০১৬ ২১:৪৬371752
  • ডিসিকে খুব মিস করছিলাম। ডিমনি, আম্মা, বড়দা, করুন নায়ার সব সামলে কেমন আছেন?
  • avi | ২৩ ডিসেম্বর ২০১৬ ২১:৪৬371753
  • ডিসিকে খুব মিস করছিলাম। ডিমনি, আম্মা, বড়দা, করুন নায়ার সব সামলে কেমন আছেন?
  • dc | ২৩ ডিসেম্বর ২০১৬ ২১:৩৫371751
  • চেন্নাই আর তার আশেপাশেই আছি।

    হ্যাঁ, রিনিউয়াল হলে সাত দিনের মধ্যে হয়ে যায়, পুলিশ ভেরিফিকেশান লাগে না।
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০১৬ ২১:২৪371750
  • আরে ডিসি যে। এতদিন কোথায় ছিলেন?
  • cm | ২৩ ডিসেম্বর ২০১৬ ২১:২৩371749
  • এই কাগজের তালিকায় অফিসের আইডি নাই তাই নিয়া যাই নাই এবং সেই জন্য তৎকাল অ্যাপ্লিকেশন দিতে পারি নাই। অবশ্য এমনিতেই সাতদিনেই হয়।
  • dc | ২৩ ডিসেম্বর ২০১৬ ২১:১৮371748
  • মেরেছে, কোন কারনে আমার আইপি ভুলভাল দেখাচ্ছে। আমার সাথে পাটায়া-চিয়াং মাই যাওয়া নিয়ে কথা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন।
  • dc | ২৩ ডিসেম্বর ২০১৬ ২১:১৫371747
  • পাই ম্যাডাম কি পাসপোর্ট রিনিউ করাচ্ছেন? আপনার লাস্ট কয়েকটা পোস্ট দেখে মনে হলো। প্রসেসটা খুব সোজা, অনলাইনে অ্যাকাউন্ট বানিয়ে রিনিউ করার ফর্ম জমা দিয়ে দিন, সাথে পনেরশো টাকা অনলাইন পেমেন্ট হয়ে যাবে। বেশ কয়েকটা পেজে পরপর ডেটা ভরতে হয়, আর প্রত্যেকটা পেজ সেভ করে রাখতে পারেন। পরে আবার লগইন করে ঐ সেভ্ড পেজ লোড করে সেখান থেকে শুরু করতে পারবেন। পুরোটা হয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট ডেট আর টাইম চুজ করে নেবেন, অ্যাভেলেবল স্লট অনুযায়ী আর আপনার পছন্দমতো সেন্টার অনুযায়ী। স্লট বুকিং হয়ে গেলে সেই ডেট আর সময়ে সব কাগজপত্রর অরিজিনাল আর জেরক্স, প্লাস অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে চলে যান। পুরো প্রসেস শেষ হতে মোটামুটি ঘন্টা তিনেক লাগে, পরপর একেকটা কাউন্টারে আপনার নম্বর কল হবে আর সেইমতো সেই কাউন্টারে গিয়ে বসবেন। আপনার ফটো তুলবে আর বায়োমেট্রিক ডেটা জমা নেবে। যদি এসেমেস ট্র্যাকিং চান তো চল্লিশ টাকা ক্যাশ জমা দিতে হবে। আজকাল পাসপোর্ট বানানো বা রিনিউ করার প্রসেস খুব সোজা হয়ে গেছে।
  • টুংকাটাকিলা | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৯:৩৮371746
  • আর বাড়িতে লোকে আমাকে অ্যাক্সিডেন্টপ্রোন বলে প্যাঁক দেয়!
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৯:০৯371745
  • উফ্ফ।।একেকটা দিন

    ক্রেডিট কার্ড প্যান কার্ড আধ্হর কার্ড ও পাসপোর্টে আঠামাখামাখি হলে আর তারপর সেগুলো ধোওয়াধুয়ি করে ও আঠা টেনে টেনে ওঠালে কিছু হয়না আশা করি।
  • টুংকাটাকিলা | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৮:৫৯371744
  • আজকের খবর - পাসপোর্টের জন্য বার্থ সার্টিফিকেট আবশ্যিক নয়। আধার বা ই-আধারেও হবে। কোশ্চেন হল নাগরিকত্ব প্রমাণ হবে ক্যামনে?
  • সিকি | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৪371743
  • এসডিজেএমটা এক্সাম্পল হিসেবে বলেছে। আন্ডার সেক্রেটারি অনওয়ার্ডস যে কোনো কেসচা ঐ অ্যানেক্সারটা বানায়। সিকিনী বানায় কিনা, তাই জানি ;)

    #কেসচাগরিমা
  • i | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৭:২৬371742
  • কুমুদিদি, জানতে চেয়েছিলে...
    যোগীন্দ্রনাথ সরকারের 'চিরকালের সেরা'। প্রকাশক শিশু সাহিত্য সংসদ।
    হাসিখুশির প্রকাশকও শিশু সাহিত্য সংসদ।
    তুমি কি খুঁজছ জানি না। কিছু ছড়া নেটে আছে-
    http://www.milansagar.com/kobi/jogindranath_sarkar/kobi-joginsarkar.html
  • d | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৭:০৪371741
  • দারুণ খবর। শঙ্খ ঘোষ জ্ঞানপীঠ পেলেন।
  • টুংকাটাকিলা | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৬:২৬371740
  • ফী-টা মনে নেই, আর অ্যানেক্সার এন তো সচা ব্যাপার, জানি না।

    তবে বাদবাকি ডকুমেন্ট (ইসিআর/নন-ইসিআর, অ্যাড্রেস প্রুফ ইত্যাদি) অনলাইন সাবমিট করতে হয়, আর অরিজিনাল নিয়ে যেতে হয়, যদিও অরিজিনাল সবসময়েই নিয়ে গেলে ভালো। ভেরিফিকেশনের জন্যে দেখতে চাইতেই পারে। অ্যাটেস্টেশনের গল্প তো আর নেই।
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৬:১৮371739
  • আমি নর্মালে নিয়ে নিলাম, 'Tatkaal applicants can also schedule an appointment under Normal quota', এইটা দেখে। যদিও এর মানে কী জানিনা। ওখানে দিয়ে বলতে হবে, আমি তৎকাল ?
    ফিজ এর বাকিটাও ওখানেই দিতে হবে ?

    আর আমাকেও এই ডকুমেণ্টি দেখালো। অ্যানেক্সার এন মানে আ প্রায়োরি ইনফো দিয়ে গেলেও হবে ? তাহলে তো বলছে এন ও সিও লাগবেনা।

    আড্রেস নন ইসিআর প্রুফ টুফ কি অনলাইনেই আপলোড করতে হবে, নাকি সঙ্গে নিয়ে গেলেই হবে।
  • টুংকাটাকিলা | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৮371738
  • সরি, আগেরটা ঠিকানা আলাদা হলে। ঠিকানা এক থাকলে অ্যাড্রেস প্রুফও লাগে না।
  • টুংকাটাকিলা | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৫371737
  • তৎকালেই। আমি তো এই দেখেই তৎকাল বুক করে চলে গেছিলুম। তারপর আগের ফাইল নেই বলে ওরা বল্ল তৎকাল না করে নর্মাল করতে। নয়তো ওইরকম এসডিজেএম গোছের কারো চিঠি আনতে।
  • টুংকাটাকিলা | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৪371736
  • না, তো। ডকুমেন্ট অ্যাডভাইসরি চে্ক করে বল্লাম তো - কিছু আলাদা করে দিচ্ছে না। রিনিউয়াল, নো চেঞ্জ, এক বছরের মধ্যে এক্ষপায়ার করবে - এই বলে চেক করলে দিচ্ছেঃ

  • সিকি | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৫:৫১371735
  • হ্যাঁ। তৎকালের জন্য ক্লাস ওয়ান গেজেটেড র‌্যাঙ্কের একজন কারুর রেকমেন্ডেশন লাগে। ফর্মটার নাম ভুলে গেছি। কিন্তু ওটাই তৎকালের জন্য বাড়তি লাগে। অ্যাড্রেস এক থাকলেও, আলাদা হলেও। এসপি টেসপি লাগে না।
  • টুংকাটাকিলা | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৫:৪০371734
  • শেষ হয়ে গেছে। এইটাই হত রেগুলার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও - বছর চারেক আগে।
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৪371733
  • এটা কী ধরণের ইয়ার্কি ?
    মিটিং ক্যান্সেল করে ডট ৩ঃ৩০ এ ট্রাই মেরেছিলাম।

    No Tatkaal appointments are available for the selected Passport Seva Kendra (PSK). Please try scheduling an appointment later on 24/12/2016 03:30 PM onwards, or go to View Saved/Submitted Applications page to schedule your appointment under Normal quota. Tatkaal applicants can also schedule an appointment under Normal quota.
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৫:২৯371732
  • ওক্কে।
  • টুংকাটাকিলা | ২৩ ডিসেম্বর ২০১৬ ১৫:০৮371731
  • আর যদ্দূর মনে হয় চেঞ্জ থাকলে এসপি টাইপ কারো চিঠি লাগে, এম্নি যে কোনো গেজেটেড অফিসার নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত