এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:০৪661252
  • পিটি, নন্দীগ্রামের মানুষ মাকু হার্মাদ-দের ওপর জাতক্রোধ থেকে সম্পূর্ণ স্ব-ইচ্ছায় এবং স্বতঃস্ফূর্ত ভাবে মাওবাদী-দের সাথে অ্যালায়েন্স করেছিল, এমন-ও তো হতে পারে।
    মাওবাদীরা জোর করে, গান পয়েন্টে সোনাচুড়া দখল করেছিল - আপনার ছাত্র এমন কিছু বলেছে নাকি?
  • Arpan | 233.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:০৬661254
  • "আর এই সংস্থাটিকে ঘিরেই নাকি আজকের লুরুর কৃস্টালাইজ করা শুরু হয়।"

    অতি ভুল কথা। কলকাতায় কেন্দ্রীয় সংস্থা স্থাপিত হলেও বাঙালি রিস্ক নিয়ে স্টার্টাপ খুলতে কোনদিনই আগ্রহী নয়, কাজেই কোনদিনই ইনফির জন্ম কলকাতায় হত না। ইনফি ইনফি হয়ে ওঠার আগে কেন্দ্রীয় সরকারের লাইসেন্স রাজ আর দীর্ঘসূত্রিতার শিকার তাদেরও হতে হয়েছে বৈকি। আর নাড়ুবাউরা আর্স্টহোয়াইল পাটনির প্রোডাক্ট, পাটনি আর টিসিএস দুইই ছিল মুম্বাই বেসড সংস্থা।

    মোদ্দা কথা হল কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তর বসিয়ে সেই জায়গায় ইনোভেশন ইনকিউবেট করা যায় না। সব রাষ্ট্র এসে করে দেবে, এও বাঙালীর এক প্রিয় চর্বিতচর্বণ।
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:০৬661253
  • btw, আজকাল সাইটে অনেক দিন যাওয়া হয় না। আজিজ-দা কি এখনও লিখছেন?
  • adhuli | 190.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:১৬661255
  • চর্বিত চর্বন-ই তো সার সত্য। যতবার বলা হয় সিঙ্গুর নন্দীগ্রাম ভুলে একটু সামনের দিকে তাকাতে, এবার কি করা হবে, তখন বহু বিজ্ঞজন এসে কি করা যাবে না সেটা বলতে ব্যস্ত হয়ে পরেন, কি করা যেতে পারে সেটা বললেই সব হাওয়াতে উইশ লিস্ট ভাসিয়ে দেওয়া। একক যদি কোনো মডেল সাজেস্ট করেন, সেটার ভুল ধরতে নকুরা ব্যস্ত হয়ে পড়েন আর ঘুরে ফিরে সেই সিঙ্গুর নন্দীগ্রামে ঢুকে পড়েন। গরুর রচনা ছাড়িয়ে আর এগোনো গেল কই ?
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:২৩661256
  • "সম্পূর্ণ স্ব-ইচ্ছায় এবং স্বতঃস্ফূর্ত ভাবে মাওবাদী-দের সাথে অ্যালায়েন্স করেছিল"
    হতে পারে আবার নাও হতে পারে। মাওবাদীরা যে জঙ্গল মহলের মানুষের অথায় বন্দুক ঠেকিয়ে অনেক কিছুই দখল করে রেখেছিল সে তো অজানা নয়। কাজেই নন্দীগ্রামে কে মাওবাদীদের পথ দেখিয়ে নিয়ে এসেছিল তাই বা কে জানে? ছাত্রটি আমাকে আর কি কি বলল না তাই বা কে জানে? তাতে কোন পরিবার জড়িত কিনা কিংবা নিশিকান্ত মন্ডলের কি অবদান ছিল সেসব আমরা জানব কি করে? তবে কারো কারো "আঁখো দেখা হাল" কোট করাই যয়ঃ The book, titled 'Nishaner Naam Tapasi Malik', has an eye-witness account of a meeting held in the office of the Trinamool Congress between party supremo Mamata Banerjee and Maoist leaders Raja Sarkhel and Prasun Chhattapadhyay,... ইত্যাদি।

    এইসব ঘটনা জানার পরে "স্বতঃস্ফুর্ত"-র নতুন মানে করতে হবে মনে হচ্ছে!!
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:২৯661258
  • এককের মডেল? মানে এইটা? যেটা একবারে আপনার আঁতের অন্তঃস্থলে ঘা মেরেছিল?

    "নকুদের প্রতি কোনো দয়া-মায়া নাই। যারা পরভূমে সেটলড হয়ে থিওরি দেয় পব তে ইন্ডাসট্রি হওয়ার দরকার কী, লোকে বাইরে গিয়ে টাকা পাঠাক তাইলেই চলবে। তারা বেসিকালি ওই মমতার ন্যারেটিভ কেই শীল্ড করে। আর যেকটা পব তে আছে ইউস দেম এন্ড থ্রো দেম এওয়ে। সিম্পুল ! বাঙালির রোমান্টিক খুজলিবাদ আজ অবধি সবচে বড় যে ব্যুমেরাং টা পয়দা করেচে তার নাম মমতা। মমতাকে ফুল ব্লুম-এ দেকতে চাই। জয় মমতা !"

    উফ, যেমন কংক্রিট, তেমনই ইনোভেটিভ। অর্থনীতি সমাজনীতির সারকথা। আধুলির সঙ্গে আমারও চক্ষে জল চলে আসছে। জয় মমতা। উফ। :-)
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:২৯661257
  • Arpan
    কোনটা ভুল? আমার দেওয়া তথ্যটা?
    আপনি তো বোধহয় বাঙালীর বেওসা-বিমুখতা নিয়ে মন্তব্য করছেন। আমি এমন দাবী করিনি যে ঐ সংস্থা কলকাতায় এলে কলকাতা লুরু হত।

    তবে কিনা যে কোন কেন্দ্রীয় সংস্থাকে ঘিরে নানাবিধ কর্মোদ্যম শুরু হয়। দেশের সব IIT, NIT ইত্যাদিতে কত না-শিক্ষিত মানুষ (পুরুষ এবং মহিলা) শুধু ঘাস কেটে আর ঝাঁটা মেরে দিন গুজরান করে তার বোধহয় স্টাডি করার সময় এসেছে।
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:৩২661259
  • ব্যস, হয়ে গেল। পিটি একটা বাংলা বইকে ইংরিজিতে কোট করছেন, কোত্থেকে পেলেন কে জানে। কতই রঙ্গ দেখব। একটু কষ্ট করে মাতৃভাষায় বইটা পড়ে তারপর কমেন করলেও পারেন তো। :-)
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:৩৩661262
  • কবীর সুমনের বই থেকে কোট, যে সুমন-এর পিছনে মাকুরা আদাজল খেয়ে লেগেছিল।
    বাজারী পত্রিকা আবপ-র লিঙ্ক-ও প্রায়ই চোখে পড়ে আজকাল। যে আবাপ ..
    :-)

    যাক গে, ঐ বইটি আমি পড়েছি। এবং মাওবাদীরা গ্রামবাসী-দের ওপর জোর জুলুম করেছে, এমন কোন তথ্য নেই।

    মমতা-র সাথে মিটিং তখন হতেই পারে। শত্রুর শত্রু, আমার মিত্র - এই থিয়োরি থেকে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। অত্যাচারী সিপুএম-কে ঠেকাতে জনতা মমতা, মাও যে কারও হাত-ই ধরতে পারে।

    সুবিধামত জঙ্গল মহল টেনে এনে লাভ নেই। নন্দীগ্রামে মাওবাদীরা গ্রামবাসী-দের ওপর অত্যচার করেছে, এমন কোন কথা আজ অব্দি শোনা যায় নি।

    অবিশ্যি আপনি শুনে থাকতেই পারেন, মাওবাদী-দের জোর জুলুমের গপ্পো। তাই জিগ্গেস করছি, অমন কোন গপ্পো, আই মিন, সত্য ঘটনা শুনেছেন নাকি?
  • adhuli | 190.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:৩৩661260
  • ঈশান তো মাইন্ড রিড করছেন আজকাল একেবারে, ভালো ব্যবসা জমবে যদি টিয়াপাখি নিয়ে বসে পড়েন।
  • Arpan | 233.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:৩৪661263
  • পিটি, পরে লিখছি। এখন জরুরি কাজে বেরোচ্ছি।
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:৩৮661265
  • অন আ সিরিয়াস নোট, আধুলি-কে বলছি, কি্ছু বিকল্প মডেল বাজারে আছে, গুরুতেও পড়েছি অতীতে। এই মূহুর্তে হাতের কাছে নেই, চেষ্টা করব খুঁজে পোস্ট করতে।
    আমার নিজের যা মনে হয়, আগেও লিখেছি - প্রাইভেট কম্পানি + স্ট্রিক্ট গভর্নমেন্ট রেগুলেশন, যে রেগুলেশনে পরিবেশ, মানবাধিকার ইঃ বিষয়-গুলো গুরুত্ব পাবে
  • Ishan | 183.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:৩৮661264
  • ও মা মাইন্ড রিড করব কেন। আপনিই তো লিখেছেন, "একক কে ক। কমেন্ট গুলো বাধিয়ে রাখার মত। একেবারে আতে এসে ঘা মারে।"

    কী লেখেন মনেও রাখতে পারেন না। নাস্তিকের করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গলকামনা করি।
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:৫১661266
  • না জানার ভান করার কত আনন্দ! সেই সত্যযুগে কাকবাবু "ম্যাও, ম্যাও" করে ভেংচি কাটত আর এখন এখানে একজন ঘোর কলিতে সেই প্রচেষ্টা চালু রেখেছে। কাক বাবুও অবিশ্যি বলেছিল যে এমন কোন মিটিন হয় নাই। যাই হোক, লিং দিলামঃ http://www.rediff.com/news/report/trinamool-mps-book-exposes-party-maoist-nexus/20110107.htm

    তিনো-মাও সম্পর্ক নিয়ে সন্দেহ থাকলে এখেনে আরো গপ্প আছেঃ http://timesofindia.indiatimes.com/city/kolkata/Maoists-have-confessed-to-TMC-link-CID/articleshow/7272643.cms

    আর এইসব খবর নিয়ে সন্দ থাকলে পিটিকে গাল দিয়ে সময় নষ্ট না করে যাদেরকে আগে খসড়া না কি যেন পঠিয়েছিলেন তাদের আরেকটা খসড়া পাঠিয়ে বলুন নিশিকান্ত মন্ডলের হত্যাকারীকে খুঁজে বের করতে। তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে।

    তিনো সরকার কেন নন্দীগ্রামে সিবিআই চায় না আর তাদের চামচারা তার সমর্থনে কেন মৌন-মুখর থাকে সেতো বোঝাই যাচ্ছে।
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ০৯:৫২661267
  • এই আধুলিবাবুর চর্বিতচবণটিও অতি চমৎকার। এককের 'মডেল' কোনটা তাই নিয়ে প্রশ্ন ছিল, ঐ চাষী ফাষী অশিক্ষিত এন্ডি গেন্ডি দের প্রাণের কোন দাম নেই, উন্নয়ন হতে হলে তাদের মরতেই হবে, এই কথায় আপত্তি জানানো হয়েছিল, তাও বলা হয়েছিল, তো যা বোঝা যাচ্ছে, উনিও সেটিরই সমর্থক।
    এদিকে বিকল্প নানা মডেল, কৃষিজমি অধিগ্রহণ, শিল্প নিয়ে নানাবিধ লেখাপত্তর দেওয়া হল, উনি তাই নিয়ে টুঁ শব্দটি কাড়লেন না। এবং আবার সেই নকুরা কী কী করে করেনা চর্বিতচর্বণ শুরু করেছেন।
    আগে ভেবেছিলাম, উনি সিরিয়াস আলোচনা চান। ভুল ভেবেছিলাম। নকুদের প্রতি জাতক্রোধ মেটানো ছাড়া আর বিশেষ কোন উদ্দেশ্য দেখছি না।
    অবশ্য এটাও হতে পারে উনি ঘোষিত ভাবে বিজেপি /মোদি সমর্থক বলে জমি অধিগ্রহণ নিয়ে কোন কথাই এড়াতে চাইছেন। এই নিয়ে এখন বিজেপি সরকার যা বিপাকে ! তবে, সমস্ত বিরোধী দল আর দেশের এত চাষীকে কোন নকু আর বুজীরা এসে খেপিয়ে গেল তা নিয়েও নিশ্চয় এখানে থিয়োরি ও গাল নেমে যাবে ! ঃ)
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:০১661268
  • উফফ SCর পোস্ট পড়ে আজিজুল হকের লেখাগুলো মনে পড়ে গেল! কি খোরাক লেখা ছিল একেকখান, পড়তাম আর সারাদিনের জন্য মন ভালো হয়ে যেত। অপেক্ষা করতাম আবার কবে পরের লেখাটা বেরোবে :d একটা লেখা ছিল, দিল্লীতে বামপন্থীদের কি একটা সেমিনার অ্যাটেন্ড করে এলেন, আর শেষ লড়াই শুরু হয়ে গেল। আরেকটায় লিখলেন সিঙ্গুরে কারখানা বানাতে হবে কারন শিল্পপতিদের বুকের ওপর বসে ওদের দাঁত ওপড়াতে হবে। আর বাংলার সেই ৬০০ না ৮০০ গ্রাম ঘুরে বেড়ানো, ওটা তো প্রবাদ হয়ে গেছে। যাতা লেভেলের খোরাক সিরিজ ছিল :d আর শুধু আজিজুল না, সে সময়ে আজকালে ধারাবাহিক ভাবে খোরাক বেরোত। দেবেশ রায়ের একটা লেখা ছিল, এবারো বামফ্রন্ট সরকার হবে কারন তেত্তিরিশের পরে চৌত্রিশই হয়, এক হয়না হয়না হয়্না :d আরেকটা কে যেন লিখেছিল আমরা অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার কাজে ব্যস্ত আছি, প্লিজ ডিস্টার্ব করবেন না :d
  • কল্লোল | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:০২661269
  • অরণ্য। ওটি হলেই তো পাগল সারে। প্রাইভেট কোংরা স্ট্রিক্ট গভর্নমেন্ট রেগুলেশন, যে রেগুলেশনে পরিবেশ, মানবাধিকার ইঃ বিষয়-গুলো গুরুত্ব পাবে, সে সব মানবে কেন? তারা ইনভেস্ট করবে না। ব্যস। টাটাকে বাঁকুড়া-পুরুলিয়াই দেখান গেলো না। পস্কোকে মানাতে পারা যাচ্ছে কি? ডাও কেমিকালস? কোন প্রাইভেট কোংকে কি ইনভেস্ট করতে বাধ্য করা যায়? একদমই নয়। তা হলে কি পড়ে থাকে? সরকারী বিনিয়োগ। আজকাল অবশ্য বলা হয় সরকারের কাজ ব্যাবসা করা নয়। তা ঠিক, সরকারের কাজ প্রজা পালন করা। তাদের পরিবেশ মানবাধিকার ইঃ রক্ষা করা। এবার প্রাইভেট কোংরা যদি সেগুলো মানতে রাজি না হয়, তবে সরকারের বিনিয়োগ করা ছাড়া আর কি রাস্তা থাকে?
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:০৪661270
  • আজিজুল এখন খুব কম লেখেন, ইন ফ্যাক্ট পরিবর্তনের পর আজকাল একেবারে ম্যাদামারা হয়ে গেছে। দেবেশ রায়ের লেখাতেও সেই খোরাক ফ্যাক্টর আর নেই ঃ-(
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ১০:০৭661271
  • কল্লোল-দা, আমার মনে হয় ভারত সরকারের তরফেও প্রাইভেট কোং-গুলোকে বিধিনিষেধ মানানোর আন্তরিক কোন চেষ্টা নেই।
    যেটুকু বা ছিল, এই আচ্ছে দিন-এর সরকার এসে তাও ঘুচেছে
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ১০:০৯661273
  • 'শিল্পপতিদের বুকের ওপর বসে ওদের দাঁত ওপড়াতে হবে' - তুখোড় থিওরি তো :-)
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১০:১০661275
  • SC, একটা কথা ভুল বললি। উল্টোদিকের লোকজন ডাটা দিয়ে এটা কোথাও দেখাননি যে গুজরাত অর্থনৈতিকভাবে কত খারাপ জায়গায় আ্ছে, দেখিয়েছিলেন, মোদির গুজরাত নিয়ে 'ওভারহাইপ' হচ্ছে। মৈত্রীশ ঘটকদের লেখায়, যেমন আমার মনে আছে, দেখানো হয়েছিল, মোদি আসার আগেই গুজরাতে এরকম উন্নয়ন চলছিল, তারপর পুরো দেশের গ্রোথ রেটের সাথে তুলনা ছিল। শিক্ষা, স্বাস্থ্য নিয়ে বক্তব্য ছিল, এইসব।
    আর অ্যানেকডোট সব ফালতু হতে যাবে কেন, কিন্তু সেটা যে খণ্ডদর্শন আর সাবজেক্টিভ হয় সেটা মানবি তো ? মানে একই জায়গা সংক্রান্ত অ্যানেকডোটই পুরোপুরি আলাদা হচ্ছে, এই টইতে কয়েক পাতা পিছনেই তার গুচ্ছ প্রমাণ। বা তথ্য দিয়ে দেখা যাচ্ছে অ্যানেকডোটে সত্যি একটা না জানার কম্পোনেন্ট রয়েছে। ইত্যাদি।
    এবার ডাটা নিয়ে অবশ্যই সমস্যা আছে। আমি নিজে সরকারি ডাটা নিয়ে কাজ করি, আমার কাজের ক্ষেত্রে কী পরিমাণ আণ্ডাররিপোর্টিং হয় জানি, তার সবই ইচ্ছাকৃত এমনও না, অপারেশনাল ও নানাবিধ সমস্যাও আছে, কিন্তু যা আছে, সেগুলো কিছুই ইন্ডিকেট করেনা, এমনও না বোধহয়। আর যে ডাটাকে পুরো জালি বলা হচ্ছে, অন্যত্র আবার সেই ডাটাকেই ব্যবহার করে নিজের পয়েন্ট প্রুফ করতে ব্যবহার করাঅ, ইয়ে... সেটা কেমন একটা যেন না ? ঃ)
    আর হ্যাঁ, ডাটার অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন অবশ্যই খুব জরুরি, পিন্টুবাবু যেটা বলেছেন। তো, আমি তো চাইছিলাম, সেই মর্মেই কিছু আলোচনা হোক।
  • কল্লোল | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:১০661274
  • পিটি উবাচ "কল্লোলদার নকুরা যেমন পব-তে এব্যাপারে কোন "ক্ষ্যামতাই ছিলো না", সারা ভারতে সেই ভাবেই জ্যোতি বাবু বা সিটুর কম্পুর প্রসার আতকানোর কোন "ক্ষ্যামতাই ছিলো না"।"
    জ্যোতিবাবু ও সিটু সারা ভারতে কম্পুটার আটকেছে - এমন কথা কে কোথায় কবে বল্লো!!!!!!
    আমি তো লিখলাম - পবতে কম্পুটার আটকানোর পুউরো কৃতিত্ব জ্যোতিবাবু ও সিটুর।

    অবশ্য এসবই পিটিসুলভ খেলাধূলা। চালিয়ে যাও ভাই। বিজেপি ভালো ফল করছে না, বরং সিপুয়েম সেগেন্ড হয়ে যাচ্ছে - এমত অবস্থায় বিজেপিটি আরও যুক্তিহীণভাবে সিপুয়েম সমর্থন করলেই ইচ্ছে পুরণ হয়ে যাবে।
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ১০:১৩661276
  • পিটি এখনো লিখলেন না, নন্দীগ্রামে মাওবাদীরা ঠিক কি লেভেলে সন্ত্রাস, অত্যাচার চালাত

    কেমন যেন মনে হচ্ছে, সূর্য সেনের সন্তান - এই মাওবাদীদের পক্ষে বেশ ভালই জনসমর্থন ছিল
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:১৪661277
  • যাই হোক, এই সিঙ্গুর নিয়ে আর তর্কে না যাওয়ার চেষ্টা করব।

    নকু-মাকু-তিনো-মাও ইত্যাদি চুল না ছিঁড়েও এটা বলা যায় যে আনএমপ্লয়মেন্টের দিক থেকে কলকাতা বড়ো শহরগুলোর তুলনায় পিছিয়ে আছে। আগে এটা আমার অ্যানেক্ডোটালি মনে হতো, সেদিন lcm ডেটা দিয়ে দেখিয়ে দিলেন (lcm কে ধন্যবাদ)। এখন পবর যা হাল আর রাজনৈতিক দিক থেকে যেরকম আনস্টেবল, তাতে অদূর ভবিষ্যতে এটা পাল্টাবে বলে মনে হয়না। পাঁচ দশ বছর পরে যদি বড়ো ইনভেস্টর রা একটু সাহস পায় আর ছবিটা আস্তে আস্তে পাল্টায় তো ভালো।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:১৭661278
  • অরন্য, আজিজুল সিরিজ একটা অন্য লেভেলের জিনিষ ছিল :d
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ১০:২০661279
  • ডিসি, আমি মোটামুটি নিয়মিত-ই পড়তাম তখন, সত্যিই অনবদ্য। ঐ দাঁত ওপড়ানো-টা সামহাউ মিস করে গেছি
  • | ০২ মে ২০১৫ ১০:২১661280
  • আজকালে সেই সময়কার সিরিজ নিয়ে 'সে'র একটা ক্লাসিক মন্তব্য ছিল - 'আজকালের টিমটা পুরো কাটলারি সেট' চামচে, ছুরি কাঁটা দিয়ে সাজানো।
    :-))
    তখনকার আজকালের নিয়মিত সব প্রতিবেদন নিয়ে অমন অ্যাপ্ট মন্তব্য আর দেখি নি।

    তবে আজকালে আজকাল মাঝেমধ্যেই বেশ প্রো-মমতা লেখাপত্তর বেরোয়।
  • aranya | 83.*.*.* | ০২ মে ২০১৫ ১০:২২661281
  • আশা করি ভদ্রলোক সুস্থ আছেন, অনেক টর্চারড হয়েছিলেন নাকি এককালে
  • pi | 233.*.*.* | ০২ মে ২০১৫ ১০:২৪661284
  • আর হ্যাঁ, SC, অ্যানেকডোট নিয়ে আরেকটা জিনিস দেখতে বলবো। যে সেটা কারা দিচ্ছে। তাদের চাহিদা কী ইঃ। এখানে তো দেখতেই পাচ্ছি, এদের অনেকের কাছেই ভাল যা সংজ্ঞা, তা এমনকি এখানের অনেকের সাথেই মিলছে না !

    আচ্ছা, এটা একটি বামপন্থী কাগজ দ্য হিন্দুর প্রতিবেদন। কেউ এই রিপোর্টটা দেখে বলতে পারবেন, এই ডেটা ঠিক কিনা ? ঠিক হলে লেবার ব্যুরো অব ইন্ডিয়া কি পব কে জালি করে ভাল হচ্ছে দেখাচ্ছে, আর তাই যদি হবে তো আগে তাই দেখায় নি কেন ?

    তবে, fourth Annual Employment-Unemployment Survey Report রিপোর্ট নিয়ে শাসকদলের ক্লেইমটি ভুয়ো হলে সেই লাইনে তত্থ্য দিয়ে অবশ্যই আলোচনা হোক।

    'At a time when the Trinamool Congress-led West Bengal government has a strained relationship with the Bharatiya Janata Party at the Centre, a report by the Labour Bureau of India suggested that Bengal’s employment rate was on the rise.

    According to the TMC’s official website, the fourth Annual Employment-Unemployment Survey Report revealed that the unemployment rate in 2014 fell to 52 from 74 in 2012-13, the lowest since the survey was conducted.

    Unemployment rate is defined as the number of persons unemployed per 1,000 in the labour force. The rates in 2011-12 and 2009-13 were 78 and 113, respectively.

    “In terms of lowest unemployment rate, Bengal stands at number 12. The rank was 25 in 2012-13 and 28 in 2011-12. This reflects the steady improvement of the situation. Despite propaganda and criticism by a section of the media and the Opposition parties, West Bengal continues to surge ahead under the leadership of Mamata Banerjee. The figures speak for themselves,” the website stated.

    Bengal’s Finance and Women Development and Social Welfare departments bagged national awards for their e-taxation and Kanyashree projects, respectively.

    The e-taxation project by the Finance department won the silver award under the category of ‘Excellence in Government Process Re-engineering’, while the Kanyashree project won the silver award under the ‘Outstanding Service in Citizen-Centric Service’.
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১০:২৪661282
  • আর প্রায় প্রত্যেকটা লেখায় সিয়ার ষড়যন্ত্র মনে আছে? খোদ পেন্টাগন সূত্রে উনি সেসব খবর বার করতেন :d আর বামফ্রন্ট সরকারকে চোখের মনির মতো রক্ষা করতে হবে, লাল ঝান্ডা শক্ত হাতে তুলে ধরতে হবে, মাটিতে পড়তে দেওয়া যাবে না :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন