এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪৪375240
  • আই ডোন্ট থিঙ্ক ডিসঅর্ডারের দিকে এগুচ্ছে :) নিউ অর্ডার সেট হচ্ছে মনে হয়। একটা সিস্টেম কোনো একটা দিকে "এগুচ্ছে " এটা বুঝছো কী করে ? আর নিউ অর্ডার সেট হয় তো কাঙ্খিত। ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন একটা ধাক্কা ছিল, প্রচুর নিউ অর্ডার -নিউ পলিটিক্স সেট করে দিয়ে গেছে। এখন আবার ফাস্ট কমিউনিকেশন এজ আরেকটা ধাক্কা যেটা আমরা ফীল করছি। এটাকে ডিসঅর্ডার মনে হচ্ছেনা। খুব নাকের কাছে দাঁড়িয়ে কথা বলছি বলে তুমি ভাবছো চেঁচাচ্ছি। কিন্তু আমার ও তো দূরে দাঁড়ানোর জায়গা নেই :) এটা এইসময়ের ফ্যাক্ট। পাউঁড়ুটি দুটো একদম স্যান্ড উইচ কন্ডিশনে আছে, স্যালাড এ চাপ পড়ছে। চীজ গলছে। সাবজেকটিভ আর অবজেকটিভ এ গুলোচ্ছে। এগুলো হওয়ার ছিলোনা ? আমার তো মনে হয় হওয়ার ছিল। এবার আমি যেটা জানিনা যে পাউঁড়ুটি দুটো পরস্পরকে ক্রস করে বেরিয়ে যাবে দুটো ইনফাইনাইট দিকে নাকি একটা বিশাল ব্লব পাকাবে :| যায় হোক সেটা ডিসঅর্ডার না। ইউ ক্যান সিমুলেট ইট।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪১375239
  • আর বরখাদেবীও এই বাজারে হঠাৎ করে জেন্ডার ইস্যু টেনে নিয়ে এসেছেন। উনি হিলারী ক্যাম্পে থাকলে নাম কুড়োতেন।

    "So when a girl speaks she is being "used"? How patronising (&sexist)to assume @mehartweets doesn't have a mind of her own. But that you do?"

    (জানি কিছু হুলিগান রেপের হুমকি দিয়েছে, কিন্তু ওনার ট্যুইটটি হুডার বক্তব্যের প্রত্যুত্তরে ছিল)
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৪375238
  • একক এই স্টেবিলিটির ডায়নামিক্সটা মাপছে কি করে। এতো ড্রেনের ময়লা পরিস্কার করার মতো। ঠেলতে থাকো একসময় হুড়মুড়িয়ে সব গড়াতে থাকবে। স্টেবিলিটি আজ আসেনি বলে কাল আসবে না সেতো আর জানা নেই। এদিকে বাজার তো লোকের ঘরের লেপতোষকে অবদি সেঁদোচ্ছে। শতছিন্ন অবস্থা। কিছু প্রতিরোধ হবে, কিন্তু একসময় অ্যাতোটাই পোরাস মতন হবে যে কোনোরকম হোমোজিনিয়াস কিসু সব উদ্ধার হয়ে যাবে। গোটা ইউনিভার্সটাই তো ডিসঅর্ডারের দিকে এগোচ্চে।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩০375237
  • "ইউটিলিটির কোনো পাওয়ার স্ট্রাকচার নেই তাহলে :)"

    সাবটেজিং এজেন্সি হিসেবে আছে। তুমি খেয়াল করে দেখো, ইউটিলিটি শব্দটাই খুব ফাঙ্কি :) যা এইমুহৃর্তের প্রয়োজন মেটায়। এই শর্ট সাইটেড এটিটিউড ই পারে একমাত্র পাওয়ার স্ট্রাকচার কে সাবোটাজ করতে। কারণ পাওয়ার মানেই লং টার্ম ভিশনের পুজো। আমরা এমনিতে লং টার্ম ভীষণ জিনিসটাকে খুব মহৎ একটা ব্যাপাড়া ভাবতে অভ্যস্ত। কিন্তু একটু ভাবে দেখো, যত বড় বিপদ আসলে ওখান থেকেই হয়েছে, অল দোস "গুড ইন্টেনশন্স " হুইচ পেভড দ্য পাথ অফ হেল। মানুষ যেখানেই শর্ট সাইটেড হয়ে ইনস্টিকন্ট এর বশে চলেছে, মাথা একটু কম ঘামিয়ে নিজের সংসার -কাচ্চা বাচ্চা নিয়ে সন্তুষ্ট থাকতে চেয়েছে সেখানে শান্তি বেশি। এই শর্ট সাইটেডনেস টা আমাদের খুব দরকার। নট দোস গুড ইন্টেনশন্স। হিস্টোরি হ্যাভ সীন ইনাফ অফ দেম।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৬375235
  • "আম পাকিস্তানি যুদ্ধ চায় না, তারা ভারতের সঙ্গে বৈরিতা চায় না। আম ভারতীয়ও যুদ্ধ চায় না"

    সিকিও বোধায় একটা ছোট ওভারসিমপ্লিফিকেশন করলেন ঃ) এই রিজিয়নের জিওপলিটিক্সে দুটো না, তিনটে প্লেয়ার - পাকিস্তান, ভারত আর চীন। এই তিনটে দেশের কাউকেই বাদ দিলে এই রিজিয়নের কনফ্লিক্ট পুরোটা বোঝা যাবেনা।

    কিন্তু নাঃ T কে আর বিরক্ত করবনা, এখন কাটি।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৬375236
  • এককের ৮ঃ১৪ পিএম-এর ফার্স্ট প্যারার লাস্ট দুটো লাইন প্রসঙ্গে।

    এনিওয়ে, দুপক্ষেই লোকজন হাইলি পোলারাইজড হয়ে আছে। বিজেপি সেটাই চায়।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৫375234
  • সিকি,

    "আম " কিছুই "চায় " না। সে শুধু চায় তার সাধের "শান্তি " বজায় থাক। তার ঘরে কেও না ঢুকুক কিন্তু সারা পৃথিবীর ঘর তার জন্যে খোলা থাক। এই চাওয়া টা ভুল না। কোনো চাওয়াই অন্যায্য না। কিন্তু এটুকু রক্ষা করতে গিয়েই পাওয়ার এপ্লাই করতে হয়। নেশন থিওরি বা স্টেট্ থিওরি দুটোর কোনোটাই আধুনিক পৃথিবীতে খাটেনা। এর যে কোনো একটাকে ধরে থাকলেই একদিন না একদিন আইদার রাষ্ট্র নইলে কালচারাল গ্রূপ এর ঝঞ্ঝাট বাঁধবে। এটুকু ইউরোপের দিকে তাকালেই প্রমাণিত। কিন্তু এর বাইরে বেরিয়ে কোনো থার্ড স্টেবিলিটি আজ ও আসেনি। লোকে ভেবেছিলো বাজার সম্প্রসারণ করলে লোকে ইমিগ্রেশন -চাকরি-বাণিজ্যের হাত ধরে এর থেকে বেরোবে। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে তাও বেরোয়নি। আমেরিকা তার জ্বলন্ত প্রমান। সেইজন্যেই আমার বক্তব্য শুধু এইটুকু ছিল যে, এইদুটো থেকেই বের হবার চেষ্টা করা কাম্য। ঘুরেফিরে এগুলোকে আঁকড়ালে তুমি যুক্তির যে দিকেই দাঁড়াও আজ দেখবে রাষ্ট্রবিরোধিতা দিয়ে একটা যুদ্ধ আটকালে তো কাল তোমার পক্ষের লোকেরাই আরেকরকম কালচারাল হেজিমোনির প্রাধান্য তুলে ধরে নেশন গড়ার যুদ্ধে ডাক দিচ্ছে :( এই দুটোর চক্কর অতি বিষাক্ত !
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৪375233
  • আর গুরমেহের পাওয়ার স্ট্রাকচার বা কোনোরকম স্ট্রাকচার থেকে বেরোনোর কথা কোথায় বলেচে বুঝলাম না। দিনের শেষে সেও তো ইন্সটিট্যুশনেই বিশ্বাস করে। বালের পলিটিশিয়ানের বদলে ঠিকঠাক ক্যাপার লোককে নিয়ে আসতে বলছে। অসুখ না সারলে যেমন অন্য ডাগদার ডাকো বলা হয়।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৩375232
  • শেখর গুপ্ত তালটি কেটেছেন। গুরমেহরের বক্তব্যকে ডেলিকেটলি কাউন্টার করলেও ওনার বাবা কার্গিলের শহিদ এই যুক্তি তুলে ধরতে হচ্ছে। আর হুডার শেখা উচিত কখন থামতে হয়।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২০375231
  • ডিসিকে কেউ একটা অন্য কাজ দাও, নইলে চোদ্দবার 'ওভারসিমপ্লিফিকেশন' বলে চেঁচিয়ে যাবে।

    এককের লাস্ট প্যারাটা হেবি হয়েচে। ইউটিলিটির কোনো পাওয়ার স্ট্রাকচার নেই তাহলে :)
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৬375230
  • মাইর বলছি, আমি এককের পোস্ট পড়ে তারপর লিখিনি :d
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৪375227
  • দীর্ঘোউ
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৪375228
  • গুরমের এর বক্তব্য বেশ সুন্দরভাবে উপস্থাপিত। দুটো দেশের ঝামেলাকে তার ইতিহাস - হেজেমনির বাইরে নিয়ে গিয়ে জাস্ট একটা আইল্যান্ড হিসেবে দেখা। এস ইফ যুদ্ধ একটা রোগ যা এদের ধরেছে। এস ইফ ব্রিটিশদের কূটনীতি থেকে সোভিএট্ পতন উত্তর পাওয়ার ওয়েভ এর ধাক্কা এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই দুই দেশের যুদ্ধে জড়িয়ে পড়ার। এটা কিন্তু যুক্তি হিসেবে খারাপ না। কারণ হেজেমোনিক রিডিং এর একটা গোড়ায় গন্ডগোল আছে তা হলো সেটা ক্রমাগত সেই নেকড়ে আর ভেড়ার জল নোংরা করার গল্পে নিয়ে যায়, তুই না তোর বাপ জল ঘোলা করেছিল, এবার কোনটা ট্রু হেজেমনি প্রমান করতে লড়াই করে মর। কাজেই একটা সময়ে ইনাফ ইজ ইনাফ বলে যুক্তির বাইরে বেরিয়ে বর্তমান লাভ-ক্ষতির নিরিখে ভাবা প্রয়োজন। সেই দিক থেকে আমার গুরমের এর বক্তব্য বেশ ভাল্লেগেছে। ইটস বেসড অন ইউটিলিটি। উল্টোদিকে শেহবাগ যেটা দেখায় যে কার্য্য ও কর্তাকে আলাদা করা যায়না তাই সব কাটিয়ে দিয়ে শান্তির ধ্বজা ওড়ালে সমাধান আসেনা। এর স্বপক্ষেও সারা পৃথিবীর ইতিহাস সাক্ষী। সো দ্য ডিবেট কুড বেয়ে এঞ্জয়েবল যদি না দুপক্ষেই একগাদা লোক সাদা -কালো ভাবে একে ওপরকে আক্রমণ না করতো। সেটা করে ফেলার পরিস্থিতি হাতের বাইরে।

    এইযে ধারণা, যে গুরমের একটা যুক্তিসম্মত কথা বলেছে বলে তাকে সমর্থন করতে হবে এখানে সমস্যা টা। গুরমের যুক্তির কথা বলেনি। যুক্তি ইটসেলফ একটা হেইনাস পাওয়ার স্ট্রাকচার। গুরমের পাওয়ার স্ট্রাকচার থেকে বেরোনোর কথা বলেছে। আই লাইকড হার। যাঁরা যুক্তি দিয়ে একে সমর্থন করছেন বা বিরোধিতা তাঁরা পাওয়ার স্ট্রাকচারকেই সমর্থন করছেন কাজেই ঘুরেফিরে একই গাড্ডা তে পড়বেন।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৪375229
  • সিকি, আমি ২০১১ অবধি ক্রিকেট দেখতাম, শেহওয়াগ-শচীন-সৌরভ-কুম্বলে-লক্ষন দের খেলা তো মন দিয়ে দেখতাম। প্রত্যেকের খেলা খুব উপভোগ করতাম।

    আর এখন কি মনে হচ্ছে সে তো ফার্স্টপোস্ট আর ফেবুর দুটো লেখাতেই বেশ ভালো লিখেছে। যতো রাজ্যের গুন্ডা আর বদমাইস মিলে পুরো ডিবেটের স্পেসটাকেই জবরদখল করে নিয়ে নোংরামো করছে। গুরমেহর যে ওভারসিম্প্লিফিকেশান করেছিল আর সেহওয়াগ তার যে ব্রিফ রিপ্লাই দিয়েছিল সেই ডিবেটটা পুরোটাই হাইজ্যাক হয়ে গেছে।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৭375226
  • ডিসি, আমি খেলা দেখি না। সুতরাং সেহবাগ কেমন খেলে বা খেলত আমার সত্যিই জানা নেই, আমি তার একটা খেলাও দেখি নি।

    প্রথমে কী হয়েছিল সেকথা থাক, এখন কী মনে হচ্ছে সেইটা একটু শুনি - আর ইয়ে, ঐ ফ্যালাসির জায়গাটা বেশ শিশিবোতল লাগছে। :)

    একক, ইন্ডিয়া স্টেট ন্যাশনালিজমের একটা নতুন ডেফিনিশন চারদিকে ছড়িয়ে দেবার চেষ্টা করছে যেটা ইন্ডিয়া নেশনের সঙ্গে খাপ খায় না। ইন্ডিয়া স্টেট নিপুণভাবে এক নতুন মডেলের "হিন্দুত্ব" ইমপোজ করার চেষ্টা করছে সমস্ত নাগরিকের ওপর, যেটা দিয়ে ইন্ডিয়া নেশনকে ডিফাইন করা যায় না।

    পাকিস্তান স্টেট উগ্রপন্থী পোষে, পাকিস্তান স্টেট ভারতবিরোধী অনেক কার্যকলাপ করে - কিন্তু সেইটা দিয়ে পাকিস্তান নেশনকে ডিফাইন করা যায় না। উগ্রপন্থায় ওদেরও প্রাণ কম যায় না। মাত্র দেড় বছর আগে এক ইশকুল বাচ্চা খুন হয়ে গেল পাকিস্তানে। এই সেদিনও ব্লাস্ট হল কোন এক দরগায়।

    আম পাকিস্তানি যুদ্ধ চায় না, তারা ভারতের সঙ্গে বৈরিতা চায় না। আম ভারতীয়ও যুদ্ধ চায় না, কিন্তু ইন্ডিয়া স্টেট একটা জিঙ্গোয়িস্টিক জিগির এমনভাবে তুলে যাচ্ছে যে লোকের মনে একটা জিঙ্গোয়িস্টিক জাতীয়তাবাদের উদ্ভব হচ্ছে, কিন্তু সেটা দিয়ে ইন্ডিয়ান নেশনকে ডিফাইন করা যায় না।

    নরেন্দ্র মোদী খচ্চর, তার মানে এই নয় তুমি আমি সেই লেভেলের খচ্চর, নরেন্দ্র মোদী ভারত স্টেটকে রিপ্রেজেন্ট করলেও ভারত নেশনকে রিপ্রেজেন্ট করে না, ঠিক তেমনি নওয়াজ শরীফ, বা মৌলানা মাসুদ আজহার বা হাফিজ সইদ পাকিস্তান স্টেটকে রিপ্রেজেন্ট করলেও তারা কোনওমতেই পাকিস্তান নেশনকে রিপ্রেজেন্ট করে না।

    লিবারালরা কবে কী শিখলেন, সেটা থাক। অরুণ শৌরি দেখিয়ে লাভ নেই, উনি সফটলাইনার - কিন্তু এন্ড অফ দা ডে হিন্দুত্ববাদী।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৬375225
  • পড়াশোনা নিয়ে ঘ্যাম দিয়ে লাভ নেই। তথাকথিত 'লিবারবাল' রা যে সবসময় অ্যাওয়ে ম্যাচ খেলবে সেটা ধরে নেওয়া ঠিক না কিন্তু। তো একটু এক এক করে হোক। কালচারের প্রতিভু হিসেবে একটি টেক্কা মার্কা দেশলাই ক্যানো থাকতে হবে সেইটে আগে জাতি জানুক। তারপর খিচুড়ী কালচারের প্রতিভু (এই হসসৌ না দীর্ঘোউ) ক্যানো থাকতে পারে না সেটাও জানা যাক।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৪375224
  • এনিওয়ে, শেহওয়াগকে তো আমরা গাম্বাট মনে করতেই অভ্যস্ত, স্টিরিওটিপিকাল রেডনেক টাইপের ইমেজ। তো এই কেসে শেহওয়াগের কাউন্টারপয়েন্টটা বেশ নন-গাম্বাট টাইপ মনে হয়েছিল ঃ) গুরমেহরের পোজিশনটা ওভারসিম্প্লিফায়েড, আর শেহওয়াগের সেটাকে হাইলাইট করা।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৬375223
  • অপরপক্ষ নেশন আর স্টেট্ এর তফাৎ বুঝছে কিনা এতো সহজে বোঝা যাচ্ছে কীকরে ? "ইন্ডিয়া " র প্রেক্ষিতেই যদি ধরা যায় এটা স্টেট্ না নেশন সেই তর্কের কোনো সাদা কালো উত্তর নেই। পলিটিক্যাল বাউন্ডারি হিসেবে স্টেট্ ধরে নিয়ে বলা যায় ওটাই শেষ কথা। আবার কেও নেশন থিওরি বোঝাতে এলে তাকেও বলা যায় ওক্কে ফাইন, নেশন মানে তো কালচারাল হোমোজিনি তাহলে এই খিচুড়ি কালচার কাটিয়ে হিন্দু কালচার কায়েম করি চলো হিন্দু নেশন বানাই। মানে দুদিক থেকেই লিবারাল দের পুটকি মারা যায় একটু পড়াশোনা করা থাকলে। অরুন শৌরি সেই নব্বুর দশকেই বিস্তর লিখেছেন এই লাইনে। লিবারবাল রা তো এই সেদিন দুটো শব্দ পার্থক্য করতে শিখলো :)
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৪375222
  • সিকি, সেহওয়াগকে আমারও গাম্বাট বলেই মনে হতো, মানে শেহওয়াগের স্টাইল অফ প্লেও তো বেশীর ভাগ লোক একটু গাম্বাট টাইপেরই মনে করতো, যতোই শেহওয়াগের খেলা পছন্দ করে থাকুক না কেন। তবুও প্রথমদিন গুরমেহর এর প্ল্যাকর্ড (পাকিস্তান ডিড নট) আর সেহওয়াগের রিবাটাল দেখে সত্যিই মনে হয়েছিল সেহওয়াগ বেশ ছোট্ট, টু দ্য পয়েন্ট উত্তর দিয়েছিল।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৩375221
  • "When Virender Sehwag tweeted that he didn't score the triple centuries, his bat did, the cricketer was not ridiculing Gurmehar but exposing the logical fallacy behind her argument."

    ইন দ্যাট কেস আমিই গাম্বাট। গুরমেহরের ভিডিওটা পুরোটা রইল এখানে, কেউ একটু বুঝিয়ে দিক এখানে ফ্যালাসিটা ঠিক কোনখানে।

  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫১375220
  • ডিসির সাথে আবারও একমত হলাম না।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫০375219
  • আরে শেওয়াগ হচ্চে সেই লোক যে তিনশো না কতর কাছাকাছি রান তাড়া করতে নেমে ক্রিজের দিকে যাওয়ার সময় ক্যাবলার মত ভগবানকে জিগিয়েছিল, পাজি ক্যায়া করনা হ্যায়। শচীন প্রচন্ড বিরক্ত হয়ে বলেছিল, আরে ন্যাকা, কয়া করনা হ্যায় আবার কী! মার ডালনা হ্যায়।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৯375218
  • সেহবাগ কিছু "ভেবেছে" - এই পর্যন্ত ভাবতেও বেশ ইম্যাজিনেশন পাওয়ার লাগে বলে আমার মনে হয়েছে। আর সেই "ভাবনা" নিয়ে রণবীর হুডা "খিল্লি" করে শেয়ার করেছে বলে দাবি তার আজকে, মানে ঐ ভাবনা পড়ে কারুর খিল্লি আসতে পারে - সেটাতেও বেহ ইম্যাজিনেশনের দরকার হয়।

    ডায়ালগে এনগেজ করি, যখন বুঝি যে অন্যপক্ষ স্টেট আর নেশনের তফাত বোঝে না, তখন বেরিয়ে আসি ডায়ালগ থেকে। গুরমেহর উনিশ বছর বয়েসে যে সত্যিটা উপলব্ধি করেছে, সেটা মাথায় টাক পড়ার পরেও সেহবাগ উপলব্ধি করতে পারে না - এটা ভেবে, সত্যি বলতে কষ্ট হয়, সেহবাগ জাতীয় লোকজনের জন্য। সবার বাবাকে কারগিল যুদ্ধে মারা যেতে হয় না সাধারণ কয়েকটা কথা বোঝবার জন্যে। আদতে বাল হলে তবেই সারাজীবনেও বোঝার ক্ষমতা আসে না।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৭375216
  • এটা শুদু এবিভিপি নয় গুচ্ছ রাইট উইং গাম্বাটদের সমস্যা। নাকি গাম্বাট মাত্রেই এই সমস্যায় ভোগে। রিসোর্স ডিস্ট্রিব্যুশন তাও আবার সমস্ত পার্টিকে খুশি করে, ও প্রচুর ঝামেলা ও মাথা ঘামানোর কাজ। অত কে ভাবে। তার থেকে এলুম খেলুম হালুম হুলুম জাতীয় কিছু ঝেড়ে দিয়ে নিশ্চিন্তে মুরগী প্যাঁদাও।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৭375217
  • আমার মতে গুরমেহরের পোস্টারটা ওভারসিমপ্লিফায়েড, সেটই শেহওয়াগ দেখাতে চেয়েছিল।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৬375215
  • ফার্স্টপোস্টের এই র‌্যাশনালটা আমার ঠিক মনে হয়েছেঃ

    When Virender Sehwag tweeted that he didn't score the triple centuries, his bat did, the cricketer was not ridiculing Gurmehar but exposing the logical fallacy behind her argument.

    আর ফেবুর এই ভাব সম্প্রসারনটাও ঠিক মনে হয়েছেঃ

    Gurmehar: I think India and Pakistan need to move beyond our mutual hatred and the blame games we play that are costing the lives of many of our best people, like my dad.
    Sehwag: I think it's very naive to think it's that easy...
    Rijiju: Gurmehar, what you're saying sounds nice in theory but it's a terrible idea in practice. I think you're paying too much attention to the ideas of people who don't understand the grim realities of military strategy and geopolitics.
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৪375214
  • আরে কোনটা কিসের সাবসেট ভাবলেই তো হয়।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৩375213
  • ডুটা (DUTA)-র প্রেসিডেন্ট, নামটা ভুলে গেছি, এবিভিপি সম্পর্কে বললেন - ইনকে ইম্যাজিনেশন বহোৎ কম হ্যায়। আপ কুছ ভি মুদ্দা উঠাও ইনকে সামনে, এরা সেটাকে ঐ একই ডেফিনিশনে ফেলে দেখবে - দেশপ্রেমী না দেশদ্রোহী।

    শেহবাগ বা রিজিজু যে আদতে গাম্বাট, সেটাই প্রমাণ করল। মানে, গাম্বাট বললে গাম্বাটদেরও অপমান করা হয়।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩৯375212
  • একক, হ্যাঁ ঃ)

    T, আমার ঠিক সেরকম মনে হয়নি। আমার মনে হয়েছে গুরমেহর দেখাতে চেয়েছিল যুদ্ধ একটা বৃহত্তর সমস্যা, কিন্তু সেহওয়াগ দেখাতে চেয়েছে যুদ্ধ আর যুদ্ধবাজদের সবসময়ে আলাদা করে দেখা যায়না। আমার কাছে অন্তত এই তর্কটা হয়েছে এজেন্সি নিয়ে।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩২375211
  • মানে শেওয়াগ ভেবেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত