এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | ১৮ আগস্ট ২০১২ ১১:১১37440
  • ওরে ভাই আমি ওটা ঐ লেখা থেকে লিখেছি, "কোট" করিনি কারণ ল্যাদ। তাই ঐ বক্তব্যে আমার ইণ্টারপ্রিটেশন নেই।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১১:১০37439
  • S কি আগের বারে হাল্কা করে এন্টার মেরেছিলেন?

    আর ইয়ে, হ্রস্ব উ না দীর্ঘ ঊ?
  • bb | ১৮ আগস্ট ২০১২ ১১:০৯37437
  • আকা- আজকের TOI তে আছে যে ভারতের মধ্যে একমাত্র NCR চেন্নাই আর কলকাতায় দাম বাড়ছে -পপার্টি মার্কেটের। ব্যক্তিগত ভাবে আমি ল্গ্নি করেছি তাই বলতে পারি রাজারহাটের জমি তে প্রচুর appreciation হয়েছ।
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১১:০৯37438
  • ধুৎ, অত কথার কী আছে।
    আমেরিকায় সাদারা বাজে স্বভাবের মানুষ, কালোরা অবহেলিত।
    ভারতে হিন্দুরা বাজে, মুসলমানেরা বঞ্চিত।
    ইন জেনারেল - আমেরিকা খুব বদমাইশ, বুরুন্ডি ভালো।
  • aka | ১৮ আগস্ট ২০১২ ১১:০৬37436
  • ওসব পুরনো অবস্থান গুরুতে অবস্থান জানতে হলে হানুমিটার ব্যবহার করুন।
  • lcm | ১৮ আগস্ট ২০১২ ১১:০৫37433
  • আমিও সিকির অবস্থান জানি, গুগল থেকে বের করলাম - 25.2697° N, 55.3095° E, Dubai, Coordinates
  • aka | ১৮ আগস্ট ২০১২ ১১:০৫37434
  • bb আপনি বললেন না সাদা বলেই মানসিক ভারসাম্যের অভাব বলা হচ্ছে তা বোধহয় নয়। ডেনভারের ছেলেটির কিছু গন্ডগোল আছে, আবার উইন্সকনসিনের লোকটি এক্সট্রিমিস্ট। সবই একই মিডিয়াই বলছে। আপনাকে সাফাই দিতে হবে বলি নি। বললাম যে সাদা হলে এক্সট্রিমিস্ট হতে পারে না এটা কেউই মনে করে না।
  • | ১৮ আগস্ট ২০১২ ১১:০৫37435
  • আকা, অনেক ফ্ল্যাটই খালি। অনেক ফ্ল্যাট আবার বুকিং হয় নি বলে খাঁচা দাঁড়িয়ে আছে। কিন্তু তাতে দাম কমবে না। প্রতিমাসে একটু করে বেড়ে যায়। এইটা যে কি অবিশ্বাস্যভাবে বাড়ে সেটা চোখের সামনে দেখেছি। জাস্ট এই বিল্ডার ব্রোকাররা মিলে বাড়িয়ে যাচ্ছে।
  • | ১৮ আগস্ট ২০১২ ১১:০২37432
  • S

    এই ভুতের গল্প কথাটা ভাট থেকে কপি করে নিয়ে অনুসন্ধানে পেস্ট করে গদাম করে এন্টার মারুন। দেখবেন পেয়ে গেছেন।

    আমিও করে দিতে পারতাম, কিন্তু আপনাকে স্বাবলম্বি হতে শেখাচ্ছি আর কি :-)
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১১:০১37430
  • সমাপতন। এখন আমি ইউটিউবে সাবিনা ইয়াসমিনের গান শুনছিলাম। তাতে দেখলাম পাকিস্তানের একজন লিখেছেন।
    Sad that we lost you all the beautiful people the beautiful land because of our own short shortsightedness that is of the people of west Pakistan for we were on a power trip.. I apologize to you all for what we did to you and eventually lost everything Long live your beautiful "Sonar Bangla"
  • bb | ১৮ আগস্ট ২০১২ ১১:০১37431
  • সিকি -আমি আপনার অবস্থান জানি তাই চাপ নেবেন না।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১১:০০37426
  • এখানে আমার আপিসের সামনে একটা গামা সাইজের আইকিয়া আছে। রমজানটা শেষ হলে একবার দেখতে য্তে হবে।
  • aka | ১৮ আগস্ট ২০১২ ১১:০০37427
  • আচ্ছা এই যে রাজারহাট দিয়ে গেলে এত শত বাড়ি দেখা যায় সেখানে কি লোকজন এয়েছে? মানে সবকটা বাড়ি কি ঠিকঠাক বিক্রি হচ্ছে? কলকাতার হাউসিং মার্কেটটা কবে ক্র্যাশ করবে এস্টিমেট করার চেষ্টা করছি।
  • bb | ১৮ আগস্ট ২০১২ ১১:০০37428
  • @aka আমি যা মুখবইতে দেকেছি তাই লিখলাম। ব্যক্তিগত ভাবে আমি এই ব্যাপারটা সম্বন্ধে বেশী জানিনা। উদাঃ দিলাম, কারণ আমার মনে হয়েছে এই লেখাটাই দরকার ছিল না। কোথায় কে কি করছে তার জন্য সব সময় আমাকে কেন সাফাই দিতে হবে- ব্যস এইটুকুই বলার ছিল।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১১:০০37429
  • বিবি। প্লিজ আমায় ভুল বুঝবেন না। আমি আপনার সমস্ত বক্তব্যের সাথে একমত। এমনকি আমি নিজেও অনেকদিন আগে আপনার কথাগুলোই অন্যভাবে বলেছিলাম।

    আমার প্রসঙ্গ তোলার কনটেক্সট ছিল অন্য। যে, শুধু শোনা-কথা নয়, নিজের চোখে দেখা-ও। ব্যস, এর বেশি কিছু না।
  • | ১৮ আগস্ট ২০১২ ১০:৫৭37425
  • *শাইনিং
    **ঢুকে
  • | ১৮ আগস্ট ২০১২ ১০:৫৬37423
  • খড়দহে কি শানিং ইন্ডিয়া আর ভারতবর্ষের এরকম গায়ে গায়ে সহাবস্থান? এই ইস্টার্ন হাই, এন্বিসিসি, সংকল্প অ্যাক্সিস মলের সামনে দিয়ে গেলে বোঝাই যায় না ?যে মাত্র ৫ মিনিট ড্রাইভ করলেই তুমি একটা আস্ত গ্রামে ধুকে পড়তে পার।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১০:৫৬37424
  • ওখানটা তো একেবারে গ্রামই ছিল, কলকাতা বাড়তে বাড়তে গিলে নিচ্ছে। আরো নেবে।
  • aka | ১৮ আগস্ট ২০১২ ১০:৫৩37422
  • কলকাতা এখন খড়দহ অবধি না ব্যারাকপুর অবধি। সেখানে প্রচূর জলাভূমি আছে।
  • | ১৮ আগস্ট ২০১২ ১০:৫২37420
  • কলকাতা পিনকোড এলাকার এই একটা জায়গাতেই এখনও কত যে পুকুর, খাল, জলাভূমি রয়েছে! কত্ত কত্তদিন বাদে গত শনিবার পানকৌড়ি দেখলাম।
  • S | ১৮ আগস্ট ২০১২ ১০:৫২37421
  • গুচতে সার্চ করবো কি করে? ভুতের গল্পের টইটা পাইনা কেন?
  • aka | ১৮ আগস্ট ২০১২ ১০:৫১37419
  • কিন্তু উইন্সকন্সিনের সাদাকে এক্সট্রীএমিস্টই বলেছে।
  • bb | ১৮ আগস্ট ২০১২ ১০:৫০37418
  • আজকে ভারতীয় মুসলিমদের এই অবস্থা যে ব্লগসাইট বানাতে হয় Proud to be an Indian Muslim। খেয়াল করবেন proud to be an Indian বা Proud to be a muslim নয়, কারণ আমরা তাদের মুসলিম মানেই আলকায়াদা বা সন্ত্রাসবাদী এই অব্স্থানে নিয়ে যেতে চাই। আমি কোন হিন্দু কে proud to be an Indian hindu লিখতে দেখিনি, কারণ সুক্ষ ভাবে আমরা ভারত আর হিন্দুত্বকে সমার্থক করে ফেলি। proud to be a hindu তাই ঠিক, কিন্তু proud to be an Indian Hindu হচ্ছে redundant।
    মুখবইয়ে দেখলাম কিছু মুসলমান লিখেছেন যে ডেনভার কান্ডে হত্যাকারী এক্জন ইসলাম হলে তাকে সঙ্গে সঙ্গে উগ্রবাদী আখ্যা দেওয়া হত, কিন্তু সাদা ক্রিশ্চিয়ান বলে তাকে মনরোগী, কিলার ইত্যাদি শুধু বলা হচ্ছে। ভাবুন একটা জাতের উপর কতটা চাপ যে দুনিয়ার কোথাও কোন বোম ফাটলে, লোক মরলে সেই জায়গার সঙ্গে কোন সম্পর্ক না থাকলে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে হচছে এই লোকটা আমার জাতের কিনা। হলেই তাড়াতাড়ি প্রমাণ করা আমি ঐ দলের নই, বা সব মুসল মান খারাপ নয়।
    এটা অপরিসীম চাপ- এর মধ্য না থাকলে অনুভব করা যায় না। ভাবুন শুধু নন-ভেজিটেরিয়ান বলে বাড়ী না পেলেই আমাদের এত চাপ হয় দক্ষিণ ভারতে।
  • | ১৮ আগস্ট ২০১২ ১০:৪৮37417
  • এই যে নিউ টাউন ঝকঝকে নত্রুন নতুন বাড়ী, বেশ শক্তপোক্ত করে বানানো পিচের রাস্তা, দুইদিকে তিনমাথা লাইট (কয়েকটা চুরি হয়ে গেছে অবশ্য) এইসব ছেড়ে যে কোনওদিকে হু হু করে গাড়ী চালিয়ে গেলেই দেখবে আস্তে আস্তে দুপাশে শুধু খেত আসছে, আরো একটু এগোও এইবারে রাস্তা একটু একটু করে ভাঙা হতে শুরু করেছে। থেমো না আরো এগোও--- এইবারে দেখো দুইপাশে আস্তে আস্তে জলাভূমি আসছে, রাস্তা সরু হয়ে আসছে। যখন পিচের রাস্তা শেষ তখন হয়ত পেয়ে যেতে পার একটা বাঁশঝাড়, কিম্বা ছোট্ট একটা গ্রাম। আর ঐ যে জলাভূমি, ওটা আরো একটু বড় হয়েছে। খেয়াল করে দেখো, ওতে দেখতে পাবে ছোট ছোট মাছেরা ঘাই মারছে।
  • aka | ১৮ আগস্ট ২০১২ ১০:৪৫37416
  • মাক্কালি রিদ্ধি যদি অ্যাট লিস্ট আমার মতন বানাম না লেখে তাহলে বুঝতে বড়ই অসুবিধা হয়। এই যেমন বুঝতেই পারলাম না আমাকে সাপোর্ট করল না হ্যাটা দিল।
  • Lama | ১৮ আগস্ট ২০১২ ১০:৩৮37415
  • এফ আই আর করতে যেতে হয়। তখন পুলিশ ডায়রি নিতে অস্বীকার করে, আর বলে 'মাছবাদী'
  • aka | ১৮ আগস্ট ২০১২ ১০:৩৬37413
  • মাছ হারালে কি এফ আই আর করতে হয়?
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১০:৩৬37414
  • কি আশ্চর্য মাছ হারিয়ে গেছে তাতে অবাক হয়নি, মাছের নামে অবাক হয়েছে!
  • aka | ১৮ আগস্ট ২০১২ ১০:৩৫37411
  • অক্ষ, দুর ইষ্টিকুটুম দেখছিলাম বলে বললাম তো। তার আগে হাঙ্গার গেম না কি জানি একটা হলে গিয়ে দেখলাম।
  • Lama | ১৮ আগস্ট ২০১২ ১০:৩৫37412
  • আমোদি মাছ মানে শুঁটকি মাছ, যার গন্ধে চতুর্দিক আমোদিত হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত