এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৪:৪৬376620
  • মনমোহন সিংহ নামে জঘণ্য লীডারটি ইন্ডিয়ার জন্য নিউক্লিয়ার ট্রিটি নিয়ে এসেছিলেন, যেটি কোনোদিন ইমপ্লিমেন্ট হলে ইন্ডিয়াকে সেই স্ট্যাটাস দেবে যেটা আসলে ইন্ডিয়ার সিকিউরিটির জন্য সবথেকে কাজের। ইউএনের পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য জীহ্ব বেড় করে ঘুড়তে হবেনা।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৪:৪২376619
  • আপনাকে সিইও বানানো হলো, অথ্চ ফাউন্ডার চেয়ারম্যান হয়ে বসে রইলেন। তিনি সব পলিসিতে নাক গলাচ্ছেন। আর আপনাকে দেওয়া হয়েছে একটা কনগ্লোমারেট যার প্রতিটি কোম্পানি আবার নিজেরাও স্বাধীন। তাও আপনি ৫ বছর ভালো চালালেন। পরের ৫ বছর চলার সময়ে বোর্ডে থাকা আপনার সবথেকে বড় বন্ধু ছেড়ে চলে গেলো। তাহলে কি বলা যেতে পারে যে আপনি ভালো সিইও ছিলেন না?

    ফাউন্ডারের ছেলে কেমন সিইও হতে পারে, সেতো দেখতেই পাচ্ছি।

    আর উনি টেকনোক্র্যাট, পলিটিক্সের লোক নন। লক্ষ লোকের মিছিলে গলা ফাটিয়ে মিথ্যে কথা বলার লোক উনি নন। সেটা মেনে নিচ্ছি।
  • একক | ২৬ মার্চ ২০১৭ ১৪:৩২376618
  • মনমোহনকে সিএফও হিসেবে তেমন সমালোচনা করা হয়না। সীইও হিসেবে ব্যর্থ বলা হয়। লীডারশিপ কেপেবিলিটি নিয়ে প্রশ্ন ওঠে।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৪:২৬376617
  • ব্যাপারটা এখন যতটা সহজ বলে মনে হচ্ছে, তখন অতটা ছিলো বলে মনে হয়না। এখন অনেকেই বলতে পারেন যে আমি হলেও ঐ কাজই করতাম - উনার অ্যাচিভমেন্টকে খাটো করার জন্য। বা আইএমেফের শর্ত অনুযায়ীই করতে হয়েছে, অতেব উনার তেমন ভুমিকা নেই।

    ৪০ বছরের লাইসেন্স রাজ। সেটাকে একদিনে (কথার কথা) ভেঙ্গে দিয়ে বিদেশি ইনভেস্টমেন্টকে স্বাগত করা হলো। কেন? কারণ ট্রেড ডেফিসিট ইন্ডিয়ার চিরকালই বেশি ছিলো - জঘণ্য ফরেন কারেন্সি পলিসির জন্য (এমং আদার থিংস)। সেটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য ক্যাপিটাল সারপ্লাস চাই। আসবে কোথা থেকে? ইন্ডিয়ায় তো তখন ক্যাপিটাল তৈরিই হয়না - লোকের সেভিঙ্গসই নেই। এইসব ভাবা যার কারো পক্ষে সম্ভব নয়, তাও ঐ আমলে। আর এই সমস্যায় তো ইন্ডিয়া অনেকদিন ধরেই ভুগছিলো। তাহলে উনার আমলেই কেন সমাধান হলো। তার পরে তো পচিশ বছর হয়ে গেলো। ইন্ডিয়া কোনো মেজর ক্রাইসিসে পড়েনি। এছাড়া ইন্ডিয়ার ইনফেমাস ন্যাশনাল সেন্টিমেন্ট তো ছিলই।

    আসলে আমাদের দ্যাশে লোকে জোড়ে চিল্লিয়ে কথা না বললে হিরো হতে পারেনা। তারপরে আবার শিখ, ওদের নামে তো আমরা জোক ছাড়া আর কিছুই ভাবতে পারতাম না। যাউগ্গে অনেক কথা লিখে ফেললাম।
  • dc | ২৬ মার্চ ২০১৭ ১৪:০৬376616
  • এমনিতেও সেই সময়ে লাইসেন্স রাজ অ্যাবোলিশ না করে উপায়ও ছিলনা। তবে মনমোহন সিং সত্যিই ভারতের বেস্ট ফিনান্স মিনিস্টারদের মধ্যে একজন।
  • dc | ২৬ মার্চ ২০১৭ ১৪:০৩376615
  • বিজেপি/আরেসের কোন আইডিওলজি নেই এটা কিন্তু মানতে পারলাম না। মানে বিজেপির কোন আইডিওলজি নেই, কিন্তু আরেসেস সুনির্দিষ্ট আইডিওলজি সামনে রেখে কাজ করছে। সত্তর নাকি আশী বছর ধরে আরেসেসের লক্ষ্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। "হিন্দু" মানে অবশ্যই আরেসেসের ডেফিনিশান অনুযায়ী হিন্দু, সেটাও ওদের আইডিওলজির পার্ট। পুরো নর্থ ইন্ডিয়া জুড়ে গ্রামে গ্রামে শহরে শহরে ওদের ক্যাডাররা এই আইডিওলজি ফলো করে কাজ করে, গ্রাসরুট লেভেলে আরেসেস প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে। এখন সেন্টারে বিজেপি ক্ষমতা দখল করেছে বলে আরেসেসের কাজকর্ম বেশী করে চোখে পড়ছে, কিন্তু আগেও ওরা ওদের আইডিওলজি ফলো করে এসেছে।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৪:০২376614
  • এছাড়াও তখনকার প্ল্যানিঙ্গ কমিশন (অর্থাৎ জে এন ইউ)।

    যতদুর জানি, মনমোহন সিংহ আর সোনিয়া গান্ধীর খুব সাপোর্ট ছিলো এই প্রোগ্রামে। মনমোহন সিংহ যে কতবড় ইকনমিস্ট সেইটা বুঝেছিলাম (সেই ক্ষমতা আমার আছে বলে মনে হয়্না) উনি মনরেগা ইমপ্লিমেন্ট করার পরে। আসলে গরীবদের জন্য স্কীম তো তাই সেটার সঠিক মুল্যায়ন কেউ করেনি। যে লোক ইকনমি ওপেন করার মতন ক্যাপিটালিস্ট কাজ করলেন, তিনিই আবার এমন একটা আপাত দৃষ্টিতে চুরান্ত বাম একটা নিচ্ছেন। লোকটা ইকনমিক্স সাবজেক্টা সত্যিই ভালোবাসেন।
  • pi | ২৬ মার্চ ২০১৭ ১৩:৫৯376613
  • আর সোমনাথবাবুকে থ্যাঙ্কুই জানানো হয়নি। অনেক অনেক থ্যাঙ্কু। তাহলে বাসই ধরে নেব। আশা করি সুটকেস ব্যাগ নিয়ে যাওয়া যাবে।
  • pi | ২৬ মার্চ ২০১৭ ১৩:৫৬376612
  • অমর্ত্য সেন। বাম। কিছুটা কং। ঃ)
  • pi | ২৬ মার্চ ২০১৭ ১৩:৫০376611
  • তবে মনরেগা কবে যে নমরেগা হয়ে যায়, সেটা দেখার। চরকাতে গান্ধীকে রিপ্লেস করেছেন, রেগার আগেও জুড়ে বসবেন না, গ্রান্টি নাই।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৩:৪৯376610
  • আচ্ছা এই রেগা আর মিড ডে মিলী মতন প্রোগ্রাম চালু করার জন্য ঠিক কাকে কাকে সাবাসি দেওয়া যেতে পারে ? ঃ)
  • pi | ২৬ মার্চ ২০১৭ ১৩:৪৭376609
  • মনরেগা নিয়ে প্রচুর চাপ ছিল। আগে ফাণ্ড কমাবে বলেছিল, তাই নিয়ে যা প্রতিক্রিয়া দেখিয়েছে, ওটায় হাত দিতে সাহস করেনি মনে হয়। খুব ভাল করে জানতো, হাত দিলে নিজেদের পায়ে কুড়ুল মারবে। বিশাল অংশের ভোট, যা পেতে পারত, হারাবে।
    এই রেগা যে কত লোকের কীরকম সহায় হয়েছে, ভাবা যায়না।

    রেগা আর মিড ডে মিল সত্যি অনেককে তাদের অধিকারের প্রাপ্য অনংশের কিচ্ছু অন্ততঃ দিয়েছে।
  • Ekak | ২৬ মার্চ ২০১৭ ১৩:৪৩376608
  • যোগীর কেসটা আনপ্লাগড :) আমার এখনো ধারণা ইউপির এন্টি গুজ্জু লবি এলায়েন্সের মুখ যোগী।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৩:৪০376607
  • এই মোদি এসে বিজেপির দক্ষীন পন্থী আইডিওলজি পুরো ঘেঁটে দিয়েছে। একে নোট ব্যান। তারপরে আবার বছর বছর মনরেগার মতন একটা লেফ্ট-সোশালিস্ট প্রোগ্রামে টাকা বড়িয়েই চলেছে। তাই বোধয় নাগপুরকে সন্তুষ্ট রাখতে এইবারে যোগীকে নিয়োগ করেছে।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৩:৩৬376606
  • তবে এরা সব মিডিয়াটা খুব ভালো বুঝেছে। মানে মিডিয়ার লোকেরাও হিমসিম খাচ্ছে এটা বুঝতে যে এরা তাদের থেকেও বেশি বোঝে।
  • Ekak | ২৬ মার্চ ২০১৭ ১৩:৩৩376605
  • অরুন শৌরির পর তো কাওকে তাত্বিক লাইনে কথা বলতে শুনলুম না। কীকরে বা বলবে, ধার্মিক আগ্রাসন চালাতে গেলে একটা নাস্তিক মাথা লাগে। তিলক কাটা গরুর ছানা সব।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৩:৩১376604
  • আর দেশের কথা যদি বলেন, তাহলে আমি তো শুনেছিলাম যে ইন্ডিয়া শাইনিঙ্গও নাকি নাজি জার্মানী থেকে টোকা। অবশ্যি নিজে কোনোদিন চেক করে দেখিনি।

    তবে হ্যাঁ বাজপেয়ি/আদবানি অতটাও আইডিওলজি হীন ছিলেন না।
  • Ekak | ২৬ মার্চ ২০১৭ ১৩:২৭376602
  • সেসব যুগের লোকদের গায়ের গরম ই আলাদা ছিলমশাই। অত্যাচারী -দুষ্টু যাই হোক। স্তালিন হঠাৎ করে একপাল বিজ্ঞানী নিয়ে লেগে গ্যালো জিরাফ থিওরি দিয়ে মার্ক্সিজম কে মান্যতা দিতে। ইদিকে হিটলার আরেকপান বিজ্ঞানী নিয়ে ইউজেনিক্স এর পেছনে পরে গ্যালো।

    আর উল্লুক ট্রাম্প, নাসার পয়সা বাড়াচ্ছেনা। আখুন সব মার্কেট। সেই জমিদারি মেজাজের যুগ আর নাই। আপনাদের তো বিশ্বেস হয় না :)
  • চহার মগজ শিকন | ২৬ মার্চ ২০১৭ ১৩:২৭376603
  • বিজেপি/আরেসেস অতটা সিম্পুল নয়ও।
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৩:২৬376601
  • সত্যি কথা বলতে ঐ দুই স্টিভ হয়তো এইসব বই পড়েও দেখতে পারে। আমাদের মোদিও হয়তো ট্রান্সলেটেড ভার্শান পড়েছে। মানে সেইটাও মানতে পারি। কিন্তু ট্রাম্প? হা হা।
  • চহার মগজ শিকন | ২৬ মার্চ ২০১৭ ১৩:২৫376600
  • S - ট্রাম্প আমার সিলেবাসের বাইরে। আর অনেক দূর। আপাতত ঘর সামলাই।
  • Ekak | ২৬ মার্চ ২০১৭ ১৩:২২376599
  • আপনি লিখেলন না "পড়ে লেখার " কথা, সেই সূত্রে বললুম :) যে না পড়লেও, কিছু মিল চলে আসে। ইতিহাস পড়লে সেই মিলগুলো চোখে পড়ে।

    তবে হ্যাঁ, এটা কোনোভাবেই ক্ল্যাসিকাল ফ্যাসিজম নয়। ফ্যাসিজম এর একটা দার্শনিক -বৈজ্ঞানিক ভিত্তি ছিল যা দিনের পর দিন তৈরী হয়েছে। এবার সেই দর্শন ও বিজ্ঞানকে পরবর্তীতে চূড়ান্ত সমালোচনা করা হয়েছে ঠিকই, কিন্তু সেই সময় দাঁড়িয়ে তার মুখের উপর উত্তর ছিলোনা। বিশাল চিন্তাভাবনার ইতিহাস এর সঙ্গে জড়িত।
    কিন্তু এই মোদী -ট্রাম্পরা বেসিক্যালি খড়ের বাছুর দেখিয়ে দুধ দুইতে এসেছে। ট্রাম্প থ্রি লোকজন তাড়াবে ? ও একটা জেড ভিসা না কী, মতলব করছে লোকজনকে একবার বের করে আবার পেপারস জমা নিয়ে ঢুকিয়ে নেবে। তারপর বলবে আর কোনো এলিয়েন ইমিগ্রান্ট নাই। লোকে খুশি হবে ভেবেই দেখবেন যে হরে দরে লোক কমলো না। এরা খচ্চরের আন্ডি। খড়ের বাছুর দেখিয়ে দুধ দোয়া এদের উদ্দেশ্য। কোনো রাইখ প্রতিষ্টা -আদর্শ কিস্যু নয়।
  • চহার মগজ শিকন | ২৬ মার্চ ২০১৭ ১৩:২১376598
  • কিছু কিছু দাবীদাওয়া, পলিসি ইত্যাদির মধ্যে বেশ প্যাটার্ন পাওয়া যায়। অবশ্যই ৭০-৮০ বছরের রিফাইনিং আছে তার পর।

    আরেকটা বই খুঁজছি - Heinz Leipman এর Fires Underground
  • S | ২৬ মার্চ ২০১৭ ১৩:১৫376597
  • বরং ১৯৭০এর ইউএস ইকনমির সাথে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার জার্মানীর মিল পাওয়া যায়। স্ট্যাগফ্লেশান। হাই ইন্টারেস্ট রেট। ভিয়েতনাম। আরো নিস্চই আছে।

    @এককদা, আপনিই তো লিখলেন যে ক্লাসিকাল ফ্যাসিবাদের সাথে ট্রাম্প ক্যাম্পেনকে মেলানো ভুল হবে। আমিও তাই মনে করি। ট্রাম্প ক্যাম্পেনের কোনো স্পেসিফিক আইডিওলজি নেই। মিথ্যে কথা বলে, লোক উষ্কে ভোটে যেতো আর ক্ষমতায় থাকো - দ্য ওনলি মোটো। ঐ স্লোগানটা নেওয়া হয়েছিলো রিইউজ করার জন্য। আর রেগানের সাথে আম্রিগার জনতার ইমোশনাল লিন্ককে এক্সপ্লয়েট করার জন্য। কয়েক বছর আগেও ট্রাম্প নিজে জানতো না যে সে রিপাব্লিকান। তাই নিজেকে রিপাব্লিকান হিসেবে প্রতিষ্ঠিত করতে এই স্লোগানটাই নেয় - ফ্রম দ্য গ্রেটেস্ট রিপাব্লিকান ফ্রম রিসেন্ট ইয়ার। ট্রাম্প ক্যাম্পেনের আম্রিগাকে গ্রেট করার কোনো ইচ্ছে আছে বলে তো মনে হয়না।
  • Arpan | ২৬ মার্চ ২০১৭ ১৩:০০376596
  • ইকুয়েট করে ভাবা খুবই নাইভ। কিন্তু কিছু কিছু প্যাটার্ন খুঁজে পাওয়া যায় তো। কেউ ধর রাস্ট বেল্টের সাথে ১৯৩০-এর জার্মানির মিল খুঁজতে বসে।
  • Ekak | ২৬ মার্চ ২০১৭ ১২:৫৬376594
  • কেও ভেবেছে নাকি আদৌ ?
  • S | ২৬ মার্চ ২০১৭ ১২:৫০376593
  • ধুর ট্রাম্প ক্যাম্পেন নাকি রাইজ অ্যান্ড ফল পড়বে? আপনারা যে কি ভাবেন। ওটা তো কপি পেস্ট।

  • Ekak | ২৬ মার্চ ২০১৭ ১২:৪৫376592
  • তোমরা লাইন দিয়ে ইতিহাস পচ্চ তো। খুবই আমোদের ব্যাপার :)

    তবে এই ক্লাসিক্যাল ফ্যাসিবাদকে মোদী -ট্রাম্প এর সঙ্গে ইকুয়েট করে ভাবা এটা মনে একরকম শান্তি দেয় বটে, আদতে আলাদা।
  • Arpan | ২৬ মার্চ ২০১৭ ১২:৪১376591
  • আমি এইটা পড়া শুরু করলাম।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত