এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৮ মার্চ ২০১৭ ২১:১৬375599
  • যা বুঝছি, b এর ধারেকাছে স্কুটি নিয়ে যাওয়া যাবেনা :p

    b কে একটা মজার ঘটনা বলি। বেশ কয়েক বছর আগে তখন আমরা চেন্নাইতে সবে বছর খানেক হলো এসেছি, আর গুগল ম্যাপ তখনো এতোটা ডেভেলপ করেনি। তাও নতুন শহর আর তখনো তামিল ভাষা প্রায় কিছুই জানিনা, তাই সেই শিশু ম্যাপই ভরসা। এক উইকেন্ডে পোরুর বলে একটা জায়গায় যাবো, ম্যাপ দেখে বের করলাম চেন্নাই বাইপাস ধরে অনেকটা গিয়ে একটা সাইড রোড দিয়ে বেরোলে আমাদের জায়গায় পৌঁছে যাবো (সেটা একটা স্কুল)। আমার স্ত্রীর তখন নতুন কেনা একটা টিভিএস স্কুটি ছিল, ঠিক করলাম ওটাতে করেই যাবো। প্রথমে বেশ খানিকটা স্ত্রী চালালো, তারপর বাইপাসে ওঠার মুখে বললো পা ব্যথা করছে, তো আমি চালাতে শুরু করলাম। বাইপাস ধরে তরতর করে যাচ্ছি, কিন্তু খানিক গিয়েই দেখি বাইপাসটা এলিভেটেড হয়ে গেছে, পাশে একটা সরু সার্ভিস রোড। আমি তখনই বুঝেছি গড়বড় কেস, কিন্তু সে বাইপাস থেকে নামার উপায় নেই। তারপার এগোতে এগোতে আমাদের সেই সাইড রোড পেরিয়ে গেলাম, সেটা নীচে আর আমরা ওপরে। তখনো ম্যাপে এসব এলিভেশান দেখাতো না। তো এগিয়েই চলেছি, এগিয়েই চলেছি, কোনরকম এক্সিট রোড আর আসেনা। তখন কি করি? রাস্তাটার মাঝের ডিভাইডারটা অল্প একটু উঁচু মতন, মাঝখানে ঘাস, ওপারে আবার ডাউন রাস্তা। এদিক ওদিক তাকিয়ে পুলিশ টুলিশ আছে কিনা দেখে নিয়ে স্কুটিটা হাল্কা করে ডিভাইডারের দিকে সাইড করলাম, পেছনের নানান গাড়ির হর্ন উপেক্ষা করে ঘষটে মাঝের ঘাসজমিটায় ওঠালাম, সেখানটা আবার কাদা ছিল, সামনের চাকা গেল দেবে, যাই হোক আবার ওদিক দিয়ে নামালাম। ডাউনের ট্রাফিক ততক্ষনে বিকট হর্ন মারতে শুরু করেছে, কয়েকটা লোক কিসব বলেও গেল, আমরা মুখ নীচু করে স্কুটিতে উঠে সটান ফেরত চলে এলাম ঃ)
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ২১:১৪375598
  • রেলিঙ্গ চুরি হোএ জাবে। এক রোকোম কান্টা আছে ফুট্পাথের, চাকা পান্কচার করে দেয়, ঐ বসাতে হোবে।

    জোদ্দুর মোনে পোর্ছে বোম্বে তে দেখেছি কান্টা বসানো।
  • pi | ০৮ মার্চ ২০১৭ ২০:৫০375597
  • সিকি, আমি খুব জোরেসোরে (ড় ?) পড়েছি। পিন্কে অনেকটা, আজ রানিং শাদির প্রোমো দেখে মোটামুটি ধুপধাপ।
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ২০:৪৮375595
  • ফুটপাথ রেলিং দিয়ে ঘিরে দেওয়াই ভালো। যার মধ্যে দিয়ে লোকে হেঁটে গলে যেতে পারে, কিন্তু স্কুটি নিয়ে উঠে না পড়তে পারে।
  • pi | ০৮ মার্চ ২০১৭ ২০:৪৮375596
  • গৌহাটি থেকে কিছু অসমিয়া কাগজ নিয়ে এসে পড়ে টড়ে পুরো ঘাবড়ে গেলাম ! এ মানে একেবারে জায়গায় জায়গায় সব জ্বলছে এবং প্রায় জ্বালিয়ে দেবারই ওপেন কল ! আসামে থেকে অসমিয়াদের বিরুদ্ধে বলার মত স্পর্ধা বাঙালিরা কীকরে পায়, এসব তাণ্ডব কীকরে চালায়, এই লাইনে। আর যা করেছে, তাতে এই প্রতিক্রিয়াও অস্বাভাবিক না।

    ওদিকে সুবোধ বিশ্বাসদের নাম দেখেও ঘাবড়ে গেলাম, এঁদের মেইল আবার কীকরে যেন পাই। মরিচঝাঁপির সূত্রে, যদ্দুর মনে পড়ে। আগে ইনি বা এনাদের কেউ গ্রুপেও লিখতেন। তারপর মাঝে অসমের কোন বাঙালি গ্রুপের মারাত্মক হিন্দুত্ববাদী মুসলোমফোব কিছু গ্রুপের মেইল কীকরে যেন পেতাম। স্প্যাম রিপোর্ট করে উদ্ধার পাই।
    কিন্তু সেটাতে এই সুবোধ বিশ্বাসদের কানেকশন ছিল কিনা দেখিনি। এখন তো দেখছি কাগজে কাগজে ওঁর বিজেপি আর এস এস যোগের ছবি নিয়ে স্পেকুলেশন ! অন্যদিকে এই ৭১ এর পরে আসা বাঙালি খেদাও এর মধ্যে হিন্দু মুসলিম কার্ড খেলে বিজেপি যে কীকরে পার পেয়ে গেল ! খুব জটিল ব্যাপার। ওখানকার লোকজন বেটার বলতে পারবেন।
  • b | ০৮ মার্চ ২০১৭ ২০:৪৫375594
  • হ্যাঁ অবশ্যই ফুটপাথের ওপর স্কুটি/বাইক নিয়ে উঠে পড়ার মজাই আলাদা। শুধু সেই ফুটপাথ দিয়ে যারা হাঁটছে তাদের অতটা মজা লাগে না।

    আমার হাতে ক্ষমতা থাকলে ঐ ঘাড়ের উপর উঠে আসা বো****গুলোর পা** চাবকে লাল করে দিতাম। (একটু স্চ মার্কা কথা হয়ে গেলো, তার আর কি করা)
  • b | ০৮ মার্চ ২০১৭ ২০:৩৯375593
  • সহৃদয় কেউ দোহার এর ডিস্কোগ্রাফি জানালে বাধিত হই।
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ২০:২৪375592
  • কুইনটেসেনশিয়াল?

    হুমা কুরেশি।
  • dc | ০৮ মার্চ ২০১৭ ২০:১৯375591
  • আমার তাপসী পানুকে তেমন ভাল্লাগে না। আমার পছন্দ কুইনটেসেনশিয়াল নয়নতারা আর তৃষা।
  • Ishan | ০৮ মার্চ ২০১৭ ২০:১৬375590
  • তাপসী পানু? বাবা রে।
  • সিকি | ০৮ মার্চ ২০১৭ ১৯:১৪375589
  • আমি এবার আস্তেসুস্থে তাপসী পন্নুর প্রেমে পড়ে যাচ্ছি। আমার ক্ষী হবে?
  • pi | ০৮ মার্চ ২০১৭ ১৮:৫২375588
  • এই গার্লিয়াপ্পা কেসটা কী ? নানা সিনেমার এরকম স্মার্ট স্মার্ট প্রোমো করে ?






    সিনেমাগুলোও এরকম হয় ? রানিং শাদি, ডিয়ার জিন্দেগী, রেঙ্গুন কেউ দেখেছে ? কেমন ?
  • dc | ০৮ মার্চ ২০১৭ ১৮:২৩375587
  • কিন্তু ইউপি পুলিশের কাছে চিলি বোম আছে আর স্টান গ্রেনেড নেই? স্টান গ্রেনেড থাকলে তো লোকটাকে জ্যান্ত ধরতে পারতো!
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ১৭:৩৪375586
  • এখোন সাঁ জাঁ চ্যাক্স কে নিয়ে মজা দেখার সময় হীরক রানী তে। ওন্যো সাঁ জাঁ মাতায় এন্ট্রি পাচ্চেনা।
  • netai | ০৮ মার্চ ২০১৭ ১৭:২৫375585
  • কাল আসামে স্ট্রাইক আছে?
  • T | ০৮ মার্চ ২০১৭ ১৬:৫৬375584
  • বেশ, ফ্রেঞ্চ ফুটবলও নিপাত যাক। আরো স্পেসিফিক্যালি, প্যারিস সাঁ জাঁ।
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ১৬:৫৫375583
  • টয়োটা এক্টা থ্রী হুইলর আন্ছে, দারুন।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১৬:৪৩375582
  • আর্সেনাল কবে থেকে ব্রিটিশ হল রে বাবা? ওটা তো ফ্রেঞ্চ।
  • T | ০৮ মার্চ ২০১৭ ১৬:৩৬375581
  • হে হে হে হে...আর্সেনাল পাঁচ গোল খেয়েচে। বেশ হয়েচে। ব্রিটিশ ফুটবল নিপাত যাক।
  • dc | ০৮ মার্চ ২০১৭ ১৬:৩০375580
  • কিন্তু জ্যামের রাস্তায় স্কুটি নিয়ে টুকটাক এগিয়ে যাওয়া, একটু ফুটপাথের ওপর উঠে পড়া, এসবের মজাই আলাদা।
  • d | ০৮ মার্চ ২০১৭ ১৬:১৮375579
  • বাইক/স্কুটি আর অটো হল দুনিয়ার আপদ। সে যে যাই বলুক না কেন। কোনও নিয়ম মানে না।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১৬:০৬375578
  • ওসব তো ছোটবেলা থেকেই বলে আসে, তাতে ঘন্টা হয়। হাতে স্টিয়ারিং বা বাইকের হাতল এলেই ওই ওয়ানলাইনার ফুস্‌ হয়ে যায়। একে তো স্পীডের নেশা, আর অন্যটা হল রোড রেজ। এই সেদিন কাফিলা না কোথায় একটা লেখা পড়লাম রোড রেজ নিয়ে। ভয়ানক।
  • dc | ০৮ মার্চ ২০১৭ ১৬:০২375577
  • আমাদের শহরগুলোয় দু চাকার গাড়ি চার চাকার থেকে অনেক বেশী কাজের। আর স্কুটির তো কথাই নেই।
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ১৬:০১375575
  • থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যত্তসব অলীক ভাবনা। বরং আরো অনেক প্রায়োরিটি কাজ আছে।

    বাইরে আছি, এখন কাটলাম।
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ১৬:০১375576
  • ১২০ ঘন্টা কাউন্সেলিং ? !!!!

    এদেশে এক মিনিটে কাউন্সেলিং হয় :

    পড়াশুনো কর নইলে ভিক্ষে করতে হবে।

    দেখে গাড়ি চালাও নইলে মরে পড়ে থাকবে।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১৫:৫৮375574
  • সেক্ষেত্রে সেরকম কড়া পরীক্ষা দরকার। আর ৭২০ ঘন্টা কাউন্সেলিং। ফোর হুইলার চালিয়ে থাকলে ১২০ ঘন্টা।
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ১৫:৫৭375573
  • পালোদার ২ঃ৫০ এর পোস্টটা পুরো এলিটিজমে ভুর ভুর করছে। টু হুইলার এদেশে নেসেসিটি, লাক্সারি নয়। (১% কেস বাদ দিলে)
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ১৫:৫৪375572
  • এক কলীগের ছেলের সঙ্গে দুবার উঠেছিলুম ফোর হুইলারে। এইটের ছোঁড়া। দিব্য স্মুদ হাত, ওভারটেক করেনা। বরং আমাকে দিলে খালি স্পিড তোলার জন্যে হাত নিশপিশ করবে।
  • সাতমার পালোয়ান | ০৮ মার্চ ২০১৭ ১৫:৫২375571
  • কিন্তু সেটা গাড়ি (ফোর হুইলার)। বাইকের লাইসেন্স অন্ততঃ তিন চার বছর বিনা টিকিটে গাড়ি চালালে দেওয়া উচিত। উইথ এক্সট্রা ১২০ ঘন্টা কাউন্সেলিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত