এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৬:৫৬37590
  • টই খুলে লিখলে ভালোই হত। পরে লিখবো গুছিয়ে। অভিজ্ঞতার পর্ব তো সবে শুরু হলো। ঃ-)

    অক্ষ, কেনাকাটাই সবথেকে অসুবিধের। সেদিন কাপড় কাচার সাবান ভেবে কি একটা কিনে আনছিলাম। শেষে ওরাই কেমন করে জানি বুঝে শুধরে দিলো।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৬:৫৩37589
  • আহা সেই গানের ওপারের সময় ম্যাক্সিদিকে পেলে ক্ষি ভালোই না হত ঃ-( অবশ্য এখন আবারো শুরু হয়েছে
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৬:৫১37588
  • আরে এই আগুনমুখার মেয়ে আমি পড়েছি। ক্ষি ইন্টারেস্টিং।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৬:৫০37587
  • টিম, যা তা। টই খুলে লেখ না!
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৯37583
  • অক্ষ লেট আস এগ্রি টু ডিফার। লবঙ্গলতিকা নামে বাংলা সিরিয়াল আছে কিনা জানিনা অবশ্য। থাকাই সম্ভব।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৯37584
  • বঙ্গভঙ্গদির সময় কাটছেনা? বোধিদা হোমওয়ার্ক দিয়ে দিল তো।
  • | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৯37585
  • টিমি, :-)))))

    ম্যাক্সি, 'আগুনমুখার মেয়ে' - নুরজাহান বোস
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৯37586
  • কি অবোস্তা! দোকান বাজার করবে কি করে?
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৮37581
  • নাহ এবার আমি রান্না করি। ভুলভাল খেয়ে খেয়ে বোর হয়ে গেলাম।
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৮37582
  • ম্যাক্সিদি, অক্টোবরের শুরু থেকেই বেশ শীত পড়বে। দুমাস পর বললাম তো। জায়গাটা আস্তানা, কাজাখস্তান।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৬37579
  • ওটা আমারও হয় স্যান। যাক কিছু তো মিলল।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৬37580
  • টিম ছবি তোল!
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৫37577
  • দমদি, লিখবো লিখবো করে আর হচ্ছেনা।

    যাই হোক, এখানে সবই রাশান আর কাজাখ ভাষায় লেখা। তো, আমার ধারণা ছিলো দুটো একই টাইপ হবে। একেবারেই না। শেষমেষ রাশান শেখার চেষ্টা করছি, সাইবেরিয়া ঘুরতে গেলে কাজে দেবে এইসব সাতপাঁচ ভেবে।

    আজকে শুধু প্রথমদিনের গল্পটা বলে নি। ভোরবেলা এসে তো ঢুকলাম অ্যাপার্টমেন্টে। পুরো ইন্দ্রপ্রস্থে দুজ্জোধনের মত অবস্থা। চতুর্দিকে আয়নাটায়না দেওয়া একটা ফ্ল্যাট, বেশ উঁচুতে। জানলা টানলা দেখে খুবই ভালো লাগলো। কিন্তু দেখি বেজায় গরম। যে এয়ারপোর্ট থেকে নিয়ে এলো, সেও দেখলাম একটু অনভ্যস্ত। তাকে রেহাই দিয়ে ঘুমিয়ে পড়লাম।

    ঘুম ভাঙলো বেশ বেলা করে। বারোটাই বাজে মনে হলো, মানে এগারোটা বা একটাও হতে পারে। আমার ঘড়িতে তখনও শিকাগোর সময় দেখাচ্ছে। সেল ফোন নেই, কম্পিউটার খুলে টাইম জোন থেকে সময় দেখেছিলাম অনেক পরে।

    এদিকে ঘরের তাপমাত্রা তখন ৩২ সি। জানলা খুলেও কিছু হচ্ছেনা। শেষটায় দেখি একটা ছোট মত স্ক্রিন আছে লিভিং রুমে। বিস্তর টাচ ফাংশন ওয়ালা যন্তর। একটা করে অপশন ক্লিক করি আর রাশান ভাষায় কি ছাইপাঁশ লেখা আছে বোঝার চেষ্টা করি। শেষে সব অপশন শেষ হয়ে গেল, কিসুই বোঝা গেল না। তখন দেখি কোনের দিকে একটা লাল বোতাম, ঘন্টার ছবি আঁকা। খানিক পর্যালোচনা করে দেখলাম আমার এখন এমার্জেন্সি কন্ডিশন কিনা। তারপর মনে হলো তাইই তো। অন্ধকার হয়ে আসছে, জঙ্গলে থাকলে আরেকটু পরেই আমার বাঘে খেত। তো বোতামটা টিপেই দিলাম। ব্যস, সাথে সাথে স্ক্রিনটায় একটা চোরের ছবি (মানে চোর বলে না দিলে বোঝার উপায় নেই, দিব্যি ভালো জামাকাপড় পরা ভদ্রগোছের একজন)। আর এক মহিলার গলায় ঘোষণা হতে শুরু করলো। একটা লাল আলো দপদপ করছিলো। সব মিলিয়ে উৎসবের পরিবেশ।

    এরপর একজন কন্দর্পকান্তি সিকিউরিটি এসে হতভম্ব হয়ে খানিক এটা সেটা দেখে চলে গেল। আরো মিনিট পনেরো পরে একজন সম্ভবত ইলেকট্রিশিয়ান এসে বিভিন্ন বিতাম টিপেটুপে শেষে সুবিধে করতে না পেরে আমার কি একটা জিগ্যেস করলো। আমিও হাবেভাবে বললাম এটা এরকমই ছিলো আমি কিছুই করিনি। তখন সে আরো অবাক হয়ে আরো পাঁচ মিনিট চুপ করে থেকে শেষে একটা লুকোনো বোতাম খুঁজে বের করে যন্তরটাই অফ করে দিলো। তারপর কি একটা বললো, তখন মনে হয়েছিলো যে বললো যে জিনিসটা খারাপ হয়ে গেছে।
    এইসব হওয়ার পরে হেব্বি ক্লান্ত লাগছিলো। অতএব ম্যাগি সেদ্ধ করে খেয়ে ঘুমিয়ে পড়লাম।
  • a x | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৫37578
  • আপনে কার্য কারণ গুলিয়ে ফেলেছেন। লবঙ্গলতিকা জুটছে আপনার প্রিভিলেজড পজিশনের জন্য। মানে অর্থনৈতিক পজিশনের জন্য। বিবমিষা যদি হয়, তাহলে লবঙ্গলতিকা না, ঐ পজিশনের জন্য।

    কি হাইপোথেটিকাল সব আলোচনা মাইরি! এদিকে আমি সারা রাত একা এত বড় একটা বাড়িতে বসে আছি। আরেকটু আলো ফুটলেই ৪০ মিনিট ড্রাইভ করে বাড়ি গিয়ে শোব।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৪37576
  • কী বই দম? আমিও একটা স্মৃতিকথা পড়ছি। দারুণ লাগছে। সেটার নাম 'রেখায় রঙে।' লেখক শান্তি চক্রবর্তী। এই সবে জুলাইমাসে প্রকাশিত হয়েছে।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৩37574
  • আমার বাংলা সিরিয়ালের নামে বিবমিষা হয়।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪৩37575
  • আমার বাংলা সিরিয়ালের নামে বিবমিষা হয়।
  • | ১৮ আগস্ট ২০১২ ১৬:৪০37573
  • অক্ষর দেওয়া সুমন-নচিকেতার 'জাগে জাগে রাত' শুনতে গিয়ে দেখি নীলিমা সেনের 'প্রভু তোমা লাগি' ত্রয়েছে। ওটাই শুনে ফেললাম।

    আমি একটা দারুণ বই পড়ছি। স্মৃতিকথা, ব্যপক ইন্টারেস্টিং।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৬:৩৯37572
  • প্রিভিলেজ একদিকে থাকলে আরেকদিকে অপ্রেশন - কাজেই বিবমিষা।

    ভালো লবঙ্গলতিকা চাইলে আমার জোটে। আমি প্রিভিলেজড। যাদের জোটেনা তারা অপ্রেসড। কাজেই লবঙ্গলতিকা শব্দটা লিখতেও বিবমিষা হবে?
  • | ১৮ আগস্ট ২০১২ ১৬:৩৪37571
  • ম্যাক্সিকে বললাম। আপনাকে দেখলেই আমার যাবতীয় অ্যাগ্রিগেট ফাংশানের কথা মনে হয়। :-)

    ছিঃ স্যান। খেয়ো না, মোটকু হয়ে যাবে। কলি মানা করেছে না মিষ্টি খেতে
  • | ১৮ আগস্ট ২০১২ ১৬:৩৩37570
  • হ্যাঁ আমি দময়ন্তী। :-)
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৬:৩১37568
  • আমি একটা খুবই ভালো খেতে লবঙ্গলতিকা খাচ্ছি।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৬:৩১37569
  • দ এর সঙ্গে আলাপ হয়নি। নাম কি দময়ন্তী?
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৬:৩০37567
  • ও না এখন না, দুমাস বাদে।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৬:২৮37566
  • ওহো, তাই? তা এখন কোন দেশে গেছ? যেখানে আগস্ট মাসে শৈত্যপ্রবাহ?
  • | ১৮ আগস্ট ২০১২ ১৬:২৬37565
  • এই টিমি, গপ্প শুনবো।
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৬:২৫37564
  • ম্যাক্সিদি, দেরি না একটু অ্যাডভান্সড হয়ে গেল। তবু থ্যাঙ্কু। ঃ)
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৬:২৪37563
  • আবার বলছি টিম, বিয়ে উপলক্ষ্যে আন্তরিক অভিনন্দন জেনো। জানাতে দেরি হল একটু।
  • Tim | ১৮ আগস্ট ২০১২ ১৬:২৩37562
  • হ্যাঁ কারেন্ট অফ হলে কাজে দেবে। এখানে কারেন্ট যায় দেখলাম।

    তবে শহরটার হেব্বি কেত আছে। ঝাঁ চকচকে সব। আর ঘরে কিসব দিয়েছে কি বলবো। প্রথমদিনই অ্যালার্ম বাজিয়ে দিয়েছিলাম, সেই ব্ল্যাঙ্কির শিকাগো ভ্রমণের মত। তারপর বেশ মজা হয়েছে। ঃ)
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৬:২০37560
  • আজ্জোদার ইগলুটা ধার নিস তখন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত