এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২২ জানুয়ারি ২০১৭ ২১:৫৭373140
  • pi, কি উল্টো বুঝছি বুঝিয়ে বলুন।জানি,আপনি বেশ ভেবেই কিছু বক্তব্য রেখেছেন কিন্তু বোঝানোর দায় ও তো থাকে।
    ----
    ডিসি,বেশি লোক পড়ার সুযোগ পাক সেতো ভালোই। বিভিন্ন শ্রেণীর মিক্সিং
    হাওয়াও ভালো।কিন্তু ওই পোস্ট থেকে কি বিশেষ প্রতিপাদ্য বুঝা গেলো ; সেটা অনুধাবন করতে পারলাম না।
    ধরুন তামিলনাড়ুর সব মেডিকেল কলেজ কে দুটি সমান ভাগে ভাগ করা হলো।
    এক সেটে রাখা হলো মেরিট বেসড প্রার্থী; অন্যটিতে মিক্সড প্রার্থী।
    এবার যদি দেখা যায় দ্বিতীয় টিতে আউটপুট ভালো; তাহলে অবশ্যই মেনে নেওয়া যাবে।
    কোনো রাজ্যের হেলথ সিস্টেম ভালো পারফর্ম করার পিছনে হাজার কারণ থাকে।
    ইনফ্রাস্ট্রাকচার, বাজেট,জন সাধারণের এজুকেশন লেভেল, সময়ে ভ্যাকসিন,সাপোর্ট স্টাফ ইত্যাদি ইত্যাদি।
    ডাক্তার সিস্টেম এর একটা পার্ট মাত্র। আপনার কি ধারণা?
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৭ ২১:৪০373139
  • নাটকের পর নাটক।

    ওদিকে বাঁচাতে গিয়ে এদিকে ম্যাচ বেরিয়ে গেল। ঃ)
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ২১:৩৯373138
  • sm একটা কমন আর্গুমেন্ট হলো যে সংরক্ষনের মাধ্যমে মেডিকালে সিট পেয়ে, তারপর পাশ করে যাঁরা ডাক্তার হন তাঁরা ভালো ডাক্তার হননা বা তাঁদের বেশী পসার হন না। কিন্তু তামিল নাড়ুতে এরকম সংরক্ষন থাকা সত্ত্বেও যে ছাত্ররা সংরক্ষনের ফলে মেডিকালে পড়ার সুযোগ পান, তাঁরা ডাক্তার হিসেবে ভালো প্র্যাক্টিস করেন। তো সংরক্ষনের ফলে চিকিৎসা ব্যবস্থার ক্ষতি হয়নি, উল্টে অনেকে পড়ার সুযোগ পেয়েছেন যাঁরা অন্যথায় সুযোগ পেতেন না। এই হলো ব্যপার।
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ২১:৩০373137
  • উল্টো বুঝেছেন। তর্কে গেলাম না।
  • sm | ২২ জানুয়ারি ২০১৭ ২১:২৮373136
  • ডাক্তারদের তো প্রচুর জনই সংরক্ষিত আসন থেকে পড়ে আসেন, তারপরেও যে তামিলনাড়ুর চিকিৎসা ব্যব্স্থা দেশের মধ্যে উপরের সারিতে, সেই ডাক্তারদের কাছে সারা দেশের মানুষ আসেন, এটার কীরকম ইম্প্যাক্ট ?
    ----
    এই পোস্টার মানে কি? সংরক্ষণ সিস্টেম থাকলে বেটার আউটপুট পাওয়া যায়? মানে কম্পিটিটিভ পরীক্ষায় বেশি নম্বর পেলে যে কম পাবে তাঁকে চান্স দেওয়া উচিত?
    মেরিট কথাটির অর্থ কিছু নাই?
    ডাক্তারি তে কোটা তে চান্স পাবার পর পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষাতেও কোটা রাখতে হয় কেন?
    এটা যেকোনো স্ট্রিমের সাপেক্ষেই বলছি।
    l
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ২১:১৫373135
  • আরে জালিচেরী খেতে আমারো ভারি ভালোই লেগেছে। সেজন্যই তো মুর্গি হয়ে অত কিনে আনলুম। কিন্ত্য ব্যাপর হল, এগুলো কিনেছিলাম মশামেসোর ইউরিক আসিড বাড়া উপলক্ষ্যে। কেকের পরামর্শে চেরী খাওয়াবো ঠিক করে নিয়ে এসে এখন যদি চিনির গোলা খাওয়াই ( যে চিনিও খেতে না দেবার প্রভূত অত্যাচার করে থাকি), সেটা ঠিক ভাল হবেনা। এছাড়াও আমি সর্বত্র ঠকে আসি, এনিয়ে আওয়াজ শুনে শুনে রেগে গেছি আর কি। তাই ভরা বাজারে চেরিকা চেরি করমচাকে করমচা হয়ে যাক, চাইছি।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৭ ২১:০৬373134
  • হ্যাঁ, সুবিনয় মুস্তাফির গোলে আপাতত এমিরেটসে শান্তিকল্যাণ। ইডেনেও তো খেলা জমে এসেছে।
  • একক | ২২ জানুয়ারি ২০১৭ ২১:০৫373133
  • সোব্জি বা ফোলোলা দের এরোকোম এতিতিউদ কোমোন ছিলো, এসে চার আন্তি টাট্কা এস্পর্গস নিয়ে বোস্লো। এক আন্টি নিলূম। ঈর্পোর আহা জাও কৈ দু চার গেলাশ হোক এইভাবে দুপুর ফুপুর হোয়ে গেলে, ধুর আর বিক্কিরি কোরে কী হোবে তুমি ই নে জাও, দাম জহোক দিও
  • একক | ২২ জানুয়ারি ২০১৭ ২০:৫৯373132
  • চেরি সে ইয়াদ অ্যা, ভুটানে একবার হ্যশ এর ঝোন্কে এক ফোলোয়লা কে পাক্রে তার সোমোস্ত বেরি খেয়ে নিয়েছিলূম আমি আর দওঅ নোর্বু মিলে। একেবারেই বুনো বেরি, নীল্চে রোঙ্গ, কষা অর মিস্টি মেশানো সোয়াদ। আঅর খচ্চি তো খেয়েই জচ্চি আর ফোলোলা আমদের থেকে নিয়ে দু টান দিয়েছে তাই তার আর কিছু জায় অসে ন।
  • R2H | ২২ জানুয়ারি ২০১৭ ২০:৪৩373131
  • আগরতলার জালিচেরী ছিল আমার অতিপ্রিয় ফল। ভাবতাম বড় হলে শুধু ঐ খাবো।
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৭ ২০:০০373130
  • আপাতত এমিরেটসে একটা গোল হলে আবার ইডেনের দিকে ধেয়ান দেওয়া যাবে।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৫৪373129
  • তবে চেন্নাইতে অন অ্যাভারেজ কর্পোরেশান স্কুলগুলোর বেশ ভালো মান, পরিকাঠামোও ভালো। কলকাতার অ্যাভারেজের থেকে বোধায় বেটার। এটা মনে হয় কিছুটা রিলিফ হিসেবে কাজ করে।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৪৯373127
  • ঠিক আছে, হপ্তাখানেক ধরে আমার চেনাজানা কয়েকজনকে জিগ্যেস করে বলবো। আপাতত স্কুলগুলো এটা নিয়ে কিছুই করছেনা, এটুকু বলতে পারি।
  • avi | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৪৯373128
  • ইডেনে ভারতবর্ষ নয়ছয় করে ৯৬এর স্মৃতি ফিরিয়ে আনছে। অর্পণদা, এটা হতে পারে। বর্ধমানের কেউ থাকলে কনফার্ম করতে পারবেন।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৪৭373126
  • আমি যদ্দুর জানি এসসি/এসটির নীচেও কিছু সাবকাস্ট আছেন যাঁরা সংরক্ষনের আওতায় আসেননি। এইসব কাস্টের বোধায় কিছু আলাদা নামও আছে। কিন্তু বিশদে জানিনা।
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৪৫373125
  • ঐ স্কুলগুলোতে খোঁজ নিতে পারবেন? একসাথে পড়ানো গেছে কিনা।

    ইন্ফ্যাক্ট এই রাইট টু এডুকেশন কতটা কী ইম্প্লিমেন্ট হয়েছে, হলে তার ফল কী, এট নিয়ে জানতে খুবই আগ্রহী। কারুর জানা বা পড়া কিছু থাকলে একটু শেয়ার করবেন।
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৪৩373123
  • কিন্তু দলিতই এস সি না ?
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৪৩373124
  • ঃ)

    আমার এনিয়ে কিছু বলা উচিত না। এটা চিনি গোলা নয়তো বলে বারবার ফলবিক্রেতাকে জিগেশ করেছি, তারপর নিজে খেয়েও দেখে, খুবই মিষ্টি চেরি ভেবে ও বলে কিনে নিয়ে এসেছি। একটু আধটু নয়, খেতে এত ভাল লাগছে দেখে একশো থেকে বাড়িয়ে চারশো নিয়ে এসেছি। মশামেসো এখন ঠকেছি বলে প্রভূত আওয়াজ দেওয়াতে রেগে দিয়ে ফলবিক্রেতার মুখে ঝামা ঘষার উপায় খুঁজছি।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৪২373122
  • তামিলনাড়ুতে একেবারে প্রান্তিক যে মানুষরা, যেমন জেলেদের মধ্যে সবচে নীচু কাস্ট, বা যাঁরা ম্যানহোলে ঢুকে ওয়েস্ট পরিষ্কার করেন (অনেকে ওখানেই মারাও যান), তাঁরা সংরক্ষন এর পরেও কোন সুবিধে পান নি।

    অস্পৃশ্যতার আরেকটা নমুনা মনে পড়লো - যখন রাইট টু এডুকেশান ইমপ্লিমেন্ট করা হয়েছিল তখন বেশ কিছু স্কুল থেকে আপত্তি জানানো হয়েছিল যে গরীব বাচ্ছারা বড়লোকদের সাথে কিভাবে পড়বে। আনঅফিশিয়ালি এটাও ছিল যে নীচু জাতের বাচ্চাদের সাথে উঁচু জাত কিভাবে পড়বে। কয়েকটা খবরও পড়েছিলাম, পেরেন্ট বডিগুলো স্কুল ম্যানেজমেন্টের ওপর এ নিয়ে চাপ তৈরি করছে, ম্যানেজমেন্টও নাকি গরীব পরিবারের মাবাবাদের ডেকে বলে দিত তোমাদের বাচ্চাকে সরিয়ে নাও নাহলে আমরা ক্লাসরুমে ঢুকতে দেবনা। লাস্ট দু বছর এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, তারপর ব্যপারটা ধামাচাপা পড়ে গেছে। এখন বোধায় রাইট টু এডুকেশান নিয়ে আর কেউ মাথা ঘামায় না। আপাতত সবাই ষাঁড় খেদাতে ব্যস্ত।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৩৪373121
  • "জালিচেরিবিক্রেতাকে বোঝানোর জন্য কোন রাসায়নিক কি অন্য সহজ পরীক্ষা আছে ?"

    বিক্রেতাকে নিজের ফল একমুঠো গিলতে বাধ্য করুন, রিয়াকশান দেখুন।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৩৩373120
  • তামিলনাড়ুতে জাতপাত ভয়ংকর রকম আছে। স্কুল কলেজ থেকে শুরু করে চাকরি, সর্বত্র ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট ভাবে আছে। বেশীর ভাগ সামাজিক ফাংশানে উঁচু আর নীচুর মধ্যে একটা ফারাক থাকে। সংরক্ষনের ফলে এসসি/এসটি অংশের লোকজন উপকৃত হয়েছেন, কারন যদ্দুর জানি ডিএমকে এঁদের জন্য আন্দোলন করেছিল। কিন্তু মুশকিল হচ্ছে, এনারা কিছুটা সুবিধে পেলেও, এখ্ন আবার এনারা দলিতদের দূরে সরিয়ে রাখেন।
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:৩০373119
  • আর জানার ছিল। চিনি গোলা করমচা আর চেরির পার্থক্য করার জন্য, বা বলা ভাল করমচা যে চেরি নয়, সেটা কোন জালিচেরিবিক্রেতাকে বোঝানোর জন্য কোন রাসায়নিক কি অন্য সহজ পরীক্ষা আছে ?
    জালিকাট্টুর ফাঁকে ফাঁকে একটু জালিচেরির দিকেও নজর দেবেন।
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:২৮373118
  • তামিলনাড়ুতে অস্পৃশ্যতা আছে ?
    আর এই যে একটা ভালো পরিমাণে সংরক্ষণ এত দিন হয়ে এসেছে, এটার ফলে মিক্সিং বাড়েনি ?

    ডাক্তারদের তো প্রচুর জনই সংরক্ষিত আসন থেকে পড়ে আসেন, তারপরেও যে তামিলনাড়ুর চিকিৎসা ব্যব্স্থা দেশের মধ্যে উপরের সারিতে, সেই ডাক্তারদের কাছে সারা দেশের মানুষ আসেন, এটার কীরকম ইম্প্যাক্ট ?
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:১৮373117
  • ওয়েল, একটা সম্ভাবনা ফৌজদারী কালী লোকাল কোন অবতার। লাইক ফিরিঙ্গী কালী, ডাকাতিয়া কালী ইটিসি।
  • avi | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:০৬373115
  • বর্ধমানে একটি দোকানের নাম দেখলাম ফৌজদারী কালীমাতা স্টোর্স। এতে পুলকিত ও চিন্তান্বিত হলাম। এরকম নাম কেউ কী কী প্রেক্ষিতে রাখতে পারে।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ১৯:০৬373116
  • কাস্ট অ্যাঙ্গেল তো আছেই, যার জন্য অনেক দলিতরা এই প্রোটেস্ট এ অংশ নিচ্ছেন না। এ নিয়ে খবরও বেরিয়েছে। আবার দুয়েকটা জায়গায় দলিতরা নিজেদের আলাদা জল্লিকাট্টু অর্গানাইস করেন, কারন ওপর তলার লোকরা ওনাদের ষাঁড় ধরবেন না।
  • cm | ২২ জানুয়ারি ২০১৭ ১৮:৪৩373114
  • ওনারা এখন নন্দী ভৃঙ্গীর পিঠে চেপে হাওয়া খাচ্ছেন। আজ জানলাম এর একটা কাস্ট অ্যাঙ্গেল আছে। লোয়ার কাস্টের লোকেরা নাকি অ্যালাওড নয়।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৭ ১৮:২৭373113
  • জালিকাট্টু খেলতে গিয়ে আজ দুজন মারা গেছেন।
  • Rit | ২২ জানুয়ারি ২০১৭ ১৫:২১373112
  • রজারের ভিন্টেজ টাচ।
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ১৪:৩৩373111
  • দু'দিন আগে আমার এক বন্ধু ওয়াঅশিংটনের মার্চে যাওয়া নিয়ে পোস্ট দিয়েছিল।
    I am a woman. I am queer. The colour of my skin is brown. I am an immigrant. I am a scientist and an intellectual. I am one half of a biracial marriage to another woman. I have and exert full control over my reproductive rights. I am not religious. I am political.

    I am EVERYTHING they fear and want to suppress.

    And yet I live in a sheltered and privileged bubble of humanity, the most diverse, and the most accepting city in the world, where I could be anyone; I am everyone. I believe a better world is possible #Toronto #Canada

    So, I march.

    #WhyIMarch #WomensMarchOnWashington
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত