এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ০২:২৭376050
  • ছোটাই তোমাকে দেখেও খুব ভালো লাগছে। আর তো সেই গল্পগুলো এখানে লেখো না! সেই কেমিস্ট্রি ল্যাবের হাওয়া, সেই মরু-শহরে সূর্যাস্তবেলায় শোনা সুর, সেই গল্প-গাড়ি, সেই ম্যাগনোলিয়া, সেই অদ্ভুত গাড়ি যেটা কিনা নিজেই একটা ক্যামেরা --- সেইসব অসাধারণ গল্পগুলো?
  • i | ১৭ মার্চ ২০১৭ ০২:২০376049
  • অনেকদিন পরে স্যানকে দেখে বড় ভালো লাগল। সেরে ওঠো চটপট।

    ওদিকে...
    খিদের মুখে নকুলদানা পেলাম। সবই ঠাকুরের কৃপা। রণে বনে জলে জঙ্গলে খিদেয় তেষ্টায় তাঁকে স্মরণ না করলেও তিনি-ই রক্ষা করেন।
  • rabaahuta | ১৭ মার্চ ২০১৭ ০২:০৮376048
  • রোগী/ডাক্তারের হুড়যুদ্ধটা কি রোগী ডাক্তারের, না আইন শৃঙ্খলার? মানে ধরুন যখন পেনশনের বা জমির দলিলের তদ্বীর করতে গেলে দাঁত খোঁচাতে খোঁচাতে ঘুষ চায়, বা থানায় অভিযোগ করতে গেলে খিল্লী করে, বা তাজমহল দেখতে গেলে নিরাপত্তাবাহিনী হাঁটু অব্দি প্যান্ট গোটাতে বলে, তখনও কি লোকের ইচ্ছে করে না একটা হেস্তনেস্ত করে ফেলি এইবার? পারেনা কারন বাটামের ভয়। চিকিৎসাপত্রে অসহায়তা আরো বেশী কিন্তু রাগের পাত্র তুলনায় শস্তা। তাছাড়া আগের জমা রাগগুলোও তো থাকেই। দুনিয়ার সকল বাসনা যাদের মুঠিতে তারা কি আর ভাংচুর করে, তাদের বিপর্যয় হলেও ব্যতিক্রম হিসেবে মেনে নেয়। এই যেমন আমার বাবা তিনমাস ধরে জ্বর হয়ে হয়ে ডাক্তারের কাছে গেল, ডাক্তারবাবু কেবলই জ্বরের ওষুধ দিয়ে গেলেন, তিনমাস পরে আর বাঁচতেই পারলো না। অন্য ডাক্তাররা বললেন একমাস জ্বর না কমলে তো হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেওয়া উচিত ছিল। আমরা কি আর ভাংচুর করতে গেছি? গেলেও পারতাম না সে অন্য কথা, কিন্তু দুঃখ থাকলেও ইচ্ছাকৃত ষড় মনে করিনি, আগে আগে তো ভালো হয়েছে। অনেক দুর্বোধ্য ভয়াবহ অসুস্থতা ডাক্তাররা পুরো ব্যক্তিগত চ্যালেঞ্জ নিয়ে সারাই করে দিয়েছেন। এই যে মায়ের হার্ণিয়া সার্জারীর জন্যে মহেশ গোয়েঙ্কা তিন লক্ষ টাকার বাজেট বলেও আজ নয় কাল বলে ধানাই পানাই করায় বন্ড টন্ড লিখে অন্যত্র নিয়ে গিয়ে ষাট হাজার টাকায় সুস্থ হয়ে গেল, তাতে সেই অন্যত্রর প্রতি কৃতজ্ঞতা আর মহেশ গোয়েঙ্কাকে, এরা বাপু বড়লোকের ডাক্তার, যাওয়াই উচিত হয়নি এইসব ভেবে চুপচাপ। (যাওয়ার প্ল্যানও ছিলনা, পাকে চক্রে হয়ে গেছে)। তারপর সুকন্যাকে যখন ভাঙা পা নিয়ে মাঝরাতে দেড়্ঘন্টা ফেলে রেখে বল্লও এক্সরের টাকা না দিলে চিকিৎসা শুরু হবে না, এদিকে তখন টাকা নেওয়ার জানলা বন্ধ - আমাদের ক্ষমতা ছিল, অন্য জায়গায় বেরিয়ে গেছি, আবার, আরো কম খর্চার জায়গায় (পিয়ারলেস গেলাম), যেখানে কদিন আগেই তুলকালাম ভাংচুর হয়েছে। শেষরাত, বিনা প্রশ্নে অত্যন্ত সহৃদয়তার সঙ্গে ভর্তি, চিকিৎসা শুরু এইসব হয়ে গেল। ইন্সুরেন্স আছে কিনা জিজ্ঞেস করেছিল বতে, তবে ঐটুকুই, আর ঐটুকু তো করবেই।
    তারপর মিনুর ছেলের ভাঙা চোয়ালের লাখটাকার অপারেশন যখন প্রাইভেট নার্সিংহোমে (নামটাই ভুলে গেছি) বিনে পয়সায় করলেন সার্জনরা, সেইসব কি আর ভোলা যায়।
    কিন্তু আবার অনেক লোকের বিপর্যয়টাই নিয়ম, পদে পদে ঠোক্কর, ডাক্তারেরা হাজার রোগী নিয়ে ব্যস্ত, রোগী পার্টিরতো একটিই রোগী। মিনুর ছেলের চোয়াল-ইতো, ঠিক চিকিৎসা শুরু হওয়ার আগে বাঙ্গুর হাসপাতালের মেঝেতে দু'দিন, - মরেই যেত। আর তাছাড়া দুনিয়া জোড়া অবিচারের মধ্যে নিরীহ অলরেডি বা অলমোস্ট বা সম্ভাব্য উঁচুতলার প্রতিনিধি পাঞ্চিং ব্যাগ পেলে কি আর লোকে ছেড়ে দেবে। জাস্টিফাই করছিনা, করার প্রশ্নই নেই - কিন্তু লোকজন জানে দল বেঁধে একজনকে ক্যালালে আর একটু ভাংচুর করলে কি আর পুলিশে ধরবে। তা এটা তো আইন শৃংখলার প্রশ্ন মনে হয় আমার। তাছাড়া করারই বা কি আছে? কুণাল সাহার মত দীর্ঘস্থায়ী মোকদ্দমা করার ক্ষমতা তো আর এমনি লোকের নেই। কোথায় নালিশ করবে? তারমধ্যে মিডিয়া। নচিকেতা যখন ডাক্তার ও ডাক্তার বা সরকারী কর্মচারী গান লিখেছিল শুনে গা রি রি করতো। তা লোকে নচিকেতার গান শুনে, আনন্দবাজার পড়ে, হোয়াটসঅয়াপ মেসেজ ফেসবুক মিম (আমি কিন্তু মেমে-ই বলি বাপু) পড়ে সংস্কৃত হয়েছে, হচ্ছে। কি আর করা। কিন্তু বাওয়ালিটা আসলে ডাক্তার/রোগীর নয় মনে হয়।

    রোগী তো আর কর্পোরেট নার্সিং হোমের বোর্ড বা ম্যানেজমেন্ট স্বাস্থ্যদপ্তরের আমলা বা বাণিজ্যপিপাসু কাগজমালিককে দেখেনা, ডাক্তারকে দেখে। ডাক্তাররা বোধয় মারকুটে রোগীর বদলে এই লোকদের ওপর রাগ করলে বোধয় মন্দ হয় না। ডাক্তাররা যেমন প্রাণপনে রোগীকে সুস্থ করতে চায়, রোগীরাও মরে গিয়ে ডাক্তারকে ক্যাল খাওয়াতে চায় না।

    এইসব মনে হলো আরকি এই বাজারে।
  • S | ১৭ মার্চ ২০১৭ ০১:২৪376047
  • ডাচদের রেস্পেক্ট দিতে ভুলবো না।
  • S | ১৭ মার্চ ২০১৭ ০১:২২376046
  • ডাচ ইলেক্শনে সবথেকে বড় পার্টি পেয়েছে ২২% এর কম ভোট। ১৫০ সীটের পার্লামেন্টে তাদের সীট হবে ৩৩। ১৩ টি পার্টি সীট পেয়েছে - ৬টি পার্টি ডাবল ডিজিট সীট পেয়েছে। কোয়ালিশনের স্বর্গ্ভুমি। ইন্টারেস্টিঙ্গ।
  • Atoz | ১৬ মার্চ ২০১৭ ২২:৫০376045
  • ওঃ স্যান কত্তদিন পর! ঃ-)
    অনেক খোঁজ করেছি তোমার, ফেবু থেকেও তো উড়ে গ্যাছো।
    এখন দেখে ভালো লাগছে।
  • San | ১৬ মার্চ ২০১৭ ২২:৪৮376044
  • হ্যাঁ শব্দ ছুঁড়ে ছুঁড়ে এতক কচ্ছে :-)
  • Ekak | ১৬ মার্চ ২০১৭ ২২:৩৮376043
  • সেই শব্দ ছুঁড়ে ছুঁড়ে ভাঙছে ? দ্যাখেন শব্দের কী মহিমা :)
  • San | ১৬ মার্চ ২০১৭ ২২:১৫376042
  • হ্যাঁ নিশ্চই জানাব। কিন্তু অত সিরিয়াস কিছু না, সার্জারি না তো। কয়েকটা সেশন হয়েও গেছে।

    দুদি থ্যাংকুজ :-)
  • সিকি | ১৬ মার্চ ২০১৭ ২২:০৩376040
  • ঠিক আছে। আমি এ বছরের বই একসেট রেখে দেব।

    দরকার হলে জানাস। এই উইকেন্ডে পারবো না কিন্তু তার পরে প্রয়োজন হলে খবর দিস।
  • Du | ১৬ মার্চ ২০১৭ ২১:৩৩376039
  • হায় কপাল! ভালো হয়ে ওঠো স্যান।
  • san | ১৬ মার্চ ২০১৭ ২১:৩০376038
  • সিকি
    কোথায় মানে, গুরগাঁওতেই আছি। উইকেন্ডে অন্য চাপ, মানে আমার কিডনি স্টোনকে ভাঙাভাঙি করা হচ্ছে তো উইকেন্ডে গঙ্গারামে দৌড়তে হবে। তুমি কি আমার জন্যে কিছু বই রেখে দিতে পারবে ? তাহলে আমি একদিন তোমার সময়মত দেখা করে নিয়ে নিতাম।
  • lcm | ১৬ মার্চ ২০১৭ ২১:১৪376037
  • হল্যান্ডে এক্সট্রিম-রাইট পার্টি হেরেছে, মডারেট রাইট জিতেছে।
  • Du | ১৬ মার্চ ২০১৭ ২১:০৯376036
  • হলান্ডে কানহাইয়া এসেছে নাকি?
  • lcm | ১৬ মার্চ ২০১৭ ২০:৫৯376035
  • ব্যারিটোন হর্ন -
  • Ekak | ১৬ মার্চ ২০১৭ ২০:৫৬376034
  • না, হানুদা নয়, কবীর। ব্যারিটোন কিন্তু কথা বলার ভঙ্গী সরকারি অফিসারের মতো।
  • Ishan | ১৬ মার্চ ২০১৭ ২০:৪৭376033
  • কবীর সুমন ওই ব্যারিটোন গলায় বললেন? আহা।
  • pi | ১৬ মার্চ ২০১৭ ২০:৩৫376032
  • মনে করে দ্যাখ, ঐ লোকটা হানুদা ছিল কিনা।
  • Ekak | ১৬ মার্চ ২০১৭ ২০:২৪376031
  • সিরিয়াস বলচি, আজ কবিরের জন্মদিন তাও জানতুম না। মামুর তো অনেককাল পাত্তা নাই। কেন যে এমন দেকলুম কে জানে :|
  • Ekak | ১৬ মার্চ ২০১৭ ২০:২২376030
  • আরে দুফুরে ঘণ্টাখানেক ঘুমুই। তো দেকি দেশ জুড়ে মহা ঝঞ্ঝাট লেগেচে আর আমি একটা উঁচু বাড়ির ছাদ থেকে সব দেকচি। সব ফ্লাইট ক্যানসেল করে সবাইকে বলা হয়েচে কে কোন দেশের লোক ফর্ম ফিলাপ করে জমা দাও এক্কেরে সেখানে পাঠ্যে দিয়ে দেশের চাদ্দিকে লেসার পাঁচিল তুলে দেওয়া হবে। তো সে বিড়াল দৌড়োদৌড়ি, লাইন -ফর্ম পাওয়া যাচ্চেনা-ব্ল্যাক হচ্চে বিকট কাণ্ড। পুরো স্বপ্নটা কমলা আর কালো রঙে। তো এর মধ্যে একটা জায়গায় আকাশের নীচে নাচগানের আসর সেকেনে মাঝখানে যোগ্যি হচ্চে, মন্ত্র পড়চে আর বাকিরা হেভি মেটাল বাজাচ্চে। হেলিকপ্টার উড়ে উড়ে মাইক নিয়ে বলচে যাই করবেন তালে তালে করুন নইলে ঘ্যাচাং !

    এর মদ্যে দেকি মামু একটা তিনপেয়ে টেবিল ঠেলতে ঠেলতে বাজারের এককোনে নিয়ে গেলো তাপ্পর সেকেনে মাথা গুঁজে ফর্ম ফিলাপ কোচ্চে। অমনি কিচু লোক, ও কোদ্দিয়ে টেবিল পেলো আমাদের কেন টেবিল নেই বলে তালে তালে নাচতে থাগলো। একটা লোক ময়লা -কম্বলের ওভারকোট পরা, সে পকেটে হাত দিয়ে এইসময় মামুর সামনে এসে দাঁড়ালো, আমি কুড়ি তলার ছাদ থেকে গলা বাড়িয়ে দেকচি : লোকটা গলা খেলিয়ে খেলিয়ে চিবিয়ে চিবিয়ে বললো : হ্যাঁরে সৈকত, তুই নাকি বলেচিস তুই লাতিন আমেরিকার লোক !! সেখানেই যেন পাঠিয়ে দেওয়া হয় !

    মামু নাকের ওপর চশমা ঠিক কোচ্চে। পকেট হাতড়াচ্চে। তাকিয়ে দেকি লোকটা কবীর সুমন।
  • pi | ১৬ মার্চ ২০১৭ ২০:১৭376029
  • সেদিন অন্য বসন্ত ভাল লেগেছে কে বললো না এখানে ? ঐ গরম ভাত, ট্যাংরা মাছ আর পারফিউম বানানোর গল্পটা তো ?

    ওটাই হলে বেশ লেগেছিল। স্পেশালি নায়ককে। সেদিন তাকে একটা কী বিচ্ছিরি সিরিয়ালে দেখে পারফিউমের গন্ধ পুরো উবে গেল যদিও। কী নাম ? নায়িকাই বা কে ? জানিনা, অন্য কোন সিনেমার সাথে গোলাচ্ছি কিনা।
  • pi | ১৬ মার্চ ২০১৭ ২০:০৪376028
  • মনে থাকতে থাকতে লিখে ফ্যাল।
    তবে তোর জাগ্রত অবস্থার ভাবনাচিন্তার থেকেও জগঝম্প ?
  • Ekak | ১৬ মার্চ ২০১৭ ১৭:৩০376027
  • কী বিকট স্বপন দেখলুম। আর মামু কোই ? মামুকেও স্বপনে দেকিচি। জগঝম্প কেস !
  • cm | ১৬ মার্চ ২০১৭ ১৭:১৮376026
  • দেবেশ বাবুর লেখাটি বেশ লাগল।
  • d | ১৬ মার্চ ২০১৭ ১৫:২৯376025
  • রোবুর জন্য

  • pi | ১৬ মার্চ ২০১৭ ১৫:১৩376024
  • এটাও।

    Maitri Das .
    4 ঘণ্টা পূর্বে ·
    রণক্ষেত্র ভাবাদীঘি। মাটি ফেলা শুরুর পর প্রদিবাদে ফেটে পড়ছেন ভাবাদীঘির মেয়েরা।
    লজ্জা গণতন্ত্রের। লজ্জা "পরিবেশ বান্ধব" আইনের।
    ধিক্কার সরকারি মিথ্যাচরণ ও বেআইনি কার্যকলাপকে।

    রঞ্জিত শূর ভিডিও দিয়েছেন।
    https://www.facebook.com/ranjit.sur/videos/1467808843243214/
  • চহার মগজ শিকন | ১৬ মার্চ ২০১৭ ১৪:৩৮376023
  • এটা পেলাম।
  • চহার মগজ শিকন | ১৬ মার্চ ২০১৭ ১৪:৩৭376022
  • তারকেশ্বর-বিষ্ণুপুর রেললাইনে গোঘাটের ভাবাদিঘীর ওপর দিয়ে জোর করে লাইন পাততে চায় ভারতীয় রেল। এবং সে লাইন অন্য এক প্রভাবশালী ব্যাক্তির জমি এড়াতে ৫৪ বিঘা ভাবাদিঘীর ওপর দিয়ে নিয়ে যেতে চায় সরকার।
    এতদিন ভাবাদিঘী গ্রামের মানুষ হাইকোর্টে কেস করে তা বন্ধ রেখেছিলেন। কিন্তু পুলিশ-প্রশাসন ও স্থানীয় শাসকদল ক্রমাগত নানা ভাবে ভয় শাসানি দেখিয়েছেন খুনের মারধোরের ও গ্রামের মেয়েদের ধর্ষণ করে দেওয়ার। তাতেও গ্রামের মানুষ পিছু না হঠায় তাদের আন্দোলনের মুখ সুকুমার রায়কে পুলিশ মিথ্যে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করে।

    গ্রামের নিরক্ষর মানুষদের সাদা কাগজে নাকি কীসব সই করিয়ে নিয়ে গেছে পুলিশ কিছুক্ষণ আগে। তারপরেই মাটি পড়তে শুরু করেছে ভাবাদিঘীর বুকে।

    বিরাট প্রতিরোধে রুখে দিচ্ছে গ্রামের মেয়েরা। জ্বলছে বাইক ডাম্পার।

    #ভাবাদিঘী
  • সিকি | ১৬ মার্চ ২০১৭ ১৪:২৩376021
  • তুই আছিস কোথায়? তোর ফেবু প্রোফাইল ডিঅ্যাক্টিভেটেড, আজই ভাবছিলাম ফোন করব।

    উইকেন্ডে আয়। আমিও কাল যেতে পারব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত