এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৫375090
  • সেই কলেজ ছাড়ার পর এক বন্ধুর সঙ্গে কথা হলো। আমি ইতস্তত করছিলুম, এতকালের ব্যাপার ভুলে গেছে হয়তো। তার ওপর গেরুয়া। তো সে একইরকম আছে হো হো হাসি। শিবরাত্রির শুভেচ্ছা বিনিময় হলো। মিশনের সঙ্গে টান টা যতই গাল দি না কেন, যেতে চায়না। সেই কবে একসঙ্গে সরিষা গিয়ে ভাণ্ডারায় হুটোপুটি করেছিলুম।
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২০375089
  • রাহুল সেঞ্চুরি করবে আজ। এমনিতে হয় ১০-এর কমে আউট হয়, নয় তিন অংকের স্কোর।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৯375088
  • 'মানুষের রাতে ঘুম না হওয়ার নানা কারণ থাকতে পারে। কিন্তু ফরিদপুরের ভাগনডাঙ্গা গ্রামের রিকশাচালক আব্দুল সামাদ শেখের ঘুম না হওয়ার একটাই কারণ; সেটা হলো সেদিন হয়তো কোন গাছ লাগাতে পারেননি তিনি। ‘গাছ সামাদ’ নামে পরিচিত এই ব্যক্তি গত ৪৮ বছর ধরে প্রতিদিন একটি করে গাছ লাগিয়েছেন। বলতে গেলে গাছ লাগানোই তার নেশা।

    তিনি বলেন, “একটা গাছ লাগাতে না পারলে সারারাত আমার ঘুম হয় না। ১২ বছর বয়স তখন থেকে এই কাজ করছি।” এখন তার বয়স ৬০ বছর।

    বছরে ৩৬৫ দিন থাকে। ৪৮ বছরে অধিবর্ষের ১২ দিন যোগ করলে মোট ১৭ হাজার ৫৩২ দিন হয়। অন্তত এই সংখ্যক গাছ লাগিয়েছেন সামাদ।

    “বেশিরভাগ সময়ই আমি সরকারি জমিতে গাছ লাগাই যেন পরবর্তীতে গাছ কেউ কেটে ফেলতে না পারে।” ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলাতে সরেজমিনে তার কথার প্রতিফলন দেখা যায়। এসব এলাকার বিভিন্ন সরকারি অফিস ও মসজিদ প্রাঙ্গণের অনেক গাছই সামাদের লাগানো।

    শুধু গাছ লাগিয়েই সামাদের কাজ শেষ হয় না। সেসব গাছের গোঁড়ায় পানিও দেন তিনি। তিনি বলেন, “কাউকে গাছ কাটতে দেখলেই আমি বাধা দেই ও বকাবকি করি। আমি প্রাণীসহ সব প্রকৃতির সবকিছুকেই ভালোবাসি, বিশেষ করে গাছ।”

    ফরিদপুর জেলা প্রশাসকের অফিসের দুইটি কুঁড়েঘরে পাঁচ সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন সামাদ। তার নিজের কোন জমি নেই। “রিকশা চালিয়ে প্রতিদিন ১০০ টাকা আয় হয় আমার।” বলেন তিনি। “এই টাকা দিয়ে পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর ফরিদপুর হর্টিকালচার সেন্টার থেকে অন্তত একটা গাছের চারা কিনি।”

    পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, গাছের প্রতি তার এতো ভালোবাসা যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনার চেয়ে গাছের চারা কেনা কখনও কখনও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তার স্ত্রী জর্না বেগম (৫০) বলেন, “তার আয় খুব বেশি না। পরিবারের দৈনিক খরচ মেটাতে হয়। মাঝে মধ্যে আমি তাকে গাছ লাগাতে নিষেধ করলেও তিনি শোনেন না। গাছের প্রতি তার ভালোবাসা কিছুতেই থামে না।”'..
  • cb | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫০375087
  • এদিকে ইন্ডিয়া ছড়িয়ে লাট

    এই বলে আমি চলে গেনু
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:১৮375086
  • অনুসন্ধানে গিয়ে কীওয়ার্ড দিন। তাতেও না পেলে দুম করে একটা সেম টাইপের টই খুলে ফেলুন, অতঃপর কেও একটা রেগেমেগে বাঞ্ছিত টই এর লিংক সেখানে দিয়ে যাবে।
  • + | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:০৬375085
  • ফুটবলের টইটা খুঁজে পাচ্ছিনা। কিকরে পাব?
  • Atoz | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৬375084
  • আপনারা আজকাল কবিতা লেখেন্না? ঃ-)
  • Atoz | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪৮375083
  • কালাধন ছিল নাকি? ঃ-)
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৬375082
  • লেকটাউনের এ এক ডাক্তারবাবুর বাড়িতে ট্যাক্স অফিসার ও পুলিশের ছদ্মবেশে গিয়ে ডাকাতি হয়েছে। আবাপ নাকি খবর করেছে, কেও দেখেছেন ?
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪২375081
  • পেয়েও গেছি, এবার আর মিস করিনি। :)
  • anag | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪০375080
  • কোনো চাপ নেই, পাঠিয়ে দিয়েছি। আমিও একটু অনিয়মিত, তাই মিস করে যাই অনেক কিছু। সময় মত দেখবেন। তাড়া নেই।
  • k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫৮375079
  • কি.কেলো@জিমেলে মেল করেছিলেন নাকি? ওটা তো বছর চারেক আগে গুটিয়ে গেছে, ওতে তো মেল বাউন্স হবার কথা। কিন্তু আমার কাছেও আসে নি আপনার কাছেও ফেরত যায় নি। কোথায় গেছে কে জানে।
    একবার কেমিত্র অ্যাট কেমিত্র ডট কমে কষ্ট করে পাঠিয়ে দেবেন আপনার চিঠিটা ?
  • সিংগল k | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৩375078
  • এইরে! ছটা পনোরোয় মেল করেছিলেন বুঝি, আমি এতক্ষনে তার চেতাবনী দেখলাম। এবারে মেলবক্স খুঁজে দেখি দাঁড়ান।
    আমার কিন্তু ঐ একই কথা, আমি তো গুরুর কেউ না, তাই এখানে খুঁজে না পেলে রাগ করবেন না যেন।
  • anag | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৯375077
  • ডাক্তারদের কাছে আগাম মার্জনা চেয়ে বলছি। ডিসি, আপনার টোটাল অলমোস্ট নিখুঁত, ১১০ এর কাছাকাছি। কেন আপনার টোটাল কমল, কিন্তু এল ডি এল কমল না, সেটা জানবেন। এইচ ডি এল বড় গোলমেলে বস্তু। আপনি যতটা হেঁটে থাকেন, তাতে আরো ভাল আশা করা যায়। আপনার বডি মাসল একটু কম হলে তাও ব্যাখ্যা সম্ভব। আমার সারা জীবনের বেস্ট স্কোর ৪৩ (এখন নিশ্চিত আপনার কাছাকাছি ফিরে এসেছি)।

    চাপ নেবেন না, ওভারল স্কোর হেবি আছে। যেমন চলছেন, চালিয়ে যান।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৪৮375076
  • আচ্ছা! anag কে অনেক ধন্যবাদ।
  • anag | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১৩375075
  • আর কেলোদাকে দেখছি গেছোদাদা বলে ডাকতে হবে এবার থেকে।
  • Anag | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১০375074
  • ডিসি, আপনার রেজাল্ট বেশ ভালর দিকে আসছে। আনন্দে থাকুন।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪৯375073
  • আমার পিন ফোটালে চাপ নেই। কিন্তু ডার্ট মেশিন এর হাইজিন সমস্যা - ইনভেসিভ প্রসেস নিয়ে লোকের নেগেটিভ এপ্রোচ এগুলো কাটতে সময় লাগবে। দেখা যাক।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪৬375072
  • হতে পারে। তবে এখন বায়ো ইমপ্ল্যান্ট একেবারে শিশু যুগে, মানে মোবাইল ফোন ১৯৮০ সালে যেখানে ছিল হয়তো সেই অবস্থায়। আগামী বছর দশেকের মধ্যে আরো অনেক মিনিয়েচারাইজেশান হবে, ইমপ্ল্যানটেশান প্রসেসও অনেক বেশী পেইনলেস আর অটোমেটেড হয়ে যাবে। হয়তো পাড়ার দোকানে গিয়ে সিমকার্ডের বদলে একটা ন্যানোচিপ কিনলে, দোকানিও একটা মেশিন দিয়ে এক সেকেন্ডে সেটা ইমপ্ল্যান্ট করে দিল, একটা পিন ফোটানোর চেয়ে বেশী কিছু লাগলো না। তারপর স্মার্টফোনের অ্যাপ দিয়ে যেমন খুশী চিপটাকে অ্যাক্সেস করো। তবে হ্যাঁ, ট্যাটুও হতে পারে, চিপও হতে পারে। দেখা যাক।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪১375071
  • ইমপ্ল্যান্ট না করলেও চলে। ন্যানোচিপ ট্যাটুগুলো বেশ কাজের। সস্তা হয়ে গেলে হাতে একটা এঁকে নিলেই হবে। খুলে পরে গেলেও খুব বেশি চাপ নেই। ইমপ্ল্যান্টের ধারণা তা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে মানুষের মাথায় ঘুরছে কিন্তু ইনভেসিভ মেথড মার্কেটে পপুলার করা কঠিন। ন্যানোচিপ দেওয়া রিমুভেবল ট্যাটু অনেক বেশি মার্কেট ধরবে।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৭375069
  • হ্যাঁ, কোড স্ক্যান। আছে এরকম হেলথ কার্ড সিস্টেম অলরেডি। বেশ কাজের।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৭375070
  • স্মার্টকার্ডে হেল্থ ডেটা বা পুরো হেল্থ হিস্টোরি স্টোর করে রাখা খুব দরকার। হয়তো বছর দশেকের মধ্যে বায়ো কম্প্যাটিবল চিপ বেরোবে, যেটা সবাই একটা করে হাতে চামড়ার তলায় ইমপ্ল্যান্ট করে নিতে পারবে, আর ডাক্তারের কাছে ফিয়ে এনেফসি দিয়ে ডাক্তারের স্মার্টফোনে ট্রান্সফার করে দিতে পারবে। অবশ্য সেটা মানুষ ডাক্তার হবে নাকি অটোডক, সেটা একটা প্রশ্ন বটে।
  • Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৫375068
  • স্ক্র্যাচ না, কোড স্ক্যান।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৯375067
  • তারমানে ভাবুন, সত্যি যদি লেখা থাকতো, মানে আঁধারের মতো একটা কার্ড স্ক্র্যাচ করলেই যদি আপনার বন্ধু পার্টিনেন্ট হেলথ ডেটার ভিউ পেয়ে যেতেন নিজের স্মার্টফোনে, তাহলে দুপক্ষের পক্ষেই কত ভালো হতো ? ভুল এক্সপেক্টেশন, নতুন সম্ভাবনা খুলে দেয় :)
  • avi | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১০375066
  • আজ আমার এক বন্ধু তার রোগীর কাছে আগেরদিনের প্রেসক্রিপশন দেখতে চাওয়ায় তিনি নাকি তাঁর আধার কার্ডের ফটোকপি ধরিয়ে সমানে দাবি করে গেছেন ওতেই সব লেখা আছে। প্রসঙ্গত, যার অভিজ্ঞতা সে কিন্তু গাইনেকলজিস্ট।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০২375065
  • ঠিকাছে, ডাক্তারের সাথে এগুলো নিয়ে আলোচনা করে বলবো।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪২375064
  • ঝাল খাই। লংকার চচ্চড়ি - লঙ্কা বাটা এসব বানিয়ে খাই। কিন্তু তাতে তো এসব হওয়ার কথা না :(
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩৯375063
  • কোনোকিছুই বেশি খাই না। মুসুরডালসেদ্ধ আর শোনপাঁপড়ি ছাড়া আর কোনো খাবার "বেশি" খাওয়ার নেশা নেই। লাস্ট দুবছরে মদ খেয়েছি হাতে গুনে ম্যাক্সিমাম সাত দিন। সিগারেটটা ছাড়িনি এটা বাজে ব্যাপার। এটাও গাঁজা কমাতে গিয়ে হয়েছে নইলে দিনে দু তিনটের বেশি খেতুম না। সেইজন্যেই ডাক্তার আর কিছু না পেয়ে বললো বেজায় স্ট্রেস :| কে জানে কী।
  • Ekak | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩৫375062
  • লে পেন একটা কাজের কাজ করেছেন। ইউরোপে বেশ স্ট্রং বিরোধিতা তৈরী হচ্ছে। গুড সাইন। আমাদের মুখ্যমন্ত্রী তো পারলে রাস্তাতেও হিজাব পরে হাঁটেন।
  • dc | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:২৭375061
  • এইচডিএল কম হলে নাকি হাই রিস্ক আর এলডিএল বেশী হলে হাই রিস্ক (এসবের কোনদিন নামও শুনিনি, এই কমাসে নেট ঘেঁটে যা জেনেছি)। যদি মাংস বেশী খাও বা ফ্রায়েড খাবার বেশী খাও তো ওগুলো কমানোর চেষ্টা করতে পারো। আর স্ট্রেস ফেস পুরো ঢপের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত