এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১৬:১৩376470
  • যাকলা, একবার পোস্ট করতে গিয়ে পেজ নট ফাউন্ড হয়ে গেল! ভাগ্যিস আমার কম্পুতে একটা কিলগার লাগিয়ে রেখেছি, তাই আবার কপিপেস্ট করতে পারলাম।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১৬:১২376469
  • রাজস্থানে ভয়ানক রকম গোমাতা নিয়ে বাড়াবাড়ি চলছে, ইতিহাস রিভিশান করার চেষ্টা চলছে। তবে এসবের জন্য রাজস্থান কেন যাব না, সেটাও সঙ্গত প্রশ্ন। তবে আমার কখনো কাশী, বা মক্কা বা ভ্যাটিকান যেতে ইচ্ছে করেনা না কারন ওভার্টলি রিলিজিয়াস কিছু আমার ভাল্লাগেনা (এটা একেবারেই আমার নিজস্ব মত)। সেরকমই ইউপি আর রাজস্থানে যেরকম বাড়াবাড়ি চলছে তাতে সেরকম আগ্রহ বোধ করছিনা। হ্যাঁ দিল্লির জন্তর মন্তর তো আছেই। তবে আগ্রা আর জয়পুর টুর করার একটা প্ল্যান বানিয়ে রেখেছি, সেইজন্য একতু ইতস্তত করছি।
  • r2h | ২৪ মার্চ ২০১৭ ১৫:৫৮376468
  • একবার কলকাতা থেকে এয়ারইন্ডিয়ার প্লেনে চেপে ঘন্টা খানেক বসে আছি, প্লেন ছাড়ে না, এসি চলে না, কিছু জানায়ও না। নীচে নেমে লোকজন লোকজন হাল্কা বাওয়ালি দিচ্ছে, ডিউটি অফিসার বেরিয়ে বললো, এই যে টিকিটের দাম কমে গেছে এতেই সব আজে বাজে লোক প্লেনে চাপে আর এইসব গন্ডগোল করে, আর এমনিতেও বাঙ্গালীরাই ঝামেলাবাজ, কোন কাজ নেই অল্পেতেই হই হল্লা।
  • সিকি | ২৪ মার্চ ২০১৭ ১৫:৪৪376467
  • রাজস্থানে কী হচ্ছে? রাজস্থান তো যথেষ্ট টুরিস্টফ্রেন্ডলি।

    জয়পুরের জন্তরমন্তরটা অযত্নে অবহেলায় মৈসে পড়া টাইপের। ভালো লাগবে না। জন্তরমন্তর দেখতে হলে দিল্লি এসে দেখে যান।
  • Arpan | ২৪ মার্চ ২০১৭ ১৫:৩৮376466
  • আজ স্কুলের এক বাল্যবন্ধু হোয়াটস্যাপে মেসেজ করেছে এয়ার ইন্ডিয়ার কর্মীদের প্রতি সহমর্মিতা দেখাতে অমুক নাম্বারে ফোন করুন। মাস খানেক আগে যখন বিমান সংস্থার গাফিলতিতে এগারো ঘন্টা ধরে বম্বে এয়ারপোর্টে আটকা পড়ে মেসেজ পাঠিয়েছিলাম, তখন ক্যাজুয়াল উত্তর এসেছিল এয়ারপোর্টে ডিউটি ম্যানেজারকে ইনফর্ম করতে, হি উইল টেক কেয়ার এভ্রিথিং।

    আজ উত্তরে একটা বড় করে স্মাইলি পাঠালাম। আর লিখলাম ভিআইপি কালচার তোমরাই প্রমোট করেছ, আমাদের মত চুনোপুঁটিদের এসবে মাথা গলিয়ে কী লাভ?
  • Arpan | ২৪ মার্চ ২০১৭ ১৫:৩১376465
  • আইন নিজের হাতে তুলে নেওয়াকে সমর্থন করি না কোনভাবেই, কিন্তু সাধারণ যাত্রীদের প্রতি সরকারি বিমান কর্মীদের গোরু ছাগলের মত ব্যবহারে একাধিকবার সেরকম করতে ইচ্ছে করেনি তাও না।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১৫:০৭376464
  • আমার সামনের বছর আগ্রা আর জয়পুর ঘোরার প্ল্যান ছিল, মেয়েকে তাজমহল, অম্বর ফোর্ট আর যন্তর মন্তর দেখাবো বলে। এখন রাজস্থানের যেসব খবর পড়ছি তাতে আর যাবার ইচ্ছে হচ্ছেনা। কিন্তু তাজমহল ইত্যাদি বাদ দিলেও যন্তর মন্তর না গেলেই নয়। কি করব জানিনা।
  • চহার মগজ শিকন | ২৪ মার্চ ২০১৭ ১৪:১৭376463
  • লক্ষ্ণৌটা যাওয়া হয়নি, অজ্জিনাল টুন্ডে কাবাবও খাওয়া হয়নি - আর হয়তো হবেও নাঃ-(
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১৪:০৩376462
  • ইউপিতে ক্যালিফেট প্রতিষ্ঠা হচ্ছে।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১৩:২৮376461
  • সে আর বলতে? এসবই ব্যাদে আছে, তাই যোগী বাবারা জানে অ্যান্টি রোমিও স্কোয়াডই এর সঠিক দাওয়াই।
  • চহার মগজ শিকন | ২৪ মার্চ ২০১৭ ১৩:২৫376460
  • "মানুষ পুরুষরা তো এমনিতেই মানুষ নারীর ফেরোমোনে আকর্ষিত হয়না? আর ভাইস ভার্সা?"

    এই জন্যেই কি অ্যান্টিরোমিও-স্কোয়াড বানিয়েছে?
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১২:৩৯376459
  • এমনি আকর্ষণ আলাদা আর ক্লিনিক্যালি অল্টারড স্টেট্ আলাদা।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১২:৩১376458
  • মানুষ পুরুষরা তো এমনিতেই মানুষ নারীর ফেরোমোনে আকর্ষিত হয়না? আর ভাইস ভার্সা? আর চিন্তাভাবনা যে অল্টার হয় তার সবচে বড়ো প্রমান তো বিয়ে করতে চাওয়া।
  • রোবু | ২৪ মার্চ ২০১৭ ১২:১৮376457
  • সেটা প্যারাসাইটটার জেন্ডারের ওপর নির্ভর করবে।
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১২:১৬376455
  • * সেক অফ
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১২:১৬376456
  • চরম ব্যাপারস্যাপার।

    আচ্ছা, ধর, জাস্ট ফর সেক্স অফ ধরা,

    দেখা গ্যালো কোনো কোনো মানুষ মেয়েদের ঘামের মধ্যে এমন কোনো প্যারাসাইট আছে বা প্যারাসাইটের প্রভাবে ঘামে এমন কিছু পদার্থ তৈরী হয় যা মানুষ পুরুষকে আকর্ষণ করে, ব্রেনের চিন্তাভাবনা অল্টার করে। এক্ষেত্রে কি "গার্লস নেভার প্রভোক " থিওরি খাটবে ?
  • pi | ২৪ মার্চ ২০১৭ ১২:০৪376454
  • আর এই টক্সোর গল্পটা মজারই। যে্কোন খাবার বা জলে, বিড়ালের হাগু দিয়ে কণ্টামিনেটেড হয়ে থাকলে সেটা খেলে আমাদের বা ইঁদুরের শরীর টক্সো ঢুকে পড়ে। এমনিতে আমাদের সুস্থ মানুষের জন্য, মানে ইমিউনোকম্প্রোমাইজড না হলে এ নিয়ে ভয় নেই। আর প্রেগনান্সি ছাড়া। কিন্তু ইঁদুরের ক্ষেত্রে খুবই মজার ব্যাপার হয়। টক্সো গিয়ে মাথার অম্যাইগডালায় যে সিস্ট বাঁধে তাতে ব্যবহারই বদলে যায় সেই ইঁদুরের। বিড়ালের হিসির গন্ধেকে সাধারণভাবে ইঁদুর ভয় পায়, সেটাই ওর ডিফেন্স মেকানিজম। টক্সোর সিস্ট মাথায় বাসা বাঁধলে এই ভয়টা উবে যায়। তো বেড়ালের কাছে চলে যায়। শুধু তাই নয়, উল্টে বিড়ালের হিসিতে ইঁদুর যৌন আকর্ষণও বোধ করে। তো ছুটে যায়, নিজের যৌনসঙ্গী ভেবে। আর বিড়াল তখন কপ করে গিলে খায়। তো, টক্সো প্যারাসাইট এটা করে কেন ? কারণ, একমাত্র বিড়ালের মধ্যেই ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে। বিড়ালের শরীরে না ঢুকলে ওদের লাভ নাই। বিড়াল ঐ টক্সো মাথায় পোষা ইঁদুরকে খেলে তবেই টক্সো বিড়ালের শরীরে ঢুকে বংশবৃদ্ধি করবে আর বিড়ালের হাগুর মধ্যে দিয়ে ছড়াবে। বিড়াল পরিবার ছাড়া টক্সোর জন্য এমন ভাল ডেফিনিটিভ আশ্রয়দাতা আর নাই।

    কে জানে, আমাদের শরীরে যে সিস্ট বানিয়ে বসে থাকে, কোনদিন বেরোবে মানুষখেকো বেড়াল তৈরি হোয়ে গেছে, মানুশ তার হিসুর গন্ধে নিজের সঙ্গী ভেবে দৌড়াচ্ছে ! :P তবে বাঘও তো এই বিড়াল পরিবারেরই। টক্সো ইন্ফেক্টেড মানুষেরা বাঘের প্রতি আকর্ষণ বোধ করে কিনা, সে কেউ দেখেছে কিনা কে জানে ! :P

    টক্সো আবার আমাদের ম্যালেরিয়ার প্যারাসাইটের কাছাকাছি গোত্রে। আমাদের অনেক স্টাডিই একে দিয়ে হয়, বড়্সড়, আর পরীক্ষা করতে সুবিধে বলে। দেখতেও বেশ সুন্দর। খুব সুন্দর সাঁতার কাটে।
  • pi | ২৪ মার্চ ২০১৭ ১১:৪১376453
  • দোলা সেন রাজ্যসভায় সর্দার সরোবর বাঁধের পুনর্বাসন না দেওয়া নিয়ে চঁচামেচি করছেন !
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১১:৩২376452
  • ওদিক এ ইউপিতে পুলিশ রাস্তায় ছেলে মেয়ে এক্সোঙ্গে দেখ্লেই হ্যারাস কোর্ছে।
  • dc | ২৪ মার্চ ২০১৭ ১১:২৩376451
  • শামান ক্যারেক্টার নিয়ে একটা ভালো কমিক্স সিরিজ আছে, দ্য অথরিটি। ওয়ারেন এলিসের লেখা।
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১০:৫৫376450
  • মাশরুম খেয়ে এইটা শুনো কোনোদিন। পাঁচ ঘন্টার লম্বা সেশন। ডোরস অফ পার্সেপশনের পর এমন হ্যালু বকবক দুনিয়াতে নেই :):)

  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১০:৪২376449
  • সেটা হবে অবসসই :) কবে আস্তে পারবে জানিয়ে দিও, বন্দোবস্ত রাখবো।
  • sinfaut | ২৪ মার্চ ২০১৭ ১০:৪০376448
  • পড়বো। ইন্সেন্টিভ হিসেবে রাখতে হবে কোন একবার ব্যাংগালোর গিয়ে কোদাই শ্রুম খাওয়ার নেমন্ত।
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১০:৩৭376447
  • :):) পড়ে মজা পাবে। হিপি আমলের বই। টেরেন্স সারা জীবন কাটিয়েছেন মাশরুম -এলএসডি খেয়ে এবং এই নিয়ে চিন্তাভাবনা -লেখালেখি করে। নট ভেরি এম্পিরিক্যাল কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং অবসার্ভেশন আছে।
  • San | ২৪ মার্চ ২০১৭ ১০:৩৬376446
  • ওঃ একককেও আভূমি কৃতজ্ঞতা। কাল ঐ স্নানের পোস্ট করে অমন নির্মল আনন্দ দেবার জন্য :-) কতদিন পরে এরকমভাবে হেসেছি তা আমি নিজেও জানি না, মানে লিটারেলি বললাম। বিশ্বাস করবেন। মাঝে মাঝে অমন দুচারটি পোস্ট করলে আর কবিতা, গদ্য কিচ্ছুটি লিখতে বলব না :-)
  • sinfaut | ২৪ মার্চ ২০১৭ ১০:৩৩376445
  • না পড়ি নাই। এমন ধরে নাও কেন পড়েছি? এই জন্যি জনগনের থেকে ডিসকানেক্টেড হয়ে যাও। :-P
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১০:৩১376444
  • সিঁফো

    ছত্রাকের কথায় মনে পড়লো। টেরেন্স ম্যাকিনা পড়েছো নিশ্চই। সাইকোডেলিক ছত্রাকের প্রভাব, শ্যামানিজম আর হিউম্যান ব্রেইন ইভোলিউশন নিয়ে লম্বাআআআ মজারু হ্যাজ :)
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১০:১০376442
  • তুমি তো সেরকমই প্রেডিক্ট করে গেছিলে। কথা না রেখে পারি :)
  • Ekak | ২৪ মার্চ ২০১৭ ১০:১০376443
  • আমি, গাছের গুষ্টি পরিচয় পড়তে গিয়ে ঝাঁট জ্ব্লে গিয়ে বায়োলজি পড়লুম না। এখন আফসোস হয় এতো ইন্টারেস্টিং সাবজেক্ট :(
  • T | ২৪ মার্চ ২০১৭ ১০:০৯376441
  • যাঃ, আঁতেল থেকে ব্যাপারটা হাগু হিসুর দিকে চলে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত