এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৫ মার্চ ২০১৭ ১২:১৬376530
  • সরকার কিজন্য এয়ারলাইনের ব্যবসা করে আমিও বুঝিনা। এয়ার ইন্ডিয়া অবশ্যই প্রাইভেটাইজ করে দেওয়া উচিত।
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১২:০৮376529
  • ইন ফ্লাইট এক্সপেরিয়েন্স বলেছি।

    ফ্লাইট ডিলে হবার পরে পরের কানেক্টিং ফাইটের জন্য ডিউটি ম্যানেজারের সাথে কথা বলে দেখুন। প্রথমে তার দেখা পাবেন না। কাউন্টারে যাকে দেখবেন তিনি বলবেন এটা আমার কাজ না। তারপরে তার শিফট শেষ হবে। পরের জন বলবেন আমরা ম্যান পাওয়ার শর্ট। আর ঘন্টাখানেক অপেক্ষা করুন। তারপরে বলবেন এখন ব্রেকফাস্ট দেওয়া যাবে না, কারণ আমরা যাদের কুপন দেই, তারা এখনো দোকান খোলেনি। অনেক চেঁচামেচির পরে ডিউটি ম্যানেজার চার ঘন্টা পরে জেট এয়ারলাইন্সের লিস্টে নাম তুলে স্লিপ ধরিয়ে দিলেন, কিন্তু সেই নিয়ে জেট চল্লিশ মিনিট দাঁড় করিয়ে রাখল আর তারপরে বলল সরি স্যার, উই আর ফুল।

    একটা ফ্লাইট হিথরো থেকে দু ঘন্টার ডিলে হয়েছে। সেটা ন'ঘন্টা আগের ব্যপার। কানেক্টিং ফ্লাইট কজন ধরবেন সব তাদের ডেটাবেসে আছে। চাইলেই অনেক "সুন্দর" করে প্রোঅ্যাক্টিভ মেজার নেওয়া যায় যাত্রীদের কষ্টলাঘবের জন্য। কিন্তু ঐ সরকারি হাতি তো, সবার চাকরি পাকা, সেটুকু কষ্ট আর কে করে!
  • S | ২৫ মার্চ ২০১৭ ১২:০৩376528
  • the overall cancellation rate of domestic airlines, on an average, was 0.83 per cent over the last year. But if you were flying with national carrier Air India, the cancellation percentage more than doubled to 1.85 per cent.
  • S | ২৫ মার্চ ২০১৭ ১২:০২376527
  • অবশ্যই। এয়ারলাইন্স একটা কনজিউমার ইন্ডাস্ট্রি। তাও বড়লোকেদের জন্য। সরকারের চালানোর কি দরকার সেইটাই তো বুঝিনা।
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১২:০০376526
  • আর অ্যার ইন্ডিআয় ক্যান্সেলেশন রেট কী ভয়ংকর মাত্রার সেটা ডিজিসিএ-র রিপোর্ট দেখলেই বুঝবেন। ভারতের ডোমেস্টিক সেক্ট্ররে ডেটা, সেখানে আর আম্রিকার মর বরপ পড়ে না।
  • S | ২৫ মার্চ ২০১৭ ১১:৫৫376525
  • সেকি আপনিই তো বললেন যে ব্যবহার ইম্পর্ট্যান্ট নয়।
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১১:৫৪376524
  • সবই সাবোতাজ। সাধারণ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার তাও ওই সাবোতাজেরই অঙ্গ।

    দ্রিকে আর আবাজ দেওয়া কেন?
  • S | ২৫ মার্চ ২০১৭ ১১:৪২376523
  • ধুর, একটা মজার একস্পি বললাম তাতে একজন স্ট্যাট দেখাচ্ছে, আরেকজন কোর কাজের কথা উল্লেখ করছে। উফ বড্ড সিরিয়াস তো আপনারা।

    তবুও স্ট্যাট প্রেমীদের খাতিরে অনেকগুলো র‌্যান্কিঙ্গ দেখলাম, সেখানে কোথাও তো এয়ার ইন্ডিয়াকে ওয়ার্স্ট এয়ারলাইন্সের লিস্টিতে রাখেনি। আর শীতকালে তো অনেকসময়েই আম্রিগার নর্থ ইস্ট আর নর্থের কোনো এয়ারপোর্টেই পেলেন নামতে পারেনা, তখন তো ডিলে হবেই - সব এয়ারলাইন্সেরই হয়। তাছাড়া, এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে দুটো ক্ষতিকারক ফ্যাক্টর আছে। এয়ার ইন্ডিয়াকে সাবোটেজ করা হয় (নিজেদের লোকেরাই করে) যাতে প্রাইভেট এয়ারলাইন্সগুলো ভালো চলে। আর যখন উঠে যাবার মতন অবস্থায় আসে, তখন আবার টাকা ঢালা হয়। অতেব যত তাড়াতাড়ি খারাপ করে দেওয়া যায় - তত দ্রুত টাকা ঢালা হবে।
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ১০:৩৬376522
  • এয়ারলাইন্সের সুন্দর করে ব্রেকফাস্ট খাওয়ানোটা তো আর তাদের কোর কাজের মধ্যে পড়ে না। এনিওয়ে যার যেটা প্রায়োরিটি।
  • dc | ২৫ মার্চ ২০১৭ ১০:২৩376521
  • এদিকে কর্ণাটকের আইটি মন্ত্রী ইভিএম মেশিন নিয়ে হ্যাকাথন করার কথা বলেছে। এটা কিন্তু ভালো আইডিয়া। তবে আমার মতে লাইভ সিচুয়েশানে ইভিএম হ্যাক করে ভোটের ফল পাল্টে দেওয়া যায় কিনা, সেটা টেস্ট করা উচিত। লাইভ সিচুয়েশান মানে পাঁচটা পোলিং বুথ সেটাপ করা হবে, তাতে সিআরপিএফ, ভোটিং অফিসার, পার্টির এজেন্টরা থাকবে। মেশিনে পার্টির লিস্ট লাগানোর পর থেকে রেজাল্ট গোনা অবধি, এই স্টেজটায় হ্যাক করে দেখাতে হবে। থিওরেটিকালি কেউ বললো এভাবে হ্যাক করা যায়, ওরকম বললে হবেনা।
  • dc | ২৫ মার্চ ২০১৭ ১০:০৮376520
  • এককের পোস্ট পড়ে "এয়ার অ্যামেরিকা" সিনেমাটার কথা মনে পড়ল, এক্স্যাক্টলি ওরকম সব দেখিয়েছিল। ছোটবেলায় সিনেমাটা দেখতাম আর ভাবতাম আমিও ওরকম লড়ঝড়ে প্লেনে চাপব আর হাঁস, মুরগি আর সবজির বস্তা ফেরি করব।
  • সিকি | ২৫ মার্চ ২০১৭ ০৮:৫৬376519
  • ডিডিদাকে হ্যাবাড্ডি।
  • pi | ২৫ মার্চ ২০১৭ ০৮:০৭376518
  • এসটিবি কী ?

    এয়ার ইন্ডিয়ার ইন ফ্লাইট সার্ভিস নিয়ে আলাদা করে অভিযোগ নেই, বরং ভালৈ লেগেছে। খাওয়াদাওয়া, আতিথেয়তা, সবই। হয়তো আমার ভাগ্য ভাল।
    খারাপ লেগেছে বরং লুফথানসা। তবে ডিলে হলে এয়াপরপোর্টে খুবই ঝাম করেছে। একবার তো আম্রিগায় কানেক্টিং মিস এর পর লেট চার্জের টাকাটাও ফেরত দিল না। আর কোথাও কেই থাকেনা, কারুর কাছে ইনফো থাকেনা, এসব কেওস দেখেছি। তবে তাতে অন্যেরাও কম যায়না।
  • Atoz | ২৫ মার্চ ২০১৭ ০৭:৪৮376517
  • এক হাতে তিনবাটির টিপিন ক্যারি আর অন্য হাতে ছাতা নিয়ে প্লেনে উঠছেন জগদানন্দবাবু, পেছন থেকে উর্ধ্বশ্বাসে "জগাদা আ আ আ আ" বলে ডাকতে ডাকতে ছুটে আসছেন খগেন্দ্রনাথ, এসে প্লেনে চড়ার সিঁড়ির দোরগোড়ায় বস্তা নামিয়ে বললেন, "তোমার বস্তাটা ফেলে যাচ্ছিলে জগাদা। " জগদানন্দ একগাল হেসে বললেন, "আহা বেঁচে থাক খগা, তুই ছিলি তাই, নইলে আমার বস্তাটা হারাতাম। "
    ঃ-)
  • Ekak | ২৫ মার্চ ২০১৭ ০৭:৩৩376516
  • তবে আবার ও বলে যাই, আপ্নেরা যারা দেশবিদেশের ফ্লাইট ও তাদের পরিবেশ -পরিষেবা নিয়ে আলোচনা করেন, জীবনে একবার কোনো এইট বা টুয়েলভ সীটের লোকাল এভিয়েশন চড়ে দ্যাখেন। ফ্লাইটের চাকায় ইঁট লাগানো থেকে এয়ারহোস্টেসের সঙ্গে গপ্পো - মাঝ আকাশে পকেটে পরে এসটিবি - লজেন্স বিলি - টিপিন ক্যারি -ছাতা -বস্তা নিয়ে ওঠা যাত্রী সে লাইফটাইম অভিজ্ঞতা :):) এটা সীতা এয়ারের ছবি। আফ্রিকায় চাগ্রীরত এক বন্ধুর মুখে শুনেছি ওদিকেও এমন বিস্তর লোকাল এভিয়েশন আছে আর একইরকম হাঁস -মুরগি কেস :):)

  • S | ২৫ মার্চ ২০১৭ ০৭:২৭376515
  • তাইলে কি দাঁড়ালো? দুবাই/কাতার হয়ে আর যাতায়াত করা যাবে না?
  • Atoz | ২৫ মার্চ ২০১৭ ০৭:২০376514
  • ঘাড়ে নাড়া দিয়ে হ্যাঁচকা টান দিয়ে তুলে যদি বলতো, "সময় হয়ে গ্যাছে", তাহলে কেমন হতো? ঃ-)
  • S | ২৫ মার্চ ২০১৭ ০৭:১৩376513
  • আর আমাকে যে সকাল বেলা ঘুম থেকে তুলে অত সুন্দর করে ব্রেকফাস্ট খাওয়ালো? সেইটা বুঝি কিছু না।
  • Atoz | ২৫ মার্চ ২০১৭ ০৬:৩৮376512
  • আরে, কার যেন শুনলাম রিপোর্টিং এর ঝড়ে গোটা প্রোফাইল উড়ে গ্যাছে? সে কি ফেসবুকই করেছিল? নাকি যার প্রোফাইল সেই ব্যক্তি?
  • Arpan | ২৫ মার্চ ২০১৭ ০৬:১৪376511
  • কুকথার কী আছে। স্ট্যাট তো আর গাছে ফলে না। আর অ্যানেকডোট নিয়ে কথা হচ্ছে তো বলি। এমিরেটসেরও কানেক্টিং ফ্লাইট মিস করার অভিজ্ঞতা আছে, আর অ্যার ইন্ডিয়ারও। আর তার পরবর্তী অভিজ্ঞতাও মনে আছে ভালো মতই।
  • Ekak | ২৫ মার্চ ২০১৭ ০৬:০০376510
  • শ্রীজাতর পোস্ট টা ফেসবুক ডিলিট করেছে। অদ্ভুত। কোর্ট অর্ডার এলোনা, ডিলিট হয়ে গ্যালো !!

  • Atoz | ২৫ মার্চ ২০১৭ ০২:৫৭376509
  • একক, কিছু ব্যাক্টেরিয়া কলোনি ঢুকিয়ে আঁতেল লিবেরালদের চাড্ডি আর চাড্ডিদের আঁতেল লিবেরাল করে দেওয়া যায় না? বেশ চমৎকার একটা এক্সপেরিমেন্ট হয়ে যেত আরকি।
    ঃ-)
  • Atoz | ২৫ মার্চ ২০১৭ ০২:৪১376508
  • ওরে বাবা, আমাদের আগের ঠেকে এক ভদ্রলোক বলছিলেন, শপিং টপিং করে বাড়ি ফিরে জিনিসপত্র সব দুম করে রেখে সোফায় বসেই চেঁচিয়ে উঠতেন, "অ্যাই পদ্মর মা, চা করে আনো দেখি। দেরি হচ্ছে ক্যানো? ঝাও !!"
    ঃ-)
  • S | ২৫ মার্চ ২০১৭ ০২:০৫376507
  • *ব্রেকফাস্ট
  • S | ২৫ মার্চ ২০১৭ ০২:০০376506
  • আসলে বাড়িতে এই ধরনের কাজ নিজেকে করতে হয়না, "ঝি"/"কাজের লোক" আছে। তাই এটিকেট তৈরী হয়না।

    দিল্লিতে রাত্রে লুফথানসার ফ্লাইট নামলো। ইমিগ্রেশন করে ব্যাগ পেতে বেশ সময় লাগলো। তারপরে কোলকাতার ফ্লাইটের জন্য লাইন দিলাম। ওরে বাবা। রাত একটা-দুটোর সময়ে ওরকম লাইন। যাউগ্গে সেই পর্বও হলো। তারপরে ক্ষিদে পেয়ে গেছে, তখন রাত তিনটে-চারটে বাজে। কে এফ সির থেকে খেলাম। বিশ্বাস করুন এতো ভালো বিহেভিয়ার দুনিয়াতে কারোর থেকে পাইনি। ইমিগ্রেশন অফিসারটা একটু গোমরা মুখো ছিলো - কিন্তু কিছু জিগায়নি। সিকিউরিটি চেকিনের পুলিশটা খুব আমুদে ছিলো। এয়ারপোর্ট অথরিটির ছেলেদুটো খুব সুন্দরভাবে কথা বললো। এমনকি এয়ার ইন্ডিয়ার ছেলেটাও লাগেজ গুলো নেওয়ার সময়ে নিজেই সব করলো - খুব হেল্পফুল।

    কিন্তু তারপরেই দেখলাম সকাল ৯টার ফ্লাইট ছাড়বে সাড়ে ১১ টায়। একটা সুন্দর দেখে হেলানো সীট দেখে শুয়ে পড়লাম। সকাল ৯ টা নাগাদ কি তারো আগে দুটি ছেলে এসে জিগালো যে কোলকাতার ফ্লাইটের যাত্রী কিনা - বললাম হ্যাঁ - বোর্ডিঙ্গ পাস দেখতে চাইলো। আমি ভয় পেলাম যে ফ্লাইট মিস/ডিলে করলো নাকি। দেখি ছেলে দুটি ঝোলা থেকে সুন্দর একবাক্স ব্রেকপাস্ট বেড় করলো। তারপরে একটা গোলা এয়ারবাস দিলো। তাই এয়ার ইন্ডিয়ার নামে কেউ কুকথা বললে কস্ট পাই খুব।
  • Ishan | ২৫ মার্চ ২০১৭ ০০:১২376505
  • এয়ার ইন্ডিয়া আমাদের ২৪ ঘন্টা ডিলে করিয়েছিল। শিকাগো নামার পর ইমিগ্রেশনে বলল, এটা তো কালকের ফ্লাইট, এতক্ষণ কোথায় ছিলে? মানে, ওদের কাছেও খবর ছিলনা।
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ২৩:৫৮376504
  • ফল আর মিষ্টিও দেয়। ঃ-)
  • Atoz | ২৪ মার্চ ২০১৭ ২৩:৫৬376503
  • সকালের ফ্লাইটে চমৎকার চপ দেয় খেতে। ঃ-)
  • Arpan | ২৪ মার্চ ২০১৭ ২৩:৫০376502
  • এয়ার ইন্ডিয়া নিয়ে সব চেয়ে বড় গ্রিভান্স ফ্রিকোয়েন্ট ডিলে আর ক্যান্সেলেশন নিয়ে। ওসব ইন-ফ্লাইট অসভ্যতা না হয় গায়ের চামড়া পুরু করে সয়ে নেওয়া যায়।
  • s | ২৪ মার্চ ২০১৭ ২২:৫২376501
  • সে তো বাড়ির ঝি এঁটো থালা তুলতে এলে আমাদের কেউ তাকে থালা বাটি তুলে বা গ্লাস গুলো একের ভেতর অন্যটা ঢুকিয়ে দিয়ে কোনদিনও সাহায্য করেছে বলে কোন অভিযোগ নেই।
    সাহায্য করাটা, অন্যের কাজটা (বিশেষ করে তা যদি ম্যানুয়াল কাজ হয়) সহজ করতে কিছুটা সহযোগিতা, এগুলো এটিকেট। সেটা শুধু এয়ারহোস্টেসের জন্য প্রযোজ্য হবে কেন? চ্যারিটি শ্যুড বিগিন অ্যাট হোম।
    এয়ারহোস্টেসরাও (বিশেষ করে এয়ার ইন্ডিয়ার) অনেক সময় খারাপ ব্যবাহার করে, উপায় থাকলেও যাত্রীকে সুবিধা দেয় না, আরও নানান অভিযোগ আছে। আবার উল্টোদিকেও অনেক উদাহরণ আছে।

    ডিঃ শিবসেনা সাংসদের ঘটনাটা নিসন্দেহে নিন্দনীয়। এই মতামতের সংগে এই ঘটনার কোন সম্পর্ক নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত