এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৬:২০37561
  • আর দুইমাস এরকম ভালোই লাগবে সব। তারপর ছয়মাস ব্যাপী প্রবল শৈত্যপ্রবাহ চলিবেক।
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৬:১৭37559
  • স্যানকে,
    ইনিশিয়ালি সর্ষেফুল দেখছিলাম। আপাতত একটু সামলেছি। বেশ দেশের কাছাকাছি এসেছি বুঝতে পারছি। অনেক কিছুই একইরকম। ভালোই লাগছে।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৬:১৬37558
  • খেতে দে বাপ! খেয়ে উঠে লিখছি।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৬:১০37557
  • টিম বিয়ে করেছ। আন্তরিক অভিনন্দন জেনো।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৬:০৫37556
  • প্রিভিলেজ কি একটা অক্ষ? টাকার কথা বাদই দিলাম, ভালো স্কুলে পড়তে পাওয়া, ইংরেজি শেখার সুযোগ, যা আমাদের নানাদেশের ইতিহাস দর্শনশাস্ত্র অধ্যয়ন করার সুযোগ করে দিয়েছে, এসবই প্রিভিলেজ। এগুলো নিয়ে খোঁটা দিলেও কিছুটা বিরক্তি আসে। হিন্দু প্রিভিলেজের খোঁটা দিলে তার চেয়ে বেশি বিরক্তি কেন আসবে?
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৬:০৪37555
  • না চিনিনা। তবে ঐ দিক থেকে প্রচুর লোক ফোটোকেমিস্ট্রিতে আসত। মস্কো ইউনির সাথে একটা এক্সচেঞ্জ প্রোগ্র্যাম ছিল।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৬:০৩37554
  • ৩) বাবা টিম, নতুন দেশে গেছো, একটু আপডেট দাও চারপাশে কী দেখছো, কেমন জায়গা ইত্যাদি।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৬:০১37553
  • ১) প্রিভিলেজ বলে? ভারতবর্ষের কেউ আমি মুসলিম বলে জোরে ঘোষণা করলে সিকির তাইলে বিবমিষা আসেনা?

    ২) আমি খারাশোকে খামোশ পড়লাম ঃ-)
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৬:০০37551
  • না না, ম্যাথ ডিপের, নাম ইগর। চেনো?
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৬:০০37552
  • খারাশো মানে ভালো। অর্চিন খারাশো মানে খুব ভালো। ভাষা শিক্ষা যা হচ্ছেনা, পুরো সেই পঙ্কজ কাপুরের হিন্দি ক্লাসের মত। এইসব কবে যে লিখব!
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৫:৫৯37550
  • বাবাহ! সেকি ফোটোকেমিস্ট্রির লোক?
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৫:৫৭37548
  • ও অক্ষ, এখেনেও একজন বিজির অ্যালামনাই এসেছে। ম্যাথের, আদতে ইউক্রেনের লোক। ভাবো একবার।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৫:৫৭37549
  • দুই হাঁটুতে সিনিউভিয়াল ফ্লুইড জমে ফুলে ঢোল হয়ে যাওয়া, হাসপাতালে যাওয়া, অপারেশন করে জল বার করা, বিছানায় থাকা এগুলো শুনতে যত সহজ মনে হয়, আসলে তা নয়। যেহেতু ঘটেছিল ঠিক ঐ দিন, ৬ই ডিসেম্বর ১৯৯২, কাজেই দিনটার ওপরে রাগ আমারও কিছু কম নেই। সেই দিনের আগে অবধি দৌড় দিতে পারতাম শুধু নয়, অ্যাকচুয়ালি দৌড় দিতাম ইন লং স্ট্রাইডস, এবং নাচতাম। কিন্তু তাই বলে হিন্দু লিখতে লজ্জিত বোধ করিনা। কারণ বাবরি মসজিদ আমি ভাঙিনি।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৫:৫৬37547
  • শুদুমুদু খাড়া হয়ে শোবো কেন?
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৫:৫৩37546
  • এট্টুখানি টুকি করে গেলাম। সেই ধর্ম আইডেন্টিটি ইঃ প্যাচাল চলছে বুঝি। খারাশো।

    কাল এক ঝলক স্তেপ দেখে এলাম। কারলাগের পলিটিকাল প্রিজন দেখতে যাওয়ার পথে।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৫:৫০37545
  • ভারতবর্ষে হিন্দু হওয়াটা একটা প্রিভিলেজ। যেমন উচ্চবর্ণ হওয়াটাও। তাই বোধহয় বিবমিষা।মানে প্রিভিলেজ একদিকে থাকলে আরেকদিকে যখন অপ্রেশন।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৫:৪৮37544
  • কে বলেছে আসেনা? আমি দিব্যি কিছু মুসলমানকে জানি যাদের যথেষ্ট বিরক্তি আসে !
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৫:৪৭37543
  • কথা হল - ব্রাক্ষণত্বের ডেফিনিশনের মধ্যেই হায়ারার্কি নিহিত, ব্রাক্ষণত্ব কেউ তুলে ধরলে সেই হায়ারার্কিকে লেজিটিমাইজ করা হচ্ছে মনে হয়, তাই বিবমিষা আসে, আমারও আসে। কিন্তু নিজেকে হিন্দু/ মুসলিম/বৌদ্ধ কিছু ভাবার মধ্যেই তো হায়ারার্কি নেই, মানে থাকা নেসেসারি নয়। সেক্ষেত্রে বিবমিষার কারণ বুঝলাম না। সিকি, কেউ নিজেকে বৌদ্ধ বললেও কি তোমার বিবমিষা আসে? ভেবে বলো তো একটু, সিরিয়াসলি জানতে চাই।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৫:৪৬37542
  • আমার যেটা বলবার ছিল, অক্ষ বলে দিয়েছে। স্যানকে প্রশ্ন, মুসলমানরা যখন ফর্ম ভরে তখন তাদের বিরক্তি আসে না। আসেনা কেন?
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৫:৪৩37541
  • মুশকিল হচ্ছে আমি ত্যাগ করলেও সে আমাকে ত্যাগ করেনা। আমার জন্মই হিন্দু আইডেন্টিটিতে। এটা থেকে বেরোব কি ভাবে? আমি পুজোতে কোথাও যাইনা, কিন্তু আগমনী গান শুনে মন উচাটন হয়। আমাকে লোকে শুভ বিজয়া জানায়। মানে ধর্ম যখন সংস্কার ও সংস্কৃতি সবকিছুর মধ্যে উলুত্প্লুত হয়ে যায়, তখন তাকে কীভাবে ত্যাগ করা যায়?
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৫:৪০37539
  • লজ্জাটজ্জা নয়, বেসিকালি এক ধরণের বিবমিষা আসে এই "হিন্দু", "ব্রাহ্মণ" জাতীয় পরিচয়গুলো কেউ চোখের সামনে তুলে ধরলে।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৫:৪০37540
  • আমি অবশ্য কনভার্টেড হই নি, কনভার্টেড হয়েছিল হাঁটুদ্বয়। সিনিউভিয়াল ফ্লুইড। দুমাস বিছানায়। তারপর দীর্ঘ একবছর কাল রেস্ট্রিকশন। কলেজে একতলায় একটা ঘর দেওয়া হয়েছিল।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৫:৩৯37538
  • ওহো, ম্যাক্সদি বোধয় বলতে চাইছেন হিন্দুদের নানাবিধ ভুলভাল কার্যকলাপ হয়ে যাবার পরে নিজেকে হিন্দু বলতে অনেকে লজ্জা পায়। ওফ্ফ।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৫:৩৮37537
  • আমি তো কখনও রিলিজিয়নের কলামে হিন্দু লিখি নি। আজ পর্যন্ত না। তাতে তো কোনও অসুবিধে হয় না। ম্যান্ডেটরি থাকলে অ্যাথেইস্ট লিখে দিই, না থাকলে এন/এ।

    এই তো দুবাইয়ের ভিসার ফর্ম ভরার সময়ে রিলিজিয়নে লিখলাম অ্যাথেইস্ট। কিছুই এসে গেল না!
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৫:৩৬37536
  • হ্যাঁ। বলতে লজ্জা পায় মানে বুঝলাম না।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৫:৩৫37535
  • যারা নিজেকে কোনো ধর্মাবলম্বী ভাবেনা, অথচ ফর্ম ভরার সময় স্রেফ ঝামেলা এড়ানোর জন্য ( সব সময় তো আর বিদ্রোহ বিপ্লব ইত্যাদি করার মত অবস্থা থাকেনা) রিলিজিয়নের কলাম ফিল আপ করতে হয়, তাদের তখন লজ্জা না হোক বিরক্তি আসাই স্বাভাবিক। আমাকে য্খন কোনো ফর্মে নিজের পরিচয়ে হিন্দু লিখতে হয় আমারও আসে।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৫:৩৪37533
  • কোনটার মানে অক্ষ? আমাকে বললেন কি?
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৫:৩৪37534
  • একটা আর্টিকল পড়েছিলাম, বাবরি ভাঙার আফটারমাথে হিন্দুদের বীভৎসতা দেখে নাকি কিছু হিন্দু ইসলামিজমে কনভার্টেড হয়ে গেছিলেন পরে। চারপাঁচজন।

    অনেকদিন আগে পড়েছিলাম, কোথায় দেখেছিলাম মনে নেই।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৫:৩৩37532
  • তার কয়েক বছর আগেও বাবরি মসজিদের নাম বেশি কেউ শোনে নি। ওখানে যে রামলালার মূর্তি আছে সেই বা কজন জানত? এইসব সিরিয়াস প্রশ্নগুলোকে এড়িয়ে গেলে কোনওদিনই সমস্যার সমাধান হবে না।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৫:৩১37531
  • তার মানে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত