এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চহার মগজ শিকন | ১৭ মার্চ ২০১৭ ১৫:১৩376080
  • (মাথা চুলকানোর ইমো) আম্মো এই দোষে দোষী বটে, তাজ্জন্যে সরি চাওয়াই উচিৎ। কিন্তু আমি যে এমনিতেও কাউরে ফোনটোন করি না - মানে পারি না আরকী।
  • d | ১৭ মার্চ ২০১৭ ১৫:০৫376079
  • বেশ তো পষ্ট কথায় কষ্ট কী? খোঁজখবরের ফী আর অ্যাকাউন্ট ডিটেইলস দিলেই পাঠিয়ে দেব। আর এমনি ফোন আমি করতাম বলেই না স্বভূমি ইত্যাদিএর ভাটে লোকজন আসত। সে অবশ্য আমি যখন গুরুর স্বে্ছাসেবার সাথে যুক্ত ছিলাম। ইউকের ভাটেও দিল্লী থেকে আমি ফোন করেছিলাম উল্টোদিউক থেকে কেউ কস্মিনকালে আমারে করেছে বলে মনে পড়ছে না। আর বিভিন্ন খোঁজখবরের ঠিক একটি নিজের ছিল। বাকীগুলো এই গুরুরই বিভিন্ন লোককে কানেক্ট করানো ছিল। তা সেও থাক, আমি বিজ্ঞানী নই, গবেষক নই, অবহেলা, তাচ্ছিল্য দুর্ব্যবহার তো আমার প্রাপ্য বৈকী!
  • I | ১৭ মার্চ ২০১৭ ১৪:১৩376078
  • না না ছি! ফিরিতে পরিষেবা নেবেন কেন! শুধু ঐ দরকার পল্লে একটু ফিরিতে ফোন করে মেডিক্যাল খোঁজখবর নেন।এমনিতে যদিও ফোন করেন না। তবে তাকে তো আর পরিষেবার সঙ্গে গুলিয়ে ফেল্লে চলবে না!
  • pi | ১৭ মার্চ ২০১৭ ১১:১২376077
  • তবে ওদের কৃষিতে অনেক কাজ হয়েছে। সেদিন আমি বাগানে কাজ করছিলাম, কুলদদার ফোন এল। গল্পপাঠের কাজের গল্পের পর বাগানের গল্প শুনছিলাম। উনি তো কৃষিবিজ্ঞানী ছিলেন। কতদিন আগে ছবি দিয়ে দিয়ে কত বুকলেট বানিয়েছিলেন, গ্রামে গ্রামে নিজেদের পুরো স্বয়ংসম্পূর্ণ, বিজ্ঞানসম্মত উপায়ে খেত বানানোর জন্য। পুষ্টি, লাভ, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করা, সবকিছু কভার করে। একেবারে ইন্ডিজেনাস শাকসব্জি নিয়েও অনেক ডকুমেন্ট বানিয়েছিলেন বলছিলেন। আমি চেয়েছি, যদি কিছু দিতে পারেন।
    জৈব কৃষি নিয়েও অনেক কাজ হচ্ছে ওখানে।
  • pi | ১৭ মার্চ ২০১৭ ১১:০৯376076
  • মনে হয়না। আর খরাও তো তেমন হয়না এদিকে। তবে অধিক ফলন নিয়ে সমস্যার কথা একবার পড়েছিলাম মনে হয়। সাইক্লোনের সমস্যাও থাকর কথা। কেউ জানলে লিখুক।
  • aranya | ১৭ মার্চ ২০১৭ ১০:৫৪376075
  • বাংলাদেশের চাষীদের অবস্থা জানতে ইচ্ছে করে, সেখানেও কি কৃষকরা এভাবে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ তো অনেক ক্ষেত্রেই বেশ ভাল করছে
  • pi | ১৭ মার্চ ২০১৭ ১০:৫৩376074
  • লিখুন, লিখুন !
  • aranya | ১৭ মার্চ ২০১৭ ১০:৫০376073
  • পড়ি মাঝে সাঝেই, লেখা হয় না
  • pi | ১৭ মার্চ ২০১৭ ১০:৪৯376072
  • যাক ! কত্তদিন বাদে অরণ্যদা !!!
  • aranya | ১৭ মার্চ ২০১৭ ১০:৪৮376071
  • পাই-এর লিংক থেকে তামিলনাড়ুর চাষীদের কথা পড়লাম :-(

    শাইনিং ইন্ডিয়ার বাইরের মানুষেরা...
  • চহার মগজ শিকন | ১৭ মার্চ ২০১৭ ১০:১৮376070
  • ইন্দো ডাক্তারের লেখাটা কেউ বেসরকারি হাসপাতালের থ্রেডে দিয়ে দাও।
  • pi | ১৭ মার্চ ২০১৭ ০৯:৪৬376069
  • এই প্যাকেজ কি রাজ্য, কেন্দ্র আলাদা করে দেয় ?

    In January, the National Human Rights Council had issued a notice to the Tamil Nadu government, regarding continuing farmer deaths in the state. According to a Livemint report, the notice said:
    The National Human Rights Commission has taken suo motu cognizance of media reports regarding the deaths of 106 farmers during a period of one month in Tamil Nadu which it considers as a matter of concern.
    A month later, Chief Minister Edappadi Palaniswami, sanctioned the release of a Rs 2,247 crore package for drought-hit farmers. According to media reports, farmers who depend on irrigation for their crop were to get Rs 5,465 per acre, while those who depend on seasonal rain would get Rs 3,000 per acre.
    We have come with these bowls to indicate that we have been reduced to begging and have taken off our shirts to show we have nothing left. These are the skulls of farmers who have committed suicide in Tamil Nadu. This is to show the Modi government that the Centre’s failure to help and provide drought relief is killing us all
  • Ekak | ১৭ মার্চ ২০১৭ ০৯:৩২376067
  • দেখছি। এখন নারদ নিয়ে পরেচে।
  • pi | ১৭ মার্চ ২০১৭ ০৯:১৬376066
  • ২৪ ঘণ্টা খুলে দেখ একক। সমানেই সরকারি হাসপাতাল নিয়ে, আয়া ইত্যাদি নিয়ে লোকজন ক্ষোভ উগরে দিচ্ছেন। এখনি দেখতে পারিস।
  • pi | ১৭ মার্চ ২০১৭ ০৮:৫৪376065
  • সরকারি সিস্টেমের অব্যবস্থা নিয়ে সর্বক্ষণই চলে। ওটা খারাপ বলেই তো লোকের প্রাইভেটে যায়, এটা তো বাই ডিফল্ট।
    আর লোকে ঠিক ডাক্তারদের পিছনেও পড়ে নেই, প্রাইভেট সিস্টেমের পিছনেই পড়ে, যেটা ভ্যালিড। এদের এতদ্ন তো কিছুই বলা হয়নি।

    আর সিস্টেমকে ঠিক করার জন্য, সে সর্কারি হোক বা বেসরকারি, স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানো, লো কস্টে করে দেখানো, তো পুণ্যদাদের মত ডাক্তাররা বা অন্যান্য স্বাস্থ্যকর্মীরাই কতদিন ধরে বলে যাচ্ছেন, করে যাচ্ছেন, কত উদ্যোগ নিচ্ছেন, সেখানেও অনেক ডাক্তারকে কিছু বলতে দেখিনা। ওঁরাও বললে হয়তো এগুলো নিয়ে অনেক বেশি কাজের কাজ হত, এখনো হতে পারে মনে হয়। একটা পুরো স্বাস্থ্য আন্দোলন হত। স্বাস্থ্য কবেই বা আমাদের ইস্যু হয়েছে। কোন নির্বাচনী ম্যানিফেস্টোতেও সেভাবে হয়নি। আমাদের কাছেও তো ম্যাটার করেনি। আজ এই খোঁচাখুচিতে যদি সেটা শুরু করা যায়, তা হলেও কিছু পাওনা।
  • Ekak | ১৭ মার্চ ২০১৭ ০৮:৪৪376064
  • আরে সেতো অম্মো উতুবে সাইটে খবর দেখ্লুম। কিন্তু জারা এখোনো স্টেটাসময় দাক্তার দের পিন্ডি চট্কাচ্চে তারা সরকারির অব্যাবস্থা নিয়ে চুপ। সিস্টেম এর তুলোনায় ডাক্তার সফ্ট টার্গেট।
  • pi | ১৭ মার্চ ২০১৭ ০৮:৩৭376063
  • ঐ শিশু চুরির ঘটনা নিয়ে তো এই পরশু অব্দিও দেখলাম সারাদিন ধরে দেখিয়ে যাচ্ছে ! কোথায় আবার চাপা পড়ল ?
    আর সত্যিই ঐ মাতৃত্বের, পুত্রসন্তানের নির্মিত বা নিজস্ব চাপ, সাঙ্ঘাতিক !
  • rabaahuta | ১৭ মার্চ ২০১৭ ০৮:৩০376062
  • শিশু চুরীর ঘটনাটা মেরুদন্ড হিম করা। মাতৃত্ত্ব বিষয়ক সামাজিক বা অন্যকিছু, চাপ যে কি ভয়াবহ হতে পরে।
  • rabaahuta | ১৭ মার্চ ২০১৭ ০৮:২৯376061
  • হুঁ... এখন মনে হয়, বাবা যখন জ্বরে ভুগে ভুগে সপ্তাহে দুদিন করে ডাক্তারের কাছে যেত, তখন কি আমাদের প্রবলভাবে ডাক্তারীতে নাক গলানো উচিত ছিল আসলে? নাক গলালে, এবং তারপর সুস্থ হয়ে ফিরলে সেই ডাক্তারবাবুর ঝুলিতে হয়তো একটি সার্কাস্টিক গল্প জমা হতো।
    ফাইনালি নার্সিংহোমে ভর্তি হওয়ার পরে ওখানে বললো আপনি তো অনেক দেরীতে এসেছেন।
    এই দেরীটা তো হওয়ার কোন কারন ছিল না। আমাদের মত সামান্য মানুষের নয়, ডাক্তারদেরই মত ছিল যে দেরী হয়ে গেছে। জেনারালাইজ করছিনা, করার কোন জায়গাই নেই। পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। কেউ সেটা করে না, ধৈর্য হারায়। না হারালে হয়তো ঐরকম, দেরী হয়ে যাবে। হতেও পারে নাও হতে পারে, কিন্তু এই দুটো সম্ভাবনার মাঝে মৃত্যু আছে। আমি মধ্যবিত্ত সুশীল, ঘ্যানর ঘ্যানর করে বলি, গল চড়ালে হাঁকিয়ে দেবে। যার সেই ব্যাগেজ নেই সেই দলবল জুটিয়ে বিচারপতির বিচার করছে। আবারও, জাস্টিফিকেশনের জায়গা নেই। কিন্তু বিচারের দায়িত্ব কেউ যেন নিজের হাতে তুলে না নেয় সেটা আইন শৃঙ্খলার প্রশ্ন, এবং অভিযোগের বিচার যেন হয় সেটাও। ডাক্তার রোগীর দ্বৈরথ হওয়ার কথা নয়। কিন্তু রোগীর ক্ষোভকে অহেতুক বলা মুশকিল, তার পেছনে পরিকাঠামো, কর্পোরেটের মুনাফা যাই থাক না কেন। নিকটজনের মৃত্যু সামনে নিয়ে কি আর সবাই ন্যায় বিচার করতে পারে।
  • Ekak | ১৭ মার্চ ২০১৭ ০৮:২৮376060
  • ডাগদার রা মারধর খান মাঝে মধ্যেই। নার্সিংহোম -হাসপাতাল ভাংচুর হয়। আর এই প্রাইভেটের পেছনে লাগার বাজার এ এসএসকেএম থেকে শিশু চুরির ঘটনা নিয়ে আলোচনা চাপা পরে গ্যালো দেখলুম।
  • | ১৭ মার্চ ২০১৭ ০৮:০২376059
  • সুবিধে
  • | ১৭ মার্চ ২০১৭ ০৮:০১376058
  • আর সবাই নাকি ডাক্তারদের থেকে ফ্রীতে সুবুধে নেবার চেষ্টা করেন!!! দেখলাম দুই এক জায়গায়। মানে আমি তো কখনও পারতপক্ষে ফিরি পরিসেবার ধারে ঘেঁষি না।
    এদিকে আমার বাবার মত কেউ যখন মারা যায় তখন আমাদের পরিবারগুলোর একিটা গোটা জীবন লেগে যায় টাল সামলাতে!
  • rabaahuta | ১৭ মার্চ ২০১৭ ০৭:৫৬376057
  • আচ্ছা, ওখানেও পোস্ত করে দিচ্ছি। হোটেলের ওয়াইফাই স্লোয়ের হদ্দ, একটা ক্লিক করে হাঁ করে বসে।
  • | ১৭ মার্চ ২০১৭ ০৭:৪৯376056
  • আচ্ছা এই এত হল্লারাজির মিধ্যে ডাক্তাররা কোথাও সত্যি মার খেয়েছে? মানে খাক সেটা একেবারেই চাই না, কিন্তু খেয়েছে সেরকম খবরও দেক্ষিনি। মার খাচ্ছে সেই অপেক্ষাকৃত কম বেতনের কর্মচারীরা -এরকমই খবর পড়েছি মনে হচ্ছে।
  • pi | ১৭ মার্চ ২০১৭ ০৭:৪৭376055
  • ছোটাইদির ছোট বড় সব লেখাই আমার মনে থাকে। কিছু কিছু কথা, ছবি, মনে থেকে যায়।

    আর হুতো, এই পোস্টটা পিনাকীদার খোলা ঐ টইতে থাক না ? আমিও অনেকাংশে একমত।
  • সিকি | ১৭ মার্চ ২০১৭ ০৭:৩৭376054
  • হুতোর লেখাটায় অনেকাংশে একমত হয়ে গেলাম।
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ০৪:১৫376053
  • ওসব লেখা কি ভোলা যায় ছোটাইদি? ওসব লেখা বহুকোণ হীরকের মতন, নানাদিক থেকে আলো পড়তে থাকে আর নানা রঙে ঝলমল করে উঠতে থাকে। যত দিন যায়, ততই নতুন নতুন রূপে ধরা দেয়, কখনও পুরনো হয় না।
  • i | ১৭ মার্চ ২০১৭ ০২:৩৬376052
  • এখন টা টা আপাততঃ। পরে আসছি।
  • i | ১৭ মার্চ ২০১৭ ০২:৩৫376051
  • কেমিস্ট্রি ল্যাবের সেই সব গল্প, বালির দেশে আবৃতমুখ বৃদ্ধের কেশরুয়া বালমার গল্প, সেই আশ্চর্য পিন হোল ক্যামেরা- এই সব মনে আছে তোমার? কী কান্ড!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত