এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১০১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ০৬ জুলাই ২০১৭ ০৮:৪০713405
  • গোপালবাবু এইসব শুনে কি ভাবছেন জানতে ইচ্ছে করে।
  • aranya | ০৬ জুলাই ২০১৭ ০৮:৪১713406
  • ফেবু-র লেখাটা পড়লাম, যুক্তিযুক্ত বিশ্লেষণ।
  • amit | ০৬ জুলাই ২০১৭ ০৯:১৩713407
  • অন্তত একটা জিনিস নজরে পড়ছে এতো গুচ্ছ গুচ্ছ ফেবু পোস্ট এর কপি পোস্টে। মমতার সাম্প্রদায়িকতা কে আর কোনো শাকের আঁটির আড়ালে লোকানো যাচ্ছে না কন্যাশ্রী ইত্যাদি পুরস্কারের আড়ালে। কেঁচো খুঁড়তে বহু পুরোনো কেচ্ছা সব উঠে আসছে।

    এতদিন মমতা ভোট কেনার জন্য সংখ্যালঘু সাম্প্রদায়িকতা কে প্রশ্রয় দেন বা মৌলবাদীদের তোল্লা দেন বলা হলে বহু গুরু জন একেবারে রে রে করে ঝাঁপিয়ে পড়তেন।
  • রামরাহা | ০৬ জুলাই ২০১৭ ০৯:৫৮713408
  • কে ঢাকার চেষ্টা করছে বা করেছে?
  • সর্বহারা | ০৬ জুলাই ২০১৭ ১০:১৪713409
  • ঘোমটা মাথায় ছবিতে কলকাতা ছয়লাপ বললে কে কে মাঠে নামে তা আবার বলতে হবে?
  • S | ০৬ জুলাই ২০১৭ ১০:৪১713410
  • হ্যাঁ, নিঃসন্দেহে দিদি প্রচুর ভুল করেছেন। বিশেষত, মোদির সাথে হট অ্যান্ড কোল্ড রিলেশনশিপ রাখতে গিয়ে খেলাটা কেঁচিয়ে ফেলেছেন। কিন্তু বহুদিন থেকে বিজেপির চোখ ছিলো পবে। পব একবার পকেটে এলে, সারা ভারতকে বলা যাবে যে দেখো বাঙালীরা আমাদের ভোট দেয়, অতেব তোমরাও দেও। তাছাড়া ৪২ টা সীট। এখানে কঙ্গ অলমোস্ট নেই। অতেব অন্কের দিক থেকে লাভই লাভ।

    তাহলে হঠাত বিজেপি এতো ততপর হয়ে উঠলো কেন? একই সাথে জঙ্গলমহল, বসিরহাট ঘটছে। কারণ বামেদের অনুপস্থিতি। বিগত, কয়েক বছরে বামেদের কর্মসুচী ছিলোনা। লোকে বামেদের একেবারে বর্জন করেছে। অতেব অপোজিশনের সীটটা ফাঁকা আছে। একবার মেইন অপোজিশনের তকমা পেয়ে গেলে দিল্লি বেশি দুর নয়।

    এখন একটাই ভরসা যে সামনেই তেমন কোনো ভোট নেই। আর বামেরা যদি তাদের ভোটটা ধরে রাখে, তাহলে ......
  • PT | ০৬ জুলাই ২০১৭ ১০:৪৩713411
  • খর্গপুরে হয়নি বৃষ্টি
    দায়ী সব কমুনিস্টি!!
  • s | ০৬ জুলাই ২০১৭ ১০:৫৬713412
  • হিন্দু সংহতির সংগে কিন্তু বিজেপি বা আরেসেসের কোন প্রত্যক্ষ যোগ নেই। এর প্রতিষ্ঠাতা তপন ঘোষ যিনি আরেসেস ছেড়ে এটা তৈরি করেছেন।
  • S | ০৬ জুলাই ২০১৭ ১০:৫৭713413
  • পিটিদা, চটবেন না। শুনলাম যে প্রথমদিন নাকি দিদি কোনো স্টেপ নেয়নি। পরেরদিন রাজ্যপালের দাবড়ানি খেয়ে সেন্টাল ফোর্স নামাতে হয়েছে।
  • SC | ০৬ জুলাই ২০১৭ ১১:০৪713414
  • খড়্গপুরে যারা দিলীপ ঘোষের উত্থানে সমর্থন জুগিয়েছেন, তারা আজ আর দায় এড়াতে পারেন না। আমি সর্বান্তকরণে সমর্থন জানাচ্ছি।
    খড়্গপুর বিধানসভা কেন্দ্রে এখানে কারা ভোটার, হাত তুলুন।
    শুনেছি শহরে নামজাদা কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান আছে, উচ্চশিক্ষিত মননশীল চিন্তাধারার বহু মানুষের বাস।
    অথচ সারা পবতে, যখন বিশ্বশুদ্ধু ছাগল জনগণ বিজেপি কে আটকে দিলেন, কারিগরি প্রতিতষ্ঠানের সেই সব উচ্চশিক্ষিত রা, ঘটনাচক্রে অনেকেই আবার বর্ণহিন্দু, তারাই বরণডালা নিয়ে উলু দিতে দিতে বিজেপি কে ডেকে আনলেন। জানি দোষ ঠেলে দেবেন, বাইরের বহু লোকের উপর, রেল আবাসনের শ্রমিক দের উপরে, কিন্তু সমাজের মাথা, kestu বিস্টু বুদ্ধিজীবীদের আশীর্বাদ ছাড়া ঘোষ মহাশয় প্রতিষ্ঠা পেলেন বিশ্বাস করি না।
    উচ্চশিক্ষিত বর্ণহিন্দুরা, যারা পাতার পর পাতা সাম্যবাদৰৰ থিসিস, মার্কেজ প্রভৃতি বিষয়ে জ্ঞান বিতরণ করেন, দিলীপ ঘোষ কে ডেকে এনে পব র রাজনীতি কে কলুষিত করার দায়িত্ব avoid করতে পারেন na
  • s | ০৬ জুলাই ২০১৭ ১১:০৫713416
  • আর পিটিদাকে স্মরণ করিয়ে দিতে চাই 'দাঙাকারীদের মাথা ভেঙে ফেলব' এসব বাতেলা দেওয়া সত্বেও, তসলিমা এপিসোডে মধ্য কলকাতায় এরাকমই দাঙা দেখা গেছিল, এবং বিকেলের আগে আর্মি নামেনি। ইঁদুরের মত তসলিমাকে বিদায় করাটাতো ছেড়েই দিলাম।
    সুতরাং বামেদের রেকর্ডও খুব চেঁচিয়ে বলার মতো কিছু নয়।
    আর হ্যাঁ তখন দিলীপ (নন্দ) ঘোষ মার্কেটের শত যোজনের মধ্যেও নেই।
  • amit | ০৬ জুলাই ২০১৭ ১১:১৩713417
  • মমতার নির্লজ্জ সংখ্যালঘু তোষণ না হলে দিলীপ ঘোষ এর উত্থান বা পাল্টা আর এস এস এর উত্থান ও সম্ভব হতো না। সোজা কথা সোজা করে বলাই ভালো।
  • রোবু | ০৬ জুলাই ২০১৭ ১১:১৯713418
  • সোজা কথা। কিন্তু ততটাও সোজা নয়। এই যেমন ধরুন হরিয়ানা। বা ধরুন রাজস্থান। ওখানেও দিদি আছে? তোষণ আছে?
  • T | ০৬ জুলাই ২০১৭ ১১:২৩713419
  • আরে এসব কত্তই, সুযোগের অপেক্ষায় ছিল। :)
    উফ কি বজ্র নির্ঘোষ।
  • PT | ০৬ জুলাই ২০১৭ ১১:৩২713420
  • " তসলিমা এপিসোডে মধ্য কলকাতায় এরাকমই দাঙা দেখা গেছিল"
    তখন দিলীপ ঘোষ ছিল না কিন্তু ইদ্রিশ আলী ছিল। আর সেই ইদ্রিশ আলীকে তিনোমুলের এমেলে বানানো নিয়ে কোন বাত্ত, কোন অপন্না বা কোন পোতুল টুঁ শব্দটি করেনি। এমনকি গুরুপন্ডিতেরাও এই প্রসঙ্গে একধরনের অবিশ্বাস্য নীরবতা পালন করেছে। notinmyname বলে কোন ছেঁড়া ন্যাতার টুকরো-ও এ ব্যাপারে দেখা যায়নি আর এখনো যাচ্ছে না।
    Two days after unimaginable violence ........ THE KOLKATA Police today arrested Idris Ali, the president of the All India Minority Forum and a state Congress leader for inciting violence last Thursday............. He was charged with offences such as inciting violence and conspiracy which are non bailable and will be produced in Bankshall Court tomorrow.
    কারা তাকে আশ্রয় দিল আর কার নির্দেশে সেই মামলা প্রত্যাহার করা হল?

    আর ফেসবুকের এই খবর সত্যি হলে সেই ইদ্রিশ আলী এখনো ভয়ংকর কজকম্ম চালাচ্ছেঃ
    "তৃণমুলের আগের এমপি হাজি নুরুল আর এখনকার এমপি ঈদ্রীশ আলি সরাসরি ঘোষিতভাবে জামাতের সাহায্যে প্রচার করে, তার বদলে জামাতকে নিজেদের অঞ্চলে ফ্রী হ্যান্ড দেয় যা ইচ্ছে করবার জন্যে।"

    "ইঁদুরের মত তসলিমাকে বিদায় করাটাতো ছেড়েই দিলাম।"
    কিন্তু তার পরে যখন রয়াল বেঙ্গল টাইগারেরা ক্ষমতায় এল, তখন তসলীমাকে ফিরিয়ে আনা হল না কেন? বা-বুজী আর ধা-বুজীরা কি কারো ধমকানি-চমকানিতে কেন্নো হয়ে মাটির তলায় ঢুকল তার পরে?

    এ নিয়ে তো একই কথা অনেকবার লিখলাম। আর লেবু চটকে তিনোমুলের প্রশাসনিক অপদার্থতাকে ঢাকা দেওয়ার কোন প্রয়োজন আছে? চক্ষু মুইদ্যা থাকলে তো আর সত্য ধামাচাপা দেওয়া যায় না।
  • | ০৬ জুলাই ২০১৭ ১১:৩৭713421
  • "কারও ভাবাবেগ অবমাননার দায়ে এই গ্রেপ্তারের দাবি কি সমর্থনযোগ্য? ব্ল্যাসফেমি ল একটা ভারতে আছে বটে, কিন্তু সেই আর্কেইক আইনের অবসান-ই কি কাম্য নয়? নাহলে তো শাক্যকে গ্রেপ্তারের দাবি-ও তুলতে হয়।"
  • amit | ০৬ জুলাই ২০১৭ ১১:৪০713422
  • দিদির ভায়েরা এখনো শাকের আঁটি খুঁজে চলেছেন।
  • T | ০৬ জুলাই ২০১৭ ১১:৪৫713423
  • অ রোবু, দিদির্ভাই হয়ে গেলি! :) আশীর্ব্বাদ করি।
  • রোবু | ০৬ জুলাই ২০১৭ ১১:৫১713424
  • প্রতিবাদ করি।
  • রোবু | ০৬ জুলাই ২০১৭ ১১:৫২713425
  • এটা কোথায় পড়লেন?
    "তৃণমুলের আগের এমপি হাজি নুরুল আর এখনকার এমপি ঈদ্রীশ আলি সরাসরি ঘোষিতভাবে জামাতের সাহায্যে প্রচার করে, তার বদলে জামাতকে নিজেদের অঞ্চলে ফ্রী হ্যান্ড দেয় যা ইচ্ছে করবার জন্যে।"
  • রামরাহা | ০৬ জুলাই ২০১৭ ১১:৫৫713427
  • আর্কাদির পোস্টে আছে।
  • রোবু | ০৬ জুলাই ২০১৭ ১১:৫৬713428
  • আর্কাদির পোস্ট এখানে কে দিলো?
  • didir bhai | ০৬ জুলাই ২০১৭ ১১:৫৭713429
  • বিজেপি এখন যে কোনো মূল্যে দাঙ্গা লাগিয়ে ভোটব্যাঙ্ক কনসোলিডেট করতে চাইছে। সেই মুজাফ্ফরনগর দাঙ্গার সময়ের ছক এখানেও কাজে লাগাচ্ছে। আইটি সেল ওভারটাইম করছে দাঙ্গা লাগাতে। এদের দরকার উদুম ক্যালানি।
  • রামরাহা | ০৬ জুলাই ২০১৭ ১১:৫৮713431
  • আমি দিলুম তো, সকালে। অ্যাঃ, পিছিয়ে পড়লে সরকারমশাই রাগ করবেন :-p
  • PT | ০৬ জুলাই ২০১৭ ১১:৫৮713430
  • আ মোলো যা। আজকাল কেউ নেকাপরা করে নাকো!!
    -------------------------------
    ণমেঃ রামরাহা

    ঈ আদ্দ্রেস্স ঃ ১২৭।১৯৪।২২৬।১৭০ (*) ডতেঃ০৬ যুল ২০১৭ -- ০৭ঃ৪৯ আ

    এইটা পড়ুন সবাই।

    হ্ত্ত্প্সঃ//ম।ফেবূক।োম/স্তোর‌্য।ফ্প?স্তোর‌্য্‌ফ্বিদ=২৬৬৩১৯৪৪০৫১৪৯০৬&ইদ=১০০০১৪১
    ০৫৫৬৮১০৫
    -----------------------------------
  • robu | ০৬ জুলাই ২০১৭ ১২:০১713432
  • মানে, আমি জানি কে দিয়েছে। এবং সেটাই পয়েন্ট ছিল।
    এখানে পিটি এতো হ্যাজ দিচ্ছেন ঠিকাছে, বুঝছি সারা পৃথিবীর লোকের খড়্গপুরে প্রতিবাদ করতে যাওয়া উচিত ছিল, কারণ খড়্গপুরে যাদের বাড়ি তারা তো দোর বন্ধ করে ছিলেন। কিন্তু এটা কি দেখা যাচ্ছে না যে আমা হেন্ বা রামরাহ হেন লোকেরাই ইদ্রিস আলী বা দিলীপ ঘোষ দুজনের কোথায় বলছে, পুরো ঘটনাটা বিশ্লেষণ করার চেষ্টা করছে? সেটা কি ওনার (এবং আরো কারুর কারুর) ন্যারেটিভে ফিট করছে না বলে দিদির ভাই বা বুদ্ধিজীবি বলে দগিয়ে দেওয়া হচ্ছে?
  • PT | ০৬ জুলাই ২০১৭ ১২:০২713433
  • আমি আপ্নেকে দিদির ভাই কখন বললাম?
  • রোবু | ০৬ জুলাই ২০১৭ ১২:০৩713434
  • এবার প্রশ্ন হচ্ছে আর্কাদি খড়্গপুরে প্রতিবাদ করতে গেছিলো কিনা? নইলে ওনার পোস্টার কোনো দাম নেই। পিটি একটু কনফার্ম করুক।
  • রোবু | ০৬ জুলাই ২০১৭ ১২:০৪713435
  • আমিই বা কখন বললাম যে আপনি বলেছেন? সর্বনাম আছে, আপনার নাম নেই। বন্ধনীতে আরো কিছু শব্দ আছে।
  • PT | ০৬ জুলাই ২০১৭ ১২:১১713436
  • এ সকল বাচালতা অর্থহীন। কথা হচ্ছে তিনোদের এই শয়তানি চাল যদি কেউ ধরতে না পেরে থাকে তাহকে সেটা তাদের স্বীকার করে নেওয়া ভাল।
    তিনোরা মোট্টে বিজেপি বিরোধী নয়। "মোদী হটাও দেশ বাঁচাও" ছোলোগান এখনো ঝুলছে কল্কাতার রাস্তায়। তারা চেয়েছে যে বিজেপি তাদের প্রত্যাশামত বাড়বে ও ১০-১৫% ভোট কেটে নিয়ে বসে থাকবে। কিন্তু সেই ফ্রাঙ্কেসটাইনের দৈত্য ক্ষমতার গন্ধে তার সৃষ্টিকর্তাকে অপসারণের চেষ্টা করতেই সমস্যার শুরু হয়েছে। দিল্লীর ধমকানি-চমকানিতে যদি দিলীপ ঘোষেরা থামে তো ভাল নাহলে বারাসত গিয়ে মিছিল করতে করতে জুতোর শুকতলা ক্ষয়ে যাবে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন