এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০৯374220
  • এখনো ইম্পোর্ট হয়। তবে আগের চে সহজলভ্য হয়েছে। এমজি রোডে পেয়ে যাবেন ওই স্টুডিওর ওপর তলায়। উইনসোর নিউটন এর ফুল ট্রান্সপারেন্ট সেট।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০৮374219
  • ট্যারাদা, আঙুলে রঙ লাগিয়ে রঙ কত্তে বলো। এইটে মজার।

    আমি আমার স্নাইপারত্ত্বের প্রমাণ রেখে গেলাম।

  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০৭374218
  • বাবামশাইয়ের সাথে একটা হিমালয় ভ্রমণ দাও।
  • k | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০০374217
  • ডিডিদার আঁকার মেটিরিয়ালের সাজেসনে প্রবল সমর্থন জানালাম। আমিও কোনসময় গুরুতে জুনিয়রদের আঁকা মুগ্ধ হয়ে দেখেছি মনে পড়েছে। গুরুতে তো আমি নিয়মিত আসি না। ট্যারানটুলাদার ছেলের আঁকার কথা মনে থাকলে আমি এয়ারগানের কথা তুলতামই না। তা বলে অবশ্য এই নয় যে, যে লোক দুর্দান্ত আঁকে সে নিপুন স্নাইপার হতে পারবে না। কিন্তু আঁকার মেটিরিয়াল মানে ভাল পেন্সিল, রং, তুলি কাগজ, যে আঁকতে ভালবাসে তার কাছে অমূল্য।

    আপনাদের জুনিয়ররা বড়ই ভাল আঁকে।

    বন্দুকের ব্যাপারটা ডিডিদা-হুঁকোদাদের বন্দুকের টইতে চালান করে দিয়েছি। এবারে নিশ্চিন্তে পিএমদার কাছে তাইল্যান্ডের কথা জানা যাবে।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫৪374216
  • ওয়াটার কলারও দু রকমের হয়।

    ও বোধ হয় যেটা ইউজ করে সেগুলো আসলে ওপেক মানে গুয়াশ। এখন যেটা সর্বত্র পাওয়া যায়। সত্যিকারের অর্জিনাল ওয়াটার কলার হয় ট্রান্সপ্যারেন্ট। খুব কঠিন ইউজ করা কেনো না একবারই রং ইউজ করা যায়। একটা রংএর উপর অন্য রং চাপানো যায় না।

    জানি না, ইন্ডিয়াতে সেই রং তৈরী হয় কি না। আমাদের ছোটোব্যালায় আমরা বলতাম "ইংলিশ ওয়াটার কলার"। তখন ইম্পোর্টেড ছিলো।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৮374215
  • ওর আঁকার স্যার এখনি অয়েল দিতে চান না। আমি জিগ্গেস করেছিলুম। একটা ভালো ওয়াটার কালারের সেট দেখে এসেছিলুম একবার - সেটাই দেবো। আর ভালো কাগজের খাতা।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৬374213
  • ঠিক। এই টি ল্যাবাড়ু হয়েও কেন যে ভুতের ভয় পায় কে জানে।

    ল্যাবে সবসময়েই ভুত থাকে, আর তারা খুব ফ্রেন্ডলি হয়। মাঝেসাঝে কোডও করে দিয়ে যায়। বোর ফীল করলে নাচ দেখায়। খুব উব্গারী।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৬374214
  • অজ্জিতের ছানা কি ওয়াটার কলার করে? ফেসবুকে দেখেছি তো ওর ছবি। মারাত্মক আঁকে। তাইলে অন্য মিডিয়াম একবার কিনে দাও। ওয়েল বা এক্রাইলিক।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৪374212
  • মোটামুটি গোদাভাবে বোঝানো আছে। এমোনিয়া স্কিমিং রেগুলার করতে পারলে ভালো কিন্তু সেটা রীফ একুরিয়াম ছাড়া দরকার হয়না। এইটুকু খেয়াল রাখলেই হয়।

  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪২374211
  • আমাদের ছোটোব্যালায় মাছেরা খুবই সরল ও ফিটফাট থাকতো। জলও ছিলো গোলগাল।

    কোনোদিন জানতামও না যে জলে অ্যাটম গুনে গুনে মাছ পুষতে হয়।

    যে জলে মাছ ফুত্তিতে থাকতো,সেই টিউকলের জলে আমরা নিজেরাও খেতাম।

    আর অ্যাখন দেখুন। একটু জলের মলিকুল গুলো বেঁকে তেড়ে গেলেই সবাই অসুস্থ হয়ে পড়ে আর ভুতের ভয় পায়।

    সেন্নাইতে এক পেত্নী আমাকে নিয়মিত চাঁটি মেরে যেতো। সেই গল্প বলে বলে আমার দাঁত ব্যাথা হয়ে গ্যাছে। কই, কোনোদিন ভয় পাই নি তো?
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪১374210
  • গরম ভুত-' এ কাগমারারাই তো ছিল, না?
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৯374209
  • হ্যাঁ, মাইক্রোস্কোপে জীবাণু দেখলে সেগুলোর গায়ে মাইক্রো লেভেলের ফোস্কা পড়ে সেগুলো মরে টরে যাবে। :-p

    তবে এয়ার রাইফেল আমি কিনেই ছাড়বো। দরকার হলে নুকিয়ে, কিন্তু একটু আটঘাট বেঁধে। এবার ভাবছি পেইন্টিং কিট কিনে দিই - ইদানিং ভালো ছবি আঁকছে।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৫374206
  • @T, হ্যাঁ। চাঁদ নেমেছে। থেংকু। কোনো কাজ না থাকায় বড়ো ব্যাস্ত থাকি। তাই ঝট করে উত্তর দিতে পারি নি।

    @ফাইদি। হ্যাঁ, অমিত জানিয়েছে ওর কোমড় বেঁকে গ্যাছে তাও ও ঐ ভারী বই নিয়ে আসবে।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৫374207
  • আর বলেন ক্যানো, ওই একক দিয়েচে।
  • rabahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৫374208
  • আমি যখন প্রথম চাকরী পেলাম, তার মাইনে এতই কম ছিল যে কিছুই কেনাকাটা করা গেলনা। মানে ঐ এদিক ওদিক উঞ্ছবৃত্তি, বাড়ি থেকে মাসোহারা, এইসব থেকে বেশী তো নয়ই, বরং দু'চার টাকা কমও হতে পারে। মাইনে বাড়তে বাড়তে চাকরী পুরনো হয়ে গেল, গুচ্ছের ধার কর্জ হয়ে গেল।
    চাকরীটা আছে এখনো সেটাই আশার কথা।

    এইরকম কাঠির মাথায় কাঠি তার মাথায় কাঠি দিয়ে পাখী ধরা/মারা লোক আমিও দেখেছি আগরতলায়। আরেকবার, সেকটর ফাইভ তখনো ধুধু, সবে ফায়ার সার্ভিসের অফিসটা তৈরী হচ্ছে, অটো করে ফিরছি দুপুরবেলা, পাশে এক লুঙ্গী গেঞ্জি পাগড়ি পড়া লোক। হঠাৎ অটোওলার ঘাড়ে এক থাবা, অটো থামলো, লুঙ্গী গেঞ্জি পাগড়ি এক লাফে রাস্তা পেরিয়ে পাশের ঝোপ থেকে একটা গামা সাইজের সাপ ধরে নিজের ঝোলায় পুরে সিটে বসে বললো চল চল। এই গোটা তিরিশ সেকেন্ড হবে পুরো গল্প।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৩374203
  • ঠিক আছে মানে কি ? ওই ধরণের মাছের যা পিএইচ লেভেল অপটিমাম তার মধ্যে ? অটোফিডার এ বেশিদিন রাখলে খাবার যেমন খায় সেই সঙ্গে জলে পলিউশন বাড়তে থাকে। ভালো এক্সটার্নাল ফিল্টার না থাকলে, লং টার্ম অটোফিডারে রেখে চলে যাওয়া বিপজ্জনক। লোকে ফিরে এসেই জল পাল্টায়। সেই পাল্টানোটা ব্যালান্স ব্রেক করলে মাছ মরে যাবে। ব্যাকটেরিয়া যেন থাকে বায়ো ফিল্টারে। সব ব্যাকটেরিয়া শেষ তো মাছ ও শেষ।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৩374204
  • আর অজ্জিতের ছানাকে হাই পাওয়ার টেলেস্কোপ কিনবার আজাইরা সাঝেসশন কে দ্যায়? কে দ্যায়? হু?

    জানেননা, ওরম পাওয়ারফুল টেলেস্কোপ দিয়ে বারে বারে দেখলে প্ল্যানেটদের ব্যাথা লাগে, বড় বড় ফোস্কা পড়ে যায়?

    বরম ছানাকে মাইক্রোস্কোপ কিনে দাও। জীবানু টিবানু সব দেখে একাক্কার করবে।
  • ট্যারান টুলা | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৩374205
  • এয়ার রাইফেল শুনেই বাড়িতে বয়স্ক লোকজন হাঁ হাঁ করে উঠলো সব।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩০374201
  • আরে জল চেক করলাম তো। বললে ঠিকই আছে। টেম্পারাচের জন্য থার্মোমিটার আছে তাতে ৮০ ফারেনহাইট দেখায়।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩০374202
  • আচ্ছা ডিডিদা, চাঁদ সিরিজটা কি নামিয়ে নিয়েচেন?
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৬374200
  • ওয়াটার প্যারামিটারের গোলমাল আছে। এটলিস্ট পিএইচ আর নাইট্রেট লেভেল চেক করার কিট রাখুন সঙ্গে। হিটার -পাম্প ইত্যাদি ঠিক রাখুন।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৫374198
  • আর মিদনাপুরে র দিকে এক ভবঘুরে আদিবাসী সম্প্রদায় থাকতো। তাদের নামই ছিলো "কাকমারা"। তারা পাখী ধরে খেতো আর বিককিরিও করতো। কাকও না কি খেতো। সেই জন্যেই ঐ নাম।

    পাখী ধরা আমি দেখিচি। গাছের ডালের নীচে চুপি চুপি এসে টেলেস্কোপের মতন একটা লাঠির মধ্যে আরেকটা এরকম লাগিয়ে বিশ ত্রিশ ফুট লম্বা করত। সব চে উপরের সরু লাঠিটার ডগায় একটা আঠা লাগানো থাকতো।খ্যাঁচ করে পাখীটাকে ঐ আঠালো লাঠি দিয়ে গোঁত্তা মেরে ধরে কাঁধের ব্যাগে পুরে ফেলতো। যাকে বলে ক্রিমিনাল ট্রাইব - সেই রকম ছিলো। বদনাম ছিলো।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৫374199
  • ওইটে বৈজ্ঞানিক ভূত ছিল।

  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৩374197
  • ডিডিদা, ফিশট্যাংক তো কিনলাম। কিন্তু সব মাছ পটাপট মরছে। তিন হপ্তা ছিলাম না, সব মাছ ঠিক ছিল - অটোফিডারের দৌলতে। ফিরে এলাম পটাপট মরল গাপ্পি, মলি, ক্যাটফিশ। আর মাছ মরলে খুব দুঃখ হয় মনে।
  • Pi | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২২374196
  • আপনার গল্পওআঠ লেখক কপি পাঠিএ দুএচি
  • Pi | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২১374195
  • গান করুন
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২০374194
  • প্রথম চাকরী পেয়েই আমি দুটো একোরিয়াম কিনি, একা একা একটা আস্তো কেডবেরির চকোলেট খচর মচর করে খাই আর একটা এয়ার গান কিনি।

    হায় এখন চাকরীও নেই, একোরিয়ামও নাই, চকোলেট আর ভাল্লাগে না আর অ্যার গানটাও কাকে যেন দিয়ে এসেছি।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০১374192
  • ভূতেরা সব নিঃস্বাস তোমার ঘাড়ের কাছে ফেলে ব্যাপারটা এরকম নয়। অত গায়ে পড়া স্বভাব নয় ভূতেদের। একচুয়ালি সে তার মতো করে নিঃস্বাস ফেলেছে একটা ডিফারেন্ট কন্টিনাম এ। তুমি তারপর গিয়ে সেখানে বসে হয়তো একটু বাঁ দিকে কত হলে আর তোমার ঘড়িতে বারোটা পয়ঁত্রিশ বাজলো আর অমনি তোমার সঙ্গে তার একটা ফ্রেম ইন্টারসেকশন হলো। অমনি তুমি হৈহৈ কচ্ছো কে রে কে রে !! একচুয়ালি ভূত তখন নিজের মনে পাঁচিলে হাঁটছে ...... এসব নিয়ে এক প্রাজ্ঞ ভূতের সঙ্গে আমার আলাপ হয়েছিল জুমজা স্লাইডে নাইট হল্ট করার সময়।
  • Pi | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০১374193
  • স্নোস্টর্ম আর কাতার তো ঝোলালো। কানেক্টিঙ্গ মিসড। পরের সব ঘেটে গ্যালো
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৭374191
  • হ্যাঁ কি হচ্ছে কি? এই মনে হল ঘাড়ের কাছে কে নিশ্বাস ফেলল। পা ঠান্ডা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত