এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • naam chai | ২৩ মার্চ ২০১৭ ০৬:২৭376320
  • অজস্র ধন্যবাদ। এটাই খুজছিলাম।
  • naam chai | ২৩ মার্চ ২০১৭ ০৫:৫১376318
  • নবজাতক/জাতিকার নামের একটা টই ছিল, সেটা খুজে পাচ্ছি না। কেউ লিন্ক টা দেবেন প্লিজ?
  • Atoz | ২৩ মার্চ ২০১৭ ০৪:৫৯376317
  • দারুণ।
    থ্যাংকু, এলসিএম।
  • lcm | ২৩ মার্চ ২০১৭ ০৪:৫৪376316
  • ভুল
    - তারাপদ রায়

    কোনটা যে চন্দ্রমল্লিকার ফুল
    আর কোনতা যে সূর্যমুখী --
    বারবার দেখেও
    আমার ভুল হয়ে যায়,
    আমি আলাদা করতে পারি না।

    ওলকপি এবং শালগম,
    মৃগেলের বাচ্চা এবং বাটামাছ,
    মানুষ এবং মানুষের মত মানুষ --
    বারবার দেখেও
    আমার ভুল হয়ে যায়,
    আমি আলাদা করতে পারি না।

    বই এবং পড়ার মত বই,
    স্বপ্ন এবং দেখার মত স্বপ্ন,
    কবিতা এবং কবিতার মত কবিতা,
    বারবার দেখেও
    আমার ভুল হয়ে যায়,
    আমি আলাদা করতে পারি না।
  • Atoz | ২৩ মার্চ ২০১৭ ০৩:৫০376315
  • তারাপদ রায় এর একটা কবিতা আছে না ডালিয়া আর চন্দ্রমল্লিকার তফাৎ না বোঝার বিষয়ে? ওটা কেউ দিন প্লিজ। খুব সুন্দর কবিতা। তারাপদবাবু খুব ভালো ভালো কবিতা লিখেছেন।
  • Atoz | ২৩ মার্চ ২০১৭ ০৩:৪৩376314
  • এ কবিতার অত্যন্ত কাব্যিক একটা নাম থাকা উচিত তো! পাবলিশড কবিতা তো!
  • San | ২৩ মার্চ ২০১৭ ০৩:৪১376313
  • হ্যাঁ শঙ্খ ঘোষ। কবিতার নাম বোধ হয় নেই। কিন্তু শিওর না।
  • Atoz | ২৩ মার্চ ২০১৭ ০৩:৩৪376312
  • এ যে দে জা ভ্যু! ঃ-)
    কিন্তু কবিতার নাম?
    কবির নাম?
  • San | ২৩ মার্চ ২০১৭ ০৩:২৬376311
  • ব্যাপার হল, এই প্রশ্নটা এতোজ ২০০৮ এও করেছিল। আমার সামহাউ সেটা মনে ছিল বলে গুরুতে সার্চ করেই পেয়ে গেলাম :-)
  • San | ২৩ মার্চ ২০১৭ ০৩:২৩376310
  • বহুদিন ছিলো আগুনখেলার দিন
    বহুদিন ছিলো জলোৎসবের তোড়
    বহুদিন ছিলো পথে পথে উড্ডীন
    বহুদিন কত রাত হয়ে গেল ভোর
    শূন্যতা এসে শূন্যতে ছিলো মিশে
    একাকার সেই পূর্ণতা থেকে কত
    বহুদিনকার দিনানুদিনের বিষে
    অকাতর ওই মুখ ছিলো উদ্‌গত
    সে মুখের কোন সীমানা ছিলো না যেন
    এ-কালে ও-কালে ছড়ানো হাজার সাজে
    মূর্ছিত হয়ে পড়ে ছিলো সব জ্ঞানও
    আধোরাত্রির দূরাগত পাখোয়াজে
    অশরীরী যত নাচের বিভঙ্গেরা
    জ্ঞানহীন সেই শরীরে উঠেছে মেতে
    ওই মুখ ছিলো আমার দুহাতে ঘেরা
    মগ্ন শিশির নগ্ন ফসলক্ষেতে
    ছন্দ আমার বুকের বাঁপাশে এসে
    তুলে আনে আজ সেই রাত্রির ভার
    ও যদি ঘুমোয় ঘুমোক না অক্লেশে
    ভালোবাসি ছাড়া কী-বা ছিলো বলবার।
  • Atoz | ২৩ মার্চ ২০১৭ ০৩:২০376309
  • "ও যদি ঘুমোয় ঘুমোক না অক্লেশে
    ভালোবাসি ছাড়া কী বা ছিল বলবার?"
    এই লাইনওয়ালা কবিতাটার নাম কী ছিল? এটা কি শঙ্খ ঘোষের কবিতা?
  • San | ২৩ মার্চ ২০১৭ ০৩:০৮376308
  • কিংবা জীবনানন্দ।
  • San | ২৩ মার্চ ২০১৭ ০২:৫৪376307
  • কেউ মণীন্দ্র গুপ্তের দু-চারটি কবিতা তুলে দিন না -
  • Du | ২৩ মার্চ ২০১৭ ০১:৫৭376306
  • প্পন তাই তো বললাম ঐটেই তাহলে হিন্দুধর্ম বলে মেনে নিচ্ছে তাহলে?
  • Du | ২৩ মার্চ ২০১৭ ০১:৫৬376305
  • লন্ডনে অ্যাটাক হয়েছে
  • Du | ২৩ মার্চ ২০১৭ ০০:৩৭376303
  • তাছাড়া যারা কবর থেকে তুলতে চায় এখানে তাদের ধর্মকেই ধিক্কার দেয়া হয়েছে। তাদের হিন্দু ভাবছে তারমানে?
  • s | ২২ মার্চ ২০১৭ ২৩:৫২376302
  • এই পদ্যটাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত কোদ্দিয়ে হল? ত্রিশুল তো হিন্দু ধর্মের একার সম্পত্তি নয় বা হিন্দু ধর্মের সিম্বোলিকও নয়। আর ত্রিশুল দিয়ে যা বোঝানোর চেষ্টা হয়েছে তা সব ধর্মের পুরুষেরই আছে।
    তবে শ্রীজাতর এই পদ্য এমনি যত না শেয়র হয়েছিল, এই এফাইআরের পর থেকে দশগুন বেশী শেয়ার হয়েছে। এবং অগুন্তি প্রতিপদ্য বা পদ্যান্তরের জন্ম দিয়েছে।
  • Ekak | ২২ মার্চ ২০১৭ ২৩:০৯376301
  • আপাতত যা জানলুম পুলিশ 295A (IPC) আর 67 IT Act দিয়েছে। ২৯৫ এ মানে নন বেইলেবল নন কমপাউন্ডেবল।
  • Ekak | ২২ মার্চ ২০১৭ ২১:৫১376299
  • লিংক এ তো লিখছে। কিন্তু শিলিগুড়িতে এফআইআর হয়েছে বলে খবর, কেও এফআইআর নাম্বার কিখলোনা এখন অবধি। হতে পারে পুলিশ জিডি নিয়েছে। এবার এরা কোর্টে গিয়ে পুলিশ এফআইআর নিচ্ছেনা নালিশ করে এফআইআর করবে। মানে মোদ্দা কথা খবরটা পড়ে থেকে কেও এফআইআর নাম্বার বলতে পারছে না যাকেই জিগাই। নো কন্সপিরেসি। কিন্তু এফআইআর /জিডি গোলানো বাংলা মিডিয়ার নিত্য অভ্যেস।
  • S | ২২ মার্চ ২০১৭ ২১:৫১376300


  • রিপোর্টে অভিযোগ "প্রত্যেক হিন্দুর ভাবাবেগে আঘাত হেনেছেন।" এ মামলা তো এমনিতেই দাঁড়াবে না। একজন হিন্দুকে নিয়ে এনে দেখালেই হবে যাঁর ভাবাবেগে আঘাত হানেনি।
  • Pi | ২২ মার্চ ২০১৭ ২১:৪৫376298
  • আমার লিন্কে তো এফ আই আর লেখা।
  • Ekak | ২২ মার্চ ২০১৭ ২১:৪০376297
  • শ্রীজাতর বিরুদ্ধে আদৌ এফআইআর হয়েছে ? কেও এফআইআর নাম্বার টা জেনে বলুন না। কনফার্ম করি। এখনো অবধি যা শুনেছি তা কিন্তু জেনেরাল ডাইরি, এফআইআর না।
  • Pi | ২২ মার্চ ২০১৭ ২১:১৪376296
  • যা সব গল্প শুনছি ! গল্প না, সত্যি। এগুলো খবরো হয়না। ডিমনিটাইজেশন নিয়ে ফেবুতে পোস্ট দেবার জন্য টিটিই কে সাসপেন্ড করার আদেশ এসেছিল।তারপর ক্ষমা চেয়ে আকাউন্ট ডিএকটিভেট করতে হয়
    । শুধু উনি না বাকিরাও করেছেন। আরো অনেক কিছু শুনলাম। সেনায় কী কী হয়। নির্বাচনে কী কী গর্ভনর হয়ে থাকতে পারে বলে লোকে বলছে। কামরায় এক প্রস্থ ড্রামাও হয়ে গেল। এসব আলোচনা শুনে পাশের সিট থেকে একজন ক্ষেপে তেড়েও এলেন। নির্বাচন আর সরকার নিয়ে প্রশ্ন তুলে লোকে সংবিধানের অবমাননা করছে বলে।
    সি আর পি এফ, টি টি ই সব ফিসফিসিয়ে গলা জড়িয়ে দুঃখ করছেন, সংবিধান আমাদের কথা বলার বেসিক রাইট দিয়েছে কিন্তু আমরা কিছুই বলতে পারিনা।আর বলতে যে পারিনা, সেও বলতে পারিনা।অথচ বলার কত কী আছে।
    ক্ষেপে আসা লোককে বুঝিয়েশুনিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি মন দিয়ে মন্দির আর হনুমানের ছবি দেওয়া কীসব কাগজ পড়তে ব্যস্ত।
  • Arpan | ২২ মার্চ ২০১৭ ২১:১১376295
  • বিলেতও আর সেফ রইল না।
  • চহার মগজ শিকন | ২২ মার্চ ২০১৭ ২১:০৯376294
  • অভিশাপ
    সময়ে ওষুধ, নইলে বেড়ে যায় সবরকম রোগই
    ভিখ পেতে পেতে তুমি রাজা হয়ে ওঠো, গেঁয়ো যোগী।
    উঠেই নির্দেশ দাও, ধর্মের তলব দিকে দিকে
    মৃগয়ায় খুঁজে ফেরো অন্য কোনও ধর্মের নারীকে।
    যে–হরিণ মৃত, তারও মাংসে তুমি চাও অধিকার
    এমন রাজত্বে মৃত্যু সহজে তো হবে না তোমার।
    বাতাসে হাপর নামে, দেশ জুড়ে অধর্মের ছাই।।।
    প্রতি নির্বাচনে আমরা শতাব্দীপিছনে ফিরে যাই।
    যেখানে পুরুষধর্ম ধর্ম-পুরুষের অন্য নাম
    আর আমি নারীর মৃত্যু পার করেও শিকার হলাম।
    আমাকে ধর্ষণ করবে যদ্দিন কবর থেকে তুলে –
    কন্ডোম পরানো থাকবে, তোমার ওই ধর্মের ত্রিশূলে!
  • umesh | ২২ মার্চ ২০১৭ ২০:৫৮376292
  • থ্যান্কু অর্পন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত