এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৮ আগস্ট ২০১২ ০৮:১৩37380
  • ফাইনালি হনুকে। হনু কি দাবী করছে ছ মাস আগে পর্যন্ত কলকাতায় ছিলাম জানতনা? ঢং।

    নাঃ অনেক পড়াশুনো করেছি। আর না।
  • Ishan | ১৮ আগস্ট ২০১২ ০৮:০৯37379
  • আর অন্য তক্কোটি সম্পর্কে বলি। কদিন আগে টিটিদিদি একটা কথা বলেছিল। মৌলবাদকে মৌলবাদীদের থেকে আলাদা করার কথা। কথাটা শুধু মৌলবাদ সম্পর্কেই খাটেনা, সমস্ত বক্তব্য সম্পর্কেই খাটে। বক্তব্যের বিরোধিতা থেকে বক্তাকে আলাদা করতে পারলেই অনেক ঝামেলা মেটে। ব্যক্তি আক্রমন ইত্যাদিও হয়না। এইটা ভাটের পাতায় হলে আমার ভালো লাগবে।

    তবে এ আম্মো সবসময় পারি এমন না। কিন্তু তাতে আমার বাণী দেওয়া আটকায়না। :)
  • Ishan | ১৮ আগস্ট ২০১২ ০৮:০০37378
  • ভিবি। অন্য অবতারে তোমার একটি পোস্ট ডিলিট করেছিলাম। অনেক দিন আগে। সেটা আমি করেছিলাম। আমার উচিত মনে হয়েছিল বলেই করেছিলাম। এ নিয়ে কারো সঙ্গে কোনো পরামর্শ করিনি। ফলে আন্ডার লাইন ইকুয়েশনের প্রশ্নই নেই।

    কাজেই এটা নিয়ে গাল দেবার হলে আমাকেই দিতে পারো। :) অকারণে এই নিয়ে ইটপাটকেল ছোঁড়াছুঁড়ির প্রয়োজনই নেই।
  • Abhyu | ১৮ আগস্ট ২০১২ ০৭:৫৪37377
  • না, বরং নামের সাথে ছবি দেবার একটা ব্যবস্থা করো। তবে না মুখদর্শন?
  • Abhyu | ১৮ আগস্ট ২০১২ ০৭:৫৩37376
  • মজা হল এই গল্পটা আমার অসম্ভব প্রিয় ছিল, বার বার শুনতে চাইতাম। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমাদের পাশের বাড়িতে একটা বাচ্চা এলো। ওমা, দেখি সে-ও খাবার সময় এই গল্পটাই বার বার শুনতে চায় !!
  • Ishan | ১৮ আগস্ট ২০১২ ০৭:৫২37375
  • আ মোলো যা, ব্যাং এর যত আব্দার। সাইট বন্ধ করব কেন, তাইলে লোকে আলাপ পরিচয়ই বা করবে কিকরে, গালিগালাজই বা করবে কি করে, মুখদর্শন করবনাই বা বলবে কিকরে, খোঁজখবরই বা নেবে কিকরে। সকলেরই তো ফ্রাস্ট্রেশন বার করার একটা জায়গা চাই। :)

    তবে এসবের চোটে সার্ভারটা আজ বার তিনেক বসে গেছে। সেইটা একটু চাপ।
  • Abhyu | ১৮ আগস্ট ২০১২ ০৭:৫১37374
  • লিটল প্রিন্সের গল্পের অনুবাদটা শেষ হয়েছিল?
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৭:৪৯37373
  • আর সাপটা? সে এত তাড়াতাড়ি কীকরে চলে গেল? তার তো তখন লিটল প্রিন্স গল্পের টুপির মতন চেহারা হবার কথা!
  • Abhyu | ১৮ আগস্ট ২০১২ ০৭:৪৬37372
  • বোস্টেলের তো আর গল্প নেই। যা ছিল সব বলে দিয়েছি। যেটা বলিনি সেটা হল মা বাঁকুড়া মিশন স্কুলে পড়ত, পড়িয়েও ছিল কিছুদিন। ওখানে একটা বিচ্ছু ছেলেকে ওর মা ঘরে বন্ধ করে রেখে কাজে গিয়েছিল। গরীব লোক, মাটির বাড়ি, দরজায় বাইরে থেকে শিকল দেওয়া। জানলা খোলা ছিল তাই কিছু অসুবিধে হবার কথা না। কিন্তু কঘন্টা পরে ওর মা ফিরে এসে দেখে ঘরে কেউ নেই। দরজা বাইরে থেকে যেমন শিকল দেওয়া তেমনি আছে, জানালা খোলা। আসলে ওটা মালভূমির দেশ, ওদিকে কিছু পাহাড় আছে। পাহাড়ে অজগর সাপ থাকত। সেই একটা অজগর সাপ জানলা দিয়ে ঢুকে ছেলেটাকে খেয়ে নিয়ে চলে গিয়েছিল। তারপর থেকে স্কুলের সব জানলায় শিক বসানো হল।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৭:৪৩37371
  • আর রিমি তিমি হুচি আর কেকে---এনারা অসাধারণ ছোটোদের গল্প লেখেন বলে আমার ধারণা।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৭:৪২37370
  • ব্যাং ভুলে যাবে, কারণ শোনা যায় হাতী ভোলে না, ভবী ভোলে না, কিন্তু ব্যাঙেদের ব্যাপারে সেরকম কোনো ইনফো নেই। ঃ-)
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৭:৪০37368
  • গল্পমামা অভ্যু দুর্দান্ত ব্যাপার হবে। বিশেষ করে সেই পঞ্চাশ টাকা আর পালিশের বাক্স। ঃ-)
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৭:৪০37369
  • ভিবি,
    আমি কিন্তু ভুলব না।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩৯37367
  • হিন্দুধর্মকে একটামাত্র কারণে আমার ব্যক্তিগতভাবে বিশেষ ভালো লাগে, সেটা হলো দাহকার্য। চিহ্ন রইলো না, সব মিশে গেল। ছাই হয়ে গেলো। ইচ্ছে হলে ভস্ম সমাধি ও দিতে পারে যদি সমাধি রাখার ইচ্ছে থাকে। নইলে কবর টবর যাই দিক, বা টাওয়ারেই রাখুক, কিছু না কিছু রয়ে যায়।
    এখন অবশ্য শুনি অন্যত্র ও ক্রীমেশনের ব্যবস্থা হচ্ছে, বেশ ভালো ব্যাপার।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩৮37365
  • বাজে না বকে, লিখতে শুরু কর না? নাহয় সেই বোস্টেলের গল্প দিয়েই শুরু কর।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩৮37366
  • অভ্যু ঃ-))।
    খুব ভুল হয়ে গেছে। তুই গল্পদাদু নোস, তুই হলি গিয়ে গল্পমামা।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩৬37362
  • আমি এখন গেলাম।
  • Abhyu | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩৬37363
  • আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম ভাবতে যে আমি দাদু হয়ে গেছি। তারপর দেখি একটা বাচ্চা খুব কাঁদছে আর বলছে আমি নেই। আমি বললাম সে কি? নেই কিরকম কথা? সে বলে কখনো শুনেছো ব্যাঙাচির বাচ্চা হয়? তাহলে আমিই বা হলাম কি করে আর তুমিই বা দাদু হলে কি ভাবে?
  • Lama | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩৬37364
  • ইউটিউব থেকে একটা বীভৎস লাশের ভিডিওর লিংক আমাকে একজন পাঠিয়েছে। কেন পাঠিয়েছে সে-ই জানে। কারো বমি করার ইচ্ছা থাকলে এ পাতায় দিতে পারি।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩৫37361
  • লামার লেখা দেখে আমার বারে বারে এইকথাটাই মনে হয়, ছোটোদের জন্য যে শুদ্ধ শিশিরের মতন মনটা লাগে, সেটা ঐ লেখাগুলোর মধ্যে ঝলমল করে। ছোটোদের জন্য লেখা ওঁর দরকার।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩৪37360
  • ভিবি, তোমার ৭ঃ৩২য়ের প্রত্যেকটা কথার সাথে একমত। তাই তো তোমাকে এত করে বলছি, ওদের জন্য লিখতে।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩৩37359
  • লামা, লাশকাটা অনিবার্য হলে নতুন টটকা লাশও তো কাটা যায়। তাই বলে অত পুরনো পচে ঝুরঝুরে হয়ে যাওয়া লাশ!

    যাগ্গে, আমি মোট্টেও আর এই লাশকাটা নিয়ে কথা বলব না। কিন্তু ছোটদের জন্য লেখা নিয়ে আমার এটা সিরিয়াস রিকো। রাখতে তোদের হবেই। মানে, আমি লিখিয়েই ছাড়ব।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩২37358
  • ব্যাং, ছোটোদের জন্য কল্পবিজ্ঞান একসময়ে কি জ্ঞা বি খুব যত্ন নিয়ে বার করতো, মৌলিক গল্প আর অনুবাদ-সবই খুব যত্নে করা ছিলো। এখন তো সেই পত্রিকাই লুপ্ত!
    এসব তো হাওয়ায় হয় না আসলে, অনেক লোক উদ্যোগী আর ভালো প্লাটফর্ম---সবই দরকার। আর ছোটোদের লেখায় ব্যক্তিগতভাবে আমার মনে হয় অনেক বেশী যত্ন দরকার, সঠিক ইনফোগুলো যেন থাকে, ভুল জিনিস যেন না যায়, কারণ ছোটোবেলায় পড়া জিনিস যেমন মনে দাগ কেটে যায়, বড়বেলায় তো তা না। বড়রা যাচিয়ে নিয়ে রেখে দেবার টা রেখে দেয়, ফেলে দেবারটা ফেলে দেয়। ছোটোরা তো তা না। তাদের তখন নতুন চোখ, দুনিয়া আশ্চর্য জিনিস, যা শোনে তা খুবই আনন্দসহকারে মনের মধ্যে জমা করে।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৭:৩১37357
  • লামা,
    তোকে নিজেকে কিছুই ভাবতে হবে না। তোর ভেতরে যেসব কথাগুলো ফুরফুরিয়ে বেড়াচ্ছে আর যেসব কথাগুলো তোর গলায় দলা পাকিয়ে দিচ্ছে, ঐগুলো লিখে ফেললেই তুষ্টুদের জন্য লেখা হয়ে যাবে। তুই তো বড়ই হোস নি, তোকে তাই ছোটদের জন্য লেখার জন্য একটুও এক্স্ট্রা এফোর্ট দিতে হবে না।
  • Lama | ১৮ আগস্ট ২০১২ ০৭:২৯37355
  • দুর। লাশকাটা তো চন্ডালদের অনেক পুরনো পেশা
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৭:২৯37356
  • লীময়ের বড়দের লেখাগুলো
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৭:২৮37354
  • তখন ইন জেনারেল বাংলা পত্রিকার মানই বেশ ভালো ছিল ভিবি। আমারও লেময়ের বড়দের লেখগুলো পড়তে গিয়ে বেশ আড়ষ্ট হথাঁ কথা হারিয়ে যাওয়া টাইপের লেখা মনে হয়েছে।
  • ব্যাং | ১৮ আগস্ট ২০১২ ০৭:২৭37352
  • আর মামু, বুড়োধাড়িদের এই খুঁচিয়ে খুঁচিয়ে পচাগলা মড়া তুলে এনে লাশকাটাকাটি বন্ধ করার জন্য এই সাইটটাকে চিরতরে ডুবিয়ে দাও।
    আর নতুন দুটো সাইট খুলে দাও, একটা ছোটদের জন্য। আর আরেকটা শাড়ি-সিরিয়াল-রেসিপি-কুচোদেরইস্কুল ইত্যাদি কাজের ইনফোগুলোর জন্য।
  • VB | ১৮ আগস্ট ২০১২ ০৭:২৭37353
  • আগে "বেতার জগৎ" বলে একটা জিনিসও ছিলো, তার দৌলতেও অনেক ভালো ভালো ছোটোদের গল্প নাটক এসব তৈরী হয়েছিলো।
    আমার তো লী ম য়ের ছোটোদের গল্পগুলো ওঁরই লেখা বড়দের গল্পগুলোর চেয়ে অনেক বেশী ভালো মনে হয়। উনি নিজেও অবশ্য বলেছেন, ছোটোদের জন্য উনি স্পন্টেনিয়াসলি লেখেন। আমার এও মনে হয় বেতার জগৎ ওঁকে স্পেস দিয়েছিলো, তারফলে সুবিধা কিছু হয়েছিলো, তাছাড়া তখন ইন জেনারেল ছোটোদের বাংলা পত্রিকা টত্রিকার মানও ভালো ছিলো।
  • Lama | ১৮ আগস্ট ২০১২ ০৭:২৬37351
  • ভাবতেই যদি হয় তাহলে নিজেকে পোনোব মুকুজ্জে ভাবলেই হয়। অথবা কি যেন নাম বাঁড়ুজ্জে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত