এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০৩374429
  • হ্যা হ্যা রাইট ওই সেরেস্তা ব্যাপারটা, ঐটা আমার ব্যাপক লেগেছে :):) ওখানে সবকিছু এক রেখে সবার মুখে একটা করে অপেরা মুখোশ পরিয়ে দিলে ব্যাপক হতো !
  • i | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০৩374430
  • ভুতূড়ে বলতে সিনেমার প্রথম দিকটা মজার হাসির আর শেষটা রীতিমত চোখে আঙুল ঢুকিয়ে কাঁদানো এই ব্যাপারটা বলছেন না কি? রাজ চক্রবর্তীর দুটো সিনেমায় এই ব্যাপারটা ছিল। আমি আবার সেটা সোহমের সিনেমার বৈশিষ্ট্য ভাবছিলাম।

    যাক যে টা বলার জন্য পোস্ট টা -সুখেন দাসের নাতিকে দেখব বলে রাজ চক্রবর্তীর একটা সিনেমা কদিন আগে দেখলাম-তার নাম হল পারব না আমি ছাড়তে তোকে। সেখানে ভূতুড়ে গোছের কিছু দেখি নি-অবশ্য শেষ দৃশ্যে একটা পেল্লায় প্রান্তরে রাজ চক্রবর্তী নিজে আবির্ভূত হলেন হঠাৎ করে।
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০০374428
  • সামাজিক পালা এমনটাই হওয়ার কথা।
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৫৯374426
  • হ্যা ডান্স আর কোরিও অনেকদিন ধরেই আলাদা করে বাজেট হয়। কিন্তু রাজ বাবু মনে হয় গোটা সিনেমাটাই এরেঞ্জার মোড এ করেন :( আরে পুরো কোয়ালিটি আলাদা, সে কী উদ্ভট ফিলিং হয় !! ভালো খারাপের ব্যাপার না, পুরো আজব প্রোডাকশন :(:(

    ওহ, রাজ্যের "প্রেম আমার " এ একটা সীন মনে আছে, ভবিষ্যৎ নায়ক -বর্তমান লোফার ছেলেটির ঘাড়ে ভুল করে হাত রেখে দৌড়ে বেসিনে গিয়ে বমি করছে ! তারপর আরেকটা সীন এ টানা সাসপেন্স কর্ড এর ব্যবহার, এগুলো হিন্দি না হলিউড থেকে টোকা। মানে হঠাৎ তুমি দেখছো একটা ভালো ট্রিটমেন্ট পরমুহূর্তেই খাজস্য খাজা :( এরকম জিনিস অঞ্জনবাবুরা করেন নি।
  • sinfaut | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৫৯374427
  • কিন্তু সম্ভাবনা তো এককের মাথায় বুজকুড়ি কাটছে, প্রাক্তনে নয়। নাকি একক গুরুর মাধ্যমে ডিরেক্টরদের টরেটক্কা করছে, ও মশাই শুনছেন। আরেকটু গোর, আরেকটু রক্ত দেখান না, কতদিন বাংলামাসির রক্ত দেখিনি।
    এদিকে নিজেই বলছে এমন দেখালে টার্গেট দর্শক পালাবে। একে প্রাক্তনের সম্ভাবনা বলি কী করে? এমন বললে তো সুখেনদাও ব্রেসঁ হতে পারতো।
  • i | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৫৬374425
  • ঃ) টি এইটা একদম ঠিক লিখেছে। ঃ) ঃ)
  • T | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৫১374424
  • ও এই ব্যাপারটাকেই আনক্যানি বলছ কি? তো সেক্ষেত্রে হালফিলের সব ক্যাওড়া মুভিগুলৈ এরকম। সেগুলো দেখোনি বোধহয়। আলাদা করে তফাত করা যায় না। এটা হয় কারণ প্রযোজক যখন যেমন পয়সাকড়ি ঢালে সেই অনুযায়ী শুটিং চলে। মারপিটের সীনগুলো একটু খেয়াল করলে দেখবে যারা ধুমসো ধুমসো ক্রেটগুলোর উপর গিয়ে পড়ে সেই এক্সট্রা বা স্টান্টম্যানগুলো দুটো ফ্রেমে দুরকম। এইরমই। যেদিন যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের নিয়ে শুটিং।

    প্রাক্তন আমার অতি ক্লিশে ধুর টাইপের লেগেছিল। রিতুপন্না ট্রেনে ওঠামাত্র জানি মাঝরাস্তায় গুরু ঢুকবে। তারপর ডিভোর্স ক্যানো হ'ল সেও স্টিরিওটাইপ। আর মাইরি একজন ট্যুরিস্ট গাইড কত ব্যস্ত থাকে! পারি না বাবা। ব্যাপারটা যেন, ম্যাটিনি শোতে পয়সা দিয়ে দেখতে এসেচেন, খালি প্যাঁও প্যাঁও শুনবেন, তাচ্চেয়ে দুটো গানবাজনা হ'ল, একটু মেহফিল হ'ল, একটু ভাঁড়ামো হ'ল। চোখ ছলছল হ'ল। এমনকি লাস্ট সিনে যে প্রসেনজিত রিতুপন্না যে স্ব স্ব অ্যাক্সিসের রেস্পেক্টে একবার ঘুরে তাকাবে সেইটা অবদি বোঝা যাচ্ছিল। যেন জমিদারী সেরেস্তা বসেচে। এই জল আনো, এই তুমি একটু নেচে দেখাও, এই তুমি ম্যাও ম্যাও করোতো একটু, আচ্ছা, গান হয়নি অ্যাতক্ষণ সেকী! সরকারবাবু, দেখুন তো একটু গানের ব্যবস্থা করুন, হেউ। তারপর পতন। এইরম।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৪374423
  • অ্যাই অ্যাই অঞ্জন চৌ নিয়ে কত্তা হবেনিকো। সোত্রু বানিয়েছিলো না? আহা, সে কী সিনিমা...সোত্রু, বিদ্রোহী - সব ল্যান্ডমার্ক।
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩২374422
  • ব্যাব না ব্যাপার :):)

    রাজ চক্রবর্তীর প্রলয় এর দ্বিতীয় ভাগ দেখে বেশ ঝকঝকে লেগেছিলো। তারপর মোটামুটি সব দেখেছি। আর আশ্চর্য হয়েছি যে রাজ চক্রবর্তী বলে আদৌ কেও আছে ? মানে যিনি সত্যি সিনেমা পরিচালনা করেন না প্রোডিউসারের সামনে একজনকে রেখে আলাদা আলাদা টিম দিয়ে এরেঞ্জ করছে !! খারাপ এর ও একটা ইন্টিগ্রিটি থাকে, স্বপন সাহা -অঞ্জন সবার আছে, অঞ্জনের গোটা সিনেমা দেখলে বুঝবে ব্য অঞ্জন বানিয়েছে, রাজ্যের সিনেমা দেখলে মনে হয় তিনটে সম্পূর্ণ আলাদা প্রোডাকশন টিম -আলাদা বাজেট তারা একই সিনেমার তিনটে পার্ট বানিয়ে জুড়ে দিয়েছে :(:( কী ভুতুড়ে লোক মাইরি !!
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৮374420
  • এটা চাড্ডি লজিক বলা যেত যদি বলতুম যারা ভোট পায় তারাই ঠিক। তা তো বলিনি। তোমরা এমন একটা ভঙ্গী করো যে কোথা থেকে কী হইয়া গ্যালো দেশশুদ্ধু লোক বিরোধী অথচ চাড্ডি রা জিতে গ্যালো। এইজন্যেই মুখ খুলতে হয়। ঐযে লিবারাল বাবল যার মধ্যে থেকে মনে হয় গোটা দুনিয়াটা এরকম ওটায় সমস্যা আছে। বিরোধিতা করতে গেলেও অপরপক্ষ কেন জিতছে তার একটা সলিড স্ট্রাটেজি আছে সেটা আগে স্বীকার করা দরকার। ওটা অস্বীকার করে বাবলে থাকা এখন জাতীয় রোগ।
  • T | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৮374421
  • 'ব্যব' টা আবার কি?
  • রোবু | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৪374419
  • স্বপন সাহা, প্রভাত রায়, অঞ্জন চৌধুরী। কিন্তু এই কথাটা আনতে চাইছিলাম না।
    এককদা প্রায় চাড্ডি লজিক ইউজ করে ফেলল। ঠিক ভুল যাই করি আমরা বেশী ভোট পাই। বাধ্য হয়ে তখন হিটলয়ার-ও বেশী ভোট পেয়েছিল বলতে হয়। বা মমতাও। তখন আবার চাড্ডিদের এলারজি হয়।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১১374417
  • স্বপন সাহাই বা কী দোষ করলো?
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১১374418
  • টি

    তুমি এমন একজনের নাম করলে :) আচ্ছা তুমি তো রাজ চক্রবর্তী দেখো বা দেখেছো মনে হচ্ছে। একটু খেয়াল করে বলতো ওনার সিনেমায় একটা আনক্যানি ব্যৰ আছে সেটা কী ? আমারি শুধু ওই ফেলিং হয় কিনা চেক করছি, ঠ্যাং টানছিনা সত্যি ! :)
  • T | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০৯374416
  • মাইরি একক, গ্রামে গঞ্জে এমনকি শহরাঞ্চলেও রাজ চক্কোত্তির টোকা সিনেমার কদর দেখো। পাবলিক গুচ্ছে রিলেট করে। রাজবাবুও বুঝেছেন কারা কি চায়, ফলে সেইসব নামিয়েচেন। ডিম আগে না মুরগি আগে সেই তর্কে যাচ্ছি না, কিন্তু শিবপ্রসাদ-নন্দিতা যদি দর্শকের মন বোঝার জন্য বাহাদুরি পান তাহলে রাজবাবুও পাবেন, মানে অনেক বেশী পাবেন আর কি।
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০৮374415
  • হ্যা নির্বাক। ওই ঘরে কুকুরের সঙ্গে পরিচয় করিয়ে দেবার দৃশ্যে নী হাইট ক্যামেরার ব্যবহার ছিল। সেইজন্যে মনে আছে। ভালো টেনশন গ্রো করিয়েছিলো ঐখানটায়।
  • i | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০২374414
  • সুস্মিতা সেন
    নির্বাকে ছিলেন
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৮374413
  • জুলফিকার এর প্রচারে যা ঢেলেছিলো সেই তুলনায় কিছুই চলেনি। সৃজিৎ দুনিয়ার লোককে ব্লক করে রেখেছে এবং এসব সমালোচনা শুনতে রাজি নয় তাই যাগ্গে যাক।
    না আমার মাসিমা -তোমার মাসিমার ব্যাপার না। মডার্ন চিন্তাধারার মানুষ অবসসই আছেন, তাঁদের গোদার দেখা থাকতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই। তবে আমাদের চারপাশটা সেরকম মানুষে ভর্তি হলে আর এতো এতো নির্যাতন -মানিয়ে নেওয়ার উপদেশ সংসারে সংসারে উঠে আসতোনা আর আজকের মেয়েরা তাই নিয়ে চেঁচিয়ে গলা ব্যাথা করতেন না। প্রাচীনপন্থী কুওর ব্যং বেশি সেটা ঘটনা। কদিন আগে মমতাশঙ্করের বক্তব্যে কতজন মহিলা এক কথায় সায় দিয়েছিলেন কীরকম ব্যাকগ্রাউন্ড এর আর মাত্র কতজন বিরোধিতা করেছিলেন খেয়াল করে দেখো। আমি কিন্তু এসব ক্ষেত্রে নিজের বন্ধুরা কী করছে দেখার বাইরেও দেখি। ধরে ধরে সমর্থক দেড় গুন্তি করেছি, প্রোফাইলে গিয়ে দেখেছি সামাজিক স্টাটাস কী। দে ফাকিং এক্সিস্ট। তোমার -আমার মাসিমার মতো সাবজেকটিভ গল্প নয় এটা।
  • সিকি | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫২374412
  • কালিম্পং একটা আলাদা জেলা হয়ে গেল?
  • রোবু | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৯374411
  • দুটো বড় ভুল।
    ১। কাল আমি তিনজন "আগের প্রজন্মের" মানুষের সাথে কথা বললাম এই সিনেমাটা নিয়ে। তিনজনই ক্ষিপ্ত সিনেমাটা নিয়ে। এবং তারা কেউই গদার ত্রুফো পড়া পাবলিক নয়। মানে সিক্রেটলি পড়ে থাকলে আশ্চর্য হব।
    ২। এদের মধ্যে তৃতীয়জন বললেন এই সিনেমাটা নিয়ে অনেক অল্পবয়সী মেয়েদের আহা-উহু করতে দেখে উনি আশ্চর্য হয়েছেন।

    এবার আমার মাসিমা ঠিক, তোমার মাসিমা ভুল বললে আলাদা কথা।

    সৃজিতের কোন সিনেমাতে কোন সুস্মিতা অভিনয় করেছেন জানি না। জুলফিকার তো শুনলাম ভালোই হিট হয়েছে, জানিনা। প্রচারের ঠেলাতেই মাল্টিপ্লেক্স মুভি (সেটা কী বস্তু সৃজিত-ই জানেন, বা টোটা রায়চৌধুরি) হিট হয়। বেলাশেষে বরং অনেকটা হুইস্পারিং ক্যাম্পেন ছিল শুরুর দিকে। একই লোকের সিনেমা মনে হয়।
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩৯374410
  • শুধু সৌমিত্র আবৃত্তি দিয়ে হয়না। বা প্রচার দিয়ে। তাহলে সৃজিতের যে সিনেমাতে সুস্মিতা অভিনয় করলো ওটা নিয়ে বোম্বে -বাংলা জয়থ প্রচার হয়েছিল, মুখ থুবড়ে পড়েছে। আবার এইযে জুলফিকার, এতো এতো পজিটিভ নেগেটিভ প্রচার, কদিন চললো ?

    প্রাক্তন হ্যাস টাচ্ড সাম কর্ড। যেটাকে তোমরা মেসেজ বোলো যায় বোলো। আমি সিনেমাটা নিয়ে ইন্টারেস্টেড ছিলুম বলেই একদম মাসীমা গোত্রের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তাঁরা উৎফুল্ল। এবং এঁরা মোটেই বেদের মেয়ে জোৎস্না দেখা পাবলিক না। এরা একটা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে চোখের সামনে পরের প্রজন্মের সংসার ভেঙে যাচ্ছে। প্রাক্তন এ এরা একদম মনের মতো সব ডায়ালগ পেয়েছে :):) কী ফুর্তি তাদের। সত্যিই তো এরকম মানিয়ে না নিলে সংসার টেঁকে !! হাসি টাসি চেপে তাঁদের সব কথা শুনেছি। এই শিবু -নন্দিতা জুটির কেরামতি এইটাই, যে এরা যুগসন্ধিক্ষণে থাকা এই আগের প্রজন্মের চিন্তাধারায় ডুবে থাকা মানুষগুলোর কর্ড টাচ করতে পারছে। সেটা সাকসেস তো বটেই !

    এখন আমার এসব শুনলে হাসি পায়। সেতো আমার মা আমাকে ফোন করে একবারের বেশি, খেয়েছি কিনা জিজ্ঞেস করলেও হাসি পায়। কিন্তু একটা সিনেমাকে দুজন পরিচালক মিলে এমনভাবে পরিবেশন করলো যে, কলিকাতা বৃদ্ধাশ্রমের টার্গেট কাস্টমার কুপোকাত এবং এতটাই পাওয়ারফুল কিন্তু মোটা দাগে কুপোকাত যে বিরোধী পক্ষরাও খেপে লাল। কমবয়েসী মেয়েরা চোটে লাট :) পুরো মনে হচ্ছে, বয়েস ধরে সেন্সাস করে সাকসেস ফর্মুলা নাবিয়েছে :)) পুরো ট্রাম্পকার্ড ইন অল সেন্স !
  • রোবু | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৬374409
  • ও হ্যাঁ, ভূভ বিশাল কিছু সিনেমা নয়। তবে এগজিকিউশন অনেক অনেক ভাল।
    এটা কিস্যুই হয়নি।
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৫374407
  • কোনো কিছুই দর্শক নিরপেক্ষ নয়। সেরকম দাবিও করা হয়নি। দাবি এইটুকুই যে কোনো ব্যক্তি দর্শক কে কেন গুরুত্ব দেব। তখনি দেব যখন সে ভালো -মন্দ ডিফাইন করতে পারে। নইলে না। কারো পাসোলিনি দেখেও জঘন্য লাগতে পারে, ভূতের ভবিষ্যৎ ভালো লাগতে পারে। বা উল্টোটা। এবসোলিউটলি নো প্রব্লেম। কিন্তু তার এই সো কল্ড ভালো / খারাপ দিয়ে তো কিছুই ছেঁড়া যায়না। সে যদি একটাও "কেন " রেখে যায় তার সঙ্গে সেইটুকু একটা এক্সট্রা সংজ্ঞায়ন হিসেবে যুক্ত হয়। যার বেসিসে আবার আরেকটা সিনেমাকে ক্লাসিফাই করা যায়। ঐকারণেই একমাত্র "কেন " দামি, বাকি সব ব্যক্তিগত আমাশা। "কেন " টা রিইউসিবল। একজন মানুষেরও ঐটুকুই মূল্য। এর বাইরে যা কিছু তার জন্যে ফেসবুকের লাইক বা রাগী মুখ আছে।
  • রোবু | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৫374408
  • "আর যদি ভাল ব্যবসা করে থাকে ধরা যেতে পারে দর্শকের যা সইবে তাই দেওয়া হয়েছে।" - প্রচারের কথাটা মাথায় রাখবেন সিএম বাবু।
    ভূভ যা হয়েছে, হুইস্পারিং ক্যাম্পেইনে। এর মত পারস্পরিক পিঠ চুলকানিতে নয়। সৌমিত্রকে দিয়ে আবৃত্তি করালাম, চারজনকে ডেকে এনে গান গাওয়ালাম আর কাগজে কাগজে গামা গামা রিভিউ আর ইন্টারভিউ। চূড়ান্ত প্রিটেনশাস ও ক্ষতিকর প্রবণতা। সাথে একটু ওয়ার্ল্ড ফিল্ম, নারীমুক্তি, স্যাক্রিফাইস। সুন্দর ফর্মুলা মাল্টিপ্লেক্সে দর্শক টানার, প্রোগ্রেসিভ ফিল্মের নামে।
    আর সব কিছু ফেল করলে? মেসেজ তো আছেই।
    আর তাছাড়া সিনেমাতে দর্শক হলেই ভাল সিনেমা বলতে হবে এমন হলে চাঁদের পাহাড় ভাল সিনেমা। বাকি পরে।
  • T | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৮374406
  • আরে সিনেমা মানেই তো সম্ভাবনার মৃত্যু। প্রথম সিন দেখানোর সময় থেকেই। তো ওরম বললে কি করে হবে।
  • রোবু | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৬374405
  • আহা, এত সম্ভাবনাময় একটা সিনেমা দেখা থেকে অন্যদের বঞ্চিত করতে চাওয়াটা কী ধরনের ব্যাপার?
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৫374404
  • শিল্প সৃষ্টি কি দর্শক নিরপেক্ষ? মনে হয় না। আর যদি ভাল ব্যবসা করে থাকে ধরা যেতে পারে দর্শকের যা সইবে তাই দেওয়া হয়েছে। আমি অবশ্য অনেকের মতই এর শেষ দেখে ছাড়ব বলে পণ করায় দেখলাম।
  • Ekak | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০৯374403
  • হে হে, না বুঝে বলা আর বুঝে বলার পার্থক্য চিরকাল থাকবে ওটা যে জোক টা লিখেছে সে নিজেও খুব ভালোভাবে জানে যতই ল্যালাপনা প্রশ্রয় দিক :) ও থেকে অবুঝরা অনুপ্রাণিত বোধ করলে তাদের ক্রাইসিস।

    আর সম্ভাবনাপূর্ণ বলেছি মানে ভালো বলিনি। কিছু জায়গায় সম্ভাবনাকে পরিচালক নিজের হাতেই হত্যা করেছেন। সেরকম অনেক হিন্দি সিনেমাও আছে যেখানে দারুন একটা মোচড় দেওয়া যেত কিন্তু পরিচালক সাহস করেনি, বোরিং করে ফেলেছে। তাতে ফিল্মটা সম্ভাবনাপূর্ণই থাকে কিন্তু ভালো ফিল্ম হয়ে যায়না।
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০৪374402
  • আপনারা বরং লা লা ল্যান্ড নিয়ে কথা বলুননা কেনে।
  • রোবু | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫৯374401
  • প্রাক্তন অনন্তঃ সম্ভাবনাময় একটা সিনেমা। সবাই দেখুন।
    (প্রিটেনশাস না হয়ে বললাম)।

    অথবাঃ

    Name: Ishan Mail: Country:

    IP Address : 12.163.39.254 Date:29 May 2008 -- 12:47 AM

    সুতোটাকে আমিই ভোগে দিয়েছি। কিন্তু গপ্পোটা না বলে যাবনা।

    রুলস অফ দা গেম দেখে বেরিয়েছে আমার দুই বন্ধু। একজন প্রাজ্ঞ ফিল্মবাফ, অন্যজন সবে হাতেখড়ি নিচ্ছে। তাদের কথোপকথন:

    অজ্ঞ: জঘন্য।
    বিজ্ঞ: বাজে লাগল?
    অজ্ঞ: বাজে না?
    বি: তুই ডিপ ফোকাস জানিস? (তারপরে লম্বা লেকচার, এই সেই সিনেমা যেখানে ডিপ ফোকাসে প্রথম যুগান্তকারী ব্যবহার ইত্যাদি ইত্যাদি।)
    অ: (গোমড়া মুখে)তা হবে। কিন্তু ভাল্লাগলনা।
    বি: তুই চরিত্র বিশ্লেষণ বুঝিস? (আবার লম্বা লেকচার। অনেকগুলো চরিত্রকে একই ফ্রেমে একসঙ্গে এনে নিপুণ শল্যচিকিৎসকের মতো কিভাবে চিরে চিরে কাটা হল, ইত্যাদি)
    অ: (ক্লান্ত ও বিধ্বস্ত) তাহলে সিনেমাটা ভালো বলছিস?
    বি: নাতো। ভালো কে বলল?
    অ: (যার-পর-নাই অবাক হয়ে) আমিও তো তাইইবলছি।
    বি: (ঠোঁটে হাসি ঝুলিয়ে) তফাত আছে। তুই না বুঝে বলেছিস। আমি বুঝে বলেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত