এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০১:৩১376380
  • শুনেছি প্রাচীন গ্রীক ডাক্তাররা ওই বস্তুটি আবিষ্কার করেন। ভীষণ সিফিলিস টিফিলিস নাকি হত, তাই নিতান্ত প্রয়োজনে পড়েই ঐ আবিষ্কার।
  • San | ২৪ মার্চ ২০১৭ ০১:৩০376379
  • কবিতাটা এতই বাজে যে ও নিয়ে তর্ক করাও সময় নষ্ট। কিন্তু নিন্দে পেলে নিন্দে করাই উচিৎ তো।
  • Ishan | ২৪ মার্চ ২০১৭ ০১:২৭376378
  • ওদিকে শ্রীজাতর কবিতায় অনেকেই পিতৃতন্ত্রের আগ্রাসন খুঁজে পেয়েছেন। তাঁরা শ্রীজাতর কন্ঠরোধের প্রচেষ্টার নিন্দে করার সঙ্গে কবিতাটির পৌরুষ সচেতন ইমেজারিরও যথেচ্ছ নিন্দে করেছেন। কন্ডোম নিয়ে মানুষের কতরকম অস্বস্তি থাকে, বাপরে।
  • aka | ২৪ মার্চ ২০১৭ ০১:২৬376377
  • এফাইআর নিয়ে এত হল্লার পরে শুনলাম সেটি নাকি করেছে শিলিগুড়ির কোন এক ছাত্র। নির্ঘাত কোন মামলাবাজ পরিবারের ছেলে। ফেসবুক হয়ে ইস্তক সবকিছুই সেনসেশন।
  • Ishan | ২৪ মার্চ ২০১৭ ০১:২৪376376
  • কবিতা লিখলে তো এফাইআর হচ্ছে। একক তাই আগে এফাইআরের সন্ধান নিয়ে এল। লোকে কত সাবধানী হয়, বাপরে। :-)
  • aka | ২৪ মার্চ ২০১৭ ০১:২৩376375
  • একক এখন গম্ভীরভাবে এতক করে
  • San | ২৪ মার্চ ২০১৭ ০১:২২376374
  • দুয়েকটি খুনজখমের গল্প পড়তে পেলে মন্দ হত না :-)
  • San | ২৪ মার্চ ২০১৭ ০১:১৭376372
  • একক আজকাল আর ভুটানের গল্প, খুনের গল্প এইসব লেখেন না ?
  • Ishan | ২৪ মার্চ ২০১৭ ০১:১৭376373
  • তারপরেই কবীরবাবু তাঁর বিখ্যাত শিরগাঁড়া সংক্রান্ত ফেসবুক প্রবন্ধটি লেখেন।
  • Ishan | ২৪ মার্চ ২০১৭ ০১:১৬376371
  • অনুপম, শ্রীজাত আর রূপম। কাগজে যা বেরিয়েছিল।
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ০১:০৯376370
  • সেতো আনুপম। এতে সমস্যা কী। ক্যাম্পেইন সং লেখা পেশাদারি কাজ।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০০:২৪376369
  • আরে আরে একজন কবি না কে যেন ভোটের আগে স্লোগান/কবিতা লেখার বরাত নিয়েছিল? ঃ-)
  • aka | ২৩ মার্চ ২০১৭ ২২:৫৫376368
  • কিন্তু তখন নতুন করে স্লোগান লিখতে হবে। সবেরই হ্যাপা আছে।
  • T | ২৩ মার্চ ২০১৭ ২২:৪১376367
  • হ্যা হ্যা হ্যা, বলে এখন সাম্রাজ্য তাড়াতাড়ি পড়ে।
  • aka | ২৩ মার্চ ২০১৭ ২২:২৫376366
  • উড়িয়ে দিন উড়িয়ে দিন। দু চারটে জার বোম্ব ফেলুন, ফেবু লাইভের বন্দোবস্ত রাখবেন। আমার নিউক্লিয়ার এক্সপ্লোশন দেখতে বড় ভালো লাগে। আম্রিগার সাউথটা বাঁচিয়ে হ্যাঁ।
  • pi | ২৩ মার্চ ২০১৭ ২২:২৪376365
  • ভেলোরে রোববার দেখে কিনা কেউ জানে ?
  • dc | ২৩ মার্চ ২০১৭ ২২:০৬376364
  • একটা নিউক্লিয়ার উইন্টার দরকার।
  • Ishan | ২৩ মার্চ ২০১৭ ২১:৪৭376363
  • হোক হোক হোক্কলরব। :-)
  • S | ২৩ মার্চ ২০১৭ ২১:৩৮376362
  • ঈশান দা, আমার কিন্তু মনে হচ্ছে একটা যুদ্ধু না হয়ে যায় না। আগেরবার যখন দক্ষীন পন্থার উত্থান হয়েছিলো, তখনই তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো।
  • Ishan | ২৩ মার্চ ২০১৭ ২১:৩৫376361
  • এখন সাম্রাজ্য তাড়াতাড়ি পড়ে। ২০১৭ হয়ে গেছে তো। সোভিয়েত অলরেডি গেছে। দ্যাখেন আমেরিকাই আর কদ্দিন। মোদী তো বচ্চা। টোটাল ক্যাওস ঘনিয়ে আসছে, এই যা সমস্যা। :-)
  • sswarnendu | ২৩ মার্চ ২০১৭ ২১:১১376360
  • সত্যি সত্যি গলদের দুর্জয় ঘাঁটি ছিল নাকি? ও তো অ্যাশটেরিক্স এর কমিক্স এ ছিল বলে জানতাম। ইতিহাস এ তো গোটা গলই রোমান সাম্রাজ্যের আওতায় ছিল, নয়?
  • sswarnendu | ২৩ মার্চ ২০১৭ ২১:০৮376359
  • ঈশানের 08.50 PM একদম ঠিক কথাও বটে, বল- ভরসা পাওয়ার মতও বটে। কিন্তু কথাটা হচ্ছে ততদিন কি হবে। কলোসিয়ামের বালিতে যাদের রক্ত পড়ে ছিল, একদিন সাম্রাজ্য খড়কুটোর মত উড়ে গিয়ে তাদের আর কিই বা লাভটা হয়েছিল?
  • Arpan | ২৩ মার্চ ২০১৭ ২১:০৪376358
  • মামুকেঃ হ্যাঁ, রোমান সাম্রাজ্যেও গলদের দু-চাট্টি দুর্জয় ঘাঁটি ছিল। আপাতত সেইদিকেই এগুচ্ছি।
  • pi | ২৩ মার্চ ২০১৭ ২১:০২376357
  • অনেকেই তো জীবৎকালে সাম্রাজ্যের পতন দেখে যেতে পারেনি। সারাজীবন যন্ত্রণা সহ্য করে যাওয়া নিয়েও লোকে ভয় পায়।
  • pi | ২৩ মার্চ ২০১৭ ২১:০১376356
  • কিন্তু এস এম কৃষ্ণা এই জানুয়ারিতেই দল ছেড়েছিলেন না ? আর ভোটের রেজাল্টের আগের না পরের দিনই তো বোধহয় বারবার খবরে দেখাচ্ছিল, বিজেপিতে যোগদান করবেন বলে।
  • Ishan | ২৩ মার্চ ২০১৭ ২০:৫০376355
  • আরে আপনারা এরকম করবেন্না। রোমান সাম্রাজ্যও অজেয় মনে হয়েছিল। আর হাতের কাছে ৩৪ বছরও ওইরকমই লাগত। যখন উড়ে যায়, লৌহ যবনিকা প্লাইউডের মতো লাগে।
  • Arpan | ২৩ মার্চ ২০১৭ ২০:৪৭376354
  • বড়েস, নেক্স্ট ইয়ার কর্ণাটকে স্টেট ইলেকশন। সময়টা তো ঠিকই আছে।

    ক'দিন আগে বিশ্বজিৎ রাণে দল ছাড়লেন। গতকাল এসেম কৃষ্ণা। রাউলবাবা আর দিগ্বিজয় সিং (ভদ্রলোক সার্থকনামা) এর হাতে পার্টির ভার থাকলে এরম কেস আরো হবে।

    আর এসেম কৃষ্ণার পার্টিত্যাগ হিমন্ত বিশ্ব শর্মার মতই কস্টলি প্রমাণ হতে চলেছে কিছুদিনের মধ্যে। মিলিয়ে নেবেন।
  • চহার মগজ শিকন | ২৩ মার্চ ২০১৭ ১৯:৫৭376353
  • আজ পেলুম

  • Arijit Guha | ২৩ মার্চ ২০১৭ ১৯:১২376352
  • এটা যুদ্ধ। হ্যা যুদ্ধই এটা।যুদ্ধে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হয় না।সবাই শত্রুপক্ষ।নাহ, আমার কথা নয়।গীতাতেই লেখা আছে।জার্মানিতে হিটলারের উত্থানের আগে এরকম যুদ্ধ দেখা গেছিল।সেখানে কমিউনিস্ট পার্টি আর ট্রেড ইউনিয়নের লোকেদের অভিজ্ঞতা ছিল 'আস্তে আস্তে চারিদিকের পরিবেশ কিরকমভাবে যেন পালটে যাচ্ছে।দুদিন আগেও যে বন্ধু ছিল সে দুদিন পরেই আর বন্ধু রইল না। চলে গেল হিটলারের ক্যাম্পে।এমনকি আত্মীয় স্বজন যারা ছিল তাদের মধ্যেও অনেকে আস্তে আস্তে প্রভাবিত হচ্ছে হিটলারি প্রোপাগান্ডা দ্বারা।কালকে যে কমরেড হাতে হাতে মিলিয়ে যুদ্ধ লড়ার কসম খেয়েছিল সেও হঠাৎ করে ইহুদি বিরোধী কথা বলতে শুরু করে দিল।চারিদিকে যেন দেশপ্রেম জাতিপ্রেম এসবের বন্যা শুরু হয়ে গেল।প্রাচীন ঐতিহ্য প্রাচীন সংস্কৃতি হঠাৎ করেই যেন কোন কবর থেকে উঠে দাঁত মুখ খিচোতে শুরু করল' যা শেষ হল একদম জার্মানির ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ন্যুরেমবার্গের ট্রায়ালের মধ্যে দিয়ে।তাই এখনকার যুদ্ধটা লড়া খুব জরুরী।খুব খুব জরুরী।বুকে পাথর রেখেই ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া হয়েই হয়ত লড়তে হবে।দরকার পরলে তাদের বিরূদ্ধে গিয়েও লড়তে হবে।
  • kiki | ২৩ মার্চ ২০১৭ ১৮:১৯376351
  • ও মামু থেঙ্কু। বুজেছি। ঃ)

    স্যানিনির কি হইছে? ভাল থেকো বাপু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত