এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৩374100
  • প্রিসিহোলের কয়েকটা ছবির লিঙ্ক দিয়ে দিলাম-
    এই হচ্ছে ওদের নতুন ৩৫ হাজারী পিসিপি-



    এই হচ্ছে ওদের সাত হাজারী স্প্রিং পিস্টন - স্পার্টান...


    এই হল ওদের ফুল রেঞ্জ-



  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৫৬374099
  • ঐটাই তো আমাদের দেশের মুস্কিল।
    জেহাদের নামে কি বিপ্লবের নামে ডাক দিন, পাড়াগাঁয়েও বিশটা জেহাদী কি মাওবাদী জুটে যাবে, ভারত মাতা কি জয় বলে হুংকার দিন, ত্রিশটা আরেসেস হাপপ্যান্টুল পরে মার্চ করতে শুরু করবে।
    কিন্তু শান্ত সভ্য শিক্ষিত সুশীল বিদ্বজ্জনে মিলে শ্যুটিং এর গ্রুপ বানালে ১০০ পুলিশ রে রে করে এনকোয়্যারী শুরু করে দেবে।

    হতাশ হবেন না, গুরুর গুরুপ না হলেও বেশ কিছু অনলাইন ফোরাম তো আছে, তাদের হাবভাব চেক করে নিয়েও যদি মনের মিল হয় তবে একটা ভাল নাইট্রো পিস্টন রাইফেল বা পিস্তল কিনেই ফেলতে পারেন। (বাই দ্য ওয়ে, পিস্তলের দাম হাজার পাঁচেক টাকা পড়বে)।

    আর ঝুটঝামেলায় না গিয়ে বাপ ব্যাটায় মিলে একটা মেরিন অ্যাকোয়ারিয়াম সেটাপ করতেও পারেন। এককদারা ব্ল্যাঙ্কিদারা একটা টই খুলেছিল, আমি মন দিয়ে ফলো করতাম। কিন্তু ওরা আর লেখে না।

    আমাদের কলকাতার টালার জলে ৩৫পার্টস পার থাউজ্যান্ড মুদির দোকানের বস্তার নুন (আমাদের বৌবাজারে শান্তিদার দোকানে পাওয়া যায়) (টাটা/পতঞ্জলীর আয়োডাইজড লবন নহে) মেশালেই চমত্কার আর্টিফিশিয়াল সি ওয়াটার বানানো যায়। জেরিকেনে মাস দুয়েক ফেলে রেখে এজিং করালে পুরো ওর্জিনাল সী ওয়াটার। তাই ভার্চুয়ালি আমাদের এখানে মেরিন অ্যাকোরিয়াম মেন্টেন করার খরচ খুবই কম। শুধু কিনে পুষতে গেলে সমুদ্রজীবের দাম বেশী, এবং কিছু কিছু রাখা বে-আইনিও।
    আমি এককালে সোঁদরবন থেকে মীন কালেক্টকারীদের ফেলে দেওয়া মাছ এনে ঘরে পুষতাম। একটা ট্রাজেডীর পরে সে ভূত আমার ঘাড় থেকে নেমে গেছে।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৪৫374098
  • ক্লাব আরো চাপের।

    সময় বের করা, নিয়ে যাওয়া ইত্যাদি।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৫374097
  • এইটা তো চাপ। ওই অজ পাড়াগাঁয়ে এরকম গ্রুপ কোদ্দিয়ে আসবে?
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৫374096
  • শুধু দশ মিটার জায়গা বের করাই চাপ নয় অপ্পনদা, চাপ হয়ত আরও আছে, কিন্তু কোন গ্রুপের সঙ্গে বা ক্লাবের সঙ্গে ইনভল্ভড না হলে স্রেফ লোন উলফ হয়ে এই হবি বেশীদিন বজায় রাখা মুস্কিল।
    কিন্তু গুরুতে হুঁকোদা আছেন। তারপরেও গুরুতে গুরুপ না বানানো গেলে সেটা আমাদেরই অক্ষমতা।
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২২374095
  • আর প্রিসিহোলের পিসিপি ভারতের ঠিক প্রথম পিসিপি নয়, আবেগের চোটে ভুল বলে ফেলেছিলাম। ইন্ডিয়ান হিউম পাইপের পিসিপি ৩০ বছর ধরেই আছে, কিন্তু তার সমস্ত পার্টস ভারতে তৈরি নয়। এছাড়া একটি নন সিরিয়াস পিসিপি এরিয়ান নামে একটি কোম্পানী বেচছিল। সেটা একেবারেই খেলনা। কিন্তু পিসিপি তো বটে। এ ছাড়াও খুচখাচ আরো থাকতে পারে, হুঁকোবাবু ভাল বলতে পারতেন।
    ভারতের প্রথম ১০০% ভারতীয় সিরিয়াস শ্যুটিং এর উপযোগী পিসিপি প্রিসিহোলেরটাই।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১৮374094
  • দশ মিটার জায়গা বের করাই চাপ।
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১৬374093
  • এয়ার রাইফেলের দাম খুবই কম। ম্যানুফ্যাকচারের হাত থেকে বেরোনোর পর যত দূরে যেতে থাকে তত দাম বাড়ে। জিনিসটা ভারী তো।
    বেলুন ফাটানোর স্মুদ বোর এয়ার্গান দেড় দু হাজার থেকে শুরু হয়। রাইফেল হলেই দামটা এক লাফে বেড়ে চার হাজারের কাছাকাছি চলে যায়।
    আর ভাল বলতে যেগুলো টাইম টেস্টেড ভাল, যেমন ক্যাননের LG 35 বা ইন্ডিয়ার হিউম পাইপের ন্যাশন্যাল ২৫ বা ন্যাশন্যাল ৩৫ সাত সাড়ে সাতের মধ্যে ঘোরাফেরা করছে। এসডিবির ও ঐ দাম।
    ক্যানন বা IHPর দাম মোটামুটি একদর, কিন্তু এসডিবি দরদাম করা চলে। প্রিসিহোলের কোয়ালিটি এবং একিউরেসি অনেক ভাল কিন্তু দাম ডবল, মানে প্রায় চোদ্দো।
    সম্প্রতি প্রিসিহোল এদের সঙ্গে কম্পিট করার জন্য ঐ রেঞ্জে স্পার্টান বলে একটা রাইফেল বের করেছে
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৯374092
  • আচ্ছা, ওয়ার্ক এরিয়ার যারা কন্টিনিউয়াসলি ফিশ ফিশ করে যায় তাদের কী বলা উচিৎ? এতই গোপনীয় কথা যদি হয়, বেরিয়ে গিয়ে মিটিং রুমে বা অন্য কোথাও ডিসকাশন করলেই তো পারে। এত যাচ্ছেতাই একটা প্র্যাকটিস...
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৬374091
  • হুঁ আমিও সেলেস্ট্রনের বাইনোকুলার দেখতে গিয়ে হাত পুড়িয়ে ফেললাম। ক্ষি দাম রে ভাই!
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৩374090
  • কেলোদাদা - মোটামুটি ভালো এয়ার রাইফেলের দাম কেমন হওয়া উচিত? বাকি প্রশ্ন রাতে সাইটগুলো দেখে তাপ্পর জিগাবো।
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৭374089
  • ধমক ধমকই, সে প্রক্সিরই হোক আর মোদিজীরই হোক।
    বাড়ি থেকে যদি নিতান্তই দেখেন তো প্রিসিহোলের নিজস্ব সাইটটাও দেখতে ভুলবেন না। ওরা তিন চার দিন আগে ওদের প্রথম পিসিপি রাইফেলের ঘোষনা করেছে। ওটা ভারতে তৈরি প্রথম 'প্রি চার্জড নিউম্যাটিক' রাইফেল। দামটা বড্ড বেশী (৩৫) নয়তো আমার নেওয়ার ইচ্ছা ছিল।
    ওদের তৈরী বন্দুকের প্রথম ০০২৬ নং বন্দুকটার আমি মালিক। প্রথম ২৪ টা ওরা নিজেদের নিজেদের মধ্যেই ডিস্ট্রিবিউট করেছিল। (#বন্দুকগরিমা)
    http://preciholesports.com/
    বিদেশী পিসিপি বন্দুকের কাছে অবশ্য ৩৫ হাজার মোটে দামী নয় বরং খুব সস্তাই।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩৮374088
  • ওটা প্রক্সির ধমক। ল্যাবের ওপেন নেটওয়ার্কে ঢুকে দেখাই যেত, কিন্তু নেটওয়ার্ক সুইচ এখন করা যাবে না, আর্পাই ক্লাস্টার কনফিগার করছি।
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩৪374087
  • আপনার কথা শুনে আমারও পিলে চমকে গেল।
    না দেখলেও আমি কিছু মনে করব না। চিদামবরমের অন্তর্বাস থিয়োরিতেই সাবস্ক্রাইব করতে হবে দেখছি।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৯374086
  • ক্ষী ডেঞ্জারাস। লিঙ্কে ক্লিক করতেই "ওয়েপনস" ক্যাটেগরি বলে এক ধমক দিলো। বাড়ি গিয়ে দেখবোখন।
  • সিংগল k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৯374085
  • ডিসিদার প্ল্যান ভাল লাগল। ওখানে পুরো দিন ধরে দেখার কিছু আছে? নইলে তো বাইশে দিনের বেলা ফিরে সন্ধেবেলা খাওলাকের বাস ধরে নেওয়া যায়।
    তেইশ দুপুরে আমার খাওলাক পৌঁছতে হবে কিনা, তাই প্লেনে ফুকেত গিয়ে আবার চার পাঁচ ঘন্টার জার্নি করে খাওলাক পৌঁছাতে পারব না সময়মত।
    চিয়াংমাই উত্তরে বলেই অসুবিধা, দক্ষিনেও ব্যঙ্কক থেকে খাওলাক যাওয়ার পথে প্রচুর অভয়ারন্য আছে দেখছি, সেগুলোতে একরাত একরাত করে কাটিয়েও (মানে একুশ ও বাইশ) তেইশে দুপুরের দিকে খাওলাক গিয়ে ঢোকা যায়।

    আবার পাইদিদির প্রতি সম্মান জানিয়ে কাঞ্চনাবুড়ি, থুড়ি ইরাবান পার্কেও একুশ রাতটা কাটানো যায়, ওটাও তো ব্যাঙ্কক থেকে দূরে নয়, বাইশে বিকেলে ফিরে রাতের বাস (ফুকেত/খাওলাকের) ধরলেই চলবে।

    পিএমদার মূল্যবান মতামত একান্তই আবশ্যক।

    এদিকে ট্যারান্টুলাদার পনের বছরের ছেলেকে, গোদামত তৈরী করা জিনিসই যদি দিতে হয় তো একটি চমত্কার এয়ার পিস্তল বা রাইফেল দিন না। শ্যুটিং করলে মনঃসংযোগও বাড়বে, মেকানিক্স এর প্রতি ইন্টারেস্ট থাকলে জিনিসটাকে খুলেখালে ফাইন টিউনিং ও করতে পারবে। ভাল রাইফেল ফাইনটিউনিং এর মজাই আলাদা। হুঁকোবাবু যে বাসুদা বাসুদা করেন সেই সোমনাথবাবু (বসু) হলেন টিউনিং পাগলা লোক। সে ভারী নেশার মত। শ্যুটিং এ শুধু ছেলে না, সঙ্গে মা বাবাও হুকড হয়ে যেতে পারেন। শুটিং কিন্তু দারুন স্ট্রেসবাস্টার। ধরুন কারো ওপর দারুন খেপে গেছেন, তো তার মুখটি মনে করে দমাদ্দম টার্গেট উড়িয়ে দেবেন। দেখবেন রাগ এক্কেবারে পড়ে যাবে, পরে তার সঙ্গে সামনাসামনি দেখা হলে শুধু ফিক্ ফিক্ করে হাসি পাবে।
    শুটিং প্র্যাকটিসের জন্য দরকার মোটামুটি ১০ মিটার লম্বা একফালি সরু জায়গা, যার মধ্যে কোন মানুষ বা প্রাণী ফট্ করে ঢুকে পড়বে না। রেকারিং খরচ বলতে শুধু গুলির খরচ, গুলিপ্রতি একটাকা মত ধরুন। মেনটেইনেন্স এর খরচ শূন্য বা বড়জোর তিরিশ টাকার এক পাউচ লিথিয়াম গ্রীজ প্রতি বছর।
    ক্যাপিটাল টি দার টেলিস্কোপের আইডিয়াও দারুন লাগল, শান্তিপূর্ণ, নিরাপদ এবং মনের প্রসার বাড়ানোর মত আইডিয়া, কিন্তু মুস্কিল হল শহরের পলিউশনে কতটা কার্যকরী হবে সেটা। আর আমাদের ওয়েদারে তো লেন্স মেনটেন করা একটা বড় সমস্যা। একবার মালটা বসে গেলে আর হবি চালিয়ে যাওয়ার উতসাহ চলে যেতে পারে। ভাল পিস্তল বা রাইফেল হলে কিন্তু বংশানুক্রমে চলবে। হাত যদি ভায়োলিনের মত ভাল হয় তবে সিরিয়াস স্পোর্টসেও নামিয়ে দিতে পারেন।
    পিস্তল হলে -
    http://www.aimco.co.in/index.php?id_product=28&controller=product
    আর রাইফেল হলে -
    http://www.aimco.co.in/index.php?id_product=62&controller=product
    সাজেস্ট করব।
    রাইফেল যদি দিতে চান অথচ প্রিসিহোলের দাম বাজেটের বাইরে হয়, তো ক্যানন বা এসডিবিও দিতে পারেন (এদের ওয়েবসাইট নেই)। প্রিসিহোল নিলে সিরিয়াস শ্যুটিং ও করতে পারবে। এসডিবির জন্য এখানে দেখতে পারেন ( কলকাতায় হাতে হাতে কিনলে এর থেকে হাজার দুয়েক কমে পাবেন)-
    http://www.kovibazaar.com/
    যাই দিন সেটা .177 ক্যালিবারের দেবেন। লাইসেন্স লাগবে না। গত বছর সেপ্টেম্বর মাস থেকে .22 ক্যালিবার এয়াররাইফেলেও ফায়ারআর্মস লাইসেন্স লাগছে। তখন তা নিয়ে পোতিবাদ করতে বললুম, পাইদিদি তো কানই দিলেন না।
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০০374084
  • হুতোর পাখি আজ অনেকদিন বাদে ফেসবুকে ছবি দিয়েছে দেখলাম। :)
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৫374083
  • বাব্বা, ক্ষী দাম রে এই সেলেস্ট্রনের স্কোপটার!!!
  • dc | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৩374082
  • সিংগল কে, হাতে দুটো দিন সময় পেলে চিয়াং মাই ঘুরে আসতে পারেন। ওখানকার ন্যাচারাল বিউটি দুর্দান্ত, বাসে বা গাড়িতে করে যেতে দারুন লাগবে। এভাবে ট্রিপ সাজাতে পারেনঃ একুশ তারিখ সকালে ব্যাংকক থেকে চিয়াং মাই বাসে করে গেলেন, আট-ন ঘন্টার জার্নি। ওখানে বাইশ তারিখ ঘোরাঘুরি করে তেইশ তারিখ সকালে প্লেনে ফুকেট চলে এলেন, সেখান থেকে খাও লাক। আর ফেরার সময়ে বাসে করে ব্যাংকক।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫০374081
  • সে অলরেডি ভায়োলিন বাজায়, গ্রেড ফাইভ। আর নতুন দিয়ে লাভ নেই, এটাই শিখুক। তবে ইদানিং ডিজেগিরির শখ হয়েছে। LMMS বলে একটা ওপেন সোর্স সফটওয়্যার দিয়েছি, তাই নিয়ে নাড়াচাড়া করে।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৮374080
  • মিউজিকে ইন্টারেস্ট থাকলে ড্রামস কিনে দাও। হি হি হি... তোমরা বাড়ীতে সারাক্ষণ কানে তুলো গুঁজে থাকতে বাধ্য হবে।

    অবশ্য এক ধারসে অন্য ধরণের ইন্সট্রুমেন্ট কিনে দিতে পারো। বশের সেট, প্রেসার রেক, উইন্ড ভেলসিটি মিটার, হ্যাক শ, চিজেল, হ্যান্ড ড্রিল, ওয়েইং মেশিন, সার্ভো, সার্ভো কন্ট্রোলার, বিবিধ বিয়ারিং। বাড়ীতে ছোট খালি ঘর বা বেসমেন্ট থাকলে সেটাকে পুরোদস্তুর ওয়ার্কশপ বানিয়ে ফেললে। যাত্তারা মনে হচ্ছে অরবিট থেকে বেরিয়ে গেলুম।

    ও হ্যাঁ, মেকারবট ট্রাই করতে পারো। থ্রীডি প্রিন্টার। গুচ্ছে ক্যাড মডেল প্রিন্ট করল না হয়।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৬374078
  • কোয়াড খবদ্দার দিও না। সমস্ত রকম কোয়াডই যথেষ্ট জালি জিনিস। উড়িয়ে কিচ্ছু মজা নেই। ফিক্সড উইং সবচেয়ে ভালো। হবিকিং থেকে এইটে অর্ডার করতে পারো। মানে যে কোনোদিন ডিজেয়াই ফ্যান্টমকে গুণে গুণে দশ গোল দেবে।

    https://hobbyking.com/en_us/firstar-2000-v2-fpv-glider-epo-2000mm-pnf.html
    এটা ওড়ানো বেশ সহজ। একটু ফাঁকা মাঠ বা জায়গা ইত্যাদি থাকলেই হ'ল।

    এর সাথে অবশ্য ট্রান্সমিটার-রিসিভার লাগবে সিক্স চ্যানেল। আর ব্যাটারী। এগুলো আলাদা কিনতে হবে। কিন্তু মাক্কালী প্রচন্ড নেশার জিনিস।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৬374079
  • এই বাজানোর কোন জিনিসের কথা আমিও ভাবছিলাম। গিটার বা ভায়োলিনের মতো স্ট্রিং ইন্স্ট্রুমেন্ট। তাহলে অবশ্য একজন টীচারও দেখতে হবে সাথে!
  • anag | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৩374077
  • - পাখি দেখা (বই + বাইনোকুলার)
    - যেকোনো নতুন ইন্স্ট্রুমেন্ট যেমন মাউথ অর্গান
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১০374076
  • তেজরাজ সবচেয়ে ভালো। মানে গুপি হওয়ার চান্স কম। খুব পুরোনো দোকান। http://www.tejraj.com/

    বিগিনারদের জন্য রিফ্র্যাক্টর বেশ ভালোই। ইক্যুয়াটোরিয়াল মাউন্ট নিও। ছবি তুলতে সুবিধে। এইট্টি মিলিমিটার ঠিকঠাক, বেস্পতির চারটে চাঁদ আর গায়ের ঐ উত্তাল ঝড়ের জায়গাটা, শনির রিং আর মঙ্গলের ক্যাপ হাল্কা দেখা যায়। আর কালপুরুষের বেল্টের কাছে ঐ লাল নেবুলাটা। এইটে নিতে পারো,
    http://www.tejraj.com/st-80-400-eq.html

    অ্যাকসেসরিতে টি রিং অ্যাডাপ্টর অবশ্যই নেবে। ডিফল্ট যা আইপিস আসে সেটা ছাড়া ১৫ বা ১২ মিমি.র নীচে আইপিস নিও না। প্রচন্ড ধৈর্য্য ছাড়া ও দিয়ে ম্যানেজ করা হেবি চাপ।

    এমনি আমাজন থেকে সেলেস্ট্রন ৭০ ইকিউ এইটাও নিতে পারো। বার্লো লেন্স ও ২০ আর ১৫ মিমি. র আইপিস সমেত আসে বোধহয়।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৭374075
  • হেলিকপ্টার কয়েকবছর আগে একটা কিনেছিলাম - সে ঘরের মধ্যে গোঁত্তা খেয়ে জাইরো ভেঙে বসে আছে, সারাতে দেবো ভেবেছিলাম - দেওয়া হয়নি। আর সেও তো খেলনা, নইলে একটা কোয়াড ভেবেছিলাম।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫১374074
  • রিমোট দেওয়া হেলিকপ্টার ওড়াতে পছন্দ করবে? টেলিস্কোপও খুব ভালো যদি বাড়িতে ছাদ আর চারিপাশে একটু অন্ধকার পাওয়া যায়! ভালো বাইনোকুলারাও আরেকটা অপশন।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৯374073
  • আমার ডিএসএলআর একটা তো দিয়েই দিয়েছি। কিন্তু ছবি বুঝে তুলতে যা ধৈর্য্য লাগে এই লোকজন যারা ডিজিট্যালেই ছবি তুলতে শিখেছে তাদের একেবারেই নেই।

    টেলিস্কোপের ডিটেল দাও তো, নর্মাল স্পেক টেক, কোথায় পাওয়া যায় ইত্যাদি।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৮374071
  • পনেরো বছরের বুড়ো খোকার জন্য সবচেয়ে ভালো গিফট হ'ল আরেকটি পনেরো বছরের বুড়ো খুকী। হি হি হি...এই জোকস টা আমি কোথায় যেন পড়েছিলাম।

    এ বাদে একটা ভালো দেখে টেলিস্কোপ কিনে দাও। উইথ টি রিং অ্যাডাপ্টর। আর তোমার ডিএসেলারটা দিয়ে দাও। অ্যাস্ট্রোফোটোগ্রাফি খুবই চিত্তাকর্ষক ব্যাপার।
  • রোবু | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৮374072
  • name: b mail: country:

    IP Address : 135.20.82.164 (*) Date:10 Feb 2017 -- 10:14 AM

    আচ্ছা, ইয়ে, কলকাতা এয়ারপোর্ট থেকে উলুবেড়িয়া যাবার সবচেয়ে সুবিধাজনক রুট কি? মানে ধরুন বাসে করে হাওড়া গিয়ে সেখান থেকে ট্রেন ধরে যাওয়াই যায়, আমি ভাবছিলাম কোনো বাস ইত্যাদি আছে কিনা যা অ্যারপোর্ট থেকে বালি ব্রিজ/বম্বে রোড ধরে সোজা নিমদিঘির মোড় বা অন্য কোথাও নামাবে।
    --------------------

    ধুলাগড়গামী বাস যাবে কি? তাহলে জেএম ১। অথবা এন ডি আর টি সি (নবদিগন্ত রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন) এর সবুজ রঙের বাস। এয়ারপোর্ট থেকে আমতা-র ও একটা বাস ছাড়ে। সেটা অবশ্য একটু কম ফ্রিকুয়েন্ট মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত