এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৭ মার্চ ২০১৭ ২২:২৬376110
  • ২০১৪ সালের ভোট আধার দিয়ে অথেন্টিকেটেড হবে। এই আমি লিখে দিলাম।
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ২২:২৫376109
  • ইভিএমে জালি হয় না?
  • dc | ১৭ মার্চ ২০১৭ ২২:২৪376108
  • এদিকে ইভিএমের বদলে পেপার ব্যালটের পক্ষে একটা হাওয়া তোলার চেষ্টা হচ্ছে। পেপার ব্যালটে বুথ জ্যাম, ছাপ্পা ভোটিং ইত্যাদিতে সুবিধে হতো, আর পেপার ব্যালটে জালি করার এক্সপেরিয়েন্সও সবারই আছে, তাই কেজরি, বহেনজি, সিপিএম, দিদি, সবাই চেষ্টা করছে যদি পেপার ব্যালটে ফিরে যাওয়া যায়।
  • rabaahuta | ১৭ মার্চ ২০১৭ ২১:১৬376107
  • শিশুচুরির ব্যপারটা, কাগজে যেমন লিখেছে, ভদ্রমহিলার মিসক্যারেজ হয়ে যায় নভেম্বরে। সেটা কাউকে জানতে দিতে চাননি। নাকি বালিশ বেঁধে ঘুরতেন।
    এমনিতেও এইরকম দুর্ঘটনা খুবই ট্রমার; খুবই। জুভেনাইল না হলেও মানসিক স্থিতি নাড়িয়ে দেয়। আর তাছাড়া ঐ সামাজিক নির্মান - মা হওয়া যাচ্ছে না - ; এইসব মনে হলো।
  • Du | ১৭ মার্চ ২০১৭ ২১:১১376106
  • আবার একটা মেয়েঘটিত কমেন্ট দিতে চাই। শিশুচুরি শিশুপেটানো সবেতেই মেয়েদের ভিক্টিম চাপের শিকার এইসব বলার কি আছে? জুভেনাইল যেন।
  • Du | ১৭ মার্চ ২০১৭ ২১:০৩376105
  • এতক টা এককভাষা ঃ)
  • Du | ১৭ মার্চ ২০১৭ ২০:৫৮376104
  • আমার তো অনেক সময় নিজেকে ভুত মনে হয় ফোনে এতোজ কারন অন্য দিক থেকে আমার কথা শোনা যায় না ঃ)
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ২০:৫২376103
  • শব্দই যে ব্রহ্ম, সে কথা সত্য। ঃ-)
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ২০:৫০376102
  • আমি ফোন করা শিখি অনেক বড় হয়ে। বাড়িতে ফোন ছিল না কিনা! প্রথম ফোন এক দোকান থেকে, ল্যান্ডফোনের সেই পুরনো সেট, কানের কয়েক ইঞ্চি দূরে ধরে হ্যালো হ্যালো করছি, কিছুই শুনতে পাচ্ছি না। দোকানদার ভদ্রলোক আমায় শেখালেন কানে চেপে ধরতে হয়, নইলে শোনা যায় না। ঃ-)
    তো, এইভাবে ফোন করা শেখায় আমার ফোনে কেমন একটা ইনহিবিশন হয়ে যায়, আজও ফোন টোন তেমন করতে পারি না জরুরী দরকার না থাকলে।
  • de | ১৭ মার্চ ২০১৭ ২০:৪০376101
  • স্যানের পাথরেরা শব্দব্রহ্মের এতকে হাওয়া হয়ে যাক!

    জলদি ভালো হয়ে রোজ আসো গুরুতে -
  • Atoz | ১৭ মার্চ ২০১৭ ২০:৩৭376100
  • হুঁ স্যান, এই চলে যাচ্ছে একরকম।
    তোমার প্রিয় কবিতাগুলো তুলে দিও, পড়বো। অনেকদিন না দেখে কেমন একটা অভাববোধ ছিল, কাল পূরণ হয়ে গেল। ঃ-)
  • de | ১৭ মার্চ ২০১৭ ২০:৩০376099
  • বড়াই, চাপে আছো তা বোঝা যায়! ফেবুতে আমি যাইনা বহুদিন হোলো, কিন্তু এখানকার রিঅ্যাকশনে বুঝলাম।

    ভালো থেকো, ভালো লিখো -

    আমি ফোন/মেল কিচ্ছু জানিনা তোমার, নাহলে আজ ফোন করতাম। যে বড়াইকে আমি/আমরা চিনতাম, সে যেন বদলে না যায় - এইটুকুই আশা! এতোগুলো মানুষ তোমায় আপন ভাবে, এমন হওয়াও কি কম কথা!

    দমদি,

    আঘাত পেয়েছো জানি - তোমাকেও বলবো ভালো থেকো।

    কিছু কিছু পেশা সম্বন্ধে আমরা অনর্থক জাজমেন্টাল হয়ে যাই, কিন্তু সেই পেশার অধিকাংশ মানুষই ভালো না হলে সিস্টেম চলতো না, থেমে যেতো। ভালো, সিনসিয়ার মানুষ, যাঁরা সিরিয়াসলি এবং অনেস্টলি নিজের কাজ করেন, তাঁরা এইসব মন্তব্যে আঘাত পান।
  • Du | ১৭ মার্চ ২০১৭ ২০:২৮376098
  • আমি অবশ্য করি। সেদিনও আকাকে মেসেজ করলাম ক্টু লেখাপড়ার জন্য। সাহায্য নেওয়া কোন খারাপ কিছু না। বরং যা করা উচিত সেটা হল পে ইট ফরওয়ার্ড অর অ্যান্ড ব্যাক। এখানে সাহায্য নেওয়া নিয়ে মনে হয় ক্ষোভটা ছিলনা ছিল নিন্দেমন্দ অবিশ্বাস নিয়ে। তাই কেউ দুঃখ পেয়োনা ঐগুলো যে খারাপ সে নিয়ে তো আর্গুমেন্ট নেই। আঅজকে সবুজ পানীয়ের দিন খুশির দিন তো মন খারাপ ভালো লাগে না
  • san | ১৭ মার্চ ২০১৭ ১৯:৪৬376097
  • আইদি,
    আমারো কেসরিয়া বালমা মনে আছে। সবসময়েই মনে থাকে যাবে।

    এতোজকে কাল একটুর জন্যে মিস করে গেছি, ক্যামন আছো ?
  • san | ১৭ মার্চ ২০১৭ ১৯:৪৫376096
  • ইন্দোদা,
    ভালো থাকো।
  • Ekak | ১৭ মার্চ ২০১৭ ১৮:১৮376095
  • বড়াই, ফেবুতে আপনার লেখাটা পড়ার সময়েই মনে হচ্ছিলো খুব ডিস্টার্বড আছেন। স্বাভাবিক। আমার বাড়িতে যাঁরা ডাক্তার তাঁরাও এই কদিনে ভালো নেই। আর আপনি যে অভিমান প্রদর্শন করলেন ওটা অন্তত আমার কাছে খুব স্বাভাবিক, নিজের লোকের কাছেই অনুযোগ শুনি : যতবার দেখা হয় বেডে শুয়ে, নইলে কলকাতা আসিস না, একটা ফোন ও করিস না :( মন খারাপ করবেন না, খারাপ সময় কেটে যাবে। ভালো থাকুন।
  • চহার মগজ শিকন | ১৭ মার্চ ২০১৭ ১৮:১২376094
  • আমি তো বল্লুম কাউকে এখানে পোস্ট করে দিতে। মোবাইলে ক্রোম থেকে ফেবুর কোনো লেখা কপি করা যায় না।
  • * | ১৭ মার্চ ২০১৭ ১৮:০৯376093
  • যে সব সম্পর্কের মধ্যে মান অভিমান ভুল বোঝাবুঝি নেই, তারা মৃত। সুতরাং আপনার জীবিত। দু:সময় কেটে যাবে...
  • i | ১৭ মার্চ ২০১৭ ১৮:০৮376092
  • থেন্কু চমশি। ফেবুতে তো আমি নেই। দেখি কাউকে বলে-

    বড়াই,
    তুইই বলতাম প্রথম থেকেই।
    ঠিক আছে। আমাদেরও ত্রুটি হয়েছে কোনোক্ষেত্রে।সতর্ক হব।
    চাপ নিস না।
  • চহার মগজ শিকন | ১৭ মার্চ ২০১৭ ১৮:০২376090
  • ফেবুতে পাবে টিটিদিদি।

    এই ফোনটোন করা, খোঁজখবর নেওয়া - এইগুলো আমার কোনোদিন হয়নি, এই বয়সে হবেও না। জানি অনেকেই অপছন্দ করে (বাড়িতে তো রেগুলার এইসব শুনি) - কিন্তু ভাবি হয়তো পাগলছাগল ভেবে একদিন ছেড়েই দেবে।
  • I | ১৭ মার্চ ২০১৭ ১৮:০২376091
  • আবার বলছি,অত্যন্ত দুঃখিত ও লজ্জিত।অজুহাতের মত শোনাবে,কিন্তু খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। চারিদিক থেকে কটুকথা বর্ষার জলের মত ঝরে পড়ছে। মাথা ঠিক রাখা মুশকিল হয়ে পড়ছে। আপনাদের কারো আমার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আপনারা যা করেছেন অত্যন্ত স্বাভাবিক কাজ। বিপদের সময় বন্ধুর কাছে সাহায্য প্রার্থনা। আমি যা করেছি সেটাও তেমন কিছু মহৎ কাজ নয়। দু চারটে সাধারণ পরামর্শ দেওয়া। এই মন্তব্য করে আমি নিজেকেই ছোট করলাম।
  • i | ১৭ মার্চ ২০১৭ ১৭:৫৮376089
  • চমশি দশটা আঠারোয় বড়াইএর কোন লেখার কথা কইলেন? পড়তে চাই। কোথায় পাবো?
  • i | ১৭ মার্চ ২০১৭ ১৭:৫১376088
  • এই রে আমিও তো ক্ষমা চাইতেই এলাম। কোনোদিন খোঁজখবর করি নি তা হয়তো নয়, কিন্তু নিজের বিপদের দিনে বার কয়েক ফোন তো আমিও করেছি। এসব কিছু মাথায় আসে নি তখন।
    আমি আহত হই নি তোর মন্তব্যে। না বুঝে ভুল করেছি-ক্ষমা চেয়ে গেলাম, বড়াই।

    ইতি ছোটাই।
  • I | ১৭ মার্চ ২০১৭ ১৭:৪৭376087
  • আমার মন্তব্যে যাঁরা আহত হলেন,বিশেষ করে দময়ন্তীদি তাঁদের সবার কাছে আমি নিঃশর্তে ক্ষমাপ্রার্থী।
  • d | ১৭ মার্চ ২০১৭ ১৬:৪৩376086
  • আমি বহুকাল এনার সাথে কোনওরকম কথাবার্তাই বলিনি। লাস্ট ফোন করেছিলাম ২০১২ তে এক জায়গায় রক্ত দেবার ছিল অনেক বোতল, ব্ল্যুআংকি পারবে কিনা, ব্ল্যাংকির তার আগে কবে যেন র‌্যাবিস নেওয়া ছিল সেই জন্যে। সেটাই লাস্ট। আর নিজের জন্যে একবারই ২০১১ তে। এইগুলোর জন্যই উপযুক্ত ফী দিয়ে দিতে রাজী।

    দেখেছেন তো এইধরণের স্টেটমেন্টে কি সুন্দর ধারণা হয় যে রেগুলার আমি এরকমই করে থাকি! এই ২০১৭ তেও!! এবার বুঝতে পারছেন কেন অপমানিত হচ্ছি?

    আরো শুনুন পরিস্কার করে লিখেই রাখি, গুরুরই কেউ একজন আমার কাছে এনার নাম্বার চায় ঐ ২০১২ র পরে কোনও একসময়। বোধহয় সায়ন্তন। আমার কাছে যা ছিল সেটা দিয়ে দিই। সে এসে জানায় নাম্বার নট ইন সার্ভিস। আমি বলি সেক্ষেত্রে মেল করে জেনে নিতে, পরিবর্তন হয়েছে। আম ই নিজে কিন্তু চাই নি।

    এরপর ২০১৪ র জনুয়ারী তে কোন্নগর গিয়ে আমার দুটো মোবাইলসহ পার্স ইত্যাদি বহুকিছু চুরি হয়। তখন বইমেলায় গুরুর স্টলে প্রচুর লোকের সাথে দেখা হয়েছিল। সেখানে চা খেতে গিয়ে বা কিছুতে কেউ কল করতে বলে আমি জানাই আমার কাছে নাম্বার নেই। ইনি তখন আমাকে নাম্বারটা নিতে বলেন। আমার কাছে টেম্প একটা ছোট্ট ফোন ছিল আমি বলি আমাকে একটা কল দিয়ে রাখতে আমি পরে বাড়ী গিয়ে তুলে রাখবো। ইনি সেটি কোনও কারণে দিতে পারেন নি। বলেন বাড়ী গিয়ে করবেন বা দেবেন। কিছুই করেন নি।
    খিবই ভাল কথা। হতেই পারে। মানুষ নিজের পছন দের লোকজনকেই লিস্টে রাখে এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা।

    কিন্তু আমার যদি সত্যিই ফ্রীতে মেডিক্যাল খোঁজখবর করার জন্য আগ্রহ থাকত আমি নাম্বার যোগাড় করে নিতাম না কী? আমি কিন্তু সেই ২০১২র পরে আজ পর্যন্ত কখনও ফোন করিও নি।

    ঐ ২০১৪র এপ্রিলে এবং এই ২০১৬ র মে'তে আমার মা যখন অত্যন্ত খারাপ অবস্থ, আমাকে কেউ কেউ বলেছে কিন্তু ভাগ্যিস আমি ভুলেও ঐ পথে পা বাড়াই নি!!
    বাপরে! মা তো মারা গেলেও গায়ে নোংরা লেগে যেত!
  • anag | ১৭ মার্চ ২০১৭ ১৬:২৬376085
  • না, আপনি খুব রেগে গেছেন। বলছিলাম কি রেগে না গিয়ে, ট্রান্সফার ইত্যাদি না বলে, জাস্ট কাজটা বন্ধ করে দেওয়াটা ভালো না কি? অপমান সহ্য করাটাও ব্যক্তিগত হলে ভালো - নয়?

    পছন্দ না হলে জাস্ট ইগনোর দিস কমেন্ট; গালিও দিতে পারেন কষে আমাকে। যা মনে হয় বল্লাম আর কি।
  • d | ১৭ মার্চ ২০১৭ ১৬:১১376084
  • অনগ, নিশ্চয় নিশ্চয় আমি সাধারণ ল্যা ল্যা পাবলিক। অপমান তো আমার গায়ে মাখারই কথা নয়, তাই না।

    তবে হ্যাঁ গুরুর কাজে যুক্ত থাকা আর সরে যাবার পরে মানুষের ব্যবহারে দড়াম করে পরিবর্তন যে কীভাবে দেখেছি সে বেশ সুন্দর দেখার মত জিনিষ। মজা হল সবচেয়ে বেশী পরিবর্তন যাদের ব্যবহারে হতে পারত ঈশান আর মিঠু, তাদের তেমন কোনও হেলদোল হল না।
  • anag | ১৭ মার্চ ২০১৭ ১৫:৪১376083
  • আমার কাছে ফোন্নং নেই, না হলে ফোন করতাম ভাটানোর জন্যে - ডাক্তারের ছোটোবেলার রিক্সামেট আমার কোলিগ।
  • anag | ১৭ মার্চ ২০১৭ ১৫:৩৯376082
  • দ, শুক্রবারের বাজারে রেগে যাওয়াটা ঠিক হবে না। শান্তিকল্যাণ জারি থাকুক।

    তবে বড় আই-এর পোস্টটা নির্ভুল - আমি ধরে নিচ্ছি ওটা কারোর জন্য এক্সক্লুসিভ নয় - যেকোনো ভদ্র ডাক্তারকে এই বোঝা রোজ টানতে হয়। আমিও মাপ চাইতে চাই।
  • Arpan | ১৭ মার্চ ২০১৭ ১৫:৩২376081
  • আরে ব্যস্ত মানুষ বলে ফোনটোন করি না।

    তদুপরি আমি কুলিকামিন প্রজাতির মানুষ, বর্ণের কোন কৌলিন্য নেই, আছে শুধু শ্রম।

    (হু হু, আমাদের কি আর অভিমান হতে নেই)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত