এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৮ আগস্ট ২০১২ ২১:৪৯37620
  • এই লোকটা নিজের নামে লেখেনা কেন?
  • কাজেই শুধু ধর্মীয় আইডেন্টিটিকে | ১৮ আগস্ট ২০১২ ২১:৪০37619
  • চাপিয়ে দেওয়া বলে সিঙ্গল আউট করাটা অযৌক্তিক।
  • Ishan | ১৮ আগস্ট ২০১২ ২১:৩৫37618
  • জেন্ডার আইডেন্টিটি? সেও তো অর্ধেকটাই চাপানো।
  • আইডেন্টিটি নিয়ে দু এক কথা বলা | ১৮ আগস্ট ২০১২ ২০:৫৮37617
  • আইডেন্টিটির বিভিন্ন ক্যাটিগরি মিউচুয়ালি এক্সক্লিউসিভ নয়। আইডেন্টিটির মূল সমস্যা এটাই। কাজেই টোপিয়ারির মতো ইচ্ছেমতো ছেঁটেছুঁটে নিজের আইডেন্টিটি বানানোটা শক্ত। সংস্কৃতি, ভাষা ও ধর্ম- এমনভাবে মিলেমিশে থাকে যে সেভাবে আলাদা করে কিছু টেরটি পাওয়া যায় না। ইতিহাসের ভার বহন না করে মানুষ পালাবে কোথায়? আর সেইভাবে "চাপানো" আইডেন্টিটি দেখতে গেলে বায়োলজিকাল আইডেন্টিটি ছাড়া বেশির ভাগই উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বা "চাপানো"। ধর্মীয় আইডেন্টিটি যদি দাঙ্গার জন্য যদি গৌরবের না হয় জাতীয়তার আইডেন্টিটি কি খুব গৌরবোজ্জ্বল?
  • | ১৮ আগস্ট ২০১২ ২০:১৬37616
  • এদিকে সকালে বাড়িতে কি অশান্তি, একটা বিভার হাঁ করে ঘোতনের মুন্ডুটা মুখের মধ্যে ভরে ফেলেছিলো- ভয়ে চোখ থেকে জলটল গড়িয়ে এক্শা কান্ড- শেষে উঠে বসে শান্তি!
  • dukhe | ১৮ আগস্ট ২০১২ ২০:১১37615
  • সে তো আমারও সোমবার ছুটি, শুক্রবারও ছুটি নিয়েছিলাম - তা নিয়েই বা কার কী হেলদোল দেখলাম ?
  • san | ১৮ আগস্ট ২০১২ ২০:১০37614
  • নাঃ।
  • aka | ১৮ আগস্ট ২০১২ ২০:০৯37613
  • কোনটা নিয়ে চিন্তা করব বুঝতে পারছি না। শনিবার নিয়ে, সকাল নিয়ে, কাজ নিয়ে নাকি তাড়া নিয়ে? জানলেই চিন্তা করে ফেলব। গ্র্যান্টি।
  • Ishan | ১৮ আগস্ট ২০১২ ১৯:৫৬37612
  • এদিকে শনিবারের ভোর বেলায় আমি তেড়ে কাজাচ্ছি। সে নিয়ে কারো কোনো চিন্তা আছে?
  • bb | ১৮ আগস্ট ২০১২ ১৯:৫৫37611
  • আসলে হিন্দু মেজরিটি হওয়ার সুযোগটা আমরা নিচ্ছি তাই অসুবিধা হয় না। দুটি উধাহরণ দিই, হাইডে দিল্লী পাবলিক স্কুলে টিফিনে নন-ভেজ খাওয়ার নিতে দেয় না। এইবার আপনি যদি খাদ্যাভাসে নন-ভেজ হন?
    এখানে বহু জায়গায় লাঞ্চ মানে ভেজ, কোন রকম অপশন নেই (ডিডি দা বর্ণিত)। আপনি নন-ভেজ হলে একটা কুন্ঠা বা গিল্ট ফিলিং আসবে অনেকটা ঐ নিচু জাতের সঙ্গে ছোঁয়াছুঁয়ির মত - আপনাকে আলাদা করে দেওয়া হবে।
    আরেকটি হল চেনা একটি ক্রিশ্চান পরিবারে মেয়েকে একটি হিন্দু স্কুলে দেওয়া হয়েছ। এখন সেখানে তাকে শিবরাত্রির পুজা থেকে সকালবেলা শিক্ষিকাদের "জয় গুরু"ধরনের সম্বোধনে বাধ্য করা হচ্ছে। এর আগের বছর মেয়েটি একটি মুসলমান স্কুলে পড়ে ছিল, সেখানে কিন্তু এই রকম বাধ্য বাধতা ছিল না।
    আর এই জোরাজুরির ফলে মেয়েটির মনে হিন্দু ধর্মের বিরুদ্ধে বিরাগই জন্মা্চ্ছে। তার বাবা- আমার কাছে পরামর্শ নিতে এসেছিলেন। আমি উপদেশ দিয়ে ছিলাম স্কুলকতৃপক্ষের সঙ্গে দেখা করে বলতে যে আমার মেয়েকে মানিয়ে নেওয়ার জন্য একটু সময় দেওয়া হোক, কারণ ওর মনের উপর চাপ পড়ছে। কিন্তু সিবিএসসি তে অভ্যন্তরীণ অনেক নম্বর স্কুলের হাতে আছে বলে ওরা ভয়ে এগোলেন না। মাঝ্খান থেকে মেয়েটি স্কুলে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছে।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৯:৫১37610
  • এদিকে বলা হয় নি। এককের গুলু ওস্তাগর লেনের দম বিরিয়ানি পড়ে হেবি হেসেছি। ব্যাপ্পক।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৮:০০37609
  • চকোলেটকে কম্ফর্ট ফুড বলা হয়। মিষ্টিও কিছুটা তাই কি? ভাটে বেশ এনার্জি যায়। একটা গানের অনুষ্ঠানে যাব বলে কথা দিয়েছিলাম। শক্তি পাচ্ছি না।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৭:৫৬37608
  • নিজেকে হিন্দু বলতে আমার কোনও সমস্যা হয়না কারণ ফীলিং ও নেই, আরোপও নেই (বাড়িটাই হিন্দু ছিল না)।
  • ekak | ১৮ আগস্ট ২০১২ ১৭:৩৪37607
  • মিষ্টি খাওয়া সব সময়েই ভালো :)
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৭:৩৩37606
  • সেই অবস্থান ডিসওন করতে পারলে খুব ভালো হত, এটাই তো বললাম। পারছিনা বলেই তো বিরক্তি আসে। সেটা নোংরা কাজের জন্য না। নিজেকে হিন্দু বলে ফিল করিনা বলে।

    ধুর এর থেকে আরেকটা মিষ্টি খাওয়া ভালো। কলিদি সত্ত্বেও।
  • ekak | ১৮ আগস্ট ২০১২ ১৭:২৪37605
  • সেটাই ব্যাপার। আপনি নিজেকে হিন্দু বলুন বা না বলুন হিন্দু হওয়ার সুবিধাজনক অবস্থান আমরা সকলেই ভোগ করেছি এবং করি।
  • | ১৮ আগস্ট ২০১২ ১৭:২৩37604
  • ব্যাঙের জন্য গপ্পটা লিখে দিয়ে গেলাম।
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৭:২২37603
  • প্রসঙ্গটা ছিল একটা গ্রুপ আছে, নাম হল প্রাউড ইন্ডিয়ান মুসলিম। এটা তাদের আলাদা করে বলতে হয়। নইলে লোকে ধরে নেয় যে তারা অন্তরে অন্তরে ভারতীয় নয়। প্রাউড ইন্ডিয়ান হিন্দু বলে দাবি করার দরকারই পড়ে না।
  • ekak | ১৮ আগস্ট ২০১২ ১৭:১৬37601
  • আমি শুধু আমার অবস্থান টা জানালুম। এই আর কি।
  • | ১৮ আগস্ট ২০১২ ১৭:১৬37602
  • আর ডিডি নির্ঘাৎ লুরুতে। ঘ্যান ঘ্যান করেন নি।
  • | ১৮ আগস্ট ২০১২ ১৭:১৫37599
  • অক্ষ বাড়ী চলে গেল?
    ব্যাং কি এখনও খাতায় নাম লিখছে নালিশ করবে বলে?
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৭:১৫37600
  • আমি একককে লিখলাম।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৭:১২37596
  • দুবার ভারতীয় লিখলাম কেন, একটা বাঙালি
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৭:১২37597
  • ওন কে করতে গেছে? আমি লজ্জিতও নই, গর্বিতও নই। আমি এই ধর্ম নামক আইডেন্টিটির বাইরে দাঁড়িয়ে এই আইডেন্টিটিগুলোকে ঘেন্না করি। বাবামায়ের ধর্ম আমার ধর্ম, এই কনসেপ্ট সমাজ দ্বারা আরোপিত, সেটা আমায় মেনে নিতে হবে এমন কোনও বাধ্যবাধকতা তো নেই।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৭:১২37598
  • মানুষ, ভারতীয়, ভারতীয়, বুর্জোয়া মধ্যবিত্ত, মেয়ে এই সব আইডেন্টিটি ও তার দায় আমি স্বীকার করি। খালি ধর্মটা না।
  • san | ১৮ আগস্ট ২০১২ ১৭:০৮37595
  • আমার ঘুম পাচ্ছেনা। কথা হল যার বেঁচে থাকতে কোনো ধর্মমতের পরিচয় দরকার হয়না, তার উপরে তার বাবামায়ের ধর্মমত চাপিয়ে দেওয়া বা তা নিয়ে লজ্জিত/গর্বিত কোনোটাই বোধ করানোর যৌক্তিকতা কী? ধর্ম টর্ম ডিসওন করতে পারলে খুবই ভালো হত। এ তো চাপানো আইডেন্টিটি। ন্যাচারাল না। এর দায় আমি নিতে যাব কেন?
  • maximin | ১৮ আগস্ট ২০১২ ১৭:০৭37594
  • এ বাবা গানের ওপারে? কভী নেহি।
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৭:০৪37593
  • এককের পোস্টটা পড়লাম। কিন্তু এখন ঘুম্পাচ্ছে। এট্টু ঘুমোই?
  • siki | ১৮ আগস্ট ২০১২ ১৭:০১37592
  • হ্যাঁ, হিন্দুধর্ম বলিতে কী বুঝায়, টীকাসহ টিপ্পনি না লিখলেও মোটাদাগে আমরা সবাই জানি বুঝি আজকের ভারতে হিন্দু বলিতে কী বুঝায়।

    শুধু হিন্দু বলে না, কোনও রকমের ধার্মিক রিচুয়ালে অংশ নিতে আমার আপত্তি আছে, বৌদ্ধ হলেও তাই, খেশ্চান হলেও তাই। তিলক কাটা গেরুয়া পরা বাবা, ফোঁটাকাটা বোষ্টম, ফেজটুপি পরা মুসলমান কিংবা পাগড়িপরা শিখ দেখলেই আমার আজও কেমন যেন অস্বস্তি হয়, বিরক্তি লাগে। বৌদ্ধদের সঙ্গে তেমন মিশি নি, তাই আলাদা করে ঐ ধর্মের লোকজন সম্পর্কে মনোভাব তেমন কিছু তৈরি হয় টয় নি। তবে এদানিং শুনছি মায়ানমারে নাকি বৌদ্ধরা মুসলিমদের মেরে পাটপাট করে দিচ্ছে। বৌদ্ধরা এমন মারপিট করে জেনে থেকে আমার ওটাও কেমন খারাপ লাগার অস্বস্তি লাগার লিস্টে চলে যাচ্ছে।

    আজকের ভারতে নিজেকে "হিন্দু" বলে ডিক্লেয়ার করলেই আমার প্রথম মনে আসে একদল উন্মাদের কথা, যারা ধর্মের নামে অন্য বিশ্বাস-অবলম্বী মানুষদের কচুকাটা করেছে। বিরানব্বইতে। দুহাজার একে। আমার কেমন জানি নিজেকের তাদের পার্ট বলে মনে হয়। আমি বাবরি মসজিদ ভাঙি নি, আমি নিজেও জানি, কিন্তু নিজেকে হিন্দু বললে আমি কেমন যেন তাদের সঙ্গে নিজেকে রিলেট করে ফেলি।

    ফ্র্যাঙ্কলি দুহাজার একের আগে পর্যন্ত এই নিয়ে আমার কোনও স্পষ্ট চিন্তাভাবনা ছিল না। কিন্তু দু দুখানা দাঙ্গা দেখে ফেলার পর মনোভাবটা পাল্টেছে। দাঙ্গা অধ্যুষিত অঞ্চলে যেখানে শুধু "হিন্দু" পরিচয়ে কিছু মুসলমান দুষ্কৃতি একজনের গলায় ছুরি চালাতে পারে, যেখানে বলির পাঁঠার মত কাঁপতে থাকা একটা মানুষের পোষক পরিচ্ছদ দেখে চিনতে পারা যায় সে "হিন্দু" নয়, অতএব তাকে মেরে ফেলা যায়, ... আমার মনে হয় সে পরিচয় নিয়ে খুব একটা গর্ব করা আমাদের সাজে না। হিন্দু হয়ে ওঠার থেকে আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার ভারতীয়, বাঙালি, এবং মানুষ পরিচয়। যে পরিচয় অস্থির সময়ে একটা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সে পরিচয় বহন করতে আমি রাজি নই।
  • ekak | ১৮ আগস্ট ২০১২ ১৬:৫৯37591
  • আমি হিন্দু। লেখার সময়েও তাই লিখি। বাবরি মসজিদ এর রক্ত আমারি স্বজাতির হাতে। আমি তারপর ভারতবাসী যারা কাশ্মীরের শিশুদের খুন করেছে শ্রীলঙ্কায় মানুষ মেরেছে সিকিম কে গিলে খেয়েছে। আমি বুর্জোয়া জোতদার পরিবারের সন্তান যারা লেঠেল দিয়ে গ্রামের লোক কে মেরেছে। আমি মানুষ। যে মানুষ পৃথিবী ধ্বংস করছি। যুদ্ধ করছে। নোংরা লেগেছে বলে কত আইদেন্তিটি মুছবো ? আমি পৃথিবী নামে প্ল্যানেট বাসী যারা স্পেস এ আবর্জনা ফ্হেলে ভয়িয়ে রেখেছে। সসব মুছে ফেলার চেয়ে আমি সব দায় স্বীকার করে নেয়াকেই আমার পথ বলে বুঝেছি। কারণ হাত ধুয়ে ফেললেই ইতিহাস মোছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত