এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৪ মার্চ ২০১৭ ০৮:১১376410
  • আর ভালো লোককেই ধরেচে। একটু পরে একক এসে সটান বলে দেবে, দেখুন, এটাতো আমি আগেই বলেছিলাম, যদ্দিন না সাউথ সুদানে নীল মাছির চাষ বন্ধ হচ্ছে, তদ্দিন লিবারবাল রা কখনোই নৈনিতালের নতুন আলুর ব্যাপারে কিচ্ছুটি বলবে না। তখন বাধ্য হয়ে শিবু, শিশির, গৌর আর সুধীরের খোঁজ করতে হবে।

    ডিঃ একক, ঠ্যাঙ টানছি ব্রাদার।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০৮:০৯376409
  • মনসা চিন্তিতং কর্ম বচসা ন প্রকাশয়েৎ
    অর্থাৎ কিনা
    মনসা কখনো কারু সঙ্গে বচসা করেন্না, সময় হলেই একটিমাত্র ছোবল, ব্যস----
    ঃ-)
  • T | ২৪ মার্চ ২০১৭ ০৮:০৮376408
  • মানস বাবু কষ্ট পাবেন।

    কিন্তু আঁতেল মন্তব্য? কত দাম হে বিপিন।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০৮:০৫376407
  • মনসালোক হলে আরো ভালো। ঃ-)
  • T | ২৪ মার্চ ২০১৭ ০৮:০৩376406
  • অবশ্য এই স্বতন্ত্র মেঘমন্দ্র কন্ঠস্বরগুলো ভালো লাগে। যেন এলিয়েন কিংবা লিগ অব এক্সট্রা অর্ডিনারি...ইত্যাদি। যেন জিউস বা অ্যাপোলো, মেঘের উপরে বসে গা এলিয়ে দেখছেন, এবং গমগম করে মহাজাগতিক রিলে করে চলেছেন। এই অমুক সময়ে অমুকে জনবিচ্ছিন্ন হ'ল, তমুকে আনন্দমেলা পড়ে, ম্যাগো, সেমুক ঘোর নষ্টালজিক, পামুক নতুন বই লিকচে না ইত্যাদি। ভালোই লাগে। এই কন্ঠস্বরগুলো আস্থা জোগায়। ব্লাদিভোস্তকের পুতিন হইতে ঘোর প্যালেস্তারা ট্রাম্প, মাঝখানে মিডল ইস্টে চুদুরবুদুর, মোদী ও মমতার কুস্তি ইত্যাদির নানাবিধ নির্ঘন্ট মাঝে কোথাও একটা যেন শোঁ শোঁ শব্দ জাগিয়া আছে। বিচিত্র নিয়মে সেই সব ইন্টারফিয়ারেন্স প্যাটার্ণ কোন মানসালোককে বরাভয় দিতেছে। ভাবিতে ইচ্ছা করে, এই অদ্ভুত আঁধারে কারা যেন নিরন্তর নিশ্চুপে তরী বাহিতেছে। ঘোরতর ঘ্যাঁটে সেই সব অজানা অচেনা মহাপ্রাণদিগকে খুঁজিয়া পাইতে ইচ্ছা হয়। উপায় কি? উপায় হইল সাম্য সমীক্ষা পন্থা।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০৮:০২376405
  • আহারে ! ঃ-)
  • T | ২৪ মার্চ ২০১৭ ০৭:৪১376404
  • যদিও প্রশ্নটা একককে, তবু ফুট কাটার লোভ সামলাতে পারছি না। বলি একটু উদাহরণ পাওয়া যাবে? লিবেরাল, গা বাঁচিয়ে ত্যানা পেঁচিয়ে কখনো আঁতেল কখনো দুর্বোধ্য (এ আবার আজব পোলারিটি, আঁতেল মাত্রেই দুর্বোধ্য এইটেই তো সানি) টাইপের মন্তব্য করেছেন, এবং জনবিচ্ছিন্ন। কে গা এমন আছেন? কে গা কে?

    আঁতেল মন্তব্যই বা কিরূপ, সব ক্ষার ক্ষারক নয় কিন্ত সব ক্ষারকই ক্ষার, এইরম কিছু? লিবেরালদের প্রতি হিংসেই বা ক্যানো। মা তো সবকা পাস হ্যায়। প্রচুর তালগাছও আছে।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০৭:০৩376403
  • তেমন কিছু না। এই বর্তমান সামাজিক রাজনৈতিক অবস্থা নিয়ে।
    কেন জানি ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই লিবেরালদের গা বাঁচানো ত্যানা প্যাঁচানো কখনো আঁতেল কখনো দুর্বোধ্য টাইপ কথাবার্তাই তাদের জনবিচ্ছিন্ন করে দিয়েছে খানিকটা। সাধারণ লোক সাম্প্রদায়িক বা মৌলবাদী ইত্যাদিদের দিকে ভোট টোট দিচ্ছে, কারণ এদের কথাগুলো সরাসরি, প্যাঁচানো কম। গা তাতানো উস্কানিমূলক যাই হোক না কেন, সরাসরি, প্যাঁচ কম, আঁতালামো কম। আর এরা ব্যবহার করছে মানুষের কালচারে চারিয়ে থাকা ধর্মবোধকে। তাই সাধারণ লোকে বুঝতে পারছে।
    এইরকমই কারণেই কি সাম্প্রদায়িক দলগুলো ক্ষমতায় আসছে পুবে পশ্চিমে?
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ০৬:৪৭376402
  • কী কোশ্নো ?
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০৫:৫০376401
  • একক, আপনার কাছে একটা প্রশ্ন ছিল।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০২:৪৭376399
  • এক হ্রদ থেকে অন্য হ্রদে পাড়ি দিচ্ছে পরিযায়ী পাখিদের মত। ঃ-)
  • San | ২৪ মার্চ ২০১৭ ০২:৪৭376400
  • জন্ডিস তো উইক করে দেয়। টেক কেয়ার। আর বাকিটা রিঅ্যাক্ট করার বাইরে :-D :-D
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ০২:৪৬376398
  • এক্স্যাক্টলি ! কী মজার ব্যাপার। মাইক্রোবায়োমের চোখ দিয়ে দেখলে বাকি "বড়" দের দুনিয়াটা যেন ওদের পোষা রোবট। যখন দরকার হচ্ছে ঢুকছে, বিহেভিয়ার কন্ট্রোল করছে, ছেড়ে বেরিয়ে গিয়ে আবার নতুন হোস্টে ঢুকে বাকি লাইফসাইকল কমপ্লিট করছে।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০২:৪২376397
  • মাইক্রোবায়োম। একদিক দিয়ে দেখলে ওদেরই জগৎ, আমরা বড় বড় প্রাণীরা ওদের হোস্ট। একবার এক বিজ্ঞানী বলেছিলেন, আমরা এক এক জন একেকটা বড় লেক যেন। কত মাছ, কত জলজ প্রাণী ও উদ্ভিদ সুখে থাকে এখানে। ঃ-)
  • San | ২৪ মার্চ ২০১৭ ০২:৩৯376396
  • তাহলে আর কি। পড়তে থাকুন :-)
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ০২:৩৭376395
  • এপিডার্মাল মাইক্রোবায়োম ইকোসিস্টেম বোঝার জন্যে গত আট মাস স্নান করিনি। নিন্দুকে অবশ্য শুনলে বলছে যত আলসেমীকে থিওরাইজ করার চেষ্টা। কিন্তু যে যায় বলুক, এটা প্রমাণিত যে স্নান না করলে আস্তে আস্তে গায়ের ওপরে একটা ন্যাচারাল ইকোসিস্টেম গ্রো করে। সাবান -শ্যাম্পুর প্রভাবে গুড ব্যাক্টেরিয়ারা মরে যায়না ইত্যাদি। আর গন্ধ একটা প্রথম দিকে হচ্ছিলো। কিন্তু তারপর সেটাও আর হয়না। এখন একটা মাটি মাটি গন্ধ আছে। দিব্য সুস্থ আছি সেই মাঝখানে জন্ডিসে ভোগার সমস্যা বাদ্দিলে। মুখটা অবশ্য জল দিয়ে ধুতে হয়, নইলে লোকজন তাকিয়ে থাকে। পুরুষমানুষের শরীর এমনিতেই ৯০% জামাকাপড়ে ঢাকা তাই বাকিটা নিয়ে চাপ নেই। তো এইসব নিয়ে দিব্য মজায় আছি, লেখালেখি না হলেও :)
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ০২:২৪376394
  • স্যান, লিখছিনা আপাতত। পড়ছি। প্যারাসাইট নিয়ে প্রচন্ড আগ্রহ জন্মেছে। সেকী ফ্যাসিনেটিং জগৎ !! বই জোগাড় করেছি কয়েকখানা আর পড়ে ফেলিচি। সমুদ্রের প্যারাসাইট মাছের মধ্যে ঢুকে, সী গাল এর পেটের মধ্যে ডিম্ পারছে !! পশুর প্যারাসাইট মানুষের মাথার মধ্যে ঢুকে চিন্তাভাবনা পাল্টে দিচ্ছে। কোনো সায়েন্স ফিকশন না। মনে হচ্ছে মাঝে মাঝে যে প্যারাসাইট দের জীবনচক্র জুড়ে জুড়ে গোটা সোশ্যাল সিস্টেমকেই কানেক্ট করে ফ্যালা যায়। হুলু মস্তির জিনিস।
  • Ishan | ২৪ মার্চ ২০১৭ ০২:০৯376393
  • এককের সঙ্গে আজকাল একমত হয়ে যাচ্ছি মাঝে মাঝেই। :-)
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ০২:০৮376392
  • "অধিকার " মানে কি "রাইটস " ? না। নেই। ব্ল্যাসফেমি ল্য একটা অস্ত্র যেটা রাষ্ট্রের হাতে আছে। এবার কে ক্ষমতা খাটাবে কার পেছনে বাঁশ দেবে, কখনো সেটা আমাদের পছন্দের লোককে, কখনো অপছন্দের। "রাইটস " পেতে হয় রাষ্ট্রকে চাপ দিয়ে, আইন প্রণয়ন করে .।সেটা আমি বা আমরা কেও করিনি। স্বপ্নে পোলাওকে বাস্তবের রাইটস বলা যায়না।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০১:৫৫376391
  • পাষন্ডম হলে কেমন হয়? ঃ-)
  • Ishan | ২৪ মার্চ ২০১৭ ০১:৫৩376390
  • একা ঘরে, পথেঘাটে
    তুমি ছুঁলে গাঁটে গাঁটে
    হয়ে যাই পাগলাটে
    একাকী ও উন্মাদ ষন্ডম।

    নাই যদি দাও ধরা
    হাতে নেব হাতকড়া
    তুলে দিয়ে লেখপড়া
    কলমে পরিয়ে দেব কন্ডোম।

    ন্যান, নিন্দে করুন। আপনাদের আজকের হোমটাস্ক।
  • Pi | ২৪ মার্চ ২০১৭ ০১:৫২376389
  • অয়ন চক্রবর্তীর একটা পোস্ট।

    Prothome tnara khubdho hoyechhilen Srijato phokote jaalibaji kore bikhyato hoye jachchhe bhebe,

    Tarpor tnara oprostut hon Srijator biruddhe police jamin ojogyo mamla ruju koray,

    Aaj tnader mukhe sobjantar haasi, karon aaj tnara 'khela' ta dhore phelechhen, ebong ei 'khela' ta tnara shuru thekei jaanten. Aaj Mamata Bandyopadhyay jaaniyechhen, Srijato ke greftar kora hobena.

    Tnader janai, bisoy prothom thekei aapnader kachhe Srijato niye chhilo. Aamar kachhe noy. Bisoy ta kobita ba kobitar bhalo mondo niyeo noy.

    Bisoy ta motprokash er swadhinotar.

    Ebong bisoy ta 'rajanugrahe' rokkha peye jaoyaro noy.

    Greftar na howya aamar odhikar.
  • pi | ২৪ মার্চ ২০১৭ ০১:৪৬376388
  • এবঙ্গ তাই নিয়ে লোকজন আবার কবির নিন্দেমন্দ শুরু করে দিয়েছেন। নতুন উদ্যমে।
  • Pi | ২৪ মার্চ ২০১৭ ০১:৪৩376386
  • গ্রেপ্তার করা হবেনা বলে তো দিদি জানিয়ে দিয়েছেন শুনলাম।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০১:৪৩376387
  • দেখা যাচ্ছে লোকে জিলিপি তেমন খায় না, বরং হাতে গরম খাস্তা কচুরির দিকেই বেশিরভাগের মন। ঃ-)
  • Pi | ২৪ মার্চ ২০১৭ ০১:৪১376385
  • দাদু দিদার ভিটেমাটি হারানো নিয়ে এমনি যেন কত বদারড থাকত ! আর এখন হারানোর ভয়ও যেন কত জেনুইন !!
  • San | ২৪ মার্চ ২০১৭ ০১:৪০376384
  • এফাইআরে চিন্তা কী ? টিপিন নিয়ে কে কে যাবে তার লিস্টি তো রেডি হয়েই আছে সেই কবে থেকে। কাজে আর লাগেনা।
  • pi | ২৪ মার্চ ২০১৭ ০১:৩৯376383
  • নিন্দের স্যস্ম্পলগুলো তোলা থাকলে মন্দ হত না।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০১:৩৮376382
  • এদিকে শুনছি বাম পরিবারের ছেলেমেয়েরা এখন তিতিবিরক্ত হয়ে বলছে বিজেপি সাপোর্ট করবে তারা। এদের মধ্যে অনেকেই ছিন্নমূল পরিবারের। বলছে একবার দাদু-দিদারা ভিটেমাটি হারাল, সব হারাল, আবার হারাতে হলে কোথায় যাবো? শুনে অনেকেই কনভিন্সডও হচ্ছে।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ০১:৩৩376381
  • কবিতাটা পড়ে আমার তো মনে হয়েছিল কবির কানের কাছে উড়িয়া নামতা শোনানো উচিত। নানান সুরে, লুপে। ঃ-)
    অমন কবিতার চেয়ে গদ্য ঢের ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত