এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • po | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৭371970
  • তবে এইদুটৈ খেয়ে দারুণ লাগল !
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৫371969
  • যা। বেরিয়ে এলাম ঃ(

    গুড়ের ডাফল আর গুড়ের আম্নিসিয়া না কি নিয়ে।
  • টুংকাটাকিলা | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:২৯371968
  • হ্যাঁ, এইগুলো ভালো। দুটোই ভালো।
  • Abhyu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:২৮371967
  • বিশেষতঃ বেকড রসগোল্লা।
  • Abhyu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:২৪371966
  • এক্কেবারে একমত। তবে বলরামের বেকড মিহিদানা আর বেকড রসগোল্লা মিস কোরো না।
  • টুংকাটাকিলা | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:১৩371965
  • এবং চকোলেট সন্দেশও একটি জঘন্য জিনিস। হয় চকোলেট খাবো, নয় সন্দেশ খাবো। এরপর বলবে স্ট্রবেরি বিরিয়ানি। দুদ্দুর।
  • টুংকাটাকিলা | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:১২371964
  • কনভেনশনাল মিষ্টি। বলরাম মল্লিক, নকুড় - এরা নতুনত্ব আনতে গিয়ে ওই যত ম্যাঙ্গো পাই আর আম দই আর ব্লু বেরি সন্দেশ গোছের হাইব্রিড বস্তু বানিয়েছেন, সবকটা অখাইদ্য।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:০৮371963
  • বলরাম মল্লিকের কোন মিষ্টিটা ভাল ?
  • Abhyu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৩:১১371962
  • :)
  • Atoz | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৩:০৬371961
  • মানে এই কুরুক্ষেত্রকালে যুধি অর্জুন দুজ্জো রা যখন মধ্যবয়সী, তখন ভীষ্ম দ্রোণ এঁরা তো আরো অনেক বেশি বয়সী। কিন্তু উভয় পক্ষই ফিট। ভীষ্ম মাঝে মাঝেই ওদের "মস্তক আঘ্রাণ করে" আদর করে দেন।
    ঃ-)
  • Abhyu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১২:৫৭371960
  • কি সূত্রে? :)
  • Atoz | ২৯ ডিসেম্বর ২০১৬ ১২:২৭371959
  • অভ্যু,
    তোমার এইসব লেখা পড়লে মহাভারতের কথা মনে পড়ে। ঃ-)
  • Abhyu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১১:৫৪371958
  • রোবু, আমি সেন্ট্রাল পার্ক থেকে ফিরছি আর হেড স্যার (মহাবীরবাবু) সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছেন। পান্নালালের পাশে দেখা হল। উনি জানতে চাইলেন কবে এসেছি আর আমি জানালাম যে আমি আজই ফিরছি। তো সেই ছয় ফুট লম্বা ভদ্রলোক এই পাঁচ ফুটিয়াকে গায়ে মাথায় হাত বুলিয়ে অনেক আদর করলেন এবং মাথায় চুমু খেলেন।
  • Atoz | ২৯ ডিসেম্বর ২০১৬ ১১:২৭371957
  • কুমুদি, মেইল দেখেছি, উত্তরিয়েছি। ঃ-)

    আর একটা প্রশ্ন,
    একক কোথায়, কেউ জানেন?
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১০:৪২371956
  • ডবল ফেলুদা দেখার আমার খুবি বাসনা।দিল্লিতে হচ্চে?সিকি?
    আজকের গুগল ডুডলটি দেখলেন?
  • টুংকাটাকিলা | ২৯ ডিসেম্বর ২০১৬ ১০:১৫371954
  • ভুলেও আর বাবুলালের সিনেমা নয়। গোরস্থানে সাবধান আর বাদশাহী আঙটি এক জনমের জন্যে যথেষ্ট।

    বরং আমি আজ সকালে "হাঙ্গার গেমস" শুরু করেছি। বেশ গ্রিপিং, শুরু থেকেই। ঈশান রেকো দিয়েছিলো বলে আমি ফুকোমার্কা কিছু হবে ভেবে একটু ভয়ে ভয়ে ছিলুম।
  • Rit | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৯:৫০371953
  • সব্যসাচী এখন ডবল ফেলুদাই তো। ফেলুদার কোমর ছিল ২৬ ইঞ্চি। এখন ফেলুদার ৫২ হবে।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৮:৪১371952
  • আমিও তাই শুনলাম। ডিট্টো গল্প। তাই খারাপ না।
    যদিও দেখব না।
  • cb | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৮371951
  • ডবল ফেলুদা দেখে আসুন। যেমন গল্প তেমনি সিনেমা, নো চেন্জ
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৮:৩০371950
  • ভাগী আর পিনাকীদাকে বিলম্বিত শুভেচ্ছা।
  • Atoz | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৮:২১371949
  • বাবুলাল আবার নতুন সিনেমা বানালেন নাকি? ওরে বাবা। ঃ-)
  • T | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৭:৫৩371948
  • এই, বাবুলালের নতুন সিনেমাটা কেউ দেকেচে?
  • Abhyu | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৭:০৫371947
  • ভাগীকে বিলম্বিত জন্মদিনের দ্রুত শুভেচ্ছা
  • Rit | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৬371946
  • অ্যানার বিয়ে হয়ে গেছে এটা প্রথম শুনলাম। সিরিয়াসলি!
  • i | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৩:৩২371945
  • দ্রি মশাই,
    অনেকদিন পরে!
    শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
    ইতি আই মশাই

    রোবু, রোবুনীর জন্মদিন তো জানতেম না। বিলম্বিত শুভেচ্ছা রইল।
    আমাদের ভাগীদারের জন্মদিন চলে গেল পরশু। আপনারা জানতেন?

    কহানী ২ দেখলাম। সাধারণ। কহানী ১ খুবই ভালো লেগেছিল। সর্বক্ষণ ভেবে যাচ্ছি কেসটা কি-এই ব্যাপারটা না থাকলে ভালো লাগে না। তবে অর্জুনের অভিনয় খুব ভালো লাগল।
    কহানী ১ ও কহানী ২ তে মূল চরিত্র মহিলা -শারীরিক প্রতিবন্ধকতা ( নকল / আসল) নিয়ে একলা লড়ে যাচ্ছে সত্য সন্ধানে, পাশের পুরুষচরিত্রগুলি সেই অর্থে ম্রিয়মাণ। এই বারের একটি শারদীয় সংখ্যায় ( বোধ হয় ঊনিশ কুড়ি) ইন্দ্রনীল সান্যালের একটি নভেলা কহানী ৩ র উপযুক্ত মনে হ'ল। এমনিতে এই ইন্দ্রনীল সান্যালের লেখা আমি বহুদিন ধরেই ফলো করি - বিষয় বৈচিত্র্য, স্মার্ট লেখা ইত্যাদির কারণে। প্রিয় লেখক বা লেখা খুব ভালো তা বলব না। পরে কোনদিন বিশদে লিখব হয়তো।

    আর কি কি যেন লিখবার ছিল.. পরে হবে 'খন।
  • Arpan | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৩:৩১371944
  • অত অংক আর ট্রেকিং নিয়ে মেতে থাকলে অমনই হয়।
  • Rit | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৩:০৫371943
  • অ্যানা ইভানোভিচ রিটায়ার করলেন।
    আর আজ প্রথম জানলাম অ্যানা বিয়ে করেছেন বাস্তিয়ান সোয়েনস্টাইগার কে।
  • Arpan | ২৯ ডিসেম্বর ২০১৬ ০১:১৮371942
  • "ad astra per aspera" ঃ)
  • দ্রি | ২৯ ডিসেম্বর ২০১৬ ০০:৫৪371941
  • রোবু, অপ্পনবাউ, আই-মশাই ও অন্যান্যরা, যারা যীশু খৃষ্টের কনটেম্পোরারী, তাদের সব্বাইকে জানাই বিলেটেড হ্যাপি বাড্ডে ও আগাম হ্যাপি নিউ ইয়ার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত