এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৭ ২১:৫১372630
  • Absinthe (অবসাঁত/অবসেঁত) - এই পানীয়টি বহুদিন নিষিদ্ধ ছিল ইউএসএ-তে, এতে এক বিশেষ কেমিক্যাল (থুজোন) থাকায়, স্ট্রং হ্যালুসিনোজেনিক এন্ড অ্যাডিক্টিভ নেচার।
    ২০০৭-৮ সাল থেকে প্রায় ১০০ বছর পরে এটি আবার লিগ্যালি বিক্রি হচ্ছে।
    তবে এই পানীয়টির স্ট্যাটাস কুয়ো উঁচুদরের - পেটে কয়েক ফোঁটা গ্রীন ফেয়ারি পরলে তবেই নাকি হেমিংওয়ে, এমিল জোলা, অস্কার ওয়াল্ড, জেমস্‌ জয়েস-দের কলম থেকে কালজয়ী সব লেখা বেরোতো, পিকাসো-র তুলি চলত -

    কমলকুমার/ঋত্বিক/শক্তি-বাবুরা এক ধরনের বাংলা পাণীয়কে প্রায় এমন কাল্ট ড্রিংকে পরিণত করে ফেলেছিলেন।
  • Ekak | ১৩ জানুয়ারি ২০১৭ ২১:৪৯372629
  • কালভাদোস পানপাত্রে শোভন, সিডর রান্নাঘরে। কবি বলেছেন।
  • Arpan | ১৩ জানুয়ারি ২০১৭ ২১:৪৪372628
  • অইজন্য তো সাইডার রেকো কল্লাম।
  • Ekak | ১৩ জানুয়ারি ২০১৭ ২১:৩৫372627
  • টাকিলা দুটো খেলে কিস্যু হবেনা :) নিশ্চিন্তে খান। আমি আসলে, দুটো দিয়ে শুরু করে তারপর শট পে শট, শট পে শট এরকম দেখেছি কিনা, তাই :)
  • Ekak | ১৩ জানুয়ারি ২০১৭ ২১:৩৩372626
  • আরে মিঠু "ভালো খেতে " মদ চাইলেন যে ! মিলেট-হুইট বা মোলাসেস এর মদ সে যেমন ই হোক তার একোয়ার্ড টেস্ট গ্রো না করলে খেতে ভালো লাগে না। অন্যদিকে ওয়ার্মউড বা ক্যাকটাস বা আপেল এসবের মদের বেসিক টেস্ট টা বেশ ভালো।
  • | ১৩ জানুয়ারি ২০১৭ ২১:২৪372625
  • আরে টাকিলা দিব্য কিস্যু হয় না। আর খামোখা দুটোর। বেশী খাবেই বা কেন?
  • | ১৩ জানুয়ারি ২০১৭ ২১:১৩372624
  • ভালো খেতে হলেও ওটা বাদ। সবুজ রংএর তরল আমি পছন্দ করি না। বাসক্পাতার রসের স্মৃতি ফিরে আসেঃ(
  • 4z | ১৩ জানুয়ারি ২০১৭ ২১:০৫372623
  • কেলো করেছে! অঁবসাঁত কিন্তু সত্যি হার্ডকোর!
  • Ekak | ১৩ জানুয়ারি ২০১৭ ২১:০৩372622
  • না চামচ দিয়ে না :) রেসাভোয়া গ্লাসের উপর আবসাঁথ স্পুন এ সুগার কিউব রেখে ঢালতে হয়। কালার টা ট্রান্সপারেন্ট সবুজ থেকে হালকা ক্লাউডি হোয়াইট এ কনভার্ট করে। কেও কেও বার্ন ও করে। সিরিয়াসলি "ভালো খেতে "। কোনো রিপেলিং টেস্ট ওর ফ্লেভার নেই। আনিস ফ্লেভার, বুঝতেই পারছেন।
  • | ১৩ জানুয়ারি ২০১৭ ২১:০০372621
  • ভয় দেখাবেন না। সরল জিজ্ঞাসাঃ( ঐ নামগুলো ফোনে টুকে নিয়ে যাবো, একটা স্মার্টলি অর্ডার দিয়ে দেব।
    ঐ যে ফরাসি নাম লিখলেন ওটা কি চামচ দিয়ে খেতে হবে? বাঃ,তাইলে ঐটাই দেবোঃ)
  • 4z | ১৩ জানুয়ারি ২০১৭ ২০:৫৭372620
  • এগুলোতে যথেষ্ট মদ থাকে। প্রথমবার এর বেশি না এগুনোই ভাল। আর টেকিলা দুটো খেলে কিছু হয় না, অনেক ফার্স্ট টাইমারকে ইনিশিয়েট করার এক্সপেরিয়েন্স থেকে বলছি।
  • Ekak | ১৩ জানুয়ারি ২০১৭ ২০:৫৬372619
  • এনার দেখি হার্ডকোর মদের খুব শখ :) বেশ তাহলে আবসাঁথ অর্ডার করবেন। নো বিকট স্বাদ অর গন্ধ। বেশ কায়দা করে সাজিয়ে দেবে চিনির কিউব আর সুন্দর চামচ দিয়ে। খেয়ে দিল তরর হয়ে যাবে। বমি হওয়ার বা মাথা ধরার কোনো গল্প নেই। হার্ডকোর লিকিওর :)
  • | ১৩ জানুয়ারি ২০১৭ ২০:৪৬372618
  • টেকিলা না, উরিবাবা! লোকের যা অবস্থা দেখেছি ওতে আমি নেই।
    সবাইকে ধন্যবাদ, প্রশ্ন হলো এই ককটেলগুলো কি যথেষ্ট মদ? মানে আমি নিলাম, সবাই পরে হার্ডকোর মদ হয় নি বলে ঠাট্টা করলো?
    সেটা জানা খুব দরকারি।
  • 4z | ১৩ জানুয়ারি ২০১৭ ২০:৪২372617
  • মিঠুদি ফার্স্ট টাইমার। একটাতেই হয়ত থেমে যাবে
  • Ekak | ১৩ জানুয়ারি ২০১৭ ২০:৪১372616
  • টাকিলা দুটোয় থামা খুব কঠিন। পুরো কুড়কুড়ের মতো। চলতেই থাকে :|
  • 4z | ১৩ জানুয়ারি ২০১৭ ২০:৩৭372615
  • মিঠুদি,

    টাকিলা শট্স (দুটো, বেশি না), মার্গারিটা বা পিনা কোলাডা ছাড়া আর কিছু ট্রাই না করাই ভাল। প্রথম বার হলে লং আইল্যাণ্ড টি হয়ত একটু স্ট্রং হয়ে যাবে।
  • ক্যাম্পা কোলা | ১৩ জানুয়ারি ২০১৭ ২০:৩৩372614
  • এই কেস? তাইলে মার্গারিটা খাও, ব্লু প্যাসিফিক। এক গামলা ভর্তি দেয়, হেব্বি খেতে, আর শেষ করলে বেশ একটা হালকা হালকা লাগে।
  • kd | ১৩ জানুয়ারি ২০১৭ ২০:২৬372613
  • মিঠু, পিনা কোলাডা, ব্র্যান্ডি অ্যালেক্সান্ডার, সমব্রেরো, অ্যামারিটো অরেন্জ জুস দিয়ে বা মার্গারিটা নিতে পারো।
    ক্রীম শেরি অ্যাভয়েড করাই ভালো - একটু বেশি খেলেই (মানে দু'তিনটে) খুব মাথা ধরতে পারে।
  • | ১৩ জানুয়ারি ২০১৭ ২০:০৪372612
  • দুপুরের আড্ডার এক বন্ধু অন্তত ভরসা দিচ্ছেঃ)
  • | ১৩ জানুয়ারি ২০১৭ ২০:০৩372611
  • সেটা আবার কোন জিনিস?
  • Du | ১৩ জানুয়ারি ২০১৭ ১৯:৫৬372609
  • আচ্ছা ঃ) আগে বড়ো।
  • . | ১৩ জানুয়ারি ২০১৭ ১৯:৫৬372610
  • লং আইল্যান্ড
  • | ১৩ জানুয়ারি ২০১৭ ১৯:৩৪372608
  • একক খুব ভালো লোক। কেমন দিব্যি বুঝিয়ে দিলো! থ্যাংকিউ।

    দু, হার্ড ড্রিংক খেয়ে ওদের ভুট্টিনাশ করে দিতে হবেতোঃ)
  • Du | ১৩ জানুয়ারি ২০১৭ ১৯:২৮372607
  • মিঠু ঐ আইরিশ ক্রীমই ঠিক আছে। আরেকট কি যেন রোড আইল্যান্ড টাইপ নামের আছে মিষ্টিমতন
  • Ekak | ১৩ জানুয়ারি ২০১৭ ১৯:২৫372606
  • রাম নিন। রামের স্বাদ টা যদি লাল হয় তাহলে ঝাঁঝালো ক্যারামেল এর মতো, সাদা হলে শুধুই ঝাঁঝ। দু পেগে নেশা হয়না খেতেও খারাপ লাগবে না। হুইস্কিতে একটা টিপিকাল ফ্লেভার আছে ওটা একোয়ার্ড টেস্ট, অনেকের গা গুলোয়। সবচে সেফ হলো রাম বেসড কোনো ফ্রুট জুস্ ককটেল। একেবারেই সমস্যা হবে না।
  • | ১৩ জানুয়ারি ২০১৭ ১৯:০৯372605
  • ধ্যাৎ কোনো অতিথি আপ্যায়নের জন্যে জানতে চাইনি।
    বাড়িতে সরবত, লস্যি,কোক-পেপসি, আইসক্রিম দেওয়া ঠান্ডা কফি এবং গরম কফি পরিবেশন করে থাকি।আমার বাড়িতে মদ আর চা পাওয়া যায় না,এটা সব অতিথিরা জানেনঃ)
    আমি তিন বন্ধুর সঙ্গে পাবে যাচ্ছি গান শুনতে। একজন ভয় দেখিয়েছে যে ঐ পাবে মদ না খেলে নাকি সবাই আমাকেই স্টেজে তুলে দেবে,নিদেন পক্ষে বিয়ার নাকি খেতেই হবে( এদিকে তার গন্ধে আমার বমি এসে যায়) তাই ঠিক করেছিলাম যা থাকে কপালে বলে কয়েক গ্লাস মদ নিয়ে ওদেরকে চমকে দেবো।
    খুব কেত মেরে দুইএক গ্লাস খেয়ে যদি মাতাল হয়ে যাই,তাই জানতে চাইছিলাম।

    অন্ধজনে দেহ আলোর বদলে আপনারা গাট্টা মেরে যাচ্ছেন:X
  • pi | ১৩ জানুয়ারি ২০১৭ ১২:২৯372603
  • না, গ্র্যাণ্ড ম্যাক্স দুই।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৭ ১২:২৯372604
  • আমার স্যামসং গ্যালাক্সি গ্র্যাণ্ড। এরকম আগেও হয়েছে কয়েকবার ঃ(
  • ক্যাম্পা কোলা | ১৩ জানুয়ারি ২০১৭ ১২:২৫372602
  • কিন্তু যদ্দুর মনে আছে এইটা তো মোবাইলের ক্ষেত্রে হওয়া উচিত নয়।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৭ ১২:২৪372601
  • ঃ(

    কুমুদি, আমার দিক থেকে কাটা হয়নি ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত