এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০১:০০373171
  • ওহ, আর একটা ভুল তথ্য দেবার জন্য ধন্যবাদ। কার্ডিওলজি বোঝাতে কার্ডিয়াক মেডিসিন ও রিলেটেড ডিপার্টমেন্ট বোঝানো হয়।
    কার্ডিয়াক সার্জারি বলতে মূলত কার্ডিও ভাস্কুলার -থোরাসিক সার্জারি বোঝানো হয়। এটি সার্জারি ডিপার্টমেন্ট এর সঙ্গে যুক্ত। এনারা কার্ডিওলজি ও চেস্ট মেডিসিন দুটি ডিপার্টমেন্ট এর সঙ্গেই মূলত কাজ করে থাকেন।
    তাই বলছিলাম কি, এটি আপনার সাবজেক্ট নয়।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৫২373169
  • এতো দেখছি সুযোগ পেলেই জ্ঞান দেখাতে চলে আসে। ছড়ানো ধরা পড়লে আবার হওয়া হয়।
    আবার কিছুদিন পরে সুযোগ পেলেই চলে আসবে।
    কুনো চিন্তা নাই;কাঁঠাল পাতা দেওয়া থাকবেই।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৪৭373168
  • এতো দেখছি টপ টু বটম পন্ডিতমূর্খ! কার্ডিওলজির ডিভিশন বুঝিয়ে কি হবে?
    প্রথম ছড়ানো হলো, সেক্রেটারি পেশেন্ট কে রেফার করবে।
    এটি একটি গলদ ভরা সিস্টেম।এটা কোনো সিস্টেম এই এপ্রুভড নয়।
    যেটা দেখেছেন বা বুঝেছেন সেটি ভুল।
    সেই জন্যই বলি যতো বলবেন ততো ছড়াবেন।এটি আপনার সাবজেক্ট নয়।
    এই যেমন একটি কথা বললেন, কার্ডিয়াক সার্জেনরা সার্জারির পার্ট দেখে। এটা কি রকম নতুন কথা হলো ?ঠিক যেন,জানেন- রবীন্দ্রনাথ না, কবিতা লিখতেন!
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৪৬373167
  • http://www.anandabazar.com/others/science/bengali-scientist-kaushik-chowdhury-is-getting-us-president-s-award-dgtlx-1.551769

    উফ, আবাপর এই বঙ্গসন্তান বাতিক আর নেওয়া যাচ্ছে না। হেডলাইন পড়ে ভাবলাম কলকাতা থেকে ভালো কিছু কাজ হয়েছে। তার পরে ডিটেলস পড়তে শুরু করে মনে হল ভদ্রলোক যাদবপুরের প্রাক্তনী।

    আমারই ভুল। ঃ((
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৪০373166
  • এনিওয়ে আমি থামলাম। এইসব লো লাইফের সঙ্গে কথা বলা মানেও নিজেকে টেনে নাবান।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৩৮373165
  • কার্ডিওলজির আন্ডারে একাধিক স্পেশাল এরিয়া হয়। ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট রা ডিটেকশন এবং প্রিভেনশন এরিয়া নিয়ে কাজ করেন। ইলেক্ট্রো কার্ডিওলজিস্ট রা সমস্ত স্ক্যান রিপোর্ট ডেটা নিয়ে কাজ করেন। কার্ডিয়াক মেডিসিন এবং ক্লিনিক্যাল কার্ডিও মিলে পোস্ট অপারেটিভ মেডিসিন ফিক্স করেন। কার্ডিয়াক সার্জেন রা সার্জারি পার্ট দেখেন।

    অশিক্ষিত কি গাছে ফলে :( সব জায়গায় মুখ মারতে চলে আসবে।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৩৩373164
  • এতো মহা মুশকিলে পড়া গেলো।কার্ডিয়াক পেশেন্ট কিভাবে ম্যানেজ করা হয় জানে না উল্টে গাড়লের মতো বাকতাল্লা করে চলেছে।কিছুতেই স্বীকার করা চলবেনা মিস্টেক হয়েছে।দিনের পর দিন হাসপাতালের লবি তে ঘোরা ঘুরি করলেই সব কিছু বোঝা হয়ে যায়?
    যে কোনো মেডিকেল লাইনের লোক কে জিগালেই তো পারেন?
    ফালতু হলিস্টিক টার্ম কথা টা ইউজ করে কি ছড়ানো আটকানো যাবে?
    আর এই আঁখ মাড়াই কলের কনসেপ্ট টার ও উত্তর পাওয়া গেল না। যে কাউকে ঢুকিয়ে দিলেই চলবে।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:২৩373163
  • ডাক্তারদের তো প্রচুর জনই সংরক্ষিত আসন থেকে পড়ে আসেন, তারপরেও যে তামিলনাড়ুর চিকিৎসা ব্যব্স্থা দেশের মধ্যে উপরের সারিতে, সেই ডাক্তারদের কাছে সারা দেশের মানুষ আসেন, এটার কীরকম ইম্প্যাক্ট ?
    --
    pi, এটা থেকে তো আমি এটাই বুঝলাম লার্জ স্কেল সংরক্ষণের পরেও তামিল নাড়ুর হেলথ সিস্টেম উন্নত।
    আমি বললাম হেলথ সিস্টেম একশোটা ফ্যাক্টরের জন্য উন্নত হতে পারে। ডাক্তার তার একটা পার্ট মাত্র।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:১৮373162
  • দেখুন, আমি কিছু "উপলব্ধি "তোব্ধি করিনি :) দেবী সেটটির সেন্টারে রেগুলারলি ভিসিট করেছি পেশেন্ট নিয়ে ডেস্ক টু ডেস্ক এবং মেডিক্যাল ডিভাইস এ কাজের সূত্রে নিম্যান্স এ গেছি টানা তিনমাস ধরে। কাজেই আপনার বক্তৃতা পড়ার কোনো ইনসেনটিভ খুঁজে পাচ্ছিনা, যা দেখেছি তাই বললুম এবার আপনি চালিয়ে যেতে পারেন :):) কার্ডিওলজি একটা হলিস্টিক টার্ম, আপনি তার ভেতরে ভাগ গুলো খুব একটা ওয়াকিব হাল বলে আদৌ মনে হচ্ছেনা এইটুকুই বলার ছিল। যাগ্গে :)
  • | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:১৭373161
  • পাই, একতু মেল দেখো।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:১৩373160
  • উঁহু,হলোনা,ডিসি। আপনি বললেন সংরক্ষণের জন্য বেশি ভালো ডাক্তার তামিল নাডুতে।প্রশ্ন- কি ভিত্তিতে বললেন?
  • pi | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:১২373159
  • সংরক্ষণের জন্যেই তানা র হেল্থ সিস্টেম ভাল এরকম কোন কথা তো আমি বলিনি তো সেটা আপনাকে কীকরে বোঝাবো বুঝছিনা।
    সংরক্ষণ সত্ত্বেও তানার হেল্থ সিস্টেম দেশের সেরা, এটা ঐ কোটার ডাক্তার মানে খারাপ, এই যুক্তির বিরুদ্ধে যায়, সেটাই বলার ছিল।
    দুটো কথার মানে আলাদা।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০০:০৯373158
  • একক, আপনি যেরকম বললেন; সেক্রেটারি দেখে শুনে কার্ডিয়াক মেডিসিনে পাঠাবে; তেমন হলে চিত্তির!
    বলতে বাধ্য হচ্ছি, দক্ষিণ কেন, দুনিয়ার কোথাকার ও হার্ট পেশেন্ট কিভাবে ম্যানেজ হয় আপনি জানেন না। বা, যেটা উপলব্ধি করেছেন সেটি আদ্যোপান্ত ভুল।
    আধুনিক কালে, কোনো হার্টের পেশেন্ট (ধরা যাক একিউট চেস্ট পেন); তাঁকে সরাসরি রেফার করা হয়,ক্যাথ ল্যাবে। কারণ প্রতিটি সেকন্ড ইম্পরট্যান্ট।যে খানে ২৪ ঘন্টা কার্ডিওলজিস্ট মজুত থাকেন। তিনি দরকারমতো তাঁর এনজিওপ্লাস্টি করবেন বা করবেন না। অথবা তাঁকে কনসারভেটিভলি ম্যানেজ করবেন।তারপরে আসবে কার্ডিয়াক সার্জেন। যদ্দুর জানি, দক্ষিনে এই সিস্টেম ই ফলো করা হয়।
    যদি ইনফ্রা স্ট্রাকচার না থাকে; তাহলেও পেশেন্ট কে যাচাই করবে একজন অভিজ্ঞ ডাক্তার। দরকার পড়লে তিনি কার্ডিওলজিস্ট কে রেফার করবেন। কোনো অর্থেই তিনি একজন সেক্রেটারি বা নন মেডিক্যাল লোক নন। এতে চেক সিস্টেম এর বারোটা বেজে যাবে। প্রতি পদে ভুল হবে ও পেশেন্ট এর জীবন হানির আশংকা থাকবে।
    ও, আর একটা কথা, আধুনিক মেডিকেল সিস্টেম এর মূল কোথায় হলো এস আর্লি এস পসিবল বিশেষজ্ঞ বা সুপার স্পেশালিস্ট কে ইনভল্ভ করা। তাতে ভুলভ্রান্তি অনেক কম হয়, রোগ বিশেষ পেকে ওঠে না।
    ---
    আর, আই আই টি সম্পর্কিত রিপোর্ট টিটো আমার সিম প্রশ্ন।এখানেও কি মেরিট এর দরকার নেই? ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে ভর্তি করে আঁখ মাড়াই এর কল চালিয়ে দিলেই চলবে?
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ২৩:৫৯373157
  • এভাবে দেখুনঃ প্রথম বাক্যটা হলো যেটা প্রচার করা হয়। দ্বিতীয় বাক্যটা হলো যেটা ফ্যাক্ট।,
  • sm | ২২ জানুয়ারি ২০১৭ ২৩:৫৪373156
  • পাই, ইনকম্পিটেন্ট কথাটি আপনি লোকের মুখে কথা বসাচ্ছেন।
    প্রশ্ন ছিল সংরক্ষণের জন্য তামিলনাড়ুর হেলথ সিস্টেম ভালো কিনা?
    যদি ভালো হয় কেন ভালো বুঝিয়ে বলুন।
    দুই কোটায় ডাক্তার যদি ভালো হয়; তাহলে পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় কোটা বলবৎ থাকছে কেন?
    তিন, আই আই টি সম্পর্কিত রিপোর্ট টি পড়ে কি মনে হলো?
    --
    ডিসি, বোঝানো সুবিধের জন্য বললেন বটে কিন্তু নাল হাইপোথিসিস ব্যাপার টি বুঝলাম না।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ২৩:৩৭373155
  • বোঝাতে
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ২৩:৩৫373154
  • নাল হাইপোথিসিসঃ কোটায় চান্স পাওয়া ডাক্তার মানে বাজে ডাক্তার।

    অল্টারনেট হাইপোথিসিসঃ কোটায় পাশ করা ডাক্তার জেনারাল স্ট্রিমে পাশ করা ডাক্তারের সমান কম্পিটেন্ট।

    তামিল নাড়ুর কেস ধরলে নাল হাইপোথিসিসটি রিজেক্টেদ হয়।

    (নাল হাইপোথিসিস সাধারনত ধরে যে থিংস আর অ্যাস বিফোর বা ট্রিটমেন্ট এফেক্ট নেই। এখানে ইচ্ছে করেই উল্টো ধরলাম বোখাতে সুবিধের জন্য)
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ২৩:৩৩373153
  • কোটার ডাক্তার অন্যদের থেকে অনেক খারাপ, এরকম কিছু আপনি জানেন কি ?

    ভেলোরে বা চেন্নাইয়ের যেখানে যেখানে লোকজন সারা দেশ থেকে ছোটে, সেখানে কেউ কোটার ডাক্তার নেই বলছেন ? এদিকে তানা তে কোটার শতাংশ তো খুবই বেশি শুনেছি। তার রেশিও অনুযায়ী দেখলে থাকা উচিত। এক যদি না এইসব হাসপাতাল বলে কোটায় ভর্তি হওয়া ডাক্তার হলে নেব না।

    আমি এখানে অনেক এস টি ডাক্তারের সাথে রোজ কাজ করি। কাউকেই কিছু ইনকমপিটেন্ট মনে হয়নি। কেউ কেউ খুবই যোগ্য।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৭ ২৩:২৬373152
  • একক এত কিছু শিখেও শেষে এই গুরুর লেআউটে আটকে গেছে। কিছুতেই শিখে উঠতে পারছে না :)
  • sm | ২২ জানুয়ারি ২০১৭ ২৩:১৯373151
  • কোটায় ডাক্তার হলে ভালো কেন বলছেন? কারণ আপনি নিজেই লিখলেন স্পেসিফিক্যালি ডাক্তার দের কথা বলছি;পুরো হেলথ সিস্টেম নয়।
    এটা কিভাবে সম্ভব হচ্ছে?
    এর পিছনে যুক্তি টা ঠিক কি? মানে কোনো স্টাডি আছে; যাতে বলা যাচ্ছে কোটায় পাশ করলে বেশি ভালো ডাক্তার হচ্ছে?
    ভালো যদি হবে; তাহলে পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় পুনরায় কোটা বলবৎ থাকছে কেন?
    আমি আপনার মতামত শুনতে আগ্রহী।
  • Ekak | ২২ জানুয়ারি ২০১৭ ২৩:১৩373150
  • আমাদের দেশে কোয়ালিফাইং মার্ক বাঁধা হয় সীট হিসেবে করে, ওরকম কোনো আইডিয়াল কোয়ালিফাইং লেভেল হিসেবে করে নয়। আর দ্বিতীয়তঃ, আবার ও বলছি, খুব উচ্চদরের গবেষণাধর্মী কাজ ছাড়া এই "মেরিট " " মেরিট " করে নাচ টা অর্থহীন। বিশেষ করে সেই যুগে যেখানে ইঞ্জিনিয়ার হাজারটা টুলস এর সাহায্য পান আর ডাক্তার প্যাথ রিপোর্ট না দেখে মুখ খোলেন না।

    আপনি সাউথের মেডিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দেখুন তাহলে বুঝবেন কিভাবে চলছে। এখানে যারা সেরোকোম "মেরিট" রাখে তারা টপ স্পেশালিস্ট হয় নিজের ক্লিনিক-সেন্টার খোলে। তাদের মধ্যে আইএর -নাম্বুদিরি -রেড্ডি বেশি। কিন্তু সেই সামান্য কয়েকজনের বাইরে একটা বিশাল ডাক্তারি ফ্রেমওয়ার্ক যাঁরা মেন্টেন করছেন সেই ডাক্তার রা যথেষ্ট কম্পিটেন্ট, কারণ ফ্রেমওয়ার্ক টা নিজে কম্পিটেন্ট। এখানে মেডিক্যাল মানে ওই পব্র মতো পেট টেপা ভরসা না, একটা হেলথ ম্যানেজমেন্ট যার মাল্টিপল চ্যানেল এর মধ্যে ডাক্তার থাকে সে তার কাজটুকু করে। আপনি কলকাতায় ডাক্তার দেখতে গেলে হাঁ করে "হার্টের ডাক্তার " খুঁজবেন। এখানে একজন সেক্রেটারি আপনাকে দেখে মধ্যে কার্ডিয়াক মেডিসিন এ পাঠাবে, সেই ডাক্তার চেকআপ করতে পাঠাবে, সেখান থেকে আঁক কোষ রিপোর্ট চলে যাবে ইলেক্ট্রো কার্ডিওর কাছে, তিনি যদি কোনো গোলমাল বোঝেন তখন কার্ডিয়াক সার্জেন। সিস্টেমগুলো এতটাই ডিফাইন্ড এবং টুল বেসড যে এখানে ডাক্তার হতে বিধান রায় হতে হয়না। আর যারা সেরকম হয় তারা নিজের হাসপাতাল চালায়। সো, এত দি এন্ড, "মেরিট " কোথাও বাধা হয়না। সিস্টেম দিব্য চলছে। প্রচুর চেক্স এন্ড ব্যালান্স আছে।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ২৩:১০373149
  • সংরক্ষনের জন্যই ভালো, এটা বলিনি। বলেছি সংরক্ষন সত্তেও ভালো। পুরো হেল্থলেকেয়ার না, স্পেসিফিকালি ডাক্তার দের কথা বলেছি। কোটায় চান্স পেলে বাজে ডাক্তার, এরকম একটা প্রচার আছে। এই প্রচারটা ভুল, সেটা বলতে চেয়েছি। পাই ম্যাডামও বোধায় সেটাই বলতে চেয়েছেন।
  • sm | ২২ জানুয়ারি ২০১৭ ২৩:০২373148
  • কেউ বলে নি, সর্বোচ্চ মেরিটের লোকজন ডাক্তার হয়। কিন্তু প্রবেশিকা পরীক্ষা আছে একটি নির্দিষ্ট লেভেল রিচ করার জন্য।
    আপনি কতটা কম্প্রোমাইজ মেনে নেবেন।
    আঁখ মাড়াই বিশেষণ টা ঠিক উপযুক্ত মনে হলো না।
    http://timesofindia.indiatimes.com/home/education/entrance-exams/This-year-IITs-will-admit-students-with-even-6-in-entrance-exam/articleshow/48061694.cms
    এই একটা লিংক দিলাম। পরে আপনার কি মনে হয় জানাবেন।
    কতটুকু কোয়ালিফাইং মার্ক ন্যূনতম মনে হয়? নাকি যে কেউ আই আই টি তে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে ঢুকে যেতে পারেন।তার পর তো আঁখ মাড়াই করলেই চলবে।
  • sm | ২২ জানুয়ারি ২০১৭ ২২:৫৪373147
  • ডিসি, বোধ হয় আমার আগের পোস্ট তা পুরো পরে উঠতেপারেন নি।এখানে ইনকম্পিটেন্ট বলে কিছু বলাও হয় নি।আরএসএস এর প্রচার তাঁর নিজস্ব।
    পাই এর পোস্টে ছিল;তামিলনাড়ুতে সংরক্ষণ বেশি আর ওখানকার হেলথ সিস্টেম অন্যান্য রাজ্যের থেকে বেশি ভালো।
    এটা থেকে আপনার কি মনে হয়? সংরক্ষণের জন্যই পারফর্মেন্স ভালো ? উত্তর যদি হ্যা হয়, তাহলে কি সম্ভাব্য কারণ মনে হয়?
    আমি বলেছি, হেলথ সিস্টেম ভালো হবার পিছনে একশো টা ফ্যাক্টর থাকে। ডাক্তার, তার একটা পার্ট মাত্র।
  • Ekak | ২২ জানুয়ারি ২০১৭ ২২:৫৩373146
  • "মেরিট কথাটির অর্থ কিছু নাই?"

    আছে। কিন্তু যে লেভেলে গিয়ে আছে সেটা অনেক অনেক উঁচু। তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়না :) কাজেই মেরিট এর প্রশ্ন এখানে খাটেনা। একটা সিস্টেম এর মধ্যে দিয়ে ঢুকিয়ে আখ মারাই করে বের করতে পারলেই দিব্য পারফর্ম করতে পারবে। এইসব পেশায় ঐটুকুই লাগে।
  • Ekak | ২২ জানুয়ারি ২০১৭ ২২:৪৯373145
  • আরে ওটা মোবাইল থেকে। হালার আনিন্টুইটিভ গুরু লেয়াউট :|
  • avi | ২২ জানুয়ারি ২০১৭ ২২:২৭373144
  • এসব নিয়ে বাজে তক্কো করছেন, উদিকে প্যারাট্রুপার সৈন্য নামিয়ে দশ ঘন্টার মধ্যে লালচীন দিল্লী দখল করে ফেললো বলে। ভাগ্যিস kolkata 24×7 এর মতো সজাগ ও দায়িত্বশীল সাইট আছে, আর আছে ফেসবুকে সদাজাগ্রত বীরের দল, তাই সে পোস্ট শেয়ার করে করে আপাতত মনে হয় চীনকে ঠেকানো গেল। ঘোর বিপদ।
  • pi | ২২ জানুয়ারি ২০১৭ ২২:১৬373143
  • ডিসি সোজা এবং সোজা করে বুঝিয়ে দিয়েছেন তো। এটাই বলতে চেয়েছিলাম।
  • dc | ২২ জানুয়ারি ২০১৭ ২২:১২373142
  • আরেসেসের একটা প্রচার হলো যে সংরক্ষন প্রথা তুলে দেওয়া উচিত কারন এই প্রথার সুযোগ নিয়ে যারা ডাক্তার হন তাঁরা অন্যদের তুলনায় ইনকম্পিটেন্ট হন। এই প্রচার যদি ঠিক হতো তাহলে তামিল নাড়ুতে ডাক্তারি ব্যবস্থা খারাপ হতো কারন এখানে মেডিকালে সংরক্ষিত আসন অনেক। কিন্তু এরকমটা হয়নি। মানে "কোটায় পাশ ডাক্তার = ইনকম্পিটেন্ট ডাক্তার", এই প্রচারটার ভিত্তি নেই।
  • avi | ২২ জানুয়ারি ২০১৭ ২২:০৯373141
  • এককদা কি ওই দুটো পোস্টও হ্যাশ নিয়েই করেছে? নাকি চেরি খেয়ে?
    ওফফ, তুমুল খেলা হল ইডেনে। বাপস। কি একখানা সিরিজ হল, ছখানা ইনিংসেই তিনশোর ওপর করে রান। আজকের খেলায় কিন্তু বোলারদের ভালো দখল ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত