এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৭ ০৮:৩০372180
  • ওদিকে সেই ভদ্রলোক যিনি "ব্ল্যাক হোল হয় না, ইভেন্ট হরাইজন তৈরী হয় না" বলে লড়ে যাচ্ছিলেন, তিনি গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টেড হবার পরে একটু দমে গেছিলেন। এখন আবার পূর্ণোদ্যমে লেগে পড়েছেন এভিডেন্স সংগ্রহে যে এইসব ওয়েভ ফোয়েভ থেকে কিসুই প্রমাণ হয় না যে ব্ল্যাক হোল হতে পারে। ঃ-)
    সেই গ্যালিলিওর আমলের গল্প মনে পড়ে, টেলিস্কোপে জুপিটারের স্যাটেলাইট দেখাবার পর বিরোধীরা বলেছিলেন, ঐ টেলিস্কোপে কারিকুরি করছে রে! আসলে স্যাটেলাইট ফ্যাটেলাইট কিছু নেই।
    ঃ-)
  • Kumu | ০৩ জানুয়ারি ২০১৭ ০৮:১৪372179
  • ডায়াবেটিসের কথা-
    ডায়াবেটিসের রান্না (১০৬ পাতা)অনেক রান্না দেওয়া আছে।তবে এই ধরণের বইতে কোন ডায়াটিশিয়ান প্রতিটি রান্নার খাদ্যগুণ ইত্যাদি লিখলে ভাল হয়।
    ডঃশ্যামল চক্রবর্তী র লেখা "হাতের মুঠোয় ডায়াবেটিস" খুব ভাল বই,পড়ে দেখতে পারেন।
  • dc | ০৩ জানুয়ারি ২০১৭ ০৭:৪৮372178
  • হুঁ তাও বটে ঃ)
  • | ০৩ জানুয়ারি ২০১৭ ০৭:৩৯372177
  • ডিসি, বুঝতেই পারছি এখন বুড়ো বয়সে সব ভুলে হিংসায় কাতর হয়ে পড়েছেন।বড় রাস্তা থেকে যে ছোটরাস্তাগুলো পাড়ার মধ্যে ঢুকে যায়, সন্ধ্যের আলো জ্বলে গেলে ছোট,মেজো,বড় সববেলায় ছেলে-মেয়েদেরা সেই সব নির্জন রাস্তায় দাঁড়িয়ে ' প্রেম ' করে।
    আমার মামাবাড়ির একতলায় বসার ঘরে চুপ করে বসে থাকলে(জানলা খুলে) বাইরের প্রেমালাপ, চপেটাঘাত, বিলাপ, প্রলাপ সবই স্পষ্ট শোনা যেত। আমার ছোটমামা গরমকালে মাঝে মাঝেই 'ভাই একটু জানলাটা ছেড়ে' বলে হাঁক পাড়তো। একটু পেকে যাবার পরে ভাইবোনেরা সেই জানলায় সন্ধ্যেবেলা কান পেতে রেডিও নাটক শোনার আনন্দ পেতাম। বল্লেই হলো আর কী!
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৭ ০৬:৫১372176
  • প্রেমেরো আগে একজন অপেক্ষা করতো তো! গাছের ডালে থুতনি রেখে। ঃ-)
  • dc | ০৩ জানুয়ারি ২০১৭ ০৬:২৬372175
  • ইয়ে, প্রেম সাধারনত দাঁড়িয়ে করার দরকার হয়না।
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৭ ০৪:২৮372174
  • ঈশ। টাইপো। কাঠবড়ালি না, কাঠবেড়ালি। ঃ-)
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৭ ০৪:২৭372173
  • ছোটাইদি, অনেক থ্যাংকু। ঃ-)

    সুবোধ ঘোষ নির্ঘাৎ গুল মেরেছিলেন। সিন্ধুবার মানে নিশিন্দা গাছের তলায় দাঁড়িয়ে প্রমাণ সাইজের দুই মানব মানবী কিছুতেই এত প্রেম করতে পারবে না। কাঠব্ড়ালি হলে পারতো। ঃ-)

    কিংবা তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় যে সেই পুরাণের আমলে ঐ গাছ অনেক লম্বাচওড়া হতো। ঃ-)
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৭ ২২:০৮372172
  • ছটা পঁয়ত্রিশের গল্প শুনতে আম্মো ইচ্ছুক। আমি কবে কাকে সাইকেলে নিয়ে ...?
  • | ০২ জানুয়ারি ২০১৭ ২১:৫৩372171
  • পুনে থেকে ভেস্পা নিয়ে লাদাখ যাওয়া লোককে আমিও চিনি।
  • kumu | ০২ জানুয়ারি ২০১৭ ২১:৫১372170
  • বইম্যালার (দিল্লির)আগে সিকিকে চটাতে চাই না কিন্তু ৬ ৩৫ এর গল্পটাও শুনতে বড়ই ইচ্ছে হচ্চে,লিং দিলেই হবে।
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৭ ২১:২৪372169
  • এই বাজারে আমি কার্ডে পেট্রল ভরে তিন টাকা পঁচিশ পয়সা ফেরত পেয়েছি অ্যাকাউন্টে। আচ্ছে দিন।
  • Rit | ০২ জানুয়ারি ২০১৭ ২১:১৩372168
  • অনুরাগ ঠাকুরকে সুপ্রীম কোর্ট থাপ্পড় মেরে সরালো। জেলও হয়ে যেতে পারে মিথ্যে কথা বলার জন্য।
    এবার আমাদের দাদা হয়ত প্রেসিডেন্ট হয়ে যাবে।
  • Rit | ০২ জানুয়ারি ২০১৭ ২১:১১372167
  • আজ স্টার গেজিং করতে যাচ্ছি। ছুঁচো দার টেলিস্কোপ নিয়ে।
  • Rit | ০২ জানুয়ারি ২০১৭ ২১:০৬372166
  • আমি কখনও বাইক ট্রিপ করিনি। এটা নতুন অভিজ্ঞতা হবে। তবে সোজা লাদাখ যাবার আগে একটা উত্তরবঙ্গ জাতীয় কিছু করতে হবে।
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৭ ২১:০৪372165
  • আমার বাইক ফুল ট্যাঙ্কিতে চারশো কিমি যায়। একশো সিসির প্ল্যাটিনা বোধ হয় তিনশো যায়। এই দূরত্বে আরামসে পেট্রল পাম্প পাওয়া যাবে। এর বাইরে তো পেট্রল ক্যারি করা হয়ই।
  • Rit | ০২ জানুয়ারি ২০১৭ ২১:০০372164
  • জেরিক্যানটাই জিগ্গেস করছিলাম। সরি। পুরোটা না লেখার জন্য। আমার স্কুটিতে ধরা যাক ফুল ভরলে ২৬০-২৭০ কিমি মত চলবে। ঐ দূরত্বে পেট্রল পাম্প নাও মিলতে পারে।

    বাইকে আর একটু বেশী দূরত্ব যায় বোধ হয়। ৫০০?

    সিরিয়াসলি স্কুটি নিয়ে যাব ভাবছি। ;)
  • T | ০২ জানুয়ারি ২০১৭ ২০:৫৯372163
  • এই 'প্যাসেঞ্জারস' বলে সিনেমাটা ভুলেও কেহ দেখিবেন না। এইরকম জালি সিনেমা আমি বহুদিন দেখিনি।
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৭ ২০:৫৬372162
  • ওরে পাগলা, এই এখানে এমন লোককে আমি চিনি রে, যে একবার নয়, একাধিকবার এলেমেল ভেস্পা স্কুটার নিয়ে লাদাখ ঘুরে এসেছে। এবং প্রত্যক বছর যায়।

    স্কুটি নিয়ে যাওয়া লোককেও চিনি ভাচ্চুয়ালি।
  • Arpan | ০২ জানুয়ারি ২০১৭ ২০:৫৪372161
  • রিতের প্রশ্নের তাৎপর্য এখনো ভেবে চলেছি !!
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৭ ২০:৪৭372160
  • হায় রাম্মা। মোটরসাইকেলে তেল লাগে না? মোটরসাইকেলে যেভাবে তেল পাওয়া যায়, স্কুটিতেও সেভাবেই তেল পাওয়া যায়। পেট্রল পাম্প, আর ক্যারি করা জেরিক্যান।
  • Rit | ০২ জানুয়ারি ২০১৭ ২০:১১372159
  • কিন্তু স্কুটি নিয়ে গেলে তেলের আলাদা সিলিন্ডার নিয়ে যেতে হবে নিশ্চয়। রাস্তায় তেল কোথায় পাওয়া যাবে?
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৭ ১৯:৪৬372158
  • স্কুটার নিয়ে লাদাখ জয় করা মোটর সাইকেল নিয়ে লাদাখ জয় করার মতই সহজ। আকছার লোকে যাচ্ছে।
  • Arpan | ০২ জানুয়ারি ২০১৭ ১৮:৪১372157
  • পারার কথা হচ্ছে না!

    সে এখন তুমি যদি বল সিকি স্কুটারে করে লাদাখ জয় করে এসেছে। ঃ-)
  • d | ০২ জানুয়ারি ২০১৭ ১৮:৩৫372156
  • পারে না? সেই যে কাকে যেন সাইকেল নিয়ে ..... ;-)
  • Arpan | ০২ জানুয়ারি ২০১৭ ১৮:১৫372155
  • যাহ, সিকি সাইকেল চালায় নাকি! ঃ)
  • d | ০২ জানুয়ারি ২০১৭ ১৭:৫০372154
  • সিকির জন্য
  • লাইফ বয় | ০২ জানুয়ারি ২০১৭ ১৫:৪২372153
  • শোনা বন্ধুরে আমি তোর নাম লইয়া কান্দি -- এ গান টা কোথায় পাই ?
  • ছোটোলোক | ০২ জানুয়ারি ২০১৭ ১৪:০৫372152
  • ফাইনাল পরীক্ষার প্রশ্নের উত্তর এগজামিনারদের হাতে হাতে দেওয়া হয়। সেই উত্তরে যদি ভুলটাই ঠিক হিসেবে লেখা থাকে তাহলে এগজামিনার সেই হিসেবেই খাতা দেখে মূল্যায়ন করবেন, এমনকি হেড এগজামিনারও এর অন্যথা করবার ঝামেলায় জড়াবেন না। সাধারনত এগজামিনাররা যন্ত্রের মত খাতা দেখেন।
  • d | ০২ জানুয়ারি ২০১৭ ১৩:৫৩372151
  • এগুলো নিয়ে জনস্বার্থ মামলা করে না কেউ? এরকম গণহারে ভুল শিখছে ছাত্ররা। অবশ্যই অনেক শিক্ষক শিক্ষিকারাও ভুল শিখছে ও শেখাচ্ছে।
    অজ্জিত একটু গুছিয়ে পুরোটা লিখে একটা লেখা তৈরী করে রঙ্গনরে মেল করে দাও না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত