এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:২৪372870
  • অভি @09:17 AM
    তারপর কি হল?

  • avi | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:২৩372869
  • আরে হ্যাঁ, এই ইতিহাস বই পড়তে হেবি লাগতো। ওই ৫-৭ ক্লাস যুগেই বেশি। দাদার বইগুলো পড়ে মনে হয়েছিল, অতি অল্প হইল। তারপরে বাড়িতে দেখলাম কাকীমার এমএ পড়ার গুচ্ছ বই রয়েছে। ওগুলো নামিয়ে নামিয়ে সিলেক্টিভ জায়গা পড়তাম, গল্পের মতো। মানে সামাজিক অর্থনৈতিক জায়গা বাদ দিয়ে যুদ্ধ আর সাম্রাজ্যের গল্প পড়তাম। ওইসময় খিদের চোটে দুটো পলসায়েন্সের বই পড়ে নিয়ে নিজেকে বেশ একটা রাজনৈতিক বোদ্ধা মনে হয়েছিল। ভালো কথা, এই বিষয়টাকে পলিটিক্যাল সায়েন্স কেন বলতো? ইটি কি মার্ক্সবাদ আসলে বিজ্ঞান ধরণের কনসেপ্ট?
  • dc | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:১৭372867
  • আমি কোনকালেও ইতিহাস বই পড়িনি ঃ( তবে মির পাবলিশার্সের চটি সাইজের অংক বই আর ফিজিক্সের বইগুলো গল্পের বইএর মতো করে পড়তাম। "ইয়েস, নো অর মেবি", "সামথিং কলড নাথিং", "সি" এরকম কয়েকটা নাম এখনো মনে আছে।
  • avi | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:১৭372868
  • তারপর কী হল?
  • Abhyu | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:১৫372865
  • আগেও তাই ছিল।

  • ক্যাম্পা কোলা | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:১৫372866
  • কেন জানি না, ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুকফেয়ারটা বেশি চেনা লাগছেঃ-(
  • pi | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:১২372862
  • আরে আমিও প্রচুর রচনা বই গল্পের বইয়ের মত পড়তাম, ঠোঙাও। কিন্তু সবচে পছন্দ ছিল দাদার নাইন টেনের ইতিহাস বইগুলো। ঐ সুলতানি আর মুঘল যুগের চ্যাপ্টার, ঐ জাফরি কাটা বারান্দার ছবি, নিচে লেখা মুঘল যুগের স্থাপত্যের নিদর্শন, মিনিয়েচর পেন্টিং এর ছবি, বাদশা, বেগমদের ছবি, বিশেষ করে নূরজাহান না মমতাজমহল, টানা টানা চোখ, টিকালো নাক, পাতলা ঠোঁট.. এমনিতে আমার অঙ্কনপ্রতিভার তো সীমাপরিসীমা নেই, যার জন্য আমার আঁকা ব্যাঙের হৃদয় দিদিমণিরা ক্লাসে ক্লাসে দেখিয়ে বেরিয়েছিলেন, তারপর আকাদেমিতে পাঠাতে বলেছিলেন, কিন্তু ঐ সরু ঠোঁট, বিশাল বিশাল চোখ আর ভারি টিকালো একটা নাক দিয়ে ছোট ছোট মুখ আঁকার সে যে কী নেশা হয়ে গেছিল! খুবই ডিসপ্রোপোরশানেট হত সন্দেহ নেই, চোখ হত বিশাল লম্বা, ঠোঁট হত ভীষণ ছোট, কিন্তু তখন আমার নিজের ছবির উপর হেব্বি ঘ্যাম, এটাই আমার স্টাইল ইঃ। বাড়িময় তখন দাদুর ছবি, দাদাদের প্রাইজে পর্ষদ দেখে এরকম প্রচুর ছবি দিয়েছিল।প্রথম দিকে ওগুলো টাঙান নিয়ে খুব আপত্তি ছিল, মাঝরাতে উঠে বাথরুমে একা যেতে গিয়ে ঘরে বা ডাইনিং এ দাদুর আত্মপ্রতিকৃতি দেখলেই হেব্বি ভয় পেয়ে যেতাম। তারপর অভ্যেস হয়ে গেল। তারপর
  • Abhyu | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:১২372863


  • কলকাতা বুক ফেয়ার কথাটা একসাথে, সুতরাং আন্তর্জাতিক তার আগে বসবে। আগেও তাই ছিল

  • dc | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:১২372864
  • আন্তর্জাতিক কলকাতায় মেলা বই।
  • avi | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:১০372861
  • কলকাতায় মেলা আন্তর্জাতিক বই।
  • Atoz | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:০৮372860
  • আন্তর্জাতিক বোঝা গেলেই হল। ঃ-)
  • ক্যাম্পা কোলা | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:০৫372859
  • কলকাতা আন্তর্জাতিক বইমেলা, নাকি, আন্তর্জাতিক কলকাতা বইমেলা?

    আমি তো প্রথমটা জানতুম, ইদিকে হোর্ডিঙে লিখেচে দ্বিতীয়টা।
  • Atoz | ১৯ জানুয়ারি ২০১৭ ০৭:৫৬372858
  • এই রাম রঙ বাবা আব্বা মামা ( মামা কি দুইদিকেই একই? ) খালা নিয়ে লড়াই দেখতে দেখতে এই লেখাটা মনে পড়ল। মাণিক বন্দ্যোপাধ্যায়কে না কবে মাণিক রহমান করে দেয়। ঃ-)
    http://www.sachalayatan.com/udash/51974
  • avi | ১৯ জানুয়ারি ২০১৭ ০৭:৪৫372857
  • "বাড়িতে প্রচুর এইরকম মানেবই রচনাবই এইসব থাকতো, মা কিনা বাংলা পড়াতো তাই বছরের শুরুতে পাবলিশারদের প্রতিনিধিরা এসে মোটা মোটা বই দিয়ে যেতেন, আর আমরা সেগুলো গল্পের বই হিসেবে পড়তাম।" - হুবহু মিল। সে যুগে তেলেভাজা কিনে ঠোঙার খবরগুলোও গল্পের বইয়ের মতো পড়ে নিতাম। বেশ নষ্টলজিক হলুম।
  • Atoz | ১৯ জানুয়ারি ২০১৭ ০৩:২৩372856
  • আর যে ভদ্রলোক আবাপে ঐ "বিজ্ঞানের" খবরগুলো লেখেন, তিনি অদ্ভুতভাবে লেখেন। নক্ষত্রদের "আত্মা" বের হয়ে যাচ্ছে, মঙ্গলে দৈত্যাকার চামচ দেখা যাচ্ছে, ইত্যাদি। ঃ-)
  • rabaahuta | ১৯ জানুয়ারি ২০১৭ ০৩:১৭372855
  • এই 'মুসলমানদের পত্রলিখন প্রণালী' আলাদাভাবে থাকতো বটে, রচনা ভারতী, রচনা প্রবাহ, রচনা বিকাশ (এটা বোধয় মাধ্যমিক) এইসব বইতে। বাড়িতে প্রচুর এইরকম মানেবই রচনাবই এইসব থাকতো, মা কিনা বাংলা পড়াতো তাই বছরের শুরুতে পাবলিশারদের প্রতিনিধিরা এসে মোটা মোটা বই দিয়ে যেতেন, আর আমরা সেগুলো গল্পের বই হিসেবে পড়তাম। এইরকম কোন পত্রে পিতার কাছে পুত্রের 'মুসলমানদের পত্রলিখন প্রণালী'তে লেখা চিঠিতে 'ইয়াদ করতে পারিতেছি না' কথাটি আমাদের এতো পছন্দ হয়েছিল যে এখনো জায়গামত বলে থাকি।

    আমার ছোটবেলায় আবার বর্ণপরিচয় সহজ পাঠ এইসব বই পাওয়া যেত না, কলকাতা থেকে আনাতে হতো, সেও বিশাল হ্যাপা। ১৯৮০ সালে বইমেলা শুরু হওয়ার পর একটু সুসার হলো। তো আমার আদর্শলিপি না কি একটা বই ছিল, সেখানে অ আ ক খ -র সঙ্গে আলিফ বে তে সে এইসবও ছিল। জলধরবাবু সেসব আমাকে পড়িয়েছিলেন। চল ছিল হয়তো পুরনো দিনে।
  • Abhyu | ১৯ জানুয়ারি ২০১৭ ০৩:০১372854
  • আনন্দবাজার মাইরি এই সব বিটকেল খবরগুলো জোগাড় করে, আর দেখবে সবকটার সাথেই একটা বাঙালী কোনো না কোনোভাবে জড়িত। তেনারা ইমেলে আনন্দবাজারকে এই সব মিলিয়ন ডলার খবর দেন।
  • Atoz | ১৯ জানুয়ারি ২০১৭ ০০:০৯372853
  • একা রামে রক্ষা নাই শুক্রগ্রহ দোসর।
    ঃ-)
  • Atoz | ১৯ জানুয়ারি ২০১৭ ০০:০৮372852
  • মঙ্গলগ্রহে না শুক্রগ্রহে সৈনিকের মমি আর বিশাল ধনুক দেখা গ্যাছে। কেউ পড়লেন খবরটা? ঃ-)
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৭ ২৩:০৫372851
  • পাইএর প্রাণে তাও দয়ামায়া ইত্যাদি আচে-নাক টানার ইমো।
  • b | ১৮ জানুয়ারি ২০১৭ ২১:২২372850
  • এ বিষয়ে জান্তে চাইলে চট করে আনিসুজ্জামানের "স্বরূপের সন্ধানে" পড়ে ফেলুন। নিশ্চয় সফ্ট কপি কোনো মহাত্মার কাছে আছে।

    পশ্চিমবঙ্গের বাঙালী মুসলমানরাও বলেন। আমারই এক বন্ধু, হিন্দুদের সামনে রেফার করতে হলে বলেন আমার বাবা, কিন্তু বাড়িতে ফোন করে আব্বু ইত্যাদি বলেন।

    তবে সবচেয়ে হাস্যকর ছিলো বোধ হয় ঐ ক্লাস থ্রী ফোর এর বইয়ে মুসলমানদের পত্রলিখন প্রণালী। সেখানে ছেলে বাপকে চিঠি লিখছে "পাক জোনাবেষু" বলে। মানে আরবি শব্দের সপ্তমী বিভক্তি গৌরবে বহুবচন। ভারততীর্থের একেবারে হদ্দমুদ্দ।
  • dc | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:৫৯372849
  • আমরা কদিন আগে পুলিকাট লেকে ঘুরতে গেছিলাম, সেখানে সকালবেলা উঠে অনেক সুন্দর সুন্দর পাখি দেখেছি। এমনকি পাখির ঝাঁকও দেখে এসেছি।
  • dc | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:৫৭372848
  • ওহ সিকির জ্বর হয়েছে! তাই ভাবি সকালবেলায় আমাকে বকলো কেন।

    যাই হোক ভালো থাকবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
  • avi | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:৫৪372847
  • এহ, বাংলায় এইসব 'মুসলমানী' শব্দ নিয়ে বিতর্ক আরো আগের। নজরুল কাণ্ডারী হুঁশিয়ার লেখার পর বাংলা সাহিত্যের সেই খুনের মামলা অনেকদিন চলেছিল তো। পরে রবীন্দ্রনাথও বিসর্জনে খুন ব্যবহার করেছেন এইসব নজির দেখিয়ে বোধহয় মেটে। ট্র্যাডিশন এক, এখন শুধু সাহিত্য থেকে সরে বিষয়টা শুধুই রাজনীতির উপজীব্য হয়েছে।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:৩৬372846
  • এহ। আমি ফার্স্ট। জলপানি আমিই পাব।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:৩১372844
  • না, বাণী বসুর লেখা নিয়ে তর্ক ছিল। একটা টই পেলাম।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:২৩372843
  • উর্দু ব্যবহার নিয়ে তো প্রচুর প্রচুর ইন্টারেস্টিং তর্ক হয়েছিল। সেই সমরেশ মজুমদা না কার লেখা দিয়ে শুরু হয়, সেই জল পানি নিয়ে কত পানি গড়িয়ে গেল ! কয়েকটা টইও ছিল মনে হয়।

    আর হ্যাঁ, সিকি যেটা বললো, এতো অনেকদিনের ব্যবহার !

    ও হ্যাঁ, দমদি, তোমাদের শেয়ার আমার ফিডে আসেনি বা মিস করে গেছিলাম। তুমি বলার পর থেকে আসলে খুঁজছিলাম, কোথাও স্ক্যান দেখতে পাই কিনা।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:১৬372842
  • হ্যাঁ। সিকি তো দেখি পুরোই কাবু। কিন্ত পাঁচ পয়সা হবেনা। ক'দিন আগে কুলদাদা ওকে আধুলিতে প্রোমোশন দিয়েছেন। ব্যাঙের কিনা বলেননি অবশ্য।

    কুমুদিই বা এত জ্বরে পড়ে কেন ? আর এককই বা কেমন আছে এখ্ন ?
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৭ ২০:১৫372841
  • আকা, বাংলার মুসলমান প্রধান অঞ্চল, যে অংশটা দেশভাগের পরে পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশ হয়, সেখানকার মুসলমান বাঙালিরা দেশভাগের অনেক অনেক আগে থেকেই আব্বা, আম্মা, খালা ফুফু পানি ইত্যাদি বলে আসছেন। তখন কোথায় ভারত, কোথায় পাকিস্তান। স্মরণ করো আব্বাসউদ্দিনের গাওয়া সেই বিখ্যাত গান, আল্লা ম্যাঘ দে পানি দে। দেশভাগের অনেক আগে এই গান তৈরি হয়। আব্বাসউদ্দিন গেয়েছিলেনও স্বাধীনতার আগেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত