এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৭373530
  • গাজরের হালুয়া চাই না বুঝি? ঃ-)
  • dc | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৮373529
  • আমার তো লাঠি চাইনা, গাজর চাই। তাহলে যিহোবাও বাদ। তবে খেয়াল করে দেখলাম, আসল নামটাই ভুলে গেছি। জয় মা সারদা, তোমার আঁচলে একটু জায়গা দিও মা!
  • Atoz | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৫373527
  • তবে যীহোবা কিন্তু খুব শক্তিশালী, হাতে মোটা লাঠি।
  • Atoz | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৫373528
  • আর কনফুসিয়াস কেবল কনফিউজ করে দেয়। ঃ-)
  • dc | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১৬373526
  • বুদ্ধ কিছু দেয়টেয় না, খালি গ্যান দেয়। লাভ নেই।
  • dc | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১৫373524
  • এই রে তাই তো! জয় যিশু বাবা!
  • Atoz | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১৫373525
  • যীহোবা
    বুদ্ধ
    মহাবীর
    কনফুসিয়াস

    এঁরা????? ঃ-)
  • pi | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:০৯373523
  • যীশুকে বাদ দিলেন তো ? দেখবেন এর প্রতিশোধ উনি কীভাবে নেন। পারেন তো তাড়াতাড়ি শাঁকালু ভেট চড়িয়ে দিন।
  • dc | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৫০373522
  • আজকে বাজেট। জয় মা কালি, জয় আইয়াপ্পা, আল্লাহ মেহেরবান, আজকে যেন ইনকাম ট্যাক্সামে ছাড়টাড় দেওয়ার ঘোষনা হয় বাপ! ডিমনিকে এতো সাপোর্ট দিলাম, তার বদলে একটু কিছু দে মা! আমি মুক্তি চাইনে, গ্যান্ট্যান কিস্যু চাইনে মা, স্রেফ টাকা চাই মা! মাআআআ!
  • 4z | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:১৬373521
  • টিনটিনকে অনেক অনেক অভিনন্দন
  • | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৫:৪২373520
  • আজ্জো, সাতদিনের জন্যে যাচ্ছে। ১৫ দিন হলে আমাকেও সঙ্গে যেতে হতঃ)
  • | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৫:১৬373519
  • ঘেঞ্চু এতো আহ্লাদ পেয়ে আপ্লুত। সবাইকে থ্যাংকস বলেছেঃ)
  • Ekak | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৮373518
  • বব মারলি লাইভ আছেন এফবি তে, কারো ইচ্ছে হলে কথা বলতে পারেন। ফিশ আই লেন্স দিয়ে ছবি তোলা নিয়ে বাচ্চাহদের মতো উচ্ছাস প্রকাশ করছেন :)
  • ? | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২৫373517
  • এদিকে সাইটের হেডারে যে এখনও "গুরুচন্ডা৯ স্টল নং ৫৪২, কলকাতা বইমেলা ২০১৬" ঝিলমিল করছে।
    এটা কি আমারই শুধু আসছে? না আপনারাও একই জিনিস দেখছেন ?? সতেরোর ম্যালাও যে ফুরুতে চলল।
  • সমালোচক | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৮373516
  • পাইদিদির কথায় মনে হল, 'তুমি অন্য কথা বল তুমি অন্য সুরে গাও' অ্যালবামটির পর থেকে আর সৈকদ্দার কোনো গানের রিভিউ লিখি নি।
    আমি আর দু একটা রিভিউ লিখলেই সৈকদ্দা তাঁর পিয়ো সিলপি কিশোর কুমারের মতই বিখ্যাত হয়ে উঠবেন, শুধু কটা দিন অপেক্ষা করুন।
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:০০373515
  • কাজের চাপে ঘেন্চুবাবুকে অভিনন্দন জানানো হয়নি।

    অনেক অভিনন্দন এবং সমীহমিশ্রিত আশীর্বাদ ও ভালোবাসা। ঃ)
  • একক | ৩১ জানুয়ারি ২০১৭ ২৩:৫২373514
  • আরে, প্রচারে যে ফুটেজ পাচ্ছে পাক না। ফুটফল কোথায় বেশি হলো সেটাই ব্যাপার :) আমি অবিশ্যি ময়দানের পর আর মেলামুখো হইনি। বইপত্র ইন্টারনেটে এলে কিনবো।

    আপনারা যদি একটি প্রকাশনানিরপেক্ষ টই খুলে বইমেলায় প্রকাশিত নতুন নতুন বই নিয়ে আলোচনা করেন ভালো হয়। দিনের শেষে বই টাই ম্যাটার করে। কিনে পড়ার মত বই। সবাই তো বই কিনছেন, দু লাইন লিখুন না !
  • sch | ৩১ জানুয়ারি ২০১৭ ২২:৫১373513
  • খুব ভালো। সব ঠিক হলেই আনন্দের ব্যাপার। আমি কিন্তু কাউকে কোন খারাপ লাগা ডেওয়ার জন্য কিছু বলি নি। আরেকবার লেখাটা পড়লাম - হয়তো গুরুর থেকে লেখাটায় অন্য কোন প্রকাশনা বেশী ফুটেজ পেয়েছে দেখে খারাপ লেগেছিল। সেটাই আশঙ্কিত হয়ে বলেছিলাম।
  • Pi | ৩১ জানুয়ারি ২০১৭ ২২:৪২373512
  • সৈকতদা আজ মুক্তমন্চে গান গেয়েছে। শরীর খারাপ নিয়েও। অন্যবারের মত গানবাজনা হতে না পারার কারণ স্টল এবার প্যাভিলিয়নে ঢুকিয়ে দিয়েছে আর এখন গানবাজনা করতে হলে স্টলের ভিতর করতে হবে যেটা সম্ভব স্টলে যদি লোকজন বিক্রিবাটার ভিড় না থাকে, তবেই। গুরুতে সেটা প্রায় কখনৈ হয়ন, স্টলের ঝাপ ফেলার সময় ছাড়া। ইন ফ্যাক্ট প্যাভিলিয়নের্র বহু প্রকাশক বারবর বলছেন ভিতরে লোক কম আসছে, বিক্রি অনেক কম। কিন্তু গুরুতে সেটা আমরা বুঝিনি বরঙ্গ আরো বেশি বিক্রি দেখেছি। হতে পারে বাইরে স্টল হলে আরো বেশি হতে পারার।
    হ্চ, আপনি যে লেখ্হাটি তুলেছেন তখন আমি ছিলাম না। কিন্তু ছবি আর বিক্রিবাটা দেখেশুনে মনে হয়নি স্টল ফাকা ফাকা। নিজে গিয়ে থেকে তেমন প্রায় দেখিইনি উল্টে ভিড় ঠ্যালায় জেরবার হতে হচ্ছে থেকে থেকেই। প্যাভিলিয়নের মধ্যে পুরো দম বন্ধ হয়ে আসছে। আর গানবাজনা ঠেক কিছুই আলাদা করে হতে পারছেনা ঐ প্যাভিলিয়নের জন্য। তবে আজ আমরা সেই গলিতেও ঠেক বানিয়ে ফেলেছিলাম।

    এদিকে ফুডকোর্টের লোক মামুকে দেখে বল্ল আপনাকে তো চিনি। আপনি তো সেই গানের আর্টিস্ট, প্রতিবার মেলায় মেলায় গানের প্রোগ্রম করে যান !
    ঃ)
  • dc | ৩১ জানুয়ারি ২০১৭ ২২:১৫373511
  • আরেকটাঃ

    Project Management With Cpm, Pert and Precedence Diagramming - Joseph J. Moder, Cecil R. Phillips
  • dc | ৩১ জানুয়ারি ২০১৭ ২২:১২373510
  • Operations Management - Lee J. Krajewski, Larry Ritzman

    Operations Management - Robert Jacobs, Richard Chase

    Operations Research: An Introduction - Hamdy Taha

    এছাড়াও য়ুটিউবে অনেক টিউটোরিয়াল আছে।
  • ছাত্র | ৩১ জানুয়ারি ২০১৭ ২১:১১373509
  • CPM, (Critical Path Method), PERT (Program Evaluation Review Technique)
    এসবের উপর ভালো ইন্ট্রো- ইন্টারমিডিয়েট লেভেলের টিউটোরিয়াল, বইটই আছে?
  • dc | ৩১ জানুয়ারি ২০১৭ ২০:১৮373508
  • বাঃ বেশ ভাল্লাগলো।
  • ক্যাম্পা কোলা | ৩১ জানুয়ারি ২০১৭ ২০:১৩373507
  • বাঃ বাঃ
  • aka | ৩১ জানুয়ারি ২০১৭ ২০:০৯373506
  • টিনটিন স্টেটের মধ্যে ১৫ জনের ১ জন হয়ে একটি ইউনিভার্সিটিতে রেসিডেন্শিয়াল প্রোগ্রামে যাবে, আরও অংক শিখতে, ১৫ দিনের জন্য? কেলাস সেভেনে পড়ে, কবে এসে এখানে অভ্যুকে অংক শেখাবে, বা তীর্থং দাকে, বা পোটকে কে।
  • ক্যাম্পা কোলা | ৩১ জানুয়ারি ২০১৭ ২০:০৪373505
  • অঙ্কের খবরটা কী কেউ বলবে? আমার কনগ্র্যা দিতে হেব্বি লাগে, বিশেষ করে বাচ্চাদের।
  • aka | ৩১ জানুয়ারি ২০১৭ ১৯:০৭373504
  • ম, টিনটিনের খবরটা পড়লাম। খুব ভালো, এ ছেলে জন্মে নিশচয় গুঙ্গা বলেছিল।

    অন্য প্রসঙ্গে, অংকের কোন ভালো সিলেবাস ৬-১২ অবধি আর বই জানা আছে? এ এক অদ্ভূত দেশ, কাগজে করে অংক নিয়ে আসে কিন্তু বই টই পড়ে না। আজ ইনিকুয়ালিটি তো কাল প্রোবাবিলিটি, পরশু ফাংশন। আরে এত জেনে কি হবে জানি না। খানিকটা নিয়ম, সিলেবাস মেনে পড়াশুনো করলেই হয়। মোদ্দা কথা বাপ হিসেবে কনফিউজড কি পড়াশুনো হচ্ছে।
  • avi | ৩১ জানুয়ারি ২০১৭ ১৮:৩৫373503
  • আজ প্রথম স্বশরীরে পাইদির সাথে আলাপ হল। এবং পাইদি যে সারাক্ষণ দৌড়ায় তা নিজের চোখে দেখে বেশ পুলকিত হলুম। এবং লামাদা আর অর্ধশতাব্দী যে বিশুদ্ধ ঢপ, সেবিষয়ে নিঃসন্দেহ হলুম। সন্ধ্যের আগেই বেরিয়ে যেতে হল, কাল নতুন কিছু আবিষ্কার করা যায় কিনা দেখি।
  • sch | ৩১ জানুয়ারি ২০১৭ ১৮:২২373502
  • @ম, আমি ফেসবুকের কথা কোথায় বললাম !!!
    এবেলাতে পড়া একটা খবর কোট করেছিলাম - যাতে লেখা ছিল " গীটার নেই, আড্ডা ধাঁ"।
    আমার মনে হল আপনি গীটার নেই এর উত্তর দিয়েছেন এবং সেই প্রসঙ্গে অসুস্থতার কথা বলেছেন। সে জন্য বললাম আড্ডা চালু থাকুক - খারাপ লাগা কেন এল বুঝলাম না।

    আমি নিজস্ব কাজে বইমেলাতে শনি রবি দু'দিনই প্রায় সারা দিন ছিলাম - বন্ধু বান্ধব বেশ কয়েকজন এসে কথা প্রসঙ্গে জানালেন গুরুর স্টল এবার ফাঁকা ফাঁকা। সেই সূত্রেই কথাটা বলা।
    আমি তো গুরুকে শুভেচ্ছা জানানোর চেষ্টাতেই পোস্ট দুটো করেছিলাম বলে ধারণা ছিল।
    দেখা যাচ্ছে আমি বাংলা ভাষায় মনের ভাব প্রকাশে অপারগ - দুঃখিত।
  • T | ৩১ জানুয়ারি ২০১৭ ১৮:১৭373501
  • হ্যা হ্যা হ্যা...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত