এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৬:২৭372090
  • নাঃ এবার বেরোতে হবে, বন্ধুর বাড়ি যাব। ওদিকে আবার আটটায় মোদির ঘোষনা আছে। এখন সবাই সবাইকে হোয়াটসঅ্যাপে জিগ্যেস করছে গাড়িতে তেল ভরেছে কিনা, বাড়িতে পর্যাপ্ত খাবার, ওষুধ, জল মজুদ করে রেখেছে কিনা। দেখা যাক, বেঁচে থাকলে কালকে আবার পোস্ট করবো। সবাইকে আগাম শুভ নববর্ষ।
  • Arpan | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৪372089
  • লিমিটেড টাইম ইউসেজের জন্য পস পাওয়া যায় কি? মোবাইল পস সার্ভিস আজকাল অনেক স্টার্টাপও দেয়, কিন্তু মান্থলি প্ল্যানে সাবস্ক্রাইব করতে হয়।
  • Abhyu | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:১৬372088
  • প্পন কুমুদি আমাকে ভালোবাসেন বলে ঐটুকু ছাড় দিয়েছেন।
  • Abhyu | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:১৩372087
  • মিঠুদি তোমার পোস্ট দেখেছিলাম কলকাতা এয়ারপোর্টে সিকিউরিটির পরে। সেখানে খাবার দোকান ছাড়া কিছু খোলা পাই নি। প্লেন ২ ঘন্টা লেট ছিলো, কোনোমতে দৌড়ে দৌড়ে মুম্বাইতে কানেকশন পেয়েছি - ততক্ষণে বাকি প্রায় সবাই বোর্ড করে গেছে। কিছু কেনার কোনো সময়ই ছিল না।

    আপাততঃ চার্লস দু গল থেকে ফোন করছি। জেটের প্লেনে পরিষ্কার চার্লস বলে। হিন্দি ছাড়া অন্য ভাষায় অ্যানাউন্সমেন্টও কম। খাবার যা ইচ্ছে তাই। কি ভাগ্যি সিট বেল্ট সাইন অন অবস্থায় জনগনমন চালায় নি।
  • Arpan | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:১০372086
  • "তবে অর্পণের নয়নতারা জলে চোবানোর প্রেসক্রিপশনটি একটু অদ্ভুত লাগল।"

    আমি?!!
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:০৪372085
  • দুটি কথা। এক, ঐ রেস্টুরেন্টে টেবিলে এনে যেটা সোয়াইপ করিয়ে পিন নিয়ে স্লিপ জেনারেট করে দেয়, সেটা ঐ আগের ফোন লাইনে কানেক্ট করা পস-এরই উন্নত ভার্সন। ওটা ফোনের তার দিয়ে কানেক্ট করা থাকত, এটার ভেতরে একটা সিমকার্ড থাকে। বাকি সেই ডায়ালিং মেথড একই।

    আর আজকাল যে স্লিম পস মেশিন কেউ কেউ ইউজ করছেন, ওতে ব্লু টুথ আর ওয়াইফাই ফোন লাগে। একটা অ্যাপ ইনস্টল করতে হয়, সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কানেক্টেড। অ্যাপ ব্লুটুথের মাধ্যমে ডিভাইসে সোয়াইপিং কার্যকর করে।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:৫১372084
  • এইটে হলো এসবিআইয়ের মোবাইল পস সাইট। জিপিআরেস পস পাওয়া যায়, এটা পেলে মনে হয় বইমেলাতেও সিগনাল পেতে অসুবিধে হবেনাঃ

    https://mab.sbi.co.in/mu/ServiceOfferings.html
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৫372082
  • হ্যাঁ পস মেশিনের জন্য মনে হয় লাইসেন্স লাগে, সেটা কি ট্রেড লাইসেন্স দেখালে হয়? জানিনা। এখানে দেখছি আইসিআইসিআই এর পস মেশিন নিয়ে লেখা আছেঃ

    https://www.firstdata.com/icicimerchantservices/solutions/point_of_sale_solutions.html

    এটা বোধায় দোকানের জন্য, তবে এটাও হতে পারে যে মোবাইল পস মেশিন ওদের থেকে কিনে যেখানে খুশী নিয়ে যাওয়া যাবে। কাস্টমার কেয়ারে ফোন করলে ওরা বলতে পারবে বোধায়।
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৫372083
  • আচ্ছা।

    কুমুদি ফেবুর মেসেজ দেখো
  • টুংকাটাকিলা | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:২৬372081
  • পস হরলিক্স নয়। মানে মনে হয় এম্নি এম্নি কিনে লাগানো যায় না। লাইসেন্স লাগার কথা।
  • kumu | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:১৬372080
  • তবে অর্পণের নয়নতারা জলে চোবানোর প্রেসক্রিপশনটি একটু অদ্ভুত লাগল।মানে গুরুদের নয়নতারারা খুবই যাকে বলে পতিব্রতা,কিন্তু রোজ তাদের জলে চোবানো,এবং তারপর ?
    না না শ্যামলাল এসবের মধ্যে থাকে না।
  • kumu | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:০৬372079
  • হ্যাঁ এখানে হোম ডেলিভারীর লোক বাড়িতে আনে।আমি জেনে বলব(কবে জিজ্ঞাসা করিয়া লজ্জা দিবেন না)
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:০৫372078
  • ওয়াই ফাই আর ব্লু টুথ কানেক্টিভিটি পাওয়া যায়। কোন দোকানে যদি ওরকম মেশিন দেখতে পান তো ওদের জিগ্যেস করে দেখতে পারেন।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:০৪372077
  • n কে ধন্যবাদ।

    হ্যাঁ, ওটা স্ট্যান্ডঅ্যালোন কার্ড সোয়াইপ মেশিন। ফোন লাইন লাগেনা। অনেক সময়ে রেস্টুরেন্টেও নিয়ে আসে দেখবেন, আপনার সামনেই কার্ড সোআইপ করে আপনি পিন নম্বর দিলে প্রিন্টেড রিসিপ্ট বেরিয়ে আসে। এখন দেখছি মুদি দোকন, সব্জির স্টোর ইত্যাদি নানান জায়গায় ইউস করছে।
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:০১372076
  • আচ্ছা। সে কোথায় পাওয়া যায় তালে দেখতে হবে।

    আর ওয়াইফাই কতটা কী থাকবে তাই জানিনা।
  • n | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৪372075
  • সরি...কি করে যেন the বেরিএ গেছে!! with mother.
  • b | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৩:৫১372074
  • পয়েন্ট -অফ-সেল মেশিন। যেমন এমনি দোকানে কার্ড সোয়াইপ করে জিনিস কেনেন। কিন্তু ফোন লাইনের বদলে ওয়াই ফাই দিয়ে কানেক্ট করে। স্ট্যান্ড অ্যালোন গোছের জিনিস।
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৩:৪২372073
  • সেই পস মেশিন কীরকম ?
  • b | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৯372072
  • মায়ের সাথে বসে খেতে হবে?
  • n | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৩:২৬372071
  • ব্লাড সুগার এ কাঁচা হলুদ একটুকরো অসম্ভব উপকারী। আর apple cider vinegar with the mother, ঘোলাটে টা।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৭:৪৫372070
  • এখন অনেক দোকানে দেখি ওয়াই-ফাই পস মেশিন ব্যবহার করে। ওরকম কিছু করা যায় কিনা ভাবতে পারেন। অব্শ্য এগুলো কোথায় পাওয়া যায় জানিনা।
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৭:১৫372069
  • গুরুর স্টল ১৮২।
    এবার তো খুব বড় স্টল বাদে বাকি সবই প্যাভিলিয়নের ভিতরে। জানিনা সেটা ভাল, না খারাপ।

    তবে প্যাভিলিয়নের গেটের পাশেই পড়েছে। ম্যাপ দিয়ে দেব পরে।

    ব্ল্যাঙ্ক, সেটাই তো ভাবছি। এমনিতেও নেট খুব দুর্বল থাকে অনেক জায়গায়। প্যাভিলিয়নে তো আরোই কী হবে জানিনা। কী করা যায়, ভাবতে হবে। ঐ পেটিএমের ভরসা বিশেষ নেই।
  • Atoz | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৭:০৪372068
  • যুগের থেকে এগিয়ে। ঃ-)
  • avi | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৬:৫৯372067
  • কলিকাতা নগরীর প্রাণ আছে। তাই শীতলতা হেথায় অনুপস্থিত। আবার কলিকাতা নগরী সময়ের থেকে এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই হেথায় শীতের সময় বসন্ত, এবং বসন্তের সময় গ্রীষ্ম অনুভূত হয়।
  • Atoz | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৬:৫৪372066
  • চিরবসন্ত বিরাজমান কলিকাতা নগরীতে। ঃ-)
  • avi | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৬:১১372065
  • এবারের পৌষে শীতলতা নেই, বিশেষত কলিকাতা নগরে। ভোরবেলাতেও হাতকাটা সোয়েটার জ্যাকেটের বেশি লাগছে না, কি মুশকিল। পৌষ সংক্রান্তি কি চলে এল নাকি?
  • Atoz | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৫:৪৭372064
  • এই পৌষের শীতল প্রাতে যখন বেজে উঠেছে আলোকমঞ্জীর? ঃ-)
  • Atoz | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৫:৪৫372063
  • সবাই গেলেন কোথা?????
  • b | ৩০ ডিসেম্বর ২০১৬ ২২:০৮372061
  • করলা নিয়ে আমার জীবন বিজ্ঞানের মাস্টারমশায় বলতেন ( উনি নিজেও সুগারের রোগী ছিলেন), নিয়মিত খেলে তেতো খাবার একটা অভ্যেস এসে যায়, ফলে মিষ্টির ক্রেভিং কমে যায়। তাছাড়া অন্য কোনো (সু/কু)ফল নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত