এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৯ জানুয়ারি ২০১৭ ১৮:২৪372900
  • গোরুচোন্দলি! হে ভগবান, এ তুমি কি করলে।
  • একক | ১৯ জানুয়ারি ২০১৭ ১৮:২১372899
  • ই স্জালা গোরুচোন্দলি লেআউত মোবাইল থেকে মোস্ট আনিন্তুইতিব থিঙ্গ এভর এপ্রোচ্দ ক্ষ ক্ষ ক্ষ ক্ষ
  • avi | ১৯ জানুয়ারি ২০১৭ ১৫:০৫372898
  • ফিরেই দেখছি।
  • anag | ১৯ জানুয়ারি ২০১৭ ১৪:৩০372897
  • অভি, একটা মেল করেছি।
  • a | ১৯ জানুয়ারি ২০১৭ ১৪:০০372896
  • এও দেখেছি বাসে-

    শিশিরে কি ধান হয়
    জল না পেলে
    দূর থেকে প্রেম হয়
    কাছে না এলে...
  • lcm | ১৯ জানুয়ারি ২০১৭ ১৩:২৯372895
  • আহা, সে তো সেই সর্দারজি ট্যাক্সির হর্ন খুলে সামনের লরিতে ছুঁড়ে মেরেছিল, আর অমন গোটা গোটা হরফে লেখা থাকলে মারবে নাই বা কেনো
  • Lama | ১৯ জানুয়ারি ২০১৭ ১৩:১২372894
  • কোনো কোনো ওপেনকাস্ট খনিতে ডাম্পারের গায়ে লেখা থাকে "ডাম্পারমে যো লটকা ভাই, উসনে আপনি জান গাবাই"
  • সিকি | ১৯ জানুয়ারি ২০১৭ ১২:১৯372893
  • দেখবি আর জ্বলবি লুচির মত ফুলবি
    খাবি কি পাগলা ঝাঁঝেই মরে যাবি

    হিন্দি বেল্টে যা দেখা যায় -

    জগাহ মিলনে পর পাস দি জায়েগি
    বুঢ়ি (চোখ আঁকা, মানে নজর)ওয়ালে, তেরা (একটা আরবিট মুখের ছবি, মানে মুহ্‌) কালা।
    হঁস মত পাগলি প্যার হো জায়েগা
    ইতনি করীব সে ন দেখো মুঝে
    পাপা জলদি ঘর আনা

    ইত্যাদি।
  • sm | ১৯ জানুয়ারি ২০১৭ ১২:০৬372892
  • মালিক কিনলো গাড়ি,
    ড্রাইভার ছাড়লো বাড়ি।

    ---
    ভালোবাসা দূর থেকেই ভালো ;কাছে ৮০ ও না।
    ---
    আরো কিছু স্টকে ছিল;ভুলে গেছি।
  • b | ১৯ জানুয়ারি ২০১৭ ১১:৫৯372891
  • নেতাজী ইঃ তো রানারা

    ১। নেতাজী জীবিত, নেতাজী ফিরে আসবে নেতার বেশেই।
    ২। বিবাহ, ভালোবাসা দূরে থাক, নেতাজী কোনোদিন কোনো নারীর অঙ্গস্পর্শ করে নি। (এটা এমিলি শেংকেল কলকাতায় আসার পরে লেখা হয়েছিলো)।
    ৩। বিশ্ব রাজনীতিতে দাবার খেলা চলছে, ভারতের আকাশে বাজপাখি উড়ছে।
    ৪। দেশ আজ নাবালকের হাতে।
    (টীকাঃ তাই বালকের প্রয়োজন)
    ৫। বেদভিত্তিক সাম্যবাদই সমাজমুক্তির একমাত্র পথ।

    এগুলোর মধ্যে কয়েকটা র‌্যান্ডম শব্দ বোল্ড করে লেখা থাকতো, শাদা কালো বর্ডার দিয়ে।
  • d | ১৯ জানুয়ারি ২০১৭ ১১:৪৩372890
  • গিন্নীটি? গিন্নীটি!? :-O
  • avi | ১৯ জানুয়ারি ২০১৭ ১১:১৯372888
  • anagদা, খুব দুঃখের বিষয় হল এই তল্লাটে বিবিধ ভৌগোলিক, আর্থসামাজিক ও ডেমোগ্রাফিক কারণে খাবার জায়গা তেমন কিছু নেই। আগে শুধু পাঞ্জাবি ভেজ ধাবা ছিল বলবন্ত সিংএর, এখন নতুন কিছু উত্তর ভারতীয় ভেজ হলদিরাম মাফিক জায়গা হয়েছে। এর বাইরে ওই এক লাজিজ, তিব্বতি মোমো জয়েন্টগুলি, সুগার এন্ড স্পেস, সিগনেচার এইসব। আমি তো এসব সময় রাসবিহারী, পার্ক সার্কাস বা পার্ক স্ট্রীট চলে যাই। :))
    ফোননং কিভাবে দিই? [email protected]এ একটা মেইল করে দিন না।
  • Lama | ১৯ জানুয়ারি ২০১৭ ১১:১৯372889
  • বাসে আজ পর্যন্ত যত লেখা দেখেছি তার মধ্যে সবচেয়ে মনে রাখার মত লেগেছে এইটাঃ

    "আতা গাছে তোতাপাখি, ডালিম গাছে টিয়া।
    তোমার দাদুর টাকে লেখা ম্যায়নে পেয়ার কিয়া"

    আরেকবার লোকাল ট্রেনে এক দম্পতিকে দেখেছিলাম, গিন্নিটি কর্তাকে বার বার 'ঋতুবন্ধ কি গো" জিজ্ঞাসা করে বিব্রত করছিলেন। কর্তা "পরে বলব" বলে এড়ানোর চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত "চুপ করো বলছি" বলে চাপিয়ে দিলেন।
  • d | ১৯ জানুয়ারি ২০১৭ ১১:১৭372887
  • 'নেতাজী ফিরে আসবেন' লেখা থাকত প্ল্যাটফর্মের নীচে। উল্টোদিকের প্ল্যাটফর্মে দাঁড়ালে এবং কোনটাতেই ট্রেন না থাকলে তবে দেখা যেত।
  • ক্যাম্পা কোলা | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৫৫372886
  • আবাপ কি এই রেকি/রেইকি কথাটা সদ্য শিখেছে? সার্জিক্যাল স্ট্রাইকের পর?

    http://abpananda.abplive.in/state/outsiders-giving-threat-to-withdraw-the-movement-started-by-villagers-295933

    সেদিন তিনু সাংসদেরা পিএমও-এর বাইরে "রেকি" করতে গেছিলেন (তার পরের দিনই ধর্ণা হয়), এখানে বহিরাগতরা "রেইকি" করতে এসেছিলো।
  • Abhyu | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৫৩372885
  • বাসের লেখাগুলো ম্যাথেমেটিক্যালি ভুল হত। সত্য স্যার বলতেন - বাস থামা পর্যন্ত অপেক্ষা করুন - মানে বাস যতক্ষণ থেমে আছে ততক্ষণ কিছু করবেন না। বাস চলতে আরম্ভ করলেই উঠবেন/নামবেন।
  • Abhyu | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৫০372883
  • ট্রেনে আরো পড়তাম পাশের দেয়াল লিখন। নেতাজী ফিরে আসবেন থেকে বিড়ির ধানের চাষ। পরে ভেবে দেখেছিলাম ওটা নিশ্চয় নিবিড় ধানের চাষ হত।
  • d | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৫০372884
  • ট্রেন বাসের বিজ্ঞাপন, যাকে বলে খুবই শিক্ষামূলক ছিল, জীবনশৈলী শিক্ষা ঐখেন থেকেই হয়েছে বলা যায় আর কি।
  • Abhyu | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৪৪372882
  • এ সব ছাড়াও আমি পড়তাম ট্রেনের দেয়ালে সাঁটা বিজ্ঞাপন। ঋতু বন্ধের ব্যাপারটাকে ধরে নিয়েছিলাম গরমের/শীতের ছুটিতে কি করবেন তার হদিস।
  • d | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৩২372880
  • হ্যাঁ আম্মো একবার পিজি গেছিলাম সুমিতের সাথে দেখা করতে। তারপর বেরিয়ে কোথায় খাবো কী খাব ভাবতে ভাবতে অন্যমস্কভাবে সেইই খাইবার পাসে গিয়ে কিসব যেন খেলাম। খুব একটা সুবিধের ছিল না।
  • anag | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:২৯372879
  • ক্যাকোঃ বেশ বেশ। নেড়ে দেখব।

    অভিঃ সে কথা তো ঠিক। আমার বন্ধু প্লাস্টিক সার্জারিতে, তার সঙ্গে দেখা করলাম, তোমার সঙ্গেও করে নেওয়া উচিত ছিল। পিজির আশে পাশে নিশ্চই ভাল জায়্গা আছে, সেসব না পেয়ে লাজিজ বলে একটা বাজে জায়্গাতে খেলাম। ফোন্নং দিলে এই ভুল পরের বার আর হবে না।
  • d | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:২৫372878
  • রচনাবইকে গল্পের বই হিসেবে আম্মো পড়তাম। আর গল্পের বইয়ের অভাবে রচনাবইকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার পড়তাম। ঠোঙা তো বটেই হ্যান্ডবিল, চলতে চলতে দেওয়ালে চিপকানো বিজ্ঞাপন, বাড়ীত ও প্রতিবেশীদের বাড়ীতে পঞ্জিকাও গল্পের বই হিসেবে আহ্লাদ করে পড়তাম।

    আর লুকিয়ে লুকিয়ে বড়দের বই, শারদীয় সংখ্যা ইত্যাদি তো আছেই।
  • ক্যাম্পা কোলা | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:২১372877
  • অনগ - কেমিস্ট্রির এই দুটো বই পেয়েছিঃ

    কেমিস্ট্রি - আ মলিকিউলার অ্যাপ্রোচ
    ইন্ট্রোডাক্টরি কেমিস্ট্রি

    দুটোই লেখা Nivaldo J Tro বলে একজনের। আমার দিব্যি লাগলো, ছবি টবি দিয়ে বোঝানো। অবিশ্যি কেমিস্ট্রি আমার কাছে আতঙ্কবিশেষ ছিলো, তাই খুব বেশি নেড়েঘেঁটে দেখিনি। ওপর ওপর দেখে ভালো লেগেছে। আর গুগুলে সার্চ করে ভালো ফীডব্যাকও পেয়েছি।
  • avi | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:১৯372876
  • হ্যাঁ, বেশিরভাগ সময় পিজি এলাকাতেই থাকি। এবং আমারও আফসোস, কারণ খাবার লেখা পড়ে দেখা করার ইচ্ছে হওয়া আমার জন্য খুবই আনন্দদায়ক আর সুবিধাজনক। :))
    এবং জনস্বার্থে জানানো যায় যে, আমি মদন্দা নই।
  • anag | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:১৭372875
  • আহা, তা নয়। আমরা তো বাড়িতে কম, অফিসে বেশি থাকি, তাই বল্লাম। আর পিজির লোকেরা বাড়ি প্রায় যায়ই না - এরকম শুনি।

    আমি ধরে নিচ্ছি এতে অভি খুব বিচলিত হবে না।
  • ক্যাম্পা কোলা | ১৯ জানুয়ারি ২০১৭ ১০:০৫372874
  • মদন্দা তো বেলভিউতে থাকেন।
  • d | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:৫৯372873
  • 'পিজিতে থাকো?' মানে?? অভি কি মদন্দা?
  • anag | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:৩৭372872
  • অভি, তুমি কি পিজি তে থাকো? গত মাসে পিজি গেলাম এক বন্ধুর সঙ্গে দেখা করতে, তখন সেটা খেয়াল হয় নি। তোমার খাওয়ার লেখাটা এত ভাল হয়েছে যে আপশোস হচ্ছে কেন দেখা করা হল না।
  • avi | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:৩০372871
  • ও না, পাইদির গপ্পোটা একটা 'তারপর' লিখে শেষ হয়েছে বলে একটা অন্তরে অতৃপ্তি থেকে জিগালাম, তারপর কী হল। ভিডিওটা ব্যাপক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত