এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১৭ ০৯:০৬372930
  • আগে জানলে ঐ ছবিটাতেই আমার নাম সই করে দিতুম।
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১৭ ০৯:০৪372929
  • মিঠুদি নাকি সেদিন গান গেয়েছিল - দারুবিজয়ের কেতন উড়াও হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ
  • ক্যাম্পা কোলা | ২০ জানুয়ারি ২০১৭ ০৯:০২372928
  • অভি আর গুরুর নাম দিলে সেটা ওড়ানো আর এমন কী? তবে ঐটা থেকেই ছড়িয়েছে কিনা তা জানি না।

    অভ্যুর দেওয়া সেই সুবিমল রায়ের কিম্ভুত শব্দটা ডিটেইলস দিয়ে ফেবুতে দিয়েছিলুম - সেইটা, শুধু ছবিটা তিনবার হোয়্টস অ্যাপে ঘুরে এসেছে।
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১৭ ০৮:৫৭372927
  • ন্যাড়াদা 37.3875° N, 122.0575° W
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১৭ ০৮:৫৫372926
  • (থাক থাক কপি পেস্ট করতে হবে না)
  • | ২০ জানুয়ারি ২০১৭ ০৮:৪৮372925
  • ও আচ্ছা কলার বোধহয়।

    অরিজিৎ, নামছাড়া পোস্ট করেছ কেন? নামশুদ্ধ জিনিষই হরদম লোকে নাম কাটিয়ে সার্কুলেট করে! আশ্চর্য্য!

    পাই, আজ সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা আমাজন প্রাইমে রেডমি 3s প্রাইম পাওয়া যাবে। এটাও ৪জি। অজ্জিত বোধহয় এটাই ব্যভার করে।
    শাওমির সবচে ভাল ব্যপার হল ব্যটারি লাইফ। ওফ! একবার চার্জ করলে মোটামুটি মডরেট নেট ইউজে দুইদিন নিশ্চিন্ত।

    যাইহোক মোটোজি বেশ ভাল। বে-এ-শ ভাল।
  • kiki | ২০ জানুয়ারি ২০১৭ ০৮:৪৭372924
  • উফ!! মিঠু এখন ও লেখেনি?? এই জন্য ঘুরে ফিরে আসছি।

    ওকে এবার একটা সিরিয়াস প্রবলেম। হ্যা হ্যা কর্বেন্না। এদ্দিন মাইগ্রেন বলে রাজ্যের যে ওষুধ খাওয়া এবং তা থেকে অবিরাম ঝিমুনি এবং শেষে দুচ্ছাই বলে ওষুধ বন্ধ ইত্যাদি করে বছর খানেক কি দুয়েক ধরে ভালো করে খ্যাল করে দেখলাম এটা একটা অদ্ভুত লুপ। মানে দারুন কিছু একটা নিয়ে অ্যাঙ্গজাইটি থেকে (যেটা কিনা জীবনের অঙ্গ, পালানোর কোন উপায় নাই) একটা অস্বস্তি, প্রবল অ্যাসিডিটি, বমি, মাথা উত্তাল যন্ত্রনা ইত্যাদি হয়। পেটুতে একটা ইরোসোন ছিল। সেটা হু হু করে জ্বালা করছে আবার আজকাল। আর এই অ্যাটাকটা মোটামুটি বারো ঘন্টা সময় নেয়, মানে ততক্ষন লেটে থাকতে হয়, সোজা দাঁড়াতে ঐ সময়টা লাগে। ডাগতারদের কাছে যাওয়া ছাড়া আর কোন উপায় আছে? আমি আর নল টলের হ্যাপা নিতে পারবো না। কারোর এমন হয়?? মোটামুটি মাথাটা যন্ত্রনার সাথে অকেজো হয়ে যায়, চোখ দুটো অসহ্য ব্যাথা, এখন মাঝে মাঝে চোখ কেমন ঝাপসিয়েও যায়, সেটা চালশের কারনেও হতে পারে। কিন্তু আমার চশমাও হইচে। চশমা সত্ত্বেও ঝাপসাচ্ছে। আর পারা যাচ্চে না।সত্যি।

    সপ্তাহে দু থেকে তিন দিন এটা হয়। মাইরি আর নেওয়া যাচ্ছে না।
  • dc | ২০ জানুয়ারি ২০১৭ ০৮:৪৬372923
  • রেসিপিটা এখানে যদি দেন তো আমার বড়ো উপকার হয়। বাজার থেকে টাটকা গোলাপ কিনে নেবো।
  • | ২০ জানুয়ারি ২০১৭ ০৮:৩৮372922
  • আনন্দবাজারে তো অ্যাডব্লক (থাক থাক কপি পেস্ট করতে হবে না) কিন্তু কোলার পাটিসাপ্টা মানেকি কোকোকোলার??? মানে কোলাব্যাঙের নিশ্চয় নয়।

    বুঝলে অভ্যু, সেদিন একটা গ্রুপে একজন জানতে চাইলেন যে বাড়ীতে অনেক গোলাপ ফুল, তারা এবারে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ফেলে দিতে মায়া লাগছে কী করা যায়। আমি তাড়াতাড়ি গোলাপের পাপড়ির ভুর্জির রেসিপি দিয়ে দিলাম। ওব্বাবা তাতে লোকজনের অনুভুতিতে আঘাত লেগে গেল। 'কি নিষ্ঠুর' ইত্যাদি স্টেজ পেরিয়ে কতরকমের কান্নার ইমোজি পড়ল! ভাবো একবার আমি বলে উপকার হবে ভেবে, অফিসে বসে মোবাইলে টাইপ করলাম!
    এইজন্য বলেছে পরের উপকার করিও না, সর্বদা নিজের উপকার করিও।
  • ক্যাম্পা কোলা | ২০ জানুয়ারি ২০১৭ ০৮:৩৩372921
  • > অভির ফুডপাথও এসে গেছে whatsappএ। গুরু বা অভির নামোল্লেখ ছাড়াই। একটু আগে পেলাম।

    এইটা হয়তো আমার কান্ড। ফোটোগ্রাফি ক্লাবের গ্রুপে ওট পোস্ট করেছিলুম যে ঐটা আমাদের ক্লাবের একটা ফোটো কাম ফুড ট্রিপ হতে পারে কিনাঃ-(
  • kiki | ২০ জানুয়ারি ২০১৭ ০৮:২২372920
  • ফেসবুকের কি একটা হয়েছে আমি এমনকি আমার পোষ্টের নীচেও কোন কমেন্ট করতে পারছিনা, অন্যদের তো নয় ই। একি অবিচার!! ঃ(
  • ন্যাড়া | ২০ জানুয়ারি ২০১৭ ০৭:৫৮372919
  • সিলিকন ভ্যালি নামক শহরটির অক্ষাংশ-দ্রাঘিমাংশ পাওয়া যাবে, হে হলধর-কাতিল?
  • tania | ২০ জানুয়ারি ২০১৭ ০০:০৬372916
  • অভির ফুডপাথও এসে গেছে whatsappএ। গুরু বা অভির নামোল্লেখ ছাড়াই। একটু আগে পেলাম।
  • de | ১৯ জানুয়ারি ২০১৭ ২৩:৩৫372915
  • এখনো হ্যাং ওভার চলছে হবে!
  • Arpan | ১৯ জানুয়ারি ২০১৭ ২৩:১৮372914
  • ও কিছু না। টিদিং প্রবলেম।

    (গোরুচোন্দলি প্রসঙ্গে)

    কিন্তু মামীর সেই পাববিজয়ের গল্প আর দিনের আলো দেখল না, সেটা কি কেউ খ্যাল করেছেন?
  • | ১৯ জানুয়ারি ২০১৭ ২৩:১২372913
  • শনিবারে হোয়্যাটদ্যাপে পেয়েছিলাম
  • | ১৯ জানুয়ারি ২০১৭ ২৩:১০372912
  • থেকে নামছাড়া পেয়ে
  • | ১৯ জানুয়ারি ২০১৭ ২৩:০৯372911
  • হ্যাঁ আমিও অটি এক গুরুভাইয়ের থেকে প্র‍্যে লামার বলে জানানোতে সে ভারি অবাক হয়।
  • dd | ১৯ জানুয়ারি ২০১৭ ২৩:০৩372910
  • এই প্রশ্নোটি শ্রী ল্লামার জন্য।

    ফেসবুকে দেখেছিলেম একটি লেখা - রবি ঠাকুর, বিভুতি বাড়ুজ্জে, নজরুল ইস্তক অনেকানেক লেখকের স্টাইল কপি করে লেখা - আমার ধারনা উটি ল্লামাকৃত। তাই ? খুবি উৎকৃষ্ট স্পুফ।

    মোটকথা আজ আমি সেই লেখাটিই পেলাম - হোয়াটসআপে। সেই যে কথায় বলে না হিস্ট্রি টা বড্ডো ছোটো, একেবারে কমেডি বা ফার্স, আর সেও ও চক্রবত পরিবর্তন্তে, ক্ষ ক্ষ ক্ষ। সেই কেস।
  • dc | ১৯ জানুয়ারি ২০১৭ ২৩:০১372909
  • মোটো জি৪ প্লাস ট্রাই করে দেখতে পারেন। ৪জি ভোল্টে সাপোর্ট করে আর স্টক অ্যানড্রয়েড। আমি আমার চেনা বেশ কয়েকজনকে রেকমেন্ড করেছি। আরেকটা অপশান হলো মোটো জি৪ প্লে।
  • pi | ১৯ জানুয়ারি ২০১৭ ২২:৪২372908
  • এই যে ডিসি, আমার আর কিছু চাইনা। একটা ফোন চাই, যাতে ফোর জি থাকবে। রেডমি কি লেনোভো, যাই কিনতে যাই, দেখি স্টকে নেই। কোন একদিন দুপুর বারোআয় কেনা যাবে বলে। দুপুর বারোটা একে আউট অব স্টক হয়ে যায়। হ্যায় কৈ উপায় ?
    আমি এখন রেডমি ফোর কিনতেচাই। ২৩ তারিখ।
  • de | ১৯ জানুয়ারি ২০১৭ ২১:২৭372907
  • এইটে দেখলাম কন্যার রেকোতে -

    https://en.wikipedia.org/wiki/Two_%26_Two_(2011_film)
    ইরানী মুভি - বাবাক আনওয়ারির - খুবই ভালো লাগলো -
    উতুব লিং দিয়ে রাখলাম যাঁরা দেখেননি তাঁদের জন্য -

  • dc | ১৯ জানুয়ারি ২০১৭ ২১:২৬372906
  • যারা অ্যামাজনে কিনতে চান তারা এভাবে কিনতে পারেনঃ

    ১। প্রথমে একটা নতুন অ্যাকাউন্ট বানিয়ে প্রাইম ট্রায়াল মেম্বার হয়ে যান। প্রাইম ট্রায়াল এক মাসের জন্য ফ্রি, তাই আমি প্রতি মাসে একটা করে নতুন অ্যাকাউন্ট বানাই। নতুন অ্যাকাউন্ট বানানো খুব সোজা, স্রেফ একটা করে নতুন ইমেল লাগবে, সেটা জিমেলে খুলে নিন।

    ২। অ্যাকাউন্ট বানিয়ে ফোন নং আর বাড়ির অ্যাড্রেস ভরে দিন। সব অ্যাকাউন্টে বারবার একই ডিটেলস ভরতে পারেন (শুধু ইমেল আলাদা হতে হবে)।

    ৩। যেটা কিনবেন ভেবেছেন সেই অ্যামাউন্টের টাকা নেটব্যাঙ্কিং দিয়ে অ্যামাজন পে ব্যালেন্সে ট্রান্সফার করে নিন (ডিসেম্বরে ১৫% এর ডিসকাউন্ট দিচ্ছিল, কিন্তু এখন সেই অফারটা দেখছি না)।

    ৪। ফোনে অ্যামাজন অ্যাপ ডাউনলোড করে লগিন করে নিন। পে ব্যালেন্স চেক করে নিন। আজ রাত বারোটার পর দেখতে থাকুন আপনার জিনিসটায় কোন অফার আসে কিনা। অ্যাপ থেকে কিনলে আর প্রাইম মেম্বার হলে ১৫% ক্যাশব্যাক পাবেন।
  • dc | ১৯ জানুয়ারি ২০১৭ ২১:১৭372905
  • আজ রাত থেকে অ্যামাজনে সেল শুরু হচ্ছে। ডিমনির বাজারে অ্যামাজন একটা দারুন অফার এনেছিল, অ্যামাজন পেতে ১৫% ডিসকাউন্ট আর ১৫% ক্যাশব্যাক (প্রাইম মেম্বারদের জন্য)। আমি ৮৫০০ ভরিয়েছিলাম, সেটাতে অ্যামাজন পে ব্যালেন্স দিয়েছিল ১০০০০ টাকা। আর সেই ব্যালেন্স দিয়ে যা কিনেছিলাম তাতে আবার ১৫% ক্যাশ ব্যাক দিয়েছিল, সেটাও অ্যামাজন পে ব্যালেন্স হিসেবে।
  • সিকি | ১৯ জানুয়ারি ২০১৭ ২১:১০372904
  • শুধু এককেরই অসুবিধে হয়। আর কারুর হয় না। :)
  • b | ১৯ জানুয়ারি ২০১৭ ২০:৫৪372903
  • বাপ রে। সেই পড়েছিলাম
    শাল মুড়ি দিয়ে হ ক্ষ
    কোনে বসে কাশে ক্ষ ক্ষ

    তার পরে এককের এই।
  • pi | ১৯ জানুয়ারি ২০১৭ ১৯:৫০372902
  • তার আর পর নেই। আপনও নেই।
  • cb | ১৯ জানুয়ারি ২০১৭ ১৮:৫৪372901
  • রানারা মানেই সেই ৩য় বিশ্বযুদ্ধ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত