এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৩ জানুয়ারি ২০১৭ ১২:৫১373230
  • কুমুদি, আছো ? তুমি কি আজও ফোন ফেলে গেছ ?
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ১১:১৫373229
  • জাতপাতের ভিত্তি অনেক গভীর স্বীকার করি; কিন্তু আপনি ই তো বললেন কোটার লোকজন কলেজে বেশি বৈষম্যের শিকার হয়।তাহলে কোটা নিশ্চয় বৈষম্য কিছু ক্ষেত্রে বৃদ্ধি করে।
    অর্থনৈতিক বরাদ্দ বৃদ্ধি নিয়ে যখন কোনো সার্বিক বা আঞ্চলিক স্টাডি হয়নি; তখন কোনটা বেটার হতো বলা মুশকিল।আপনি যেটা বললেন সেটা হয়তো নিজস্ব মত।
    একটি রাজ্যে অর্থনৈতিক বরাদ্দ বৃদ্ধি ও আর একটি রাজ্যে পুরোনো সংরক্ষণ বজায় রেখে স্টাডি করলে বোঝা যেত।
    আর একটি গূঢ়প্রশ্ন থেকে যাচ্ছে।ভারতে বৈষম্য সার্বিক ও সার্বজনীন।
    এখন সংখ্যা লঘু লোকজন,অনুন্নত রাজ্য ও অঞ্চলে বসবাস কারী লোকজন,প্রাইভেট ফার্মে কোটা চালু করা উচিত কি?
    আর ১০০ শতাংশ কোটা রাখার বিপক্ষে কি যুক্তি?কারণ যুক্তি অনুসারে বৈষম্য সবথেকে কমবে এই ব্যবস্থায়।
  • dc | ২৩ জানুয়ারি ২০১৭ ১১:০৩373228
  • "কিন্তু তার বদলে যদি অর্থনৈতিক বরাদ্দ বৃদ্ধি করা হতো; তাহলে কি খুব বেশি পার্থক্য হতো?"

    বোধায় না। আমাদের দেশে জাতপাত এতো গভীরে যে শুধু অর্থনৈতিক বরাদ্দ দিয়ে মনে হয় কিছু করা যাবেনা।

    "সংরক্ষণ কি বৈষম্য সত্যি দূর করতে পেরেছে?"

    হয়তো অল্প কিছুটা পেরেছে, কেউ কেউ সুযোগ পেয়েছেন যারা অন্যথায় পেতেন না। তবে আমাদের পলিটিকাল পার্টিগুলো সংরক্ষনকে ভোটের জন্য ব্যবহার করে। এ অনেক বড়ো তর্কের বিষয়।

    "আর কোনো স্কুল বৈষম্য করলে কড়া শাস্তির দরকার। এটা প্রশাসনিক অকর্মণ্যতা।"

    :d বেড়ালের গলায় ঘন্টা বাঁধে কে?
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ১০:৫৩373227
  • কিন্তু তার বদলে যদি অর্থনৈতিক বরাদ্দ বৃদ্ধি করা হতো; তাহলে কি খুব বেশি পার্থক্য হতো?
    সংরক্ষণ কি বৈষম্য সত্যি দূর করতে পেরেছে?
    আর কোনো স্কুল বৈষম্য করলে কড়া শাস্তির দরকার। এটা প্রশাসনিক অকর্মণ্যতা।
    এটা উত্তর পূর্ব অঞ্চলের লোকের সঙ্গেও হতে পারে।
    অন্য রাজ্যের বা অন্য ভাষী ছাত্রের সঙ্গেও হতে পারে।
  • dc | ২৩ জানুয়ারি ২০১৭ ১০:৪৭373226
  • কলেজে ভর্তি হবার পরও বৈষম্যের শিকার হয়। মাঝেমাঝেই দেখবেন এরকম খবর বেরোয়। এগুলোর মধ্যে বেশ কিছু কোভার্ট বৈষম্য থাকে। যেমন ধরুন, একটি ঘটনা শুনেছি চেন্নাইএর পদ্ম শেষাদ্রি স্কুলে (এখানকার নামকরা স্কুল) ক্লাস থ্রির একটি বাচ্চার মাবাবাকে ডেকে বলা হয়েছে বাচ্চাকে তুলে নিতে, কারন কিছু পেরেন্টরা তাদের ছেলেমেয়েকে এই বাচ্চাটির সাথে একসাথে বসাতে চাইছে না। খবরে বেরোয়নি।

    আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পলিসির কথা তো বলিনি। ভেবে দেখুন, এমনকি এই পলিসি নিলেও "উঁচু" জাতের বা প্রতিপত্তিওয়ালা লোকেদের ছেলেমেয়েরাই পড়ার সুযোগ আগে পাবে। কাজেই জেনারাল স্ট্রিমের ন্যুনতম মান একরকম হওয়া উচিত আর সংরক্ষিত আসনের মান আরেকরকম হওয়া উচিত। দুটো কম্পেয়ার করা উচিত না।

    ইন জেনারাল সামাজিক আর আর্থিক বৈষম্য মিটিগেট করার জন্য বিনামূল্যে বেসিক শিক্ষা আর স্বাস্থ্য এখনি চালু করা উচিত। হায়ার এডুকেশানেও সাবসিডি দেওয়া উচিত যাতে নমিনাল ফি দিয়ে সবাই পড়ার সুযোগ পায়।
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৭ ১০:৪৬373225
  • দ, আছে আমার কাছে। রাতে দেব। এখন আপিসে।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ১০:২৫373224
  • আপনার উত্তরে অনেক ধোঁয়াশা রয়ে গেলো। একটি ইঞ্জি বা মেডিকেল কলেজে ভর্তি হবার পর কতটা বৈষম্যের স্বীকার হয় ? বরঞ্চ সরকার থেকে স্কলারশিপের বন্দোবস্ত আছে।
    একটি গ্রাম থেকে অপার কষ্টের গরিব ছাত্র যে বৈষম্যের স্বীকার হয় ;তার চেয়েও অনেক বেশি?
    এই বৈষম্য কিভাবে শেষ হবে?স্তরে স্তরে কোটা চালু করে?
    দুই, আই আই টি বা অন্যান্য ইঞ্জি ও মেডিকেল কলেজ গুলিতে ন্যূনতম মান কত হওয়া উচিত? নাকি যে কেউ ফার্স্ট কাম ফার্স্ট ভিত্তিতে পড়ার সুযোগ পেলেই কোর্স কমপ্লিট করে দিতে পারবে? প্রবেশিকা পরীক্ষার আয়োজনের কোনো প্রয়োজন আছে কি?
    তিন, সমাজে স্থান না পাওয়া লোকজন ই কি শুধু সংরক্ষণে পড়ার সুযোগ পান, না বংশানুক্রমে? আপনার কলেজ লাইফে কি অভিজ্ঞতা?
    ম্যানেজমেন্ট কোটা বন্ধ করা উচিত খালি আর্থিক প্রতিপত্তি বেশি বলে?
    পড়ার সুযোগ পেলে এনাদের মানের কি কোনো ফারাক থাকে না? তাহলে চীন, রাশিয়া থেকে পাস্ করা ছাত্রদের কেন এক্সিট একজাম দিতে হতো? এখন সব্বাই কে হয়তো দিতে হবে?
    the Centre is considering instituting an exit examination for MBBS students passing out of government and private medical colleges.
    তাহলে আঁখ- মাড়াই কলের তত্ব খাটলো কি? জানি আপনি হয়তো এই তত্বে সাবস্ক্রাইব করেন না।
    পাঁচ মেডিকেল,ইঞ্জি বা অন্যান্য স্ট্রিমে কি পাশ- ফেল প্রথা উঠিয়ে দেওয়া যায়; যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় মানের কোনো তফাৎ হয় না ?
  • pi | ২৩ জানুয়ারি ২০১৭ ১০:০২373223
  • ডিসির ৮ঃ৪০ এও ক।
  • dc | ২৩ জানুয়ারি ২০১৭ ১০:০০373222
  • হ্যাঁ সংরক্ষন সব রাজ্যেই আছে, কিন্তু নানান রাজ্যের হেল্থকেয়ার আউটকামে তফাত আছে। তার জন্য নানান ফ্যাক্টর দায়ী। কিন্তু আমি বা পাই ম্যাডাম যেটা বলতে চাইছি সেটা অন্য জিনিস। আমি বলতে চাইছিঃ তামিল নাড়ু হেল্থকেয়ারে বেশ এগিয়ে আছে, এখানে ডাক্তারদের মানও অন অ্যাভারেজ বেশ ভালো, তাই দেশের নানান রাজ্য থেকে লোক এখানে চিকিৎসা করাতে আসে। আবার তামিল নাড়ুতে মেডিকালে সংরক্ষিত আসনও অনেক। তাহলে মোটামুটিভাবে এটা বলা যায় যে সংরক্ষিত আসনে পড়ে যাঁরা ডাক্তার হন তাঁদের পারফরম্যান্স জেনারাল স্ট্রিমের ডাক্তারদের থেকে খারাপ, এই প্রচারটা ভুল।

    "দুই, পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় কোটা বলবৎ রাখতে হচ্ছে কেন? দু তরফেই সেম ইন্সটি তে পড়ার সুযোগ পেয়েছে যখন।"

    সংরক্ষনের উদ্দেশ্য (অন্তত থিওরেটিকালি) তো সবাইকে সুযোগ দেওয়া, যাতে দলিত ইত্যাদিরা যে সামাজিক ডিসক্রিমিনেশান ফেস করেন সেটা কিছুটা অন্তত মিটিগেট করা যায়। তাহলে পিজিতে কেন রাখা যাবে না? বিশেষ করে আমাদের স্কুল/কলেজ/ইউনি সর্বত্র যেখানে তীব্র জাতপাত প্রথা আছে? রোহিত ভেমুলার কেসটা পাবলিসিটি পেয়েছে বলে এখন আমরা সবাই জানি, কিন্তু এরকম ডিসক্রিমিনেশান প্রায় প্রতিটা ইউনিতেই আছে।

    "তিন,আই আই টি, সংক্রান্ত লিংক টি সম্পর্কে আপনার কি মত? কতটা ন্যূনতম কোয়ালিফাইং মার্ক ঠিক ধরা উচিত?"

    তেমন কোন মতামত নেই। আগেই বলেছি, স্কুল লেভেল, কলেজ লেভেল, সর্বত্র ডিসক্রিমিনেশান আছে। পুরো শিক্ষাব্যবস্থাই পাল্টানো দরকার। শুধুমাত্র আইআইটির ওপর ফোকাস করলে কিছুটা রেড হেরিং কেস হয়ে যায়।

    "চার, ম্যানেজমেন্ট কোটা বা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি হওয়া কে সমর্থন করেন?"

    না করিনা। ম্যানেজমেন্ট কোটা আর কাস্ট বেসড কোটা, এই দুটো আলাদা। প্রথমটায় সুযোগ পায় তারা যাদের টাকা আছে, প্রতিপত্তি আছে, দ্বিতীয়টায় সুযোগ পায় তারা যাদের সমাজে কোন জায়্গা নেই। আর ইন জেনারাল আমি মনে করি শিক্ষা আর স্বাস্থ এই দুটোতেই সরকারের উচিত সাবসিডি দিয়ে যাতে সবাই নামমাত্র মূল্যে বা বিনামূল্যে পড়ার সুযোগ পায় তার ব্যবস্থা করা। যতো লোক শিক্ষিত হবে ততো মার্কেট বাড়বে আর ইনোভেশান বাড়বে, ততো আমরা ক্যাপিটালিস্টরা প্রফিট করবো।
  • d | ২৩ জানুয়ারি ২০১৭ ০৯:৫৩373221
  • আচ্ছা অভ্রর একটা পোর্টেবল ভার্সান আছে না? যেটা ইনস্টল না করেও কাজ চালানো যায়? সেটা কেউ আমাকে মেল করে দেবে প্লীজ। সিকি?
  • pi | ২৩ জানুয়ারি ২০১৭ ০৯:৩৯373220
  • এই লাস্ট পোস্টে আমিও ক।
    সেদিন পার্থদার খবরটা দিয়েছিলাম, এক কথা বলে।
  • avi | ২৩ জানুয়ারি ২০১৭ ০৯:২১373219
  • লাস্ট পোস্টে ক।
    পাবলিক হাসপাতালে অন্তত মাসিক কোটা বেঁধে দেওয়া হয় না। এই মাসে এতগুলো ইনভেসিভ প্রসিডিউর করতেই হবে এমন চাহিদা কম।
    যাগগে, কদম কদম বঢ়ায়ে যা এই গানটা কোন ভাষায় কেউ বলবেন? হিন্দি না উর্দূ? একটু প্রয়োজন হয়ে পড়েছে। গুগল করে আরো ঘেঁটে গেলাম।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০৯:১৫373218
  • https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3378609/
    Studies evaluated in this systematic review do not support the claim that the private sector is usually more efficient, accountable, or medically effective than the public sector; however, the public sector appears frequently to lack timeliness and hospitality towards patients.
    পুরোটা পড়তে পারেন
    পাবলিক সেক্টর কম ইনভেসিভ ও পেট টেপা হলেও; বেশি এভিডেন্স বেসড।
    সুতরাং নারায়ণ হৃদয়ালওয়া কোনো সৃষ্টিছাড়া হাসপাতাল নয়। ফেসবুক পেজে গিয়ে দেখতে পাবেন প্রশংসা যেমন; নিন্দেও ততোধিক।লিংক আর দিলাম না।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০৮:৫৪373217
  • ডিসি,
    আপনাকে দু তিনটি প্রশ্ন করতে চাই।সংরক্ষণ সব রাজ্যেই আছে।ধরুন বিহার আর গুজরাট/মহারাষ্ট্র; তুলনামূলক ভাবে।।
    এতে সংরক্ষণ এর ডিফারেন্স কতটুকু? কিন্তু হেলথ মাপকাঠি ভিন্ন কেন?
    What do the results show? We find that across health, education and infrastructure, Kerala, Goa and Himachal Pradesh are among the best performers and the so-called BIMARU states—Bihar, Madhya Pradesh (MP), Rajasthan and Uttar Pradesh (UP)—are laggards.
    দুই, পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় কোটা বলবৎ রাখতে হচ্ছে কেন? দু তরফেই সেম ইন্সটি তে পড়ার সুযোগ পেয়েছে যখন।
    তিন,আই আই টি, সংক্রান্ত লিংক টি সম্পর্কে আপনার কি মত? কতটা ন্যূনতম কোয়ালিফাইং মার্ক ঠিক ধরা উচিত?
    চার, ম্যানেজমেন্ট কোটা বা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি হওয়া কে সমর্থন করেন?
  • dc | ২৩ জানুয়ারি ২০১৭ ০৮:৪০373216
  • "উঁহু,হলোনা,ডিসি। আপনি বললেন সংরক্ষণের জন্য বেশি ভালো ডাক্তার তামিল নাডুতে।প্রশ্ন- কি ভিত্তিতে বললেন?"

    এটা আমি বলিনি। বেশ কয়েকবার লিখলামঃ সংরক্ষনের সুযোগ নিয়ে পড়াশুনো করে যাঁরা ডাক্তার হন তাঁদের গড় পারফরমেন্স জেনারাল স্ট্রিমের ডাক্তারদের সমান।

    যাঁরা বলেন যে কোটায় চান্স পাওয়া ডাক্তাররা বাজে তাঁরা ভুল বলেন। অর্থাত এই প্রচারটা ভুলঃ "কোটায় পাওয়া ডাক্তারের পারফর্ম্যান্স < জেনারাল স্ট্রিমের ডাক্তারের পারফর্ম্যান্স"

    এবার প্রশ্ন করতে পারেন এটা কি শুধু তামিল নাড়ুতেই? এর উত্তরে বলব না, আমার মতে এটা ভারতের সব জায়গাতেই সত্যি। কিন্তু যেহেতু তামিল নাড়ুতে সংরক্ষিত আসন বেশী, তাই ওপরের প্রচারটা ঠিক হলে তামিল নাড়ুর হেল্থকেয়ার অন্য রাজ্যের তুলনায় খারাপ হতো। বাস্তবে সেরকম হয়নি, বরং এখানকার হেল্থকেয়ার অন অ্যাভারেজ ভালোই বলা যায়।

    প্রশ্নঃ হেল্থেকেয়ারের তো অনেকগুলো পার্ট আছে, তাহলে কি করে শুধু ডাক্তারের এফেক্টটা আইসোলেট করছেন? আমার উত্তরঃ অনেক পার্ট থাকলেও ডাক্তার একটা প্রধান পার্ট। ডাক্তাররা যদি খারাপ মানের হন তাহলে সিস্টেম যতোই ভালো হোক না কেন, ওভারল আউটকাম বেটার হবেনা। তাই অন্তত এটুকু ধরা যায় যে সংরক্ষনের সুযোগ নিয়ে পড়াশুনো করে যাঁরা ডাক্তার হন তাঁদের গড় পারফরমেন্স জেনারাল স্ট্রিমের ডাক্তারদের সমান। যেহেতু অ্যাভারেজ পারফর্মেন্সের ডিফারেন্স নেই, তাই ওভারল হেল্থকেয়ার সিস্টেমটা ভালো।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০৮:০০373215
  • আমি ওপেন বলছি আপনি দেবী শেঠ্ঠির নারায়ণ হৃদালোয়া গিয়ে সরাসরি কোনো স্পেশালিস্ট কে দেখানোর চেষ্টা করে দেখুন সেক্রেটারি কে পেপার না দেখিয়ে। তারপর বুকনি ঝাড়ুন।
    ---
    আমি তো দেখলাম অনলাইনে এপয়েন্টমেন্ট করাযায়।খালি পেশেন্ট এর নাম, এড্রেস প্রভৃতি ডিটেইল দিলেই হলো। তার পর পেমেন্ট করার অপশন।সেক্রেটারির উল্লেখ নেই। খালি দেবী শেঠীর এপইনমেন্ট পেতে রেলিভ্যান্ট ক্লিনিক্যাল নোটস লাগে।
    মুম্বাই তে লীলাবতী হাসপাতালে গেছি। বিখ্যাত সার্জেন এর এপয়েন্টমেন্ট চাইতেই ফ্রন্ট ডেস্ক দিয়ে দিলো।প্রিমিয়াম ফি তে অবশ্যই। কোনো সেক্রেটারি পেপার চেক করেনি তো!
    https://www.practo.com/bangalore/hospital/narayana-hrudayalaya-hosur-road-1-663109
    এখানে দেখলাম গ্যারেন্টীড এপয়েন্টমেন্ট।
    দুই, সেক্রেটারি পেপার চেক করে কার্ডিয়াক মেডিসিন দেখাবে কিনা যদি ঠিক করে তাহলে প্রচুর ভুল হবার চান্স।সেগুলো ইরিপেয়ারেবল।এটার জন্য কি সাউথের চিকিৎসার মান উন্নত?
    হাসপাতাল নিজের সুবিধার্থে, অনেক কিছু চালু করতে পারে কিন্তু সেটি এভিডেন্স বেসড নয়। চ্যানেলইস করার কাজ টা একজন মেডিকেল পার্সন এর করে বাঞ্চনীয়।নন মেডিক্যাল লোক করলে আন এথিক্যাল।
    সরকারি হাসপাতালেও এই কম্মো টি হয়না।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৭ ০৩:১৬373214
  • ওমদরবাদর কাছে সেভ নাই।

    ওয়াইটি চ্যানেল ইচ্ছে আছে তবে সেটা কুতুয়া বিলাই দের নিয়ে কিছু, দেখা যাক।
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৭ ০৩:১২373213
  • আচ্ছা, আমাজনে ডিভিডি পাওয়া যাচ্ছে।
  • T | ২৩ জানুয়ারি ২০১৭ ০৩:০৪373212
  • একক একটা ইউটিউব চ্যানেল খুলতে পারে তো। লাইক Vsauce
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৭ ০৩:০১373211
  • ওম দর ব দর-এর ভালো প্রিন্ট আছে কারো কাছে?
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৭ ০২:৫৯373210
  • হুম।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৭ ০২:৫৭373209
  • ওহ, তাহলে ফিরছো অবশেষে !
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৭ ০২:৫৬373208
  • ওকে। আমি সামনের মাসে ফিরব। অনেক ধস্তাধস্তি করে আজ ট্র্যাভেল রিকুইজিশন জমা দিয়েছি।
  • T | ২৩ জানুয়ারি ২০১৭ ০২:৫২373207
  • হ্যাঁ তো, সেই নভেম্বর থেকেই। আজ বাড়ী ফিরছি। :)
  • Arpan | ২৩ জানুয়ারি ২০১৭ ০২:৪৮373206
  • দ্রোণাচার্য কি ব্যাক টু সিংহপুর?
  • T | ২৩ জানুয়ারি ২০১৭ ০২:৪১373205
  • ঔক্কে।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৭ ০২:৩৬373204
  • তুমি যখন বলবে আছি বাড়ি থেকে বেরোনোর ফেজ গুলো বাদ্দিয়ে :) মাঝরাত্তিরে এনি ডে ফ্রি আছি।
  • T | ২৩ জানুয়ারি ২০১৭ ০২:৩৪373203
  • -- ক্যাঁও ম্যাঁও, ক্যাঁও ম্যাঁও
    -- আরে বলছি তো আমার কাছে তেল নেই।
    -- ক্যাঁও ম্যাঁও, ক্যাঁও ম্যাঁও
    -- আরে কতবার বলব যে আমার কাছে তেএএল নেএএই।
    -- ক্যাঁও ম্যাঁও, ক্যাঁও ম্যাঁও

    যাকগে, একক, এই হপ্তায় ফ্রী আছো কিনা জানিও।
  • Ekak | ২৩ জানুয়ারি ২০১৭ ০২:৩৩373202
  • আরে বাবা ফ্লো লাইন টা সেক্রেটারি বা সেক্রেটারির বাবা ঠিক করেনা, এগুলো ডাক্তাররাই কিছু প্রি ডিটারমাইন্ড সেট দিয়েছেন সেটা মেনে চলে। কেও ব্যাথা নিয়ে এলে প্রব্লেম কী ? আপনি কোনোদিন ইফ এলস ব্লক নিয়ে কাজ করেন নি ?? ব্যথা নিয়ে এলে এমনিতেই ক্লিনিক্যাল কার্ডিও তে যাবে সেখান থেকে চেকাপ এ পাঠিয়ে দেবে তারপর আবার চ্যানেল ধরে ঘুরে আসবে। এতে ডাক্তারদের এবং রোগীর সময় নষ্ট কম হয়। একটা জায়গায় কিউকে লম্বা না করে বারবার ইউস করা হচ্ছে। কারণ ওই কাঁধে ব্যাথার রুগীর সামনে যদি দশজন পোস্ট অপারেটিভ কেয়ারের রোগী এসে ভীড় করেন তাহলে আপনি যে রোগীর এতো ভালো চাইছেন তার ই অসুবিধে। সেই ডিফারেন্ট প্রায়োরিটিদের ডিফারেন্ট চ্যানেলে পাঠিয়ে দিতে হবে। যদি পাঁচজন লোক ইসিজি রিপোর্ট নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে তাদের আলাদা ডাক্তারের কাচ্ছে পাঠাতে হবে। অনেক ভেবেচিন্তে এই চ্যানেল শাফলিং সিস্টেম টা করা। না দেখে থাকলে বোঝার কথা নয়। পুরো ভুলভাল লাইনে ভাবছেন বলেই ভুল ধারণা তৈরী করছেন। সেক্রেটারি কোনো ডাক্তারি করেনা, ডাক্তারদের সেট করা কিছু কেস কে এক্সিকিউট করে মাত্র। নাথিং ক্লিনিক্যাল। এগুলো ভবিষ্যতে মেশিন করবে। এখন অবধি সেক্রেটারি করে।
  • sm | ২৩ জানুয়ারি ২০১৭ ০২:১৯373201
  • আপনি তো হাসপাতাল এর কিসে সুবিধে আর কিভাবে চলে সেই নিয়ে পোস্ট করেন নি। বক্তব্য রেখেছেন একটা ভালো সিস্টেম এ সেক্রেটারি কেস রেফার করে ও প্রি অপ চেক আপ অবধি করে দেয়; এর পক্ষে।
    এটা পৃথিবীর কোথাও হয় না বা হয়ে থাকলে ভয়ানক ভাবে এথিক্স বিরোধী।
    কারণ একটি সামান্য গ্যাসের প্রব্লেম নিয়ে এলেও তাঁর মারাত্মক হার্টের প্রব্লেম থাকতে পারে।
    এটা কোনো মাড়োয়ারির গদির কর্মচারীর কাজ নয়।
    শিশু হলে তো সিচুয়েশন আরো ভয়ঙ্কর।ক্রিমিন্যাল অফেন্স।যদি একজন সেক্রেটারি প্রায়োরিটি ঠিক করে বা মেডিক্যাল কোনো কিছু নিয়ে পারদর্শিতা দেখায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত