এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০২ মার্চ ২০১৭ ১০:৪৬375390
  • বুঝলাম।
  • Ekak | ০২ মার্চ ২০১৭ ১০:৪৩375389
  • অর্পণ, ওই প্রিসারভেবল কোয়ালিটি টাই কী ফ্রেজ। ওটা একমাত্র কোনো কিউরেটর এর কাছ থেকে নিলে পাবে নইলে নিজে দেখে শুনে পেইন্ট করিয়ে নিলে।
  • Arpan | ০২ মার্চ ২০১৭ ১০:৪২375388
  • ভাস্কর পটুয়াকে ফোনে কোনভাবে যোগাযোগ করা যায়?
  • মেঘ পিওন | ০২ মার্চ ২০১৭ ১০:৩৯375386
  • কালিঘাট পেন্টিং এখনো আঁকেন এমন একজন পটুয়াকে চিনতাম, তাঁর নাম ভাস্কর পটুয়া, এ ছাড়াও পিংলা বা নয়াগ্রাম অঞ্চলের পটুয়ারা কালিঘাট পেন্টিং-এর আদলে পটচিত্র আঁকেন। ভাস্করের আবাস এবং কাজকর্ম এখনও কালিঘাটেই, তাঁর পূর্বপুরুষেরা কালিঘাট অঞ্চলের বাসিন্দা এবং পেশায় পটুয়া ছিলেন। তিনি সেই ধারা এখনও অক্ষুণ্ণ রেখেছেন।

    এছাড়াও পার্ক স্ট্রীটের কেমোলড আর্ট গ্যালারীতে এই ধরণের প্রচুর কাজ পাওয়া যায়। ওঁরা বিক্রি করেন, ওদের স্টকও নানাবিধ, সেখানেও খোঁজ করে দেখতে পারেন।
  • Arpan | ০২ মার্চ ২০১৭ ১০:৩৯375387
  • একক, কালীঘাটের ঘরানা এখন মেদিনীপুরের শিল্পীদের মধ্যে খুব পপুলার। আলসুরের পুজোয় প্রতি বছর আসেন। কিন্তু আরেকটু ভালো প্রিজার্ভেবল কোয়ালিটির জিনিস চাইছি।
  • Arpan | ০২ মার্চ ২০১৭ ১০:৩৭375384
  • আচ্ছা, থ্যাংকু।

    এমনিতে হাজার পাঁচ ছয়েকের মত দাম হাঁকছে অনলাইনে। অরিজিনাল হলে ওই দাম ঠিক আছে।
  • অ্যাক্রোম্যান টুলা | ০২ মার্চ ২০১৭ ১০:৩৭375385
  • সিমা গ্যালারিতে ওদের এগজিবিশনের সময় রাখে, কিন্তু মারাত্মক দাম করে।
  • pi | ০২ মার্চ ২০১৭ ১০:৩৫375383
  • বইমেলায় এখন অনেকে আসেন। কিছু কিছু কাজ ভাল হয়। আমি এবার বেশ কিছু কার্ড, ওড়না, টি শার্ট কিনলাম। যাদের দিয়েছি, পছন্দই হয়েছে।
  • pi | ০২ মার্চ ২০১৭ ১০:৩৪375382
  • আমার এক বন্ধুর চেনা আছে বললো। এক পটুয়া, ভাল কাজ করেন। আর পার্ক স্ট্রীটের কেমোলেড আর্ট গ্যালারি। কিন্তু সেখানে দাম অনেক।

    ওকে লিখতে বলছি।
  • Ekak | ০২ মার্চ ২০১৭ ১০:৩২375381
  • দুষ্কের বিষয় যে কালীঘাটে বা "অথেন্টিক " পেন্টিং বেশ কাঁচা। আর্ট কলেজের কোনো জনতা ধরে আঁকিয়ে নেওয়া বেটার অপশন। কিছু সম্মানদক্ষিনা দিয়ে।
  • Arpan | ০২ মার্চ ২০১৭ ১০:৩১375380
  • পট না, পেইন্টিং। এইরকম।

  • অ্যাক্রোম্যান টুলা | ০২ মার্চ ২০১৭ ১০:২৭375379
  • পট? হরিশ চ্যাটার্জী স্ট্রীট নয়, তবে কালীঘাটের আশেপাশে ছোট দোকানগুলোয় কিছু পাওয়া যায় - তবে আহামরি কিছু নয়। এছাড়া আর দোকান তো চোখে পড়ে না। হস্তশিল্পমেলায় এইসব থাকে - বেটার কোয়ালিটি।
  • S | ০২ মার্চ ২০১৭ ১০:২৫375378
  • দিশী আইটি কোম্পানিগুলো কোনোকালেই রিসার্চ বা ইনোভেশনে উৎসাহী নয়। আপনারাই বলুন না যে আপনাদের ক্যাপার কতটুকু এরা ইউজ করে। আমি যখন কাজ করতাম তখন তো মনে হতো তেমন কোনই চ্যালেন্জ নাই। বেশিরভাগ লোকে যা করে তাতে ইন্জিনিয়ারিঙ্গ পড়ার দরকার থাকেনা - ভিসা ক্লিয়ারেন্স ছাড়া আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছাড়া। একসময় তাও ডিমান্ড ছিলো (প্রচুর গ্রো করছিলো ইন্ডাস্ট্রি), ইন্জিনিয়ারদের সাপ্লাই ছিলো লিমিটেড। তা এখন তো সব উল্টে গেছে। ফলে ইন্ডাস্ট্রিতে কোডাররা ক্রমশঃ নট সো ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে হয়তো - বা পাওয়ার কমেছে। এই কোম্পানিগুলোকে আর ঠিক ইন্জিনিয়ারদের (যদিও পুরো ওয়ার্কফোর্সের বেশিরভাগই তাই) কোম্পানি বলা যায়্না।
  • Arpan | ০২ মার্চ ২০১৭ ১০:২৪375377
  • সে যাক, ভালো কোয়ালিটির কালীঘাট পেন্টিং কলকাতার কোথায় কিনতে পাওয়া যাবে?

    ১। আমাজন থেকে কিনব না

    ২। হরিশ চ্যাটার্জী স্ট্রীটের সন্ধান দেবেন না
  • অ্যাক্রোম্যান টুলা | ০২ মার্চ ২০১৭ ১০:১৪375376
  • লেখা হয়তো একটু চাপের। অপ্পনের না হলেও, আমার। চা খেতে খেতে বলা আর লিখে ডকুমেন্টেশন রেখে দেওয়া আলাদা।
  • dc | ০২ মার্চ ২০১৭ ১০:০৬375375
  • Thus spake the Master Programmer: "Let the programmers be many and the managers few - then all will be productive."
  • Arpan | ০২ মার্চ ২০১৭ ০৯:৫৭375374
  • অনগদা, সমস্যার শিকড় অনেকদূর। পরে লিখব সময় করে।
  • অ্যাক্রোম্যান টুলা | ০২ মার্চ ২০১৭ ০৯:৫৫375373
  • অদ্ভুতভাবে এঁরা কিন্তু এটা দিব্যি বোঝেন যে দশ বছর ইনসিওরেন্স ডোমেইনে কাজ করা লোককে টেলিকম বা রিটেইলে ফেললে কী হতে পারে।
  • * | ০২ মার্চ ২০১৭ ০৯:৫২375372
  • হায়রে এইসব কে বোঝে? অরণ্যে রোদন মাত্র।
  • অ্যাক্রোম্যান টুলা | ০২ মার্চ ২০১৭ ০৯:৫০375371
  • নমাস ছমাসে নতুন বোঝা রিসার্চারদের ঘাড়েও চাপে, বিশেষতঃ সেই সব কোম্পানিতে যেখানে রিসার্চ ডিভিশনের মাথায় আজীবন ডেলিভারি বা কোয়ালিটি করা লোকজনকে বসানো হয়। এঁরা নিজেদের ট্রায়েড অ্যান্ড টেস্টেড সার্ভিস ডেলিভারি প্রসেসকে রিসার্চে লাগাতে চান - সেই একই গোল, একই মনিটাইজেশনের বুলি। অথচ বিন্দুমাত্র রিসার্চ ট্রেনিং না থাকায় (হোয়াইট পেপার গাঁতানো রিসার্চ ট্রেনিং নয়) এইটা বুঝে উঠতে পারেন না যে রিসার্চ লং টার্ম কাজ। স্টেট অফ দি আর্ট পড়ে বুঝে প্রবলেম আইডেন্টিফাই করতে বছর ঘুরে যায়। ততদিনে এঁআ আরেকটা হোয়াইট পেপার পড়ে সেই নিয়ে দাবীদাওয়া আরম্ভ করেন। এবং নিজেরা একবিন্দু রিসার্চেরের কাজ কখনো করেননি বলে র্টাও বোঝেন না যে ইচ্ছেমতন ট্র্যাক চেঞ্জ করা যায় না। কোদিং এর সাথে রিসার্চ পেপার লেখার কুনো মিল নাই।
  • anag | ০২ মার্চ ২০১৭ ০৯:৩৭375370
  • এস, এক্দম ঠিক ঠিক।

    অর্পণ, তাহলে এই সমস্যা কি যে আই টি কোম্পানিদের মধ্যে পার্থক্য কমে যাওয়াতে ইন্জিনিয়রদের ম্যানেজার বানাতে হচ্ছে? আবার হায়ার করতে গেলে অনেক ধাক্কা - টাকা, রিস্ক ইত্যাদি।
  • Arpan | ০২ মার্চ ২০১৭ ০৮:৫৮375369
  • রোমাঞ্চ - রোম যাহাতে মাচে।
  • যেখানে পাইবে রোম | ০২ মার্চ ২০১৭ ০৮:৫৬375368
  • 'রোম' খাড়া হয়ে যায় এমন জিনিস রোমাঞ্চ। রোমান্স, তো রোমান্টিক থেকে এসেছে। এখনো ফরাসী-জার্মানে Roman এর আরেক মানে উপন্যাস।
  • Arpan | ০২ মার্চ ২০১৭ ০৮:৫৫375367
  • দুক্কু আর কবে কার কম পড়ল কালিদা। কিন্তু ঐ যে ছ' নাস ন' মাসে নতুন বোঝা বহিবার শকতি কুলিবৃন্দ ভিন্ন অপর কাহারো নাই। ম্যানেজমেন্ট সাধ করিয়া উহার নাম রাখেন এমপ্লয়ি রিস্কিলিং প্রোগ্রাম।
  • অ্যাক্রোম্যান টুলা | ০২ মার্চ ২০১৭ ০৮:৫০375366
  • দাঁড়ান তাইলে, আপিসে পৌঁছে দুঃখের কথা লিখছি।
  • Atoz | ০২ মার্চ ২০১৭ ০৮:৪৯375365
  • আচ্ছা এই রোমাঞ্চ কথাটা কি রোমান্স থেকে এসেছে? নাকি সমস্কিতে ছিল আগেই?
  • sm | ০২ মার্চ ২০১৭ ০৮:৪৭375363
  • সারি দুনিয়া কি বোঝ হুম উঠাতে হ্যায়।
    কুলী-বচ্চন।
  • Atoz | ০২ মার্চ ২০১৭ ০৮:৪৭375364
  • লকলক করে বাড়ে আনলকড ভ্যালু
    কম্পিত রোমাঞ্চিত দেখি শুধু হ্যালু

    মানে বুঝলেন কিনা, হ্যালুসিনেশান। ঃ-)
  • Arpan | ০২ মার্চ ২০১৭ ০৮:৪২375362
  • এম্বিয়ে আর রিসার্চার - এই দুই গজদন্তনিবাসীর মাঝে হাইফেনের মত জেগে থাকে এক প্রান্তিক জনবর্গ - ভালোবেসে লোকে যাদের নাম দিয়েছে আইটি কুলি।
  • Atoz | ০২ মার্চ ২০১৭ ০৮:৪১375361
  • লক করা থাকে বুঝি ভ্যালু? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত