এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৫374910
  • উবেই যাক না। ক্ষতি নাই তো।
  • de | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১৪374909
  • এই লোকেরা কারা? আমি তো দেখি শহুরে জনতার দিব্বি সময় আচে হ্যাজানোর ও হ্যাজ দেখার!

    বাকি রইলো নিম্নবিত্ত ও গ্রামীণ মানুষ - তাদের মধ্যে আগামী বিশ বচ্ছরে আর বামেদের কোন সম্ভাবনা চোখে পড়ে না! নেতাই নেই কোন! আমার নিজের পাড়াতেই তো দেখি। তিনোর লোকজন, এমনকি বিজেপিও চোখে পড়ে এখন নানা সমস্যার ক্ষেত্রে। বামেরা যেন কপ্পুরের মতো উবে গেচে -
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০৫374908
  • নাঃ, একক মাঝেসাঝে প্র্যাক্টিক্যাল কথা বলে ফেলে :-p
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০০374907
  • লোকের এতো হ্যাজ নিয়ে ভাবার সময় নেই। সে অনলাইন -অফলাইন যায় হোক। ফেসবুক বলে আলাদা কিছুনা, যখন দুপুর থেকে রাত কফি হাউসে কাটাতুম তখন ও এরকম ইল্যুশন হতো যে জগৎ টা বোধ হয় এরকম। কিন্তু সেরকম নয়। একটা মোটমুটি চলনসই অর্থনীতি - কিছু শর্ট টার্ম ওয়েলফেয়ার আর একটা চব্বিশ ঘন্টা চলতে থাকা মোটা দাগের ইমোশনাল নাটক। এই মিলে গণতন্ত্রের এপ্লায়েড রাজনীতি। যে দল এতে ফেইল করে তারা এটুকু শর্ত ও পূরণ করতে পারেনা বলে করে। কোনো মার্ক্স্ -স্মিথ -দর্শন -ভাবধারা এসব এর জন্যে নয়। এসব ভাসানের মদের মতো। ঢাকির দরকারে ঢাকি মদ খেয়ে বাজায়। যারা ঢাক শোনে তাদের মাথাব্যথা নেই মদ টা বাংলা ছিল না ইংলিশ।
  • de | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৫৬374906
  • ফেসবুকের লেখা থোড়ি ফেসবুকে কনফাইন্ড থাকচে? চারিদিকে নানাভাবে ছড়াচ্চে - তাতে, বলা বাহুল্য, গৌরব বেড়ে যাচ্চে না!
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৫০374905
  • নাঃ, লোকে ফেসবুকের লেখা দেখে ধারণা তৈরী করে না, ভোটও দেয় না।
  • de | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৯374904
  • সে তো নিশ্চয়ই আছে কিন্তু চোখে তো পড়ছে এই শাক্য-ঋতব্রতরাই - মানুষের নজরে আরো নীচে নেমে যাচ্ছে পার্টিটা! সিএমের লেখা লেভির গল্পটা পড়ে খুবই ভালো লেগেছিলো। এমনিতেই মানুষের থেকে পার্টির হামবড়া নেতাদের আইসোলেশন পার্টিটাকে এইখানে নিয়ে এসেছে। মানুষের পার্টির লোকেদের মানুষের পালস না বুঝলে চলে?
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৩374903
  • কার্লি ব্র্যাকেটকে জিগাও।
  • d | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২২374902
  • মেসি ক্যানে ট্যাকেল করব্যে?
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১৭374901
  • অনেক আছে। ঘর পালিয়ে, পার্টি অফিসের খুপরিতে বা অন্য কোথাও। সবে তো ছয় বছর হল, এত তাড়াতাড়ি হতাশ হলে চলে?
  • de | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১১374900
  • কেস খাওয়া নেটবিপ্লবী তরুণ ছাড়া কিছু কাজের তরুণও যদি থাকতো পার্টিটায়!
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০৮374899
  • আর ইয়ে, ট্যাকলের কথাই যদি হয়, তো আম্মো মালদিনি হতে চাই।
  • অ্যাক্রোম্যান টুলা | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৬374898
  • মেসি আবার কবে থেকে ট্যাকল করতে শুরু করলো?
  • de | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৪374897
  • ডিমমোড়া, মোড়াডিম বল্লেও হয়!
  • T | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৭374896
  • এগরোল হচ্ছে ডিমগড়া বা গড়াডিম বা ঘোড়াড্ডিম।
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৮374895
  • ডিম্ পরোটা আলাদা। ঘটস রা বানিয়ে খায়। কাঁচা গন্ধ ছাড়ে।
  • Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫৯374894
  • ডিমপরোটা।
  • :} | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫৭374893
  • এগরোলের বাংলা 'ডিমরুটিগোল'।

    রোবু মেসি কারণ (শিপিএম সাপোর্টার হওয়া স্বত্বেও) পিটিকে কড়া ট্যাকল দিয়েছে।
  • b | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৩৭374892
  • রোবু মেসি কেন?
  • avi | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৫৬374891
  • "রিল‍্যাক্স। আমরা এগরোলের বাংলা জানি না।"
    - বংপেন, ২১-২-২০১৭
  • d | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৭374890
  • রোবু তো পুরো মেসি হে!
    দেখা হলেই এলাচদানা আর নকুলদানা খাইয়ে দেব।
  • রোবু | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৬374889
  • পাইদির প্রোফাইল আছে তো!
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৬374888
  • এদিকে উপেনবাবুর রামায়ণ ফের পড়ছি। আর দেখছি বনে বনে মুনিঋষিদের আশ্রমে ঘুরে ঘুরে এখানে তিনমাস ওখানে ছমাস এই করে করে দশ বছর কাটিয়েছিল রামেরা। এইসব ডিটেল ব্যাপারগুলো ছোটোবেলা একেবারেই নজরে পড়ে নি।
    এদিকে মাঝে মাঝে বিরাধ টিরাধ ইত্যাদি রাক্ষসদের সঙ্গে দেখা হত, এই রামলক্ষণেরা নির্বিচারে ওদের মেরে ফেলতো, কারণ সম্ভবত মৈত্রীভাবনার কোনো স্কোপই ছিল না। এদিকে দশ বছর এত বড় সময়, প্ল্যান থাকলে রামচন্দ্র কি বনবাসী রাক্ষসদের সঙ্গে বন্ধুতা করে ইউনিফাইড একটা আর্যরাক্ষস সাম্রাজ্য তৈরী করতে পারতেন না?
    লঙ্কাযুদ্ধের পরে কি মৈত্রী টৈত্রী হল?
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৮374887
  • এদের চ্যবনপ্রাশের কোম্পানি লাল হয়ে গেলে রত্নাকরকে আর অমন বিপদে পড়তে হত না। দিব্যি এতেই অন্নবস্ত্র ঘরদুয়ার গরু রথ ঘোড়া সংস্থান হয়ে যেত।
  • dd | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৭374886
  • ফাইদি রিপোর্টিত (২০ ফেব্রুয়ারী,3.17 PM, এক্ষনে ৩৪৪৭৯ পাতায় রয়েছে) শাক্য'র apologia পড়ে খুব খুসী হলাম।

    অযাচিত এবং অহৈতুকী পেট্রোনাসিং ভাবে বলি সাবাশ। দ্যাট ইস দ্য স্পিরিট।

    প্রেক্ষিতটাও বুঝলাম। তার আগে মনে হয়েছিলো এটা নেহাৎই এক দেখনদারী।

    গুড,গুড।
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২২374885
  • যায় হোক সকাল সকাল অনুপম কন্ঠ্যে শুনে নিন পাঁচ বছরে কীভাবে বাংলা বদলে গ্যাছে :)

  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১১374884
  • চ্যবন বেশ ব্র্যান্ডনেম এস্ট্যাব্লিশ করে নিলো মুনি দের মধ্যে।
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:০৭374883
  • অনুপ্রাসের একটা প্র্যাকটিসের ইচ্ছে ছিল। কিন্তু এখন তার সময় নয়।
    এখন চ্যবনপ্রাশের সময়।
  • :) | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৩৭374882
  • রোবু কথিত 'বাল বলব' টা খুব সুইট। গুরু ভোক্যাব্‌সে ঢোকানো হোক
  • T | ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:২৬374881
  • পাইদির ফেবু প্রোফাইলও উবে গ্যাছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত