এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৮ আগস্ট ২০১২ ০২:৩৭37201
  • আইটি ভুটানের কোর বিসনেস নয়। আমি একটা ইন্দিজেনাস ডেভেলপমেন্টের কাজে আটকে ছিলুম অদ্দিন।
    পাওয়ার প্ল্যান্ট এর লোক হলে ভুটান মস্তির জায়গা। অবস্স্য যদি কেও পাহাড় ভালোবাসে এবং ইয়াক -গরু কিছুতেই আপত্তি না থাকে।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০২:৩৬37199
  • অঃ। ভুটান কেন পোষাবে না এই প্রশ্ন করার ইচ্ছে ছিলো বটে, কিন্তু নাঃ, থাক। ঃ-)
  • aka | ১৮ আগস্ট ২০১২ ০২:৩৪37198
  • নাঃ ভুটান পোষাবে না।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০২:৩২37197
  • আকা, ভুটানে আছে। একক সেদিন কইছিলেন। ঃ-)
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০২:৩১37196
  • আমি শুনেছিলাম ফ্রায়েড রাইসে তেজপাতা বা নিদেনপক্ষে কারিপাতা দেয়। ঃ-)
  • aka | ১৮ আগস্ট ২০১২ ০২:৩০37194
  • কেসি তোমাদের আইটি আছে? আমারে চাকরি দিবে? বাড়ির কাছাকাছি থাকতে মন চায়।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০২:৩০37195
  • কেশী, শুভযাত্রা। ভালোয় ভালোয় ল্যান্ড করুন। ঃ-)
  • তার চেও | ১৮ আগস্ট ২০১২ ০২:২৯37193
  • বিকট কিছু। পুদিনা পাতা দেওয়া ফ্রায়েড রাইস।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০২:২৮37192
  • একক,
    সেতো অনেকের সাপ ভালো লাগে আবার অনেকের সাপ বেজায় বাজে লাগে। দুই পক্ষই নিজেদের কথা বলেন। ঃ-)
    মানকচু খেয়েছেন নাকি ডিনারে? ;-)
  • kc | ১৮ আগস্ট ২০১২ ০২:২৬37191
  • হক্কাল বেলায় |
  • একক | ১৮ আগস্ট ২০১২ ০২:২৫37190
  • ইয়ে মানে এই যে আপনি অন্য অনেকে কুকুর ভালোবাসে জানার পড়েও কুকুর আপনার কত বাজে লাগে সেটা বিস্তৃত বন্নোনা করে বলছেন এটা কি একরকম ইন্সেন্সিতিভ এটিচুড নয় কো ??

    (,,,,, মৃদু ঝগ্রেছু)
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০২:২১37189
  • কেশী, কইলকাতা নামবেন কবে?
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০২:১৯37188
  • পাই, টই যদি না দেখে থাকো, ভাটেও বলে যাই, তোমার গান গেয়ে কুকুর তাড়াবার গল্পটা কিন্তু ফাঁকি দিও না, লিখে ফেলো একসময়। খুবই শোনার ইচ্ছে। ঃ-)
    কুকুরে আমার খুব বাজে লাগে, বেজায় বাজে লাগে। গায়ে পড়া তাইপের আর পা-চাটা কুকুরগুলো আরো বেশী বাজে লাগে। তফাতে থাকি, ওদের থেকে তফাতে থাকি।
    জানি অনেকে কুকুর ভালোবাসেন, তাদের থেকে ক্ষমা চেয়ে রাখলাম আগেই। ঃ-)
  • kc | ১৮ আগস্ট ২০১২ ০২:১৮37187
  • ভবী, এইতো আমি এখন সিকির দ্যাশে|
  • siki | ১৮ আগস্ট ২০১২ ০২:১৪37186
  • এবং পেছন পাতা ঘুরে পড়া করে এসে, আমার সুচিন্তিত মতামত, কিকিকেও আলাদা করে "কী বললে? কী করলে?" বলার দরকার নেই, পাইকেও "কেন বললে? কেন করলে?" বলার দরকার নেই। দুজনেই নিজেদের অবস্থানে একদম ঠিক, কেবল একের অবস্থান অন্যের সাথে মিলছে না, এই অবস্থায় ইন্টার‌্যাকশন না বাড়ালে যদি প্রত্যেক তরফেরই মানসিক শান্তি হয়, তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ভাটপাতায় আমিও দু একজনের সাথে একেবারে ইন্টার‌্যাকশন রাখি না, অনেকদিন হল। তাতে করে আমার মানসিক শান্তিও বজায় রয়েছে, জীবনে আলাদা করে কোনও ক্ষতিবৃদ্ধি হয় নি।

    কেবল এই "ইন্টার‌্যাকশন" না রাখার মানে যে একেবারে ভাটপাতা ছেড়ে চলে যাওয়া নয়, এটা বোঝার মত ম্যাচিওর্ড আশা করি এখানকার সকলেই। আগেও বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি, যার সাথে পোষাবে না, তার সাথে বার্তালাপ বন্ধ করো, কোনও চাপ নেই। সবার সাথে বক্তব্য মেলাতেই হবে, এমন তো কেউ দিব্যি দেয় নি, আর এন্ড অফ দা ডে, এটা মায়াপাতাই, যা ঝগড়া এখানেই হোক, যত সিরিয়াস ঝগড়াই হোক না কেন, এটাকে মানসিক শান্তি অশান্তির স্তরে নিয়ে যাবার একেবারেই দরকার নেই। কবি বলে গেছেন, দিল পে মত লে ইয়ার।

    পাই, কিকি, শুনতে পাচ্ছো? তোমরা দুজনেই আমার প্রিয়, তোমাদের লেখা পড়ার জন্য আমি আসি এখানে, আমার সে সুখে নুন ঢেলে দিও না (কেয়ং শাজাহান নাটকের হাহাকার টাইপের হয়ে গেল, না?)
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০২:১১37185
  • অভ্যু, আজ গান দেবে না?
  • Abhyu | ১৮ আগস্ট ২০১২ ০২:১০37184
  • তবে ব্যাংদি আমি বলব তুমি ওকে কালির পেন ছাড়া অন্য কিছুতে লিখতে বারণ কোরো, যতই দরকার থাক (সেই যেমতি ইংলিশ মিডিয়ার স্কুলে বাচ্চাদের বাংলায় কথা বলা বারণ থাকত)
  • Abhyu | ১৮ আগস্ট ২০১২ ০২:০৮37183
  • হাতের লেখা ভালো হলে তার ক্রেডিট যার হাত তার :)
  • siki | ১৮ আগস্ট ২০১২ ০২:০০37182
  • আউট অফ কনটেক্সট দুটি কথা, বিবির পোস্টের পরিপ্রেক্ষিতে --

    ১। ভারত নামক ভূখণ্ডটির সুদীর্ঘ ইতিহাসে, ভূখণ্ডটি বার বার বাইরের শক্তির দ্বারা ইনভেডিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত অন্য কোনও ভূখণ্ড ইনভেড করে নি। রাজনীতির খেলা খেলে চলেছে সে আলাদা কথা, কিন্তু ভারত হিংসার প্রয়োগ করেছে কেবল নিজেকে বাঁচাতে, অন্য দেশকে গিলে খাবার উদ্দেশ্যে নয়।

    ২। এটা এই মুহূর্তে খুবই পলিটিকালি ইনকারেক্ট হয়ে যাবে। তবু সইত্যের খাতিরে না বলে থাকতে পারছি না, "ওরা পাকিস্থান জিতলে খুশি হয়", এ কিন্তু শুধুই শোনা কথা বা নির্বিবাদে মেনে নেবার কথা নয়, এ আমি সত্যিই দেখেছি, ঘাটালে, আশির দশকে। কোনও এক ক্রিকেট খেলায় পাকিস্তান জিতেছিল বলে "ওরা" পাকিস্তানের পতাকা নিয়ে হইহল্লা করে আনন্দ প্রকাশ করেছিল। স্বাধীন ভারতে তখনও উনিশশো বিরানব্বই আসে নি।

    নিতান্তই খণ্ডচিত্র, এর দ্বারা আমি কিছুই প্রমাণ করতে চাইছি না, তবে স্মৃতিতে এল, এই আর কি।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০১:৪৮37181
  • কেশী, আপনি কি এখন কইলকাতায়?
  • kc | ১৮ আগস্ট ২০১২ ০১:৩৭37180
  • কিকি এগুলো কী লিখে গেল?
    ভালো করে ঘুমিয়ে কাল সকালে কিকি একবার যেন ভাবে, কী লিখেছে!!!! :-((
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০১:৩৬37179
  • কুমুদিদি কই? আছো?
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০১:৩৪37178
  • নিচের নম্বরওয়ালা আইডি টা একক কি?
    তাহলে গলা চুলকাইন্যা মানকচুর একটা রেমেডি একটু নিচে পাবেন।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০১:৩৩37177
  • ব্যাং, অ ব্যাং, তুমি কি নিশিরে ছোটোদের জন্য গপ্পো লিখতে কইলা???? হে হরি, হরি হে দীনবন্ধু!!!!!!!!!
    বিষম খাইলাম, বুঝলে ব্যাং? ঃ-)
  • 154.160.226.53 | ১৮ আগস্ট ২০১২ ০১:৩১37176
  • শঙ্খ, শুভ জম্মদিন। তরতরিয়ে পানসি বেয়ে শুঁটকিভর্তা আর বোয়ালের ঝোল খেয়ে হাসিখুশিতে দিন কেটে যাক।
    অনেক শুভেচ্ছা।
  • pipi | ১৮ আগস্ট ২০১২ ০১:২৮37175
  • স্বাধীনতার পর থেকে ভারত শ্রীলঙ্কা-নেপাল-ভুটান-মায়ানমার-তিব্বত এদের সাথেও যুদ্ধ করেছে? কবে করল? সত্যিই জানি না।
  • pipi | ১৮ আগস্ট ২০১২ ০১:২৭37174
  • এলুম। কেউ কি একটু সামারি করে দেবে? পড়া করে আসি নি।
  • bb | ১৮ আগস্ট ২০১২ ০১:২০37173
  • আর দেখুন মনের মধ্য সুক্ষ ভাবে বিভিন্ন ভাবে ভেদাভেদ আমরা পুষে রাখি - "ওরা" পাকিস্থান জিতলে খুশী হয়, গন্ডা গন্ডা বাচ্চা পয়দা করে, ব্রাহ্মণ উচ্চ বংশীয়, গোর্খা মানেই দারোয়ান বা ঐ যে 'চিন্কি' ছোট ছোট জামা-কাপড় পরা মেয়েগুলোর চরিত্র খারাপ, দুঃসাহসিক পোশাক পরা মেয়ে সহজলভ্য, স্বাধীনতার পর থেকে সমস্ত প্রতিবেশীদেশের সঙ্গে যুদ্ধ করা আমার ভারত নাকি অহিংসদেশ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা আমরা অহরহ শুনে বা বলে থাকি, আর নির্বিবাদে মেনেও নি।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০১:১৫37172
  • সোসেন, এতদিনে ভবী র সঙ্গে সাক্ষাৎ হলো আপনের। ঃ-)
    ফাইভ স্ট্র্যান্ডেড অ্যালিয়েন লাইফ নিয়ে কী যেন একটা প্রশ্ন ছিলো আপনার?
  • sosen | ১৮ আগস্ট ২০১২ ০১:০৮37171
  • এতদ্দ্বারা কষ্ট করে কন্টেন্ট বজায় রাখার চেষ্টা থেকে আমিও বিরত হলাম। শুভরাত্রি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত