এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pi | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১৭374310
  • বম্বে এয়ারপোর্টট কী করেছে রে ভাই। এতো যেকোনো আর্ট মিউজিয়মএর ঠাকুর্দিদা। জাস্ট মানে একটা তুলকালাম অসম্ভব ব্যাপার করেছে।
  • ট্যারান টুলা | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩১374309
  • হিথরো সোর্স বলে হয়তো। আমি যখন মন্ট্রিয়েল গেলুম, হিথরোতে চেঞ্জ ছিলো। থাবড়ায় নি কিম্তু জুতো খুলিয়েছিলো।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১৭374308
  • হিথরোতে গা থাবড়ে থাবড়ে ফ্রিস্কিং করে না। জুতো মোজা খুলতে বাধ্য করে না।

    অনেকদিন পরে নিজেকে গোরু ছাগলের মত মনে হল না।
  • Kaju | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৯374307
  • এখন সরাইঘাট এক্সপ্রেসে ফিরছি গুয়াহাটি শিলং ঘুরে। নিউ বঙ্গাইগাঁও এসে থেমেছে। যাওয়ার দিন বহুত লেট ছিল অন্ডালে মালগাড়ি উল্টে যাওয়াতে। বিকেল ৩ঃ৫০ এর বদলে রাত ৮ টায় ছেড়েছিল। গুয়াহাটি পৌঁছতে বেলা আড়াইটে বাজিয়েছিল।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:২৯374306
  • পিএম

    ফেসবুকে লেখা বা ফেসবুকে প্রকাশিত লেখা ছাপানো নিয়ে আপত্তি নয়। সমস্যা হলো ফেবুকের লাইক সংখ্যা দেখে তৈরী হওয়া বিক্রির এক্সপেক্টেশন থেকে। বিনা পয়সার পড়ে লাইক দেওয়া আর পয়সা খরচ করে একটা বয়ে বেড়াতে হয় এমন জিনিস কেনা, এই দুটো ক্ষেত্রে ক্রেতার ভ্যালু সিস্টেম সেম নয়। কোনোদিন হয়না। লোকে যে সিনেমা ইউটিউবে লাইক দেয় সেটাই টিকিট কেটে দেখে এমননা। তবু সিনেমা মার্কেটে একটা পেশাদারি এনালিটিক্স চলে যে অনলাইন প্রেসেন্স এরকম হলে হল প্রেসেন্স তার কত পার্সেন্ট হতে পারে। কিন্তু ধরুন যার টোটাল লাইকসংখ্যা দেড়শো, সেটা তার কাছে যত বড়োই হোক, মোটেই সেই সামান্য ডেটার উপর ভিত্তি করে, সিনেমা মার্কেটের মতো কোনো এনালিটিক্স ও সম্ভব না। অথচ সেটাই হচ্ছে। এক্সপেক্টেশন তৈরী হচ্ছে এবং তারপর ঝেঁটিয়ে সেগুলো ছাপানো ও আশা করা যে বিক্রি হবে।

    ছাপানোর আগে অনলাইনে দেওয়া সমস্যা না। পরের বাছাই ফেজটা স্কিপ করে গেলে তো মুশকিল।
  • ট্যারান টুলা | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৮374305
  • যাউগ্গা, আমাকে পড়ার জন্যে চাপাচাপি না করলেই হল:-p

    ইদিকে আমার গুরুদোংমার (ডিসির জন্যে ও-কার দিলাম) বুকিং কমপ্লিট। গ্যাংটক ফিরে পেলিং না রাভাংলা সেইটা এখনো ঠিক করে উঠতে পারিনি। যাবো যদিও তাশিডিং - ওখানেও হোমস্টে আছে।

    কত্তদিন পর সিকিম যাবো ভাবলেই আনন্দ হচ্ছে। দুবচ্ছর বেকার অন্য জায়গা ট্রাই নিয়েছি।
  • ট্যারান টুলা | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৪374304
  • লোকে এত লেখেই বা কেন?
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৩374303
  • টি, নেক্সাস কোথায় সেটা না জানলেও এমনি সব ব্যপার স্যাপার যে দিব্বি হয় সে তো জানিই। ঐজন্যএই তো হনু এত শীর্ষেন্দুর ওপরে হাড়ে চটা :-)) আমি পুঅর্স্কার দেখে খুব একটা বই কিনি না, আগুনপাখি আর দয়াময়ীর কথা দুইই পুরস্কার পাবার আগেই আমার পড়া। ওদিকে আবার কাঙাল মালসাট পুরস্কার পাবার পর সেইটে পড়ি ও ব্যাকট্র্যাক করে আগেরগুলো। এবার সমস্যা হল কাগজগুলোতেও সবসময় অনেককিছুর কভারেজ থাকত না, এখন বরং ফেবু হয়ে কিছুটা কভারেজ বেড়েছে।

    এবার অন্য একটা দিক। ধর আমি একজন উঠতি লেখক, যশোপ্রার্থী। আমি দেখছি বেশ সরোল গোলগাল প্রেমের গপ্পো লিখলেই চটাপট হাততালি পটাপট বই প্রকাশ। তো তখন কিন্তু আমার মনে একটা পুঁচকুলি আশা উঁকি দেবে যে তাহলে এইটাই রাস্তা ধরা যাক। ওদিকে আমি ধর উথতি লেখক কিন্তু কোনও কিছুই ঠিক পছন্দ হচ্ছে না, আর এদিকে কোনও গ্রুপ ইত্যাদিতে নিজের লেখা পোস্ট ও অন্যের লেখার সুখ্যাত করার সময়ও খুব নেই। সেক্ষেত্রেও আমি দেখছি সরোল গোলগাল প্রেমের গপ্পো বা স্মৃতির ভার নামানোও সহজ, আর প্রচার ও প্রসারও সহজ।
    তাই না?
  • dc | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৯374302
  • কসমোলজিকাল কনস্ট্যান্ট নিয়ে একটা সামারি পড়লাম। কদিন আগে আমার মাসতুতো বোনের সাথে ভয়ানক তর্ক হচ্ছিল রিলেটেড একটা টপিক নিয়ে, তখন এরকম একটা সামারি পেলে আমার কাজে আসতো। অন্য কারুর দরকার হলে পড়ে দেখতে পারেনঃ

    https://thewire.in/107056/cosmological-constant-einstein-mach/
  • dipu | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৬374301
  • হুঁ, অজ্জিনাল ই।
  • PM | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৯374300
  • আমার একটু অন্য মত। একজন বা দুজনের সিদ্ধান্তের ওপোর নির্ভর করে বই ছাপা হবে না হবে না--এরকম সিদ্ধান্ত না নেওয়াই ভালো। একটা তো বিজ্ঞান নয়--- কোনো ফরমুলা নেই। একটা বড় গ্রে এরিয়া আছে আর সেটা রাখাই ভালো। গুরুর পাবলিকেসনের খরচা কম। তাই আপাত ভাবে ট্র্যাস মনে হলেও গ্রে এরিয়ার লেখা ছাপানো বা প্রথম দফায় সাইটে পাবলিশ করে ফিডব্যাক নেওয়া এসব ফেসিলিটি রাখা উচিত। না হলে অগতানুগতিক, নতুন আংগিকের লেখা বাজে কাগজের ঝুড়ি তে চলে যেতে পরে ১-২ জন সিলেকটারের অমনোযোগ বা পারসেপসনের জন্য। ওরকম ১ জন লেখকের সংরক্ষনের জন্য জন্য ১০ টা বাজে লেখায় চোখ বোলানোর পরিশ্রম কুব একটা বাজে ইন্ভেস্টমেন্ট নয় আমার মতে।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৭374299
  • এইবার দমদি এই নেক্সাসটা কি করে তুমি বুঝবে। নাম করছি না, এই বইমেলায় এক লেখক প্রকাশিত হয়েচেন, যথারীতি ফেসবুকে নির্ঘোষও রয়েচে, হবেই, কারণ ফেবু হচ্ছে নিরন্তর বেথলেহেম, হাল্কা বিনয়ের সাথে আহা ভাই আসলে কপিটা পাবে কি করে, অমুক পুরষ্কার পাওয়ার ফলে সব কপিই নিঃশেষিত এরকম বাতাবরণ। এবং এইখানে ম্যাজাই টি হচ্ছেন সেই বইয়েরই প্রকাশক এবং তিনিই পুরষ্কারটা দিয়েচেন। বাংলা সাহিত্যে নানারকম সন্দেহজনক পুরষ্কার ঘোরাফেরা করে, কে আর অত হালহদিশ দেখতে যাচ্ছে। হাল্কা চেপে গেলেই হ'ল। তো, বুঝলে তো। অথচ কত বইপত্র রয়েচে, কিছু লোক বহু খেটেখুটে লেখে, বেশ কিছু থিসিস দেখছি যেগুলো পরে অনামা প্রকাশকেরা ছেপেছেন, বিন্দুমাত্র প্রচার নেই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বৃত্তে সেসবের খোঁজ লোকে রাখে, লেখাগুলো তথ্য ও অ্যানালিসিসে ঠিকঠাক হলেও সম্পাদকের ঢ্যামনামোর কারণে দুষ্পাঠ্য এবং ভ্যানিশিওপ্রায়। ঠেলে দেওয়া হচ্ছে বুঝলে, বেশ সচেতন ভাবেই ঠেলে দেওয়া হচ্চে।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৩374298
  • বাংলাদেশে কিছু লেখক লিখছেন তো ! সেগুলো যে সর্বদা বিশাল নন ক্লিশে হচ্ছে তা নয়, কিছু ক্ষেত্রে পড়তে গেলে মনে হয় সারারাত ফুয়েন্তেস পড়ে ব্রাহ্মমুহূর্তে পেন চিবিয়ে লিখতে বসেছে ......কিন্তু তাও, তাও ছোটোব্যালাপ্রবণ স্মৃতিকাতরতার বাইরে বেরোনোর চেষ্টা আছে। ওই চেষ্টা টা ভাল্লাগে।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৬374297
  • সেটাই ব্যাপার। যে লেখা একশোবার পড়লেও একরকমের চে দুরকম মানে বেরিয়ে আসবেনা তা কিনে পয়সা নষ্ট করা সম্ভব না। বাড়ি পাল্টানোর সময় বই ক্যারি করতে বেশ ধকল যায় প্রতিবার কাজেই ঐক্ষেত্রে চুজি হয় ছাড়া গতি নেই। দাম ছাড়াও সেটা একটা কারণ।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৪374296
  • ও একক অলরেডী বলেছে।

    যা বলেছ দমদি।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪২374295
  • স্মৃতির ভার সংক্রান্ত ব্যাপারটা যদিও বা কোনক্রমে মেনে নেওয়া যায়, যে হ্যাঁ সকলেই ফ্রী ট্রেডের কারণে তিতিবিরক্ত, সিনিক, তৃণমূল এসে গেছে এবং আন্ডার অ্যাচিভার তকমা ইত্যাদি স্ব স্ব বৌয়ের রোজকার মুখঝামটা, ফলে 'সেসব কী দিন ছিল' এটা আসতই, সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু মূল কথা হচ্ছে প্রত্যেকেই একই রকম বৃদ্ধ। এক ধাঁচ ও ক্লিশে। খাটাখাটনিও নেই। এই অমর মিত্রদের জেনারেশনটা চলে গেলে যতটুকু বা সিরিয়াসনেস ছিল সেটাও চলে যাবে কিংবা সামান্য কিছু ভূতসিরিজের দুঃখী লেখকরা বাঁচিয়ে রাখবেন।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪১374294
  • যে লেখার কাছে একবারে বেশী দুবার ফিরে যেতে ইচ্ছে করে না সে লেখা কেনই বা কিনব!

    কিছু ক্ষেত্রে অবশ্য কেনা হয়েই যায়, দারুণ রিভিউ ইত্যাদি দেখে নেড়েচেড়ে দেখার সুযোগ না থায় অর্ডার করে আনিয়ে দেখি না কিনলেও হত। এমন একটি সাম্প্রতিক উদাহরণ হল মৈত্রী রায় মৌলিক এর লেখা গ্রহণকাল। চমৎকার রিভিউ বেরিয়েছিল, যিনি লিখেছিলেন তিনি বাধ্যতামূলক ভাল বলেছেন এমন সন্দেহ করারও কারণ নেই। অথচ বইটা যথেষ্ট পরিমাণে হতাশ করেছে আমাকে।

    কোনও একটা লাইব্রেরীতে বসে খানিক পড়ে দেখার সুবিধে থাকলে এই বই আমি নির্ঘাৎ কিনতাম না।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৬374293
  • না না জিজি আসতে পারবে না। জিজি কল্যাণীতে মারা গেছে বছর দশ হল।

    তবে সত্যিই এইটাই আমি টিমির স্ট্যাটাসে সেদিন অল্প করে লিখলাম। যেগুলো সুখপাঠ্য ব্লগ হিসেবে একবার পড়তে ভাল লাগে, সেগুলো খামোখা কিনে কেন আলমারী ভরাব!!?? এখানে প্রকাশকরা যে জিনিষটা ভাবতে পারেন সেটা হল এই সুখপাঠ্য ব্ল্ল্গগুলোর ই-সংস্করণ বের্করা আর ই সংসস্করণ বলেই সেটা কম দামে ছাড়া যাবে। এইবার সেইসব ব্লগ কালেকশানগুলো যাদের ইচ্ছে কিনুক না, কিনে আইপ্যাড ইত্যাদিতে পড়ুক বারবার।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৫374292
  • তোমার মুখে ঘিউ শক্কর ডেলে ওই আশংকা সত্যি হবে। সৃজিত ইত্যাদিকে ঘিরে যেমন নিউ এজ বাংলা সিনেমা নামক একটা হলো বাবল তৈরী করা হয়েছে ....এই স্মৃতিকাতরতা নিয়েও বাংলা লেখালেখির জগতে এক জিনিস হতে যাচ্ছে। সবাই বলবে বাঙালি আবার বাংলা বই কিনে পড়ছে !! সে এক মহামস্তির কেলকেলেঙ্কারি কেস হবে :):)
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩১374290
  • এ কি সেই অজ্জিনাল দীপু নাকি?

    আর এই স্মৃতির ভার দেখেই তো ডিডি এত ক্ষেপে যান। :-))
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩১374291
  • আশংকা যেটা সেটা হচ্ছে এইগুলোই না শেষমেশ আরেকটি মেইন্সট্রীম জাতীয় কিছু হয়ে দাঁড়ায়। উনিশ কুড়ী ও স্মরণজিত মার্কা। এমনিতেই আবাপর নাগরিক সাহিত্যের ঠেলায় প্রান্তিক লেখালেখি জনপদ সংস্কৃতি দশহাত দূরে বা বড়জোর দুখানি বাঁকুড়ার ঘোড়ার মত ড্রয়িং রুমের আলমারীতে শোভা পাচ্ছে। এরপর যদি আরেকপোঁচ 'দশবছর আগে সেলসের কাজে গিয়ে আমি কি দেখেছিলাম' ইত্যাদি হো দ্যা দা মার্কা জিনিস যদি পাবলিসিটি, পুশ সেল ইত্যাদির কারণে বহতা নদী হয়ে যায় তো জিজি সর্বাগ্রে ছুটে আসবে তো বটেই, কিন্তু আমি ভাবছি সেরা একশো বিয়েবাড়ীর জোকস বা ভূতসিরিজের বিক্রিবাটা না কমে যায়।
  • dipu | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৪374289
  • হুম্ম। দেখি কদিন জল কম দিয়ে। গাছের গোড়ায় চাফা কিছু দিইনি, তাও হেবি পিঁপড়ে হয়েছিল। এখন একটু কমেছে।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২১374288
  • "প্রত্যেকেরই গঙ্গার ধারে দাঁড়িয়ে সাইকেল সমেত প্রেমের একটি স্মৃতি রয়েচে যার প্রতিপলের হিসেব কেন ডকুমেন্টেশন করতে হবে তা বোঝা যাচ্ছে না"

    ওহ মাইরি আর মনে করিওনা :( চারপাশ এতো এতো স্মৃতিভারাক্রান্ত এতো বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে তারা কীভাবে কেন এতো স্মৃতিকাতর এবং প্রকাশভঙ্গী কেন এতো ক্লিশে :( মাঝে মাঝে মনে হয় আইদার আমি মহাকাল, এই সামান্য চল্লিশ বছর সেখানে চোখের পলকবৎ নইলে আমি আদৌ বড় হয়নি তাই... সেই আমাদের কলকাতাআআ বলে তানকারী করার ম্যাচিউরিটিই আসেনি এখনো। কোনো একটা তো সত্যি বটেই।
  • b | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১২374287
  • শিবশংকর মিত্রের সুন্দরবন। তার প্রচ্ছদটা এখনো মনে আছে, একটা ডোরাকাটা বাঘ বসে আছে, আর বাঘের ছায়াটা জলে প্রতিফলিত হয়ে ক্যালিগ্রাফিতে সুন্দরবন কথাটা ফুটে উঠেছে।
    কিন্তু ছোটোবেলায় বইয়ের প্রতি বড্ড অযত্ন ছিলো। সেটা বোধ হয় লুচিভাজা হয়ে গেছে। এখন ভাবলে আপশোষ হয়।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১১374286
  • বাংলা সাহিত্য চিরকাল বীর প্রসবিনী থাকবে এ আশা করা অন্যায়। কিন্তু মূল চলন যেহেতু ছাপা বইয়ের মাধ্যমে হয়েচে, ফলে 'বইপ্রকাশ ও চতুর্দিকে ধন্য ধন্য' এই ব্যাপারখানি এই ধরুণ কুড়ি কি পঞ্চাশ কি একশো বছরের অমরত্বের গ্র্যান্টি মাফিক হইয়াছে। ফলে ফেসবুকে সকলেই চাইছে বই প্রকাশ হোক। কিন্তুক ডিজিটাল এজে দাঁড়িয়ে অ্যানালগ স্মৃতি মার্কা একপিস কাটুমকুটুম হওয়ার ঝোঁকটা জাস্ট ন্যাকামো, যেখানে অধিকাংশ প্রকাশিত লেখাই জাস্ট বাল। না প্রকাশিত হলেও বামফ্রন্ট সরকার পড়ে যেত। তো বইয়ের কন্টেন্ট যা তা বইয়ে ছাপার বদলে ইউটিউব ভিডিও বানিয়ে আপলোড করলে বোধহয় আরো বেশী লোকে দেখত, বা পডকাস্ট। অডিও ভিস্যুয়ালস প্রচুর খুঁত ঢেকে দিতে পারে, লোকে গুছিয়ে ল্যাজ নাড়ত, জনতারও টুপাইস। এটা আরো বেশী ইয়ে কারণ দেখা যাচ্ছে প্রত্যেকেরই গঙ্গার ধারে দাঁড়িয়ে সাইকেল সমেত প্রেমের একটি স্মৃতি রয়েচে যার প্রতিপলের হিসেব কেন ডকুমেন্টেশন করতে হবে তা বোঝা যাচ্ছে না। সাধে হানুদা রেগে যায়।
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:২১374285
  • আরে মোহাই, বেংলা প্রকাশনা একেকটা লোককে খুঁটি করে চলে। তারা টপকালেই পুরো সিস্টেম টপকে যায়। একী ইন্স্তিতিউশোন নাকি যে, লীডার, লীডার তৈরী করে দিয়ে যাবে। এদিক দিয়ে আনন্দর তবু কিছুটা কনসিস্টেন্সি আছে। ছোট -মাঝারি প্রকাশনা মানে সাকুল্যে এক-দুজন ব্যক্তির প্রতিভা নির্ভর। গাল দিয়ে লাভ নাই।
  • avi | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৮374284
  • একজনের নাম ছিল স্নেহা, তার বোনের নাম নেহা। সে একবার বলেছিল, তার মা-বাবার কোনো ইমাজিনেশন ছিল না, কষ্ট করে একজনের নাম দিয়েছিলেন, তা থেকেই একটা অক্ষর বাদ দিয়ে অন্যের নাম রাখেন।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১২374283
  • জাস্ট রবীণ বল পরলোকে গেলেন আর কিশোর জ্ঞান বিজ্ঞান এর মান নেমে তলানিতে ঠেকল। এটা হওয়া কি উচিত ছিল?
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০১374282
  • অভি, ভাবো একবার সুশোভনা আর পরীক্ষিৎ এমন সুন্দর নামের দুজন মানুষ কিনা বে থা করে যখন তিনটে ছেলে হল নাম রাখলেন, শল দল আর বল। ছি ছি ছি। নিজেদের অমন চমৎকার নাম আর ছেলেদের এরকম দায়সারা গোছের ডাকনাম টাইপ নাম দিয়ে রেখেছে!
    ঃ-)
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০০374281
  • ঐতো মুশকিল। শৈব্যাকে গিয়ে জিগালে তারাও হয়ত বলবে সেই লীলা নেই, সেই খেলা জমবে কোদ্দিয়ে ! বেশ একটা পারস্পরিক ঘূর্ণি আচে লেখক-প্রকাশক সম্পক্কে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত