এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৩২374610
  • এককই তো এলিয়েন। এখন চুপচাপ আচে, কোনদিন বিরাট অক্টোপাসের মত শুঁড় বের করে উদয় হবে।
  • sinfaut | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৬374609
  • ঐ একনম্বর ঠেকে কলেজে পড়ার সময় আমার বন্ধুর হার্ডওয়ার দোকানে বহুদিন আড্ডা দিতাম। সময় ৯৮ ২০০৩। বেশ মজার ব্যাপার তো।
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৪374608
  • উলুবেড়েতে আমার দুটো ঠেক।
    ১। বাজারপাড়া, মানে স্টেশন রোড যেখানে এসে মেন রোডে মিশছে।
    ২। যদুরবেড়িয়া রথতলা, গ্রামের নাম বাহিরতফা। ৭০ নম্বর বাসে করে গেলে বোধ হয় বেলতলা স্টপেজ।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৪১374607
  • ইলিসিয়াম রো-এর কোশ্চেন হয়ে গ্যালো
  • sinfaut | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৪374606
  • কিন্তুক বি, আপনি উলুবেড়ে কোথা যান? আমিও উলুবেড়ের কিনা, তাই জিগালাম।
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৫374605
  • আমি শুনলাম আই আই টি বম্বের ডিজাইন ডিপার্টমেন্টের একটা বড় প্রজেক্ট হল টাইম মেশিনের এর্গোনমিক্স ডিজাইন করা। অনেকে ব্যস্ত আছেন। একককে লাগিয়ে দাও।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১০374604
  • দেখছি সাপোর্টে কথা বলে। শুধু হ্যাং না, মাঝে মাঝে সব কিছু ছোটাছুটিও করছে। সব স্ক্রিন ওঠানামা করছে। কোনোটাকে খপাৎ করে পাকড়ে চুপ করিয়ে বসানো যে কী কঠিন !
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৬374603
  • হ্যাঁ ঐ কেসগুলো সবই পণের জন্য। ডায়রেক্ট পণ না হলেও বিভিন্ন জিনিষের বা ক্যাশ টাকার দাবী নানা ছুটোয় পুজোর আগে পরে ইত্যাদি।
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৪374602
  • মোটোরোলা সাপোর্টে যোগাযোগ করে দেখতে পার। খুবই অদ্ভুত! প্রায় অবিশ্বাস্য!
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৪374601
  • ধর্মেন্দ্র মোধার সাথে যোগাযোগ করিয়ে দাও - উনি যদি স্পেশ্যাল চিপ ডিজাইন করেন...
  • sinfaut | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৭374600
  • কারন না থাকলেও ইনভেন্ট করতে হবে, আর তার জন্য চাই একককে।
  • sinfaut | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৫374599
  • পাই এর ব্যবহারযোগ্য কোন টেকনোলোজি এই পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি। কোনদিন যদি উন্নততর অ্যালিয়েনদের সাথে যোগাযোগ হয় আর তারা যদি ফোন বা ল্যাপটপ দিতে চায় তবেই এর সমাধান সম্ভব।
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৪374597
  • তারমানে ৩৩০০ মানুষের খাবরদাবার বেশ ভালবাসত। নাহলে বেছে বেছে খাদ্যপানীয়ের পাত্রেই ঝাঁপ দিত কেন! আহা বেচারী, আগে জানলে মাঝেমাঝেই চুবিয়ে নিতাম।

    কিন্তু হোয়াটস্যাপ গ্রুপগুলোতে ৩৫ থেকে ৪৫ বছর বয়সী পুংদের এত বেশী সেলফি দেওয়ার কারণ কী? অফিসের একটা বিশেষ কিছু অ্যাক্টিভিটির গ্রুপ আছে তাতে একজন মাঝেমধ্যেই সেলফি দেন। আজ একজন খচে গিয়ে বলেছে 'আয়া'ম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইওর সার্কুলার ফিচার ম্যান'। তাই নিয়ে পুরো মার মার কাট কাট লেগে গেছে। বডি শেমিঙের অসভ্যতাটুকু আপত্তিকর বলেও ঐ ব্যক্তির বিরিক্তিটা বুঝতে পারছি। অফিসের ইভেন্টের গ্রুপ, তাতে খামোখা আজ সিগারেট নিয়ে কায়দা মেরে, কাল টুপি উR্হিয়ে ছবি দেওয়া কেন! আর এগুলোর জন্য ফেসবুক আছে তো। ফেবুতে অফিসেরও গ্রুপ আছে, নিতান্তই যদি অফিসের লোকের সাথেই নিজের বিবিধ থোবড়া শেয়ার করতে মন চায় তো ওখানে করলেই তো হয়। খেয়াল করে দেখলাম আমার ছোট্ট স্যাম্পল সাইজে মেয়েরা (ইনক্লুডিং মি) ফেবুতে সেলফি দেয় আর ছেলেরা হোয়াটস্যাপে।

    এর পেছনে কোনও নির্দিষ্ট কারণ থাকতে পারে কী?
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৪374598
  • আমার রেডমি ৩এসটা সেদিন দুবার রিবুট মোডে চলে গেল - পর পর বার তিনেক রিবুট করে থামলো। পেট খারাপ হয়েছিলো মনে হয়।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪০374596
  • আরে সমানে হ্যাং হয়ে যাচ্ছে !! এই ফোনে নিশ্চয় কোন ডিফেক্ট আছে। আর নতুন ফোন। ধুলোবালি কোদ্দিয়ে ঢুকবে ?

    আমি তো গেমিং টেমিং কিছুই করিনা।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩০374594
  • কালকে ট্যাবটা রুট করলুম, কিন্তু কোনগুলো ব্লোটওয়্যার সেইটা বুঝতে পারছি না। ক্লাসফাইল টাইপের লিস্ট তো। ওই ব্লোটওয়্যার ধরে না ওড়ালে জং সরবে না।

    একদম স্টক অ্যান্ড্রয়েড ইনস্টল করা যায় না?
  • avi | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৮374593
  • আমারটা হরলিক্স খেতে খুব ভালোবাসত। একবার কানে ফোন নিয়ে একটা গ্লাসে হরলিক্সে চুমুক দিচ্ছি, কি এক কারণে কান থেকে স্লিপ করে গ্লাসে পড়ল। লোকজন খুব প্যানিক করলেও, সেই একান্ত প্রয়োজনীয় ২৩টি পুষ্টিদ্রব্য খেয়ে ফোনের পারফরম্যান্স আরো বেহেতর হয়ে গেসলো।
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৬374592
  • মানে ৩৩০০টা
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৪374588
  • বা, ফোনের জন্যে যখন ট্রুনর্থ টাইপ সাইন্যাপ্টিক চিপ এসে যাবে, তখন...কোয়ালকম বানাচ্ছে।
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৪374589
  • আরেহ! আমরটা একবার দুধ কর্নফ্লেক্সের মধ্যে আর একবার পোলাওয়ের মধ্যে পড়ে গিয়েছিল। :-)
  • avi | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৪374590
  • মোটো জি তো খুবই ভালো ফোন। আমার অবিশ্যি প্লাস নয়, চার বচ্ছর আগের ফোন, কিন্তু হ্যাং তো এখনও করে না খুব একটা।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৪374591
  • ৬৪জিবি র‌্যামওয়ালা ফোংএও কম পড়বে:-p

    টেরাবাইট অর্ডারে র‌্যাম চাই।
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২২374586
  • ছিলো। এই যে -

  • avi | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২২374587
  • আমপাড়া নয় বুঝি? চাইলে নির্ঘাত পাড়া যেত। আমারটা একবালতি জলের মধ্যে পড়ে গিয়েও সামলে নিয়েছিল। আমপাড়া আর বেশি কী কঠিন, হাহ।
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২০374585
  • আমি cashifyতে পুরানো ফোন বিক্রী করি। বেশ ভালো দাম দেয়। আর পাই তুমি কোম্পানিতে অর্ডার দিয়ে কাস্টমাইজড ফোন বানানোর ব্যবস্থা কর। মোটোরোলার মোটেও খামোখা হ্যাং হবার বদভ্যেস নেই। নির্ঘাৎ সিস্টেমে ধুলোবালি পোকামাকড় ঢুকেছে।

    ৫১১০ এ কি টিকি ছিল? বেশ ওয়াকিটকির মতন দেখতে?
  • অ্যাক্রোম্যান টুলা | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৬374584
  • ৫১১০ হল আমপাড়া ফোন। দিল্লীতে ল্যান্ডলাইন ছিল না, অথচ প্রায়ই আমাকে কলোরাডো পাঠাত - বউয়ের সঙ্গে কথা বলার জন্যে একটা কেনা হয়েছিলো। এমনকি, ২০০০ সালে আম্রিকাতেও প্রায় সিমিলার একটা ফোন কেনা হয়েছিলো।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৫374583
  • আমারটা এখনো আছে। মা ব্যবহার করে। ওটাতে হুভারফোনিক সাউণ্ড না কী একটা ছিল, ভারি সুন্দর একটা মেটালিক আওয়াজ হত রিংটোনে। আমি তো সেটার লোভে ঘুরিয়ে ফিরিয়ে রিংটোন বাজিয়ে শুনতাম।

    এদিকে এই মোটো জি প্লাসের থেকে খারাপ ফোন কম দেখেছি। এর প্রস্তুতকর্তাকে ছুঁড়ে মারতে ইচ্ছে করছে। তবে বলা যায়না, যা হ্যাং হয়ে যাবার বদাভ্যেস, ছোঁড়ার মাঝপথেও শূন্যে হ্যাং হয়ে থাকবে হয়তো!

    আচ্ছা, এই কেসগুলোয় অত্যাচারের কারণগুলো কী কী, মনে আছে ? পণ সংক্রান্ত ?
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=29683&boxid=153810353
  • sm | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৩374582
  • # ছাই
  • sm | ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১২374581
  • http://www.ibtimes.co.in/peugeot-likely-relaunch-ambassador-premium-sedan-india-715869
    আবার সে আসিছে ফিরিয়া! মরা হাতির দাম ৮০ কোটি টাকা!এই তো কেমন শত্তুর দের মুখে চাই দিয়ে তিনি আস্তে চলেছেন।
    ভবিষ্যৎবাণী সফল হতে চললো তাহলে।বিজ্ঞজনের মুখ দিস কাইন্ড অফ স্মল হয়ে যাবে ;-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত