এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:৪৪373950
  • পৃথিবীশুদ্ধু বাঙালির নেট এভাটার কীভাবে একইসময়ে ঘুমোয় আমার এই সামান্য প্রশ্নের উত্তর মহাকাল দিলো না :|
  • Ekak | ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৩373949
  • ওহ পেয়ে গেছি, বাংলাবানান ডট এনেলটিয়ার ডট অর্গ কে কল করছে, ঠিকই।
  • Ekak | ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৩১373948
  • দেখেছি। এইচটিটিপি কল করছে, এপিআই টার নাম সিওর হতে পারছি না। Society for Natural Language Technology Research হতে পারে। এটা বোধহয় বাংলাদেশের একটা সংস্থা। খটোমটো কিছুনা, জাস্ট চেক করে বাইনারি রিটার্ন করছে।
  • রোবু | ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২১373947
  • ভিউ সোর্স করে নিশ্চই দেখে নিয়েছ? না নিলে দেখো বোঝা যায় কিনা?
  • Ekak | ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১৬373946
  • *আচ্ছা
  • Ekak | ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১৫373945
  • বাচ্চা একটা ইনফরমেশন কেও দিতে পারেন ? কুলদা দা দের গল্পপাঠ সাইটে একটা বানান চেক করার ব্যবস্থা আছে। ওনারা কি গুগল এর এপিআই টাই ইউস করছেন না বাজারে অন্য কোনো বেটার ডিকশনারি চেকিং বাংলা এপিয়াই আছে ? পাই জানলে একটু বলিস। অন্য কেও যদি জানেন, জানালে উপকার হয়।
  • সিকি | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২৫373944
  • পাই সাঁতার জানে না?
  • সিংগল k | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২২373943
  • পিএমদাকে কতকিছু জিজ্ঞেস করার ছিল। কিন্তু এতক্ষন তো কিছুতেই বাংলা বা ইংরাজী লিখুন বোতামটা কাজ করছিল না।
    পাইদিদির ফাঁদে আমি কিছুতেই পা দিচ্চিনাকো। এদ্দিন নর্থইস্টে থেকেও যে কিনা বলে তাইল্যান্ডের সবুজ ভাল, তাকে চোখ বেঁধে আরেসেসের হাতে তুলে দেওয়া উচিত।

    আচ্ছা পিএমদা, আমি প্ল্যান কষিচি যে আন্দামান সীর দিকটায় একটা সস্তা লিভাবোর্ডে দিন চারেক কাটিয়ে পূবদিকে কোন দ্বীপে বাকি দিনচারেক কাটাব। চলবে?? ব্যাঙ্ককে শুধু নামা ওঠার জন্য আসব।
    কাল (বা পরশু, কাল একটু ব্যস্ত থাকব) আমার প্রশ্নমালা একটু গুছিয়ে নিয়ে আপনাকে করে বসব। কিন্তু পশ্চিমের লিভাবোর্ড বা পুবের ব্যাকপ্যাকার্স ডেনের কথা তো আপনি নিশ্চয় বিশদে বলতে পারবেন না। বলতেও পারেন, জানিনা অবশ্য, দু বছর ওখানে কাটানো তো কম কথা নয়। তবে রাস্তাঘাট তো নিশ্চয়ই আপনার কাছে জেনে নেব। সাহায্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন এবং পেন্নাম নেবেন।
  • pi | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০৮373942
  • আমি তো জলে ডুব দিতে ভয় পাই। সেই একবার ডুবতে বসে যা হাল হয়েছিল !

    কিন্তু না গেলে যা মিস করবেন ! অমন সবুজ অমন সবুজ ঝর্ণা কোথাও খুন্জে পাবেন না কো আপনি।

    পশ্চিমঘাটের বর্ষার সবুজ অবশ্য আরেক একমেবাদ্বিতীয়ম।
  • k | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৬373941
  • না না, বাঘ হল গিয়ে পুশির বোনপো। বাঘ আমি মোটে ভালবাসিনে।
    আমার ভাল্লাগে অক্টোপুশি-




    এইটে দেখুন, ব্যাটারা ক্যামোফ্লেজের রাজা, পিঠে রং এর ঢেউ খেলাচ্ছিল আলোর ঝিলিমিলির সঙ্গে মিলিয়ে। আমি তো.. মানে ফটোগ্রাফার নই, তাই সেটা ধরতে পারিনি। পাইদিদি অজ্জিতদা ইন্দোদারা হলে..



    বা আরো ক্লোজাপে যদি চান-


    এর কাছে বাঘ লাগে?? হ্যাঁঃ, কি আছে বাঘের? হয় ডোরাকাটা নয় চকরাবকরা। এই তো !!
    এদের ডোরা কিছু কম নাকি??





    এও একরকম টাইগার, দেখতেও পারেন চাখতেও পারেন। আপনার ইচ্ছে-
  • PM | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৫373940
  • নিশ্চই কে। থাইল্যান্ড সম্পর্কে কি জন্তে চান বলবেন। রাখ্ঢাক না করেই ঃ) ঃ)
  • | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৩373939
  • বর্ষায় শুধু অজন্তা ইলোরাই নয়, মালশেজ ঘাটও অবশ্য দ্রষ্টব্য।
  • PM | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২১373938
  • কন্চনবুরিতেই তো রিভার কোয়াই অর সেই বিখ্যতো ব্রিজ ওন রিভার কোয়াই।
    আরেকটু গেলেই সেই বিখ্যতো অধুনা কুখ্যাতো টাইগার টেম্পল--যেখনে বাঘের সাথে গলা জড়িয়ে ছবি তোলা যায়।।।অমি যে আমি সেও কেদো বাঘকে কোলে শুইয়ে ছোবি তুলেছিলো।।।টিমের ছেলেদের কাছে বার খেয়ে ঃ)
  • Pm | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৯373937
  • kanchanaburitei to rivaar koyaai ar sei bikhyato brij on rivaar koyaai.
    ArekaTu gelei sei bikhyato adhunaa kukhyaato Taaigaar Tempal--Jekhane baagher saathe galaa jarhiye chhabi tolaa Jaay...ami Je aami seo kedo baaghake kole shuiye chhobi tulechhilo...Timer chheleder kaachhe baar kheye :D
  • k | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৮373936
  • আমার কথায় আপনি ডুব দিয়েছিলেন???
    তবে আমিই বা আপনার কথায় কাঞ্চনাবুড়ি ইরাবান ফলস যাব কেন??

    দাঁড়ান আজ রাতেই খোঁজ করছি, কোন লিভাবোর্ডের সঙ্গে পটে গেলে কালী বলে দিন সাতেক একমনে টানা ডুব দোব। ওসব আদাড়ে বাদাড়ে যাবই না।
  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৩373935
  • আমাজন পে দিয়ে কিনলে প্রত্যেকবার ১৫% ক্যাশব্যাক দেয়।
  • pi | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১০373934
  • থাইলাম্ডে কান্চনাবুড়ি,এরওয়ান ফলস, বর্ষার অজন্তা ইলোরা জাস্ট মিস করবেন না।
  • k | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৯373933
  • তাই বলুন, মাঝে মাঝেই দেয়। আমি ভাবলাম নরেনবাবুর ডাকে সাড়া দিয়ে আমাজন ডিজিধন বিলোচ্ছে বুঝি!
  • k | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৭373932
  • হ্যাঁ, মালটা আমার কাছে বড় সমস্যা। আমার মালের ওজন ঝাড়া ১৫ কেজি। তাই চেক্ ইন লাগেজে আমার বিশেষ কারিকুরি করার থাকে না। ক্যাবিন ব্যাগেজে মাথা খাটাতে হয়।
    তবে আমার একখানি চমত্কার পকেট স্প্রিং তুলা আছে, সেইটেই ডোমেস্টিকে আমার প্রাণ বাঁচায়।
    তবে বেড়াতে গেলে সুবিধে হল দুটো টি শার্ট আর বার্মুডা নিয়ে গেলেই ডাঙ্গার ওপরের কাজ মোটামুটি হয়ে যায়।
  • | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৩373931
  • ধোর! ঐ নরেন বরেন ফিরিতে কিস্যু দেয় নাকি! এখানে তো স্রেফ অ্যাপে সাইন ইন করতেই ভরে দিল। আমি আসোলে কিন্ডল ফর পিসিটা আগে ব্যবহার করতাম, যখন কিন্ডল ছিল না। এখনও মাঝে মাঝে সি`ঙ্ক করতে অন করি।
    এইটে ভাল হল বেশ। দরকার হলে রাস্তায় ঘাটে বই কিনে সিঙ্ক করিয়ে কিন্ডল থেকে পড়া যাবে। আমারটা পেপারহোয়াইট ওয়াই ফাই শুধু।

    এমনিতেও আমাজন গত ২-৩ বছর ধরেই অনেকবার টুকটাক ৫০ ১০০ করে দিয়েছে। কোনবার দেওয়ালির সময় যেন ৩০০ দিল ডিসেম্বারে গিয়ে।
  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৮373930
  • হ্যাঁ এয়ার এশিয়ার কয়েকটা ঝামেলা আছে। এক তো চেক ইন ব্যাগেজ অ্যালাউ করে কিনা দেখে নিতে হয়, তার ওপর আবার দুটো আলাদা পিএনার এর টিকিট দিলে ট্রানসিট পাস লাগবে কিনা সেসব ঝামেলা আছে। সেজন্য আমিও চেষ্টা করব ডন মুয়াং নাতো সুবর্ণভূমি হয়ে যেতে, নাতো অন্য এয়ারলাইনে কাটব।
  • k | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৬373929
  • কি যে বলেন দমদি!! তুলনা নেই নরেনবাবুর।
    আমাজন ওনার ইমানির ডাকে সাড়া দিচ্ছে মাত্র।

    পিএমদা সময় করে আমাকেও তাইল্যান্ডের খানিক ফান্ডা দেবেন তো।
  • | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৪৯373928
  • শাওমির ফোনে একটা কিন্ডল ফর অ্যান্ড্রয়েড অ্যাপ ঘাপটি মেরে বসেছিল। আজ একটা সারাদিনব্যপী ট্রায়াজে বসে বসে বোর হয়ে ওটাকে অন করে সাইন ইন করলাম। তো, তাতে আমার কিন্ডলের সব বইপত্র তো সিঙ্ক করিয়ে দিলই। এখন ইয়াহুতে লগিন করে দেখছি আমাজন আমাকে কিন্ডল এডিশানের কোনও বই কেনার জন্য ২০০ টাকা আমাজনে অ্যাকাউন্টে ভরে দিয়েছে।

    আঃ আমাজনের তুলনা নেই সত্যিই
  • সিংগল k | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৪৩373927
  • ডিসিদাও তাইল্যান্ডে যাচ্ছেন নাকি??
    পাইদিদির কথায় অনুপ্রাণিত হয়ে আমিও একুশে মার্চ্চ টিকিট কেটিচি। অবশ্য স্পাইস জেটে। ও বোধহয় সুবর্নভূমি এ্যরপোর্টে নামায়। আমি অবশ্য জু টু না দেখে ব্যঙ্ককে না থেকে কোন দ্বীপে টীপে চলে যাব। খুঁজে দেখি, সস্তা পেলে কোন লিভাবোর্ডেও চলে যেতে পারি দিন সাতেকের জন্যে। ফিরব ৩০ শে। টিকিট নিল মোটমাট ন'হাজার যাতায়াত আর সবকিছু মিলিয়ে। এ্যর এশিয়া প্রায় ঐ দামেই দিচ্ছিল, কিন্তু লাগেজ ছাড়া, লাগেজের জন্য আলাদা দেড় হাজার মত পড়ত। তাই স্পাইসই ঠিক করলাম। স্পাইসের সঙ্গে আমার বহুদিনের সু সম্পর্ক, তায় আমার এক বন্ধুও আছে পাইলট। ওদের মনে দাগা দিতে ইচ্ছা করল না। তাই স্পাইসেই কাটলাম।
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৩২373926
  • হুঁ, উহাদের রুম হিটার এবং লেপমুড়ি লাগে না।
  • aka | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২৭373925
  • বর্ষা তো মেটিংয়ের জন্য আদর্শ - ব্যাঙেদের।
  • Arpan | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২১373924
  • বর্ষার বিকেলে বৃষ্টি থেমে গিয়ে ছেঁড়া ছেঁড়া মেঘের ভেতর দিয়ে যখন আলো ফুটে ওঠে, ঐ সময়টা বোটিঙের জন্য আদর্শ।
  • dc | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১৭373923
  • PM হ্যাঁ এই অপশানগুলো দেখছি। তবে ব্যাংককে থাকার ইচ্ছে নেই। পুরো সময়টাই ফুকেটে থাকব ভেবেছি, আর আইল্যান্ড টুরে যাবো।

    অভির বর্ণনা শুনে তো রম্ভাতেও যেতে ইচ্ছে করছে! একটা উইকএন্ড ট্রিপ মারতে পারলে মন্দ হয় না।
  • PM | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:০১373922
  • এয়ার এশিয়াতে গেলে ডন মুয়াঙ্গ থেকে করেস্পোন্ডিং সস্তার ফ্লাইট পাওয়া যায়।

    আর যদি ব্যান্ককে ১-২ দিন থাকবো বলে মনে Kঅরেন--তাহলে অন্য প্ল্যান। বাচ্ছা থাকলে অবশ্যই ওপেন জু টাতে যাবেন, খুব ভালো ভলো শো হয়--শিল মছ, ডলফিন, সিন্ধুঘোটোক, সাদা তিমি এই সবের। টুক করে রিভার কোয়াইথেকেও ঘুরে আসতে পারেন।। বর্ষায় কোয়াই এর পাশের কটেজ গুলো দুর্দান্ত
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:০০373921
  • ভালো খবর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত