এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ২২ জানুয়ারি ২০১৭ ১৩:৫৮373110
  • একক, দ, টি,
    থেংকু থেংকু। আরে সেশন চেয়ার হতেও ইনভাইট করছিল। কাটিয়ে দিলাম সেটা।
  • Rit | ২২ জানুয়ারি ২০১৭ ১৩:৫৫373109
  • তাতিন দার গাড়িতে চড়ে তীর ধনুক খেলা দেখে এলাম পাশের গ্রামে। অদ্ভুত অভিজ্ঞতা। এবার একটু ইংল্যান্ডের ব্যাটিং দেখা যাক।
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ১৩:০৪373108
  • আমি এবার তিনকিলো কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম, ফ্লাইটে। ঐ কুড়ি টাকা। এখানে দাম তিনগুণ, তার থেকেও বড় কথা, খেতে মোটে ভাল না। কোলকাতায় ঐ যে বলে রাঁচির কড়াইশুঁটি, তার তুলনা হয়না। আমি অবশ্য হজমি কেনার মতই কড়াউশুঁটি কেনার সময়ও স্যাম্পল টেস্ট করতে করতে কিনি। সেই করেই প্রচুর খেয়েনি।
    আমার কড়াইশুঁটির নেশা আছে। ঐ তিন কিলো চারদিনে শেষ করে এখন বিরসবদনে এখানকার কড়াই খাচ্ছি ঃ(

    শুধু কড়াইশুঁটির জন্য সুপর্ণাকে সারাবছর প্রশ্ন ক'রে ক'রে জ্বালিয়ে মারা যায়।
  • avi | ২২ জানুয়ারি ২০১৭ ১২:১৯373107
  • এই রাঢ় বাংলায় না ঘুরলে জীবনে অনেক কিছু বাকি থেকে যায়। এবং ঘুরতে হয় পাবলিক ট্রান্সপোর্ট ধরে। আজ বাস ছাড়ার একটু পরেই দাঁড়ালো। একটি মানুষ উঠবেন। হঠাৎ সেখানে দেখা গেল পাশেই সবজিবাজার, হেলপার দৌড়ালেন সস্তায় দুখানা ফুলকপি কিনতে। বাসের সবাই উৎসাহ দিলেন। তার মাঝে আমার পাশের ভদ্রলোক জানালা দিয়ে মুখ বাড়িয়ে পাশের দোকানে জিজ্ঞেস করলেন, মটরশুঁটি কত করে। কুড়ি টাকায় যাচ্ছে শুনে তিনি দুটো পাঁচশোর প্যাকেট ওজন করতে বললেন। ওজন হল, হেল্পার মারফত টাকা ও পণ্যের হাতবদল হল, বাস ছাড়লো।
  • | ২২ জানুয়ারি ২০১৭ ১১:৩৯373106
  • কিন্তু না ধরে গাছের পাশে দাঁড়িয়ে মুখ দিয়ে ফুল খাওয়াটা কিরকম অসভ্যমত ব্যপার হবে না? তাছাড়া খেতেও ভাল্লাগবে না মনে হয়।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৭ ১১:২৯373105
  • আনুশের একটা গান ছিল না এই নিয়ে? - এখন তো নয় ফুল চিবোনোর পালা?
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৭ ১১:২৮373104
  • বাড়ির ওপর দিয়ে এখন ফাইটার প্লেন উড়ছে রোজ সাড়ে এগারোটা নাগাদ। গড়ঁতন্ত্র দিবসের মহড়া চলছে।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ১১:২৭373102
  • বেশ তাহলে এক তোড়া তাজা গোলাপ কিনে আনি গিয়ে।
  • T | ২২ জানুয়ারি ২০১৭ ১১:২৭373103
  • কোত্থাও কিছু নেই, সব ফুল ধরে ধরে খাচ্চে। কী আশ্চর্য!

    কনগ্র্যা রিত।

    অ্যাই, কেউ হেল্পাতে পারবে ঐ ওপেনসিভি নিয়ে। মাইরি, একরাশ অভিশাপ রইল উবুন্তুর জন্য।
  • | ২২ জানুয়ারি ২০১৭ ১১:১৬373101
  • স্থলপদ্ম
  • | ২২ জানুয়ারি ২০১৭ ১১:১৫373100
  • হ্যাঁ গোলআপফুলের বড়া দিইব্বি ভাল হয়। বেসন দিয়ে ভেজে ফেলুন। স্থলপ্দ্ব ফুলের বড়া আমাদের বাড়ীতে শরৎ আর বসন্তকালে হত তো। ঐ দুই সময়েই এত ফুল ফুটত যে সে একেবারে হুলুস্থুল কান্ড। তখন ঐ বড়া হত। আর স্থলপদ্ব তো আবার সন্ধ্যে হলেই শেষ।

    জবাফুলের বড়াও খুবই ভাল হয়। প্রায় সব ফুলের বড়াই ভাল হয় বাদে গাঁদা। এক তো কেমন বাজে গন্ধ। তায় আবার পাপড়িগুলোও ঠিক বড়ার বাঁধনে থাকতে চায় না।
  • Ekak | ২২ জানুয়ারি ২০১৭ ১১:০৪373099
  • হ্যা হ্যা একদম ভালো করে বেটে খেয়ে নে :):) হুলু নেশা হবা ! তবে কাছাকাছি কোনো ডাক্তার রাখিস, স্টমাক ওয়াশের জন্যে।
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ১১:০০373098
  • এটা খেয়ে দেখবো তো ! ধুতরোফলে তো গাছ ভর্তি।
    কিন্তু বিষ কোনটা ? বীজ ?
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ১০:৫৮373097
  • ঃ)
  • ক্যাম্পা কোলা | ২২ জানুয়ারি ২০১৭ ১০:৪৮373096
  • ব্যোম মহাদেব
  • avi | ২২ জানুয়ারি ২০১৭ ১০:৩৪373095
  • ধুতরোর ফল চিরে তার মধ্যে কটি ছোলা রেখে দিতে হয়। পরের দিন সেগুলি খেয়ে ভক্তিভরে বলতে হয়, 'জয় মহাদেব ধুস্তুরস্বামী, দস্তুর মতো প্রস্তুত আমি।' একেক ছোলায় একেক দশক বয়েস কমে যায়।
  • avi | ২২ জানুয়ারি ২০১৭ ১০:৩১373094
  • আমি নাম শুনে বেসন দিয়ে ভাজাই ভেবেছিলাম। এবং গোলাপ আমার পছন্দের ফুল হবার দিকে দ্রুত উঠে আসছিল, কুমড়োফুলকে সরিয়ে। কিন্তু এ জিনিসটা একবার ট্রাই করে তারপর পছন্দ করবো।
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ১০:৩০373093
  • সব ফুলের বড়া খাওয়া যায়। সাহস করে ধুঁধুল ফুলের বড়া করে খেয়ে ফেলে ব্যাপক লেগে যওয়ার পর থেকে সেটাই মনে হচ্ছে। খালি ধুতরো ফুলট সাহস করিনি। এদিকে খান কুড়ি পঁচিশ ধুতরোর চারা বেরিয়েছে। লোকে বলে ফেলে দাও। কিন্তু আমি কিছু ফেলতে পারিনা। এই করে করে বাগানকে একটা পারফেক্ট জন্ঙ্গল বানিয়েছি। কিন্তু জঙ্গল তো আমার খুব ভালোই লাগে।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ১০:২০373092
  • গোলাপের গন্ধ তাড়াতে হলে একটু ভিনিগার দেওয়া যায় বোধায়।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ১০:১৯373091
  • এটা ট্রাই করে দেখবো। আরেকটা আইডিয়া এলো, গোলাপের পাপড়িগুলোতে বেসন টেসন মাখিয়ে বড়া করে খাওয়া যায়? মানে যেমন আমরা বকফুলভাজা বা বাঁধাকপির বড়া খাই, সেরকম?
  • | ২২ জানুয়ারি ২০১৭ ১০:১৬373090
  • ওহ! একক তাহলে অল্প রসুন কুচিয়ে দিয়ে নেবেন।
  • | ২২ জানুয়ারি ২০১৭ ১০:১৫373089
  • হ্যাঁ রসুন বা ধনেপাতা না দেওয়াই ভাল। গোলাপের তো একটা হাল্কা গন্ধ থাকে, এদের গন্ধ গোলাপের সাথে ঠিক যায় না বলে আমার মনে হয়।
  • Ekak | ২২ জানুয়ারি ২০১৭ ১০:১৪373088
  • কিন্তু গোলাপ গোলাপ গন্ধটা কী করে তাড়াবো ? ওটা নাকে গেলেই তো বমি পায় :(:(
  • | ২২ জানুয়ারি ২০১৭ ১০:১০373087
  • গোলাপ পাপড়ির ভুর্জি
    ==================

    গোলাপের পাপড়িগুলো আলাদা করে নিন। পেঁয়াজ খুব পাতলা করে কুচিয়ে নিন। একটা প্যানে অল্প মাখন গরম করুন তাতে দুই একটা গোলমরিচ থেঁতো করে দিন। বেশ চড়বড়িয়ে উঠলে পেঁয়াজটা ভাজুন। হাল্কা বাদামী হলে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিন। সবটা একসাথে নেড়েচেড়ে ভাজুন। নুন আর আরেকটু গোলমরিচ দিন। নামানোর আগে অল্প এই একছিটে মাখন দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। চাইলে কিছু একটা স্যসও দিতে পারেন নিজের টেস্ট অনুযায়ী।
  • avi | ২২ জানুয়ারি ২০১৭ ১০:০৬373086
  • নাহ, আজ না। আমি তো টেস্ট দেখতে যাই।
  • | ২২ জানুয়ারি ২০১৭ ১০:০৪373085
  • বাহ কঁগ্রা ঋত।

    অভি কি ইডেন গ্যাছে?
  • Ekak | ২২ জানুয়ারি ২০১৭ ০৯:৩৩373084
  • ওহ কংগ্রাটস রীত !

    বাইদাওয়ে, মেইতু ইউস করছেন নাকি জনগণ ? হেব্বি মজার ক্রিপি এপ্স।
  • Rit | ২২ জানুয়ারি ২০১৭ ০৮:৫৫373083
  • সকাল সকাল ভালো খবর। পাক্কা ৫ বছর পর অ্যামেরিকান কন্ট্রোল কনফারেন্সে পেপার অ্যাকসেপ্ট হল। ছাত্রের সাথে প্রথম। ঃ)
  • dd | ২২ জানুয়ারি ২০১৭ ০৮:৪৪373082
  • অরিণকে, খুব ভালো অনুবাদ হয়েছে, এক্ষেলেন্টো।

    বিরিঞ্চি বাবার অনুবাদ করাটা আদৌ সহজ নয়। অ্যাতো রকমের লোকের ডায়ালগ আছে -প্রত্যেকের ডায়ালেক্ট ও আলাদা। যেমন মৌলভী আর ফেকু পাঁড়ে। সেগুলোও ইংরেজীতে একটু আলাদা করে ধরতে পরলে আরো ভালো হত।
  • Arin Basu | ২২ জানুয়ারি ২০১৭ ০৭:৩৫373081
  • বাংলা গল্পের ট্রান্সলেশন পড়বেন?
    পরশুরামের লেখা "বিরিঞ্চি-বাবা" গল্পের একটা ট্রান্সলেশন করলাম এখানে,
    https://medium.com/@arinbasu/birinchi-baba-a63b390344e1#.2c63m5jky

    কেমন লাগল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত