এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৫ জানুয়ারি ২০১৭ ০০:০৮373290
  • মোটো জি৪ এর ব্যাটারি ডিসেন্ট। তবে অনেকে ওভারহিটিং এর কম্প্লেন করেছে। আমি ফোনে গেম খেলিনা আর মুভি খুব কম দেখি, তাই এই সমস্যাটা তেমন ফেস করিনি।
  • ক্রেতা | ২৪ জানুয়ারি ২০১৭ ২৩:৫২373289
  • যা বলেছেন ডিসিদা, সাদা টেলিফোন ব্যবহার করেন ভিলেনরা, সারা দুনিয়া যাঁদেরকে 'লয়েন'কে নাম সে পহচানতা হ্যায়। আর লাল টেলিফোন ব্যবহার করেন ভ্যাম্পরা। ভদ্দরলোকে চিরকাল কুচকুচে কালো টেলিফোনই ব্যাবহার করে।

    আরে আমিওতো ঐ স্টক অ্যান্ড্রয়েডের লোভেই দুবিধায় পড়ে গেছি। স্টক অ্যান্ড্রয়েড নুগেট আর গোরিলা কাঁচ। এ দুটোর লোভ শিম্পাঞ্জী ছাপ ব্যাটারীর ওপর জয়ী হতে পারে কিনা সেটাই দেখার।
  • Ekak | ২৪ জানুয়ারি ২০১৭ ২৩:৪৮373288
  • আমার ও ফোন মানে কালো। একবার ভেবেছিলুম টুকটুকে লাল কিনবো তাপ্পর মনে হলো এখন ও বয়েস হয়নি। অর্ধশতাব্দী আসুক :)
  • dc | ২৪ জানুয়ারি ২০১৭ ২৩:৩৭373287
  • আমিও কালো ছাড়া কোন ফোন কিনিনা। শাওমি ভালো ফোন, তবে আমার আবার স্টক এক্সপি বেশী ভাল্লাগে। শাওমির মিউই স্কিন তেমন পছন্দ হয়নি। তবে এটা যার যার নিজের পছন্দের ব্যাপার। আমি ফোনের সাথে একটা করে গ্লাস স্ক্রিন লাগাই, দাম দুশো নেয় আর একটা করে নিলকিন এর হার্ড ব্যাক কভার লাগাই, চারশো থেকে পাঁচশো মতো পড়ে।
  • ক্রেতা | ২৪ জানুয়ারি ২০১৭ ২৩:৩৫373286
  • না দমদি, নোট চারের স্ক্রীনগার্ড নিরানব্বুই টাকা বলছে।

    কি আর বলি, নোট চার বত্রিশ জিবির ইনস্যুরেন্স সাড়ে পাঁচশো টাকা আর চৌষট্টি জিবির ইনস্যুরেন্স সাড়ে সা ত শো টাকা বলছে। ভাবতে পারেন। মগের মুলুক পেয়েছে চীনারা!

    আমার চার বছরের মোটোজিটা তো কোন গার্ড ছাড়াই নতুনের মত ঝকঝক করছে, গোরিলা কাঁচের ছিল কিনা! শুধু ব্যাটারীটাই কেমন যেন শিম্পাঞ্জী মার্কা। ওটা যদি পাল্টানো যেত তো এখনও নতুনের মতই ব্যবহার করা যেত, তবে থ্রী জি তে।
  • avi | ২৪ জানুয়ারি ২০১৭ ২৩:১৮373285
  • বস্তুত ফ্লিপ কভার রেখে তো দেখি স্ক্রিনগার্ড ছাড়াও দিব্যি চলছে।
  • | ২৪ জানুয়ারি ২০১৭ ২৩:০৯373284
  • আসলে স্ক্রীনগার্ডটা মনে হয় ৭০ টাকা। একটু দেখুন তো।

    যারা ইনশিওরেন্স কেনে ফোনের জন্য হে হে।।।। কি আর বলব।
  • ক্রেতা | ২৪ জানুয়ারি ২০১৭ ২২:৫৩373283
  • বাজারে হাজারটা মোবাইল আছে, কিন্তু সবকিছুই বিশুদ্ধতা দেখে কেনা উচিত। এত মোবাইলের মধ্যে জাওমির হার্ডওয়্যার যেমন শুদ্ধ, মোটোজির সফটওয়্যার তেমন শুদ্ধ। এ দুটি ছাড়া দশ বারো হাজারের মার্কেটে আর কোনোটা পাতে দেবার মত নয়।
    হার্ডওয়্যার না সফটওয়্যার ? আমার দ্বিধাটা সেখানেই।
    গেলবারে মোটোজি কেনার সময় মোটোজি দুটো ফ্রন্টেই এগিয়ে ছিল। কেনার পর একদিনও আফশোষ করতে হয় নি, এবার কেনার সময় দেখছি মোটোজি হার্ডওয়্যার ফ্রন্টে বেশ পিছিয়ে পড়েছে।
    এতএব জাওমিই ফাইন্যাল। টেলিফোন কেনা তো আসলে হার্ডওয়্যারই কেনা। সফটওয়্যার পছন্দ না হলে নাহয় জাওমি মুছে সায়নোজেন করে নেব, কিন্তু হার্ডওয়্যারে খামতি থাকলে পোষাবে না।

    খাপ ইনসিওরেন্স এসব আমি কিচ্ছু কিনব না, শুধু একশ টাকা দিয়ে একটা স্ক্রীনগার্ড কিনব। আপনার এনিয়ে কোনো আপত্তি নেই তো দমদি? সাজেশন থাকলে জানাবেন।
  • ক্রেতা | ২৪ জানুয়ারি ২০১৭ ২২:৪১373282
  • ঐ ম্যাটম্যাটে সোনালীটা আমি কিছুতেই কিনব না। রংবেরঙের বের করলেও আমি কিনতাম না। আমি টেলিফোন চিরকাল কালোই কিনে আসছি, কালোই কিনব। কাল নোট চার বেরোনোর সময় কালোটা বাজারে এল না, এলে তো জিজ্ঞেস করার দরকারই হত না কিনেই ফেলতাম।

    কিন্তু আপনার কথা শুনে শাওমি নোট চার চৌষট্টি জিবি কিনব বলেই ঠিক করে ফেললাম দমদি। যদিও আপনাকে জিজ্ঞেস করিনি, কিন্তু আপনাকে জিজ্ঞেস করাও উচিত ছিল।
  • | ২৪ জানুয়ারি ২০১৭ ২২:৩৩373281
  • আর মোটো কেবলই কালো আর সাদা রঙের ফোন বের করে কেন কেউ জানে! একটা অবশ্য ক্যমন বদখত সোনালিও করেছে। ম্যটম্যাটে সোনালি।
  • | ২৪ জানুয়ারি ২০১৭ ২২:২৪373280
  • আমায় যদিও জিগান নি, তবুও আমি বলবই বলব শাওমি নোট ৩ কিম্বা ৪,
    আহা ব্যটারি লাইফের কোনও তুলনা হবে না। সেই পরশুদিন রাতে চার্জ করেছিলাম।
  • জনৈক ক্রেতা | ২৪ জানুয়ারি ২০১৭ ২২:১৭373279
  • আচ্ছা ডিসিদা আমার মোটোজি ফার্স্ট এডিশনটার তিনবছরের ওপর বয়েস হয়ে গেছে, দুমদাম ব্যাটারী ফুরিয়ে যায়। আবার তারে গুঁজলে, চোঁ করে ফুল চার্জ দেখায়। লক্ষন ভালো না। একটা নতুন ভোল্টে টেকনোলজীর মাঝারী দামের ফোন কেনা দরকার, যাতে বছর তিনেক বা চারেক হেসেখেলে চলে।
    কি কেনা ঠিক হবে বলুন তো?
    জাওমি নোট-৪ কালো চৌষট্টি জিবি? নাকি মোটোজি-৫+ বেরোবার অপেক্ষা করব?
  • dc | ২৪ জানুয়ারি ২০১৭ ২২:০৪373278
  • রিলিজ ডেট মার্চ ২০১৫, মানে বেশ পুরনো।
  • dc | ২৪ জানুয়ারি ২০১৭ ২২:০১373277
  • আমি মোটে দুটো ফোনের স্পেসালিস্ট, মোটো আর নেক্সাস ঃ) জেনফোন কেমন জানিনা, তবে ইন জেনারাল বলতে পারি অ্যাসাস ব্র্যান্ডটা খারাপ না। অনেকদিন ধরে অ্যাসাস এর মাদারবোর্ড আর গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি, ভালো পারফরমেন্স দিয়েছে, তাই হয়তো ওদের ফোনও ভালোই হবে। তবে এটা দেখছি অ্যান্ড্রয়েড ৫, তার মানে ৬ এর পর আর আপগ্রেড করা যাবেনা।
  • dc | ২৪ জানুয়ারি ২০১৭ ২০:১৩373275
  • :p

  • Ekak | ২৪ জানুয়ারি ২০১৭ ১৯:৪৯373274
  • আমাদের দেশে অনেকে এই গ্যালোস হিউমর জনরা টা না বুঝে নকল কোয়ার চেষ্টা করে। স্পেশালি মীম বানাতে গিয়ে। এবং বিশ্রীভাবে মাখায়।
  • Arpan | ২৪ জানুয়ারি ২০১৭ ১৯:৪৬373273
  • হা হা হা
  • Ekak | ২৪ জানুয়ারি ২০১৭ ১৯:৩৭373272
  • Ekak | ২৪ জানুয়ারি ২০১৭ ১৯:৩৪373269
  • Ekak | ২৪ জানুয়ারি ২০১৭ ১৯:৩৪373270
  • ভালো হিউমর তো ডোডোপাখির মতো হয়ে গেছে। এগুলো দেখুন। জাস্ট লেভেল !!
  • pi | ২৪ জানুয়ারি ২০১৭ ১৮:৫৯373268
  • টি, ঃ))
    শিশুটকে লিখিস কেন এসব ?

    কিন্তু তার মানে পারমিশন চাইলে দিলেও দিতে পারে।
  • Lama | ২৪ জানুয়ারি ২০১৭ ১৬:১৬373267
  • কেলো করেছে। রীতিমত ভয় করে
  • d | ২৪ জানুয়ারি ২০১৭ ১৫:৩৭373266
  • T | ২৪ জানুয়ারি ২০১৭ ১৪:২৪373265
  • নিম্নলিখিত প্রার্থনাটি আমি আজ স্বকর্ণে শুনিলাম,

    'ঠাকুর, আমার পারমিশান ছাড়া অনীশ ক্যানো আমার চুল টানবে?'

    ঠাকুর উত্তর দেন নাই।
  • d | ২৪ জানুয়ারি ২০১৭ ১৩:৪৫373264
  • সিকি কি আবার সিকিতে ফেরত এসেছে?
    আর ব্ল্যাঙ্কির গোলা ঈভ কি ব্ল্যাঙ্কিকে ধোঁকা দিয়ে ভেগেছে?
  • pi | ২৪ জানুয়ারি ২০১৭ ১৩:৪৩373263
  • ঃ))

    কিন্তু কুমুদি, সিকি, এবারে সময় করে এই অভিযান পর্ব লিখে ফেলতে হবে !! অভিযান বলে অভিযান !!
  • সিকি | ২৪ জানুয়ারি ২০১৭ ১৩:২৯373262
  • হ্যাঁ, এইমাত্র খবর পেলাম পাইয়ের অন্য সম-স্ত কাজ হয়ে গেছে।
  • kumu | ২৪ জানুয়ারি ২০১৭ ১২:২৪373261
  • পাইএর অন্য সব কাজ কি হয়ে গেচে যে বসে বসে এইসব চ্যাঙাব্যঙা আঁকচে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত