এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৯:৫৩372000
  • ফেলু মদোকের নিখুঁতি ছিল না কাল। ফলত লবংগলতিকা নিলাম। খুব একটা আহামরি কিছু নয়। ভাল। তবে অসা নয়। বাজে হল ভেতরে একটা হালকা গোলাপী রঙের মিল্ক পাউডারের মন্ড ভরা আর মিল্ক পাউডারের গন্ধ কাটাতে সেন্ট দিয়েছে হাল্কা করে।
    নট রেকোমেন্ডেড
  • avi | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৯:১৭371999
  • সাড়ে তিন কেজি! স্বপ্ন নু মায়া নু মতিভ্রম? বাপস।
  • avi | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৯:১৬371998
  • ভয়েস রেস্ট খুব ভালো জিনিস। আমি নিজে মাঝে মাঝেই সাময়িকভাবে ১৫-১৬ ঘন্টা গলা দিয়ে কোনো আওয়াজ বের না করে কাটিয়ে বিমলানন্দ পাই। ছুটির দিনে মাঝে মাঝে মুখ খোলার (কথা বলার জন্য) প্রয়োজনও হয় না। এই ইন্টারনেট আর হোয়াটস্যাপ কাজটাকে আরো সহজ করে দিয়েছে।
  • Rit | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৯:১২371997
  • অভি র জন্য তো শুনলাম সাড়ে তিন কেজি নলেন গুড়ের ব্যবস্থা হয়েছে।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৮:৫৬371996
  • কুমুদি। এবার নতুন উত্পাত। মোবাইল ভর্তি হয়ে গিয়ে এবার জিমেল সিন্ক হচ্ছেনা। বাড়ি ফিরে দেখছি।

    এদিকে আমাকে ভয়েস রেস্ট দেবার মত শাস্তি আর কিছু হয় ? এর থেকে বোধহয় ইলিশ মাছ খাওয়াও বেটার ছিল।
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৭:২৮371995
  • পাই মেল দেখো
  • dc | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৭:১৮371994
  • আচ্ছা ধন্যবাদ, অপেক্ষা করব।

    ট্র্যাকারে আমার বয়স, ওজন ইত্যাদি ডেটা ভরার পর আট হাজার স্তেপ ডেলি রেকমেন্ড করেছিল, তাই এতোটা হাঁটি। আপনার ক্ষেত্রে কিন্তু অন্যরকম হতে পারে, চেক করে নেবেন।
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৭:১৩371993
  • দাঁড়ান,টাইম পেলে এইখেনে লিখে দোব।
  • dc | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৭:০৮371992
  • মোটামুটি দুবারে হাঁটি, আধ ঘন্টা করে। সকালে একবার আর রাতে খেয়ে উঠে একবার। প্রতিবার অন অ্যাভারেজ সাড়ে চার হাজার স্টেপ, সাড়ে তিন কিলোমিটার, একশো পনেরো মতো ক্যালরি বার্ন হয়।
  • dc | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৭:০৬371990
  • যেভাবে বাক্সে লেখা আর য়ুটুবে দেখিয়েছে সেভাবেই চেক করি। আলাদা কোন প্রিকশান নেওয়ার আছে কি?
  • 7 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৭:০৬371991
  • ৬ কিমি হাটেন, কত সময়ে। আমি তো ৪।৫কিমি হাটতেই ক্লান্ত ৫০ মিনিটে তাও প্রি ডায়বেটিক।
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৬:৫৬371989
  • ডিসি ঐ আকুচেক খুব সাবোধানে হ্যান্দেল করিবেন।
  • robu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৩371987
  • সীতাভোগ - ভালো বর্ধমানের সীতাভোগ বেশ ভালো খেতে।
    তবে মিষ্টির সাজেশন আমার থেকে নেওয়া উচিত হবে কি? এটা তো একেকজনের একেকরকম ব্যাপার। আমি যেমন ভালো গুড়ের সন্দেশ পেলে আর কিছুর দিকে তাকাই না। অভাবে এমনি মাখা সন্দেশ বা ভালো কালাকাঁদ, টেক্সচার আমার পছন্দ মতো হতে হবে।
    কোনো আর্টিফিসিয়াল সেন্ট দিয়ে তৈরী মিষ্টি আমি ভালো বাসি না। রসের মিষ্টি খুব একটা পছন্দ করি না, নরম তুলতুলে গরম নতুন গুড়ের রসগোল্লা বাদে। হ্যা, খুব ভালো নরম ছানার জিলিপি পছন্দ করি, কিন্তু আজকাল পাওয়া যায় না। অবাঙালি গুলাব জামুন গরম হলে এবং সাথে আইসক্রিম থাকলে তবেই খাই, নইলে পোষায় না।
    এইসব আর কি।

    আপাতত নকুরের জলভরা, মনোহরা (মাস্ট), বলরামের গুড়ের মাখা সন্দেশ, অধরের সরপুরিয়া সরভাজা, গণেশের (বর্ধমান) মিহিদানা, সীতাভোগ রেকমেন্ড করলাম।

    শক্তিগড়ের কোনো এক দোকানে নাকি ভালো ল্যাংচা পাওয়া যায়, কিন্তু সে দোকান নেতাজি যবে মুনমুন সেনের পানুর সিডি হাতে নিয়ে আবার আত্মপ্রকাশ করবেন সেদিন খুঁজে পাওয়া যাবে।
  • Abhyu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৩371988
  • এমনকি ছানার মুড়কিও আমার বেশ লাগে।
  • টুংকাটাকিলা | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৬:২০371986
  • আমার সীতাভোগ দিব্য লাগে। অ্যাকচুয়ালি লেবুসন্দেশ, চন্দ্রপুলি, আর ওই হাইব্রিড মিষ্টিগুলো ছাড়া সব মিষ্টিই মনে হয় ভালো লাগে।
  • avi | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৬:১৬371985
  • রীতেন, নলেনগুড় থাকবে নিশ্চয় কদিন?
  • T | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৬:১৫371984
  • মু হা হা হা...প্রচুর জনতার অনেক আশা সত্ত্বেও আমার সুগার ধরা পড়েনি। বেঁচে আছি এখনো। কিন্তু এতোজ কে দিয়ে হবে না, সীতাভোগ একটা মিষ্টি হ'ল! রোবু বরং একটা লিস্ট করে দিক আমায়।
  • dc | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৬:০০371983
  • বলুন বলুন।
  • রোবু | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৫371982
  • ডিসিবাবুর ব্যাপারটা নেহাত সুগারের মতো একটা বাজে রোগ রিলেটেড। নইলে একটা ডিসরাপটিভ আইডিয়া দিতাম।
  • Rit | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:৪৫371981
  • নলেন গুড়ের যে কোনও মিষ্টির চেয়ে স্রেফ নলেন গুড় অনেক ভালো খেতে। আপাতত ২ কেজি স্টক হয়েছে। আরো ২ কেজি আসবে। শীতকালের তুলনা নেই।
  • dc | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:৪৪371980
  • আমার দুমাস আগে ডায়বেটিস ধরা পড়েছে ঃ( তাই আমি এখন রোজ সকালে উচ্ছের জল খাই ঃ( একটা আকু-চেক মিটার কিনেছি (অ্যামাজন থেকে), সেটা দিয়ে মাঝে মাঝে পিন ফুটিয়ে দেখি সুগার কতো হলো ঃ( আর একটা গার্মিন ট্র্যাকার কিনেছি (অ্যামাজন থেকে), সেটা পরে রোজ ছ কিলোমিটার হাঁটি ঃ( আবার কবে মিষ্টি খেতে পাব কে জানে ঃ((
  • Atoz | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৮371979
  • জ্যোৎস্না রাতে মিহিদানার লাড্ডু খেতে হয়। আর উদাসী হাওয়ায় খেতে হয় সীতাভোগ। ঃ-)
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৪371978
  • lokajan kyaaman kare ett kiTakiT mishhTi khaay ?
  • T | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:১২371977
  • দুত্তোর বানানভুল।
  • T | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:১১371976
  • সমস্তরকমই ধরতে হবে। যেগুলো চোরাগোপ্তা খাওয়া উচিত, যেগুলো অল ওয়েদার কন্ডিশনে খাওয়া যায়। যেগুলো উদাসী হাওয়ায় পথে পথে, যেগুলো জ্যোৎস্না রাতে হাতে হাতে। সিম্যুলেশন ছড়িয়ে গেলে যেগুলো খাওয়া ভালো। যেগুলো খেলে ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠে। যেগুলো খেলে গুচ্ছের ঘ্র্যাঁও ঘ্র্যাঁও সামলে নেওয়া যায়, যেগুলো খেলে মায় চটির স্ট্র্যাপ ছিঁড়ে গেলেও হাঁটা যায়, সিপিয়েম ইলেকশনে যেতে। সব সওওব চাই।
  • T | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:০৬371975
  • জনতা একটা মিষ্টির লিস্টি বানাবে কি? মানে কি কি কোথায় কোন পর্যায়ক্রমে খাওয়া উচিত। আমি ওই লিস্টি নিয়ে বেরোতে চাই।
  • T | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:০৩371974
  • মাইসোর পাক...ইইইক্‌
  • টুংকাটাকিলা | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:৫৪371973
  • বেকড মিহিদানা/রসগোল্লা মোটেও কিটকিটে মিষ্টি নয় (প্রচন্ড মিষ্টি বলতে যদি তাই হয়ে থাকে)। কিটকিটে মিষ্টি হল গিয়ে চন্দ্রপুলি, মাইসোর পাক ইঃ।
  • রোবু | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৭371972
  • আমি যা বুঝলাম অভ্যুদা প্রচন্ড মিষ্টি জিনিস পছন্দ করে। বেকড মিহিদানা আর বেকড রসগোল্লা ওই কারণে আমার পোষায় না।
    হাইব্রিড মিষ্টিও পোষায় না।
    বলরামের নলেঙ্গুরের মাখা সন্দেশ দিব্যি, মানে খুবই ভালো। এমনি মাখা সন্দেশও ভালো। শুনেছি নলেঙ্গুরের সুফলও খুব ভালো, আমি খাইনি এখনো। গুড়ের জলভরা খুব ভালো।

    অধরের সরভাজা আর সরপুরিয়া দুইই ভালো লাগলো।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৯371971
  • টিম হুচির সাথে কথা বলতে গিয়ে আর ভাট দেখিনি। বেরিয়ে এসেছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত