এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৯373830
  • অভী কে দেখি না কিছুদিন। সেদিন ধর্মতলায় কর্মখালি না কী একটা বলে হাওয়া হয়ে গেলেন!
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৭373829
  • আর একটা ভোগোন নিন।
    Groop, I implore thee, my foonting turlingdromes,
    And hooptiously drangle me with crinkly bindlewurdles,
    Or I will rend thee in the gobberwarts
    With my blurglecruncheon, see if I don't!"

    ঃ-)
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০২373828
  • এ কবিতা পড়লে স্বয়ং হীরকরাজ হাত জোড় করে বলবেন,"ভোগোনদা, আপনি ভগবান। "
    ঃ-)
  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:০৮373827
  • তবে কবিতা লিখতো বটে ভোগোনরা, আমাদের রবিঠাকুরের কবিতাও তার কাছে কিছু না। একটা নমুনাঃ

    Oh freddled gruntbuggly,
    Thy micturations are to me,
    As plurdled gabbleblotchits,
    On a lurgid bee,
    That mordiously hath blurted out,
    Its earted jurtles,
    Into a rancid festering confectious organ squealer.
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:২৬373826
  • তবে যাই বলুন আর তাই বলুন, "সরল সহজ সহৃদয় সাঁতারু " কবি হওয়া মোটেই সোজা কাজ না। ঃ-)
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:২৩373825
  • সেই রাণীমাও তাই বলতেন। কবিরা উপকারীও হন।
    রাজসভায় শোনানোর জন্য উটের পিঠে চাপিয়ে কবিতা নিয়ে আসতেন কবি দিঙনাগ, খবর শোনামাত্র পাত্র মিত্র সভাসদেরা চম্পট দিতেন আর রাজা দৌড়ে অন্দরমহলে এসে পড়তেন দিনেদুপুরে। রাণীমার একাদশে বেস্পতি যাকে বলে, তিনি সঙ্গে সঙ্গে পাশা পেড়ে খেলতে বসে যেতেন বরের সঙ্গে আর ঝটপট অলংকার জিতে নিতেন। ঃ-)
    কবির উপকারিতা নেই বল্লেই হল?
    ঃ-)
  • rabaahuta | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৫:৩৪373824
  • আর কবিতা পড়ানো। আজ মার কাছে এক নিকটাত্মীয় এসেছিলেন, মায়ের বয়োজ্যেষ্ঠ, অত্যন্ত স্নেহপ্রবণ ভালোমানুষ। আমার একখানা বই নিতে চেয়েছিলেন। মা বলেছে, না, মানে, তুমি তো কবিতা পড়ো না, আধুনিক কবিতা কিরকম হয় তাও ঠিক জানো না, ঐটা তোমার ভালো লাগবে না। ঐটা বরং দিই না, কেমন?
    আমার বন্ধু টন্ধুরা কাব্য সাহিত্য ইত্যাদিতে যাদের কচুপোড়া যায়, এমন কেউ কেউ আমার বই কিনেছে। খুবই অস্বস্তিকর ব্যাপার। আসলে একমাত্র বই কিনা তাই, লেগে থাকতে পারলে এইসব সঙ্কোচেরো বিহ্বলতা কেটে যাবে সিওর। দেখা যাক মর্মপীড় কী করেন।

    কিন্তু এটুজি নিজে কবি হয়ে কবিদের ওপর এত বিরক্ত, এইটা কি একটা বিবেচনা হলো। ভালো হোক মন্দ হোক মূর্খ ভারতবাসী আমার ভাই, নাছোড়বান্দা কবি আমার বেরাদর।
  • Du | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৫৪373823
  • গোপ মানে কি?
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫২373822
  • সিল্কওয়ার্ম হবেনা। বর্ষাকালে সিল্কওয়ার্ম বাড়ে না। বর্ষার পরেই কচি পাতা হয়, তখন কচি পাতা খাওয়া পোকা রা বাড়ে। পার্টিকুলারলি বর্ষায় বাড়ে লাল বা লালচে বাদামি পোকা মনে আসছেঃ না।
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৩373821
  • চকচকে লাল গোল পিঠ, লালের উপরে কালো ফুটকি ফুটকি দাগ, হয়তো ঐ পোকাও হতে পারে।
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৩৩373820
  • নেট সার্চ করে দেখলুম বলছে মখমলি পোকা। ইন্টারেস্টিং ব্যাপার কারণ রেড সিল্কওয়ার্ম একটা স্পেশাল জেনেটিক ব্যাপার যা আমাদের দেশে হয় বলে শুনিনি বা পড়িনি কোথাও। তাহলে কি আগে পাওয়া যেত ?
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২৪373819
  • মনে হয় কোনো লাল পোকা ই হবে। এমন সুন্দর নাম কি আর উইয়ের জন্য খরচ করে মানুষ?
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১০373818
  • উইপোকা মনে হয়। লাল রঙের অন্য কোনো পোকাও হতে পারে।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৩373817
  • হ্যাঁ, এখন প্রশ্ন হল,
    ইন্দ্রগোপকীট আসলে কোন্‌ কীট?
    ঃ-)
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫১373816
  • কালিদাসের গপ্পে এক রাণীমা যেমন বলছিলেন, "এখন যত কবি বেড়েছে উজ্জ্বয়িনীতে, বর্ষাকালে ইন্দ্রগোপকীটও এত জন্মায় না। " ফেবু দেখলে ভদ্রমহিলা বলতেন, পঙ্গপালও এত বেশি সংখ্যায় আসে না।
    ঃ-)
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪৯373815
  • ঝাঁটা নিয়ে উঠোনের একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত ঝেঁটিয়ে কবি বের করে দিই, অমা, পালে পালে পিলপিল করে আরো নতুন নতুন কবি অন্যদিক দিয়ে ঢুকে পড়ে !
  • | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪৫373813
  • উপফ মাগো এই স্বতঃপ্রণোদিত কবিদের উতপাতেই ফেবুতে আজকাল মেসেজ চ্যাট ইত্যাদি য়্যাকসেপ্ট করার অপশান দিয়েছে। চাইলে কাটিয়ে দেওয়া যায়। আগে কি অত্যাচারটাই না করত।
  • | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪৫373814
  • উপফ মাগো এই স্বতঃপ্রণোদিত কবিদের উতপাতেই ফেবুতে আজকাল মেসেজ চ্যাট ইত্যাদি য়্যাকসেপ্ট করার অপশান দিয়েছে। চাইলে কাটিয়ে দেওয়া যায়। আগে কি অত্যাচারটাই না করত।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩৪373812
  • এক ব্যাটা বাঁদর মাঝে মাঝেই চ্যাটে এসে কবিতা বলে যায়। সেসব কবিতা শুনলে মনে হয় ৩২ টা থাপ্পড় দিয়ে ব্যাটার সব ক'টা দাঁত ফেলে দিই।
  • Ekak | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩০373810
  • কবিতা মানে পাবলিককে বোকা বানানো। তবে দেড় হাত পাঠকের কিনা সাড়ে বারো হাত "পাঠকসত্বা " তাই একথা পোকাশ্যে বলতে মানা।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩০373811
  • ওঃ কবিতা দিয়ে কী না করা যায়? ডাকাত চোর গুন্ডা ঠ্যাঙারে ইত্যাদি সাংঘাতিক সব ক্যারেকটার যারা কিছুতেই অপরাধ কবুল করে না, তাদের কানের কাছে যদি আঁতেল কবিতা আওড়ানো হয় ঘন্টার পর ঘন্টা, তাহলে একসময় তারাও ভেঙে পড়বে।
  • সিকি | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২৫373809
  • আসল নামই তো পাখি। মানে নামের দ্বিতীয় অংশটা। পুরো নাম মর্মপীড় জানেন।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২০373808
  • আমার কবিতা নিরাকার। পড়া যায় না, কিন্তু অনুভব করা যায়, নেই কিন্তু আছে। কবিতা পড়ার নয়, কবিতা স্পর্শ করার নয়, কবিতা গহীন সাগরে ডুব দেবার মতন।
  • de | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০৮373807
  • পাখিয়ালের আসল নামটা ওই টইতে জিগাবার ভরসা হয় নি! এখনো জানিনা। তাতে কি কহিপ্তাশার্র কবিতাগুলো আছে? তবে রঞ্জনদা আর সে র বই বেরিয়েচে শুনে ভালো লেগেছে। পড়ার ইচ্ছে রইলো। আমি যদ্দিনে পড়বো তদ্দিনে ঝগড়াঝাঁটি মিটে যাবে বলেই আশা রাখি!
  • | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫৪373806
  • আঃ
  • সিকি | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫৩373805
  • দিল্লিতে জোরদার ভূমিকম্প হয়ে গেল।
  • ট্যারান টুলা | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৫373804
  • আমার কী দোষ? প্রথম শব্দেই পা, খা আর য়। ন-ও আছে। পীড় সেটা দেখবেন আশা করি, যদি না কবিদের প্রতি পক্ষপাতিত্ব থাকে।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৭373803
  • ওই নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে ----

    আহা, সেই ভদ্রলোককে কত্তদিন দেখি না। ঃ-)
  • b | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৫373802
  • কই, কোথায়? আকার কবিতা?
  • | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২২373801
  • ইরাআআম। পীড় ট্যাটু'র ঘাড়ে সওয়ার হবেন এই বলে দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত