এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০২374850
  • না ব্যাপারটা বোঝবার আছে।
    তুমি যদি ভাব যে তুমি আদর্শের পক্ষে থাকবে, তাহলে ই বি হল। যদি ভাব যে প্র্যাকটিক্যাল হবে, গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা বাড়াবে, বইয়ের বিক্রি বা ভোট বাড়াবে - তাহলে সচ।

    এর বাইরে ভোট বা গ্রহণযোগ্যতা ইত্যাদি বারবার একটা উপায় আছে, সাম্প্রদায়িক তাস খেলা, সেটা বাদ দিলাম।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০০374849
  • কিরম চেনা চেনা লাগ্চে। ঃ)
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৮374848
  • name: রোবু mail: country:

    IP Address : 213.132.214.86 (*) Date:20 Feb 2017 -- 03:55 PM

    ইভলিন বিয়াত্রিচে হল।
    বা ভলতেয়ার।
    ---------------------------------------------------
    এইটুকুই তো যথেষ্ট ছিলো।
  • * | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৫374847
  • একজন নেতা দলের ওপর কোনদিন যেতে পারলেন না। দলের কাউকে বোঝাতে পারলেন না। কেন পারলেন না? কোনো রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা পর্যালোচনা না করেই, "যা খুশি বলা যায়" তাই বলে দিলাম ওর তো খুব "ছোট", দম নেই;

    ব্যস্‌ কী শক থেরাপি দিলাম। বাক্‌ স্বাধীনতা তুঝে সেলাম...
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৪374846
  • এইটা সচ ঠিক বলেছেন, মানছি।
  • de | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫২374845
  • সরস্বতী পুজোর পেসাদ ঃ)
  • * | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫০374844
  • প্রতীকি?
  • sch | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৯374843
  • T- সেটা তো বার বার বলছি নিন্দনীয়। সেটা শাক্য কিন্তু যুক্তি দিয়ে প্রবন্ধ লিখলেও খেতেন - তার জন্য যা মেজার নেওয়ার নিতে হবে।
    কিন্তু এই আবালপানাতে কিছু সাধারণ লোক গুরুর ওপর খচে গেলেন। যেটা এই মুহূর্তে অবান্তর বলে আমার মনে হচ্ছে। একটা গুরুগম্ভীর প্রবন্ধ তুলে সাধারণ মানুষকে খ্যাপানো কঠিন। কিন্তু তার চে সহজ এরকম কিছু লুজ কমেন্ট তুলে দেওয়া।

    বোঝাতে পারলাম কি?
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৭374842
  • আপেল, কমলালেবু, বেদানা, নারকোল ইত্যাদি।
  • * | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৪374840
  • আর একটা কথা মানুষ এবং দেবতা(যা আসলে মানুষের কল্পনা) দুটোই তো মানুষের সৃষ্টি সুতরাং যা খুশি বলা যায়!

    হুসেন সরস্বতীকে নিয়ে তার নিজস্ব কল্পনায় সাজাতে পারেন। সাজিয়েছেন। তাইজন্য ধর্ম-উন্মাদরা তাকে তাড়া করলে সংখ্যালঘু যুক্তিবাদীরা তাঁর পাশে দাঁড়ায়। দাঁড়াবে।

    আর হুসেন সরস্বতী নাকে কোন মেয়েকে নিয়ে ফ্যান্টাসি করে তাকে সর্বসমক্ষে এক্সপোজ করে দিলে তখনও কী, সকলে বলবে, শিল্পীর স্বাধীনতা, সেতো করতেই পারে এইরকম...
  • de | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৪374841
  • যেসব মানুষেরা বিখ্যাত, তাঁদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার একটা সুবিধাও আছে, তাড়াতাড়ি লোকের নজরে পড়া যায়। কমবয়েসীরা এই ফাঁদে চট করে পড়ে -
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৩374839
  • সচ, সেটাতো বলাই হচ্ছে। শাক্যকে খুনের থ্রেট সরাসরি ও ঘুরিয়ে দুভাবেই দেওয়া হয়েচে।
  • de | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪১374838
  • কাল আবাপতে চন্দ্রিলের লেখা কেউ পড়েছিলেন? এই লাইনেরই বক্তব্য! জার্মানীতে বা সমগ্র ইউরোপে আমি নাজিজমের সাপোর্টার বা হিটলারকে সিম্প্যাথাইজ করাকে ভয়ানক অপরাধ হিসেবে গণ্য করা হয়। সেই বাকস্বাধীনতার স্বপক্ষে চন্দ্রিল লিখেছেন-
  • sch | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৯374837
  • "' কিসুই বলবো না, মুচকি হাসবো। ছোটবেলায় হয়তো রাগটাগ হত। ''
    একদম - আপনি হাসবেন আর একজন না হেসে ভুরু কোঁচকাবেন আর কেউ আবার পাল্টা খিস্তি করবেন। এই অব্দি সবই চলবে। মুণ্ডু নিতে চাইলে প্রব্লেম।
    আরো সমস্যা কেউ যখন খিস্তি করছে তখন আপনি ডিফেন্ড করতে গেলে - নিজেও খিস্তি খাবেন
    কিন্তু এর বাইরে কোনো কিছু হলে - মুণ্ডূ নেবার প্রতিশ্রুতি, ধমকি -- সোজা আইনের কাছে চলে যাবেন।
  • de | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৭374836
  • মতামত প্রকাশের স্বাধীনতা খুব কনফিউজিং জিনিস - আমি অন্যের সম্বন্ধে মতামত প্রকাশের যতোখানি স্বাধীনতা দাবী করি, অন্যে তার থেকেও বেশী দাবী করতে পারে। শকথেরাপি অন্যকে দেবার আগে নিজে সহ্য করা প্র্যাকটিস করা উচিত!

    বাকী হুমকি ইঃ নিন্দনীয়! মহম্মদের যৌনজীবন নিয়ে কুৎসা কি গুরুচন্ডালির পাতায় হয়েছিলো? আমার তো মনে নেই। নাকি ফেবুপেজকেই গুরুচন্ডালি বলা হচ্চে!
  • * | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৫374835
  • অনেক সময় রাজনীতিবিদরা একে অপরকে ভেঙায়(মমতা ব্যানার্জী ভেংচি কেটেছিলেন মনমোহন সিংকে) সেই কাজ নিয়ে নিন্দা হয়। মমতাকে বেশ্যার সঙ্গে তুলনা করেন সিপিএম নেতা, নিন্দিত হন, ঘরে-বাইরে। মেধা আসলে আমাদের মেয়েরা পেছন দেখাবে...
    তা পেছন আছে, তাই দেখাবে, বলেছে বেশ করেছে...এইরকম "যুক্তি" সাজান নাকী তখন?

    সবই যদি অ্যালাউ করেন তহলে অবশ্য বলার কিছু নেই।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩১374834
  • এদের এই বাবাজীগরিমা দেখে মনে হয় তিনকাল গিয়ে এককালে ঠেকেচে, দুইখান এভারেডি ব্যাটারীর চার্জ প্রায় শেষ, তাও রেডীও নিয়ে কোনোরকমে চিলের ছাতে উঠে তিড়িং বিড়িং করে নাপিয়ে সিগন্যাল ধরার চেষ্টা কচ্চে। সেকী হুড়ুদ্দুম আস্ফালন, এদিকে 'চ্যুইই ক্র্যাক চোঁওও' ছাড়া কিসু শোনা যাচ্চে না। খিকজ।
  • * | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২৭374833
  • নেতাজীর বিয়ে, তা নেতাজী তো বিয়ে করেছেন বলেই জানি এবং লেনিনের নিতম্ব। তা মানুষের নিতম্ব থাকে। চলচ্চিত্রে কোন দৃশ্যের প্রয়োজনে (মানে ধরুন লেনিন প্যান্ট ছাড়ছে ঘরে) নিতম্ব দেখনওর দরকার হলে দেখাবে।
    কিন্তু লেনিনের শীঘ্র পতন রোগ ছিলো এটা দাবী করা যায় কি? করতে পারেন কিন্তু তারজন্য কিছু নথিপত্র দিতে হয়। এমনি এমনি বলে দিলেন। কেন সেই ঘরে টিকটিকি হয়ে থাকতেন বুঝি?
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১৭374832
  • হুঁ, যীশুবাবার বৌ ছিল বল্লেই ক্যাথলিকেরা একই মূর্তি ধরে।
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১৬374831
  • আরে খবর ৩৬৫দিন খুললে এখনও অমন পাওয়া যাবে। কিন্তু সত্যিই ধম্মো! এ যে কী জিনিস।
  • b | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১৪374830
  • কেন? সেই মমতা/বুদ্ধ-র বিয়ে?

    আসলে তা লয়কো। ধম্মো। ধম্মো যে কি জিনিস, তা কম্যুনিস লিবেরালরা মাপতে পারেন নাই। এমনকি হেগেলের ত্যাঁদড় ছানাও দাড়ি ফাড়ি চুলকে ওপিয়াম বলেই ক্ষান্ত থেকেছেন।
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১১374829
  • অমুক তারিখ আসছে দিন
    জ্যোতি বসুর বিয়ের দিন।

    উত্তর ছিলো -

    ঠিক বলেছিস ঠিক বলেছিস
    ইন্দিরাকে সাজিয়ে রাখিস।

    সেক্স ব্যাপারটা এখনো ট্যাবু বলে মনে হয় লোকজনের বেশি গায়ে লাগে।
  • d | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১০374828
  • উফ! অম্বলে ভোগা বাঙালির গলা বুক জ্বালা দেখে মনে হয় ফড়নবিশের ট্রেন ধার নিয়ে জেলুসিল পাঠাই।
  • সিকি | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৮374827
  • জ্যোতি বসু আর ইন্দিরা গান্ধির বিয়ে নিয়েও এক সময়ে দেওয়াল লিখন পড়েছিল। কলকাতার দেওয়ালেই, তাই না?
  • সিকি | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৬374826
  • এই লেনিনের নিতম্ব আর নেতাজির বিয়ের উপমাটা আমারও মনে এসেছিল, ভাবছিলাম কিছু লিখব, তো শাক্য সবই লিখে দিয়েছে, আর কিসু কওনের নাই।
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৪374825
  • "সেটাকে শ্যাটায়াত বলবেন না নোংরামো বলবেন" - কিসুই বলবো না, মুচকি হাসবো। ছোটবেলায় হয়তো রাগটাগ হত। তখন রক্ত গরম থাকে তো।
  • sch | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০০374824
  • slander আর cartoon কি এক। কাল যদি পোশটার পড়ে কার্টুনে ইউ পি এ কে সমর্তনের প্রতিবাদ করে ইয়েচুরি আর সোনিয়া সেক্স করছেন সেটাকে শ্যাটায়াত বলবেন না নোংরামো বলবেন। যদিও তাতে কার্টুনিস্টকে মারা যায় না কোন অধিকারেই কিন্তু তার নিন্দা করা যায়। বা কেউ যদি পাল্টা দেয় সেই কার্তুনিস্ট তার কোলাবোরেটারের সাথে সেক্স করছে তাহলে কিছু বলার থাকে না
  • শামকু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৬374822
  • নিজের নাম বাজেভাবে বা ভূলভাবে জড়িয়েছে দেখলে রাগ বা মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু সেই রাগের মাথায় আপনি যেন কোনও ভুল স্টেপ না নিয়ে ফেলেন ইপ্সিতাদি। আর একটা কথা বলতে চাই। সব সময় জেনে রাখবেন, যে যা কিছু খারাপ বলুক আপনার ব্যাপারে আপনি নিজে জানেন যে আপনি কি আর জানে আপনার কাছের লোকজন। বাকীরা কি ভাবে বা আপনাকে কি বলে বা আপনার চিন্তাভাবনাকে নিয়ে কতটা criticise করে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দেবেন। তাতে আপনার বয়েই যায়। এরকম তো হতেই থাকবে। কারওর উন্নতি হলে অনেকের তো ঈর্ষা হবেই। তাই এইসব লেখা দেখলে জাস্ট হেসে উড়িয়ে দেবেন। আমরা যে আপনাকে, আপনার বানানো গ্রুপটাকে এত ভালবাসি তাতে অনেকেই অখুশি। তা হোক না, এটা তো মজার কথা। "নাম" যত বেশী হবে "বদনাম"ও তত বেশী হবে। ঐসব বেশী গায়ে মেখো না ইপ্সিতাদি।
  • সিকি | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৬374823
  • চোখে আঙুল দিয়ে দেখানোর উদ্দেশ্যে -

    আমার মা রামদেবের ভীষণ ভক্ত, প্রচণ্ড শ্রদ্ধা করেন। এদিকে আমি রামদেব মালটার নাম উচ্চারণ করি দু তিনটে খিস্তি সমেত - শুওরের বাচ্ছা, খচ্চর কিংবা যখন যা মনে আসে তখন তেমন। মায়ের সামনেই। তো, মায়ের শ্রদ্ধা প্রকাশের অধিকার আর আমার অশ্রদ্ধা প্রকাশের অধিকার, দুটোই শান্তিপূর্ণভাবে সহাবস্থিত হতে পারে, দুজনেই একে অপরের অনুভূতিতে সাবস্ক্রাইব করি না, কিন্তু মুক্ত চিন্তার প্রকাশে বাধাও দিই না।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫৫374821
  • ইভলিন বিয়াত্রিচে হল।
    বা ভলতেয়ার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত