এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ২৯ মার্চ ২০১৭ ০৭:৫৫376770
  • আগ্রহী। ডিটেল জানতে ইচ্ছুক।
  • 4z | ২৯ মার্চ ২০১৭ ০৭:৩০376769
  • ক্রেজি নেচার থেকে এপ্রিল ২১-২৪ উত্তরবঙ্গে জাঙ্গল সাফারির ব্যবস্থা করা হচ্ছে। কেউ যেতে চাইলে জানাবে/ন।
  • San | ২৯ মার্চ ২০১৭ ০৭:০৫376768
  • নেই
  • Atoz | ২৯ মার্চ ২০১৭ ০৫:৫৯376767
  • স্যান, আছো? কথামানবী আছে তোমার কাছে? যদি থাকে, প্রিয় কবিতার থ্রেডে দেবে?
  • Ekak | ২৯ মার্চ ২০১৭ ০৫:৩৪376766
  • দু :):) আরে এটা তো সত্যি ! নিজে কেমন বাচ্চা ছিলুম ভাবলেই হাড় হিম হয়ে আসে :D
  • Atoz | ২৯ মার্চ ২০১৭ ০৫:১২376765
  • শেষে কিনা পাশাখেলা থেকে যুগ এর সিকোয়েন্স!!!! হরি হে! হে মহাকাল! ঃ-)
    কিংবা কেজানে হয়তো বলতে চাইছে মহাকাল পাশা খেলছেন। ঃ-)
  • Atoz | ২৯ মার্চ ২০১৭ ০২:০৩376764
  • কিছুদিন আগেই বল্লো, ছোটো ছোটো সব জিনিস দোতলা থেকে নিচে ফেলে দিত আর বড় বড় জিনিস টেনে টেনে স্থানচ্যুত করতো! ঘুমন্ত লোকের কানে নুন দিতো। ( কেজানে হয়তো এসবই ছিল এক্সপেরিমেন্ট)
    ঃ-)
  • Du | ২৯ মার্চ ২০১৭ ০২:০১376763
  • মাইন্ড কোরো না কিন্তু--ছোটবেলার সব গল্পগুলো ফলো করে এই কথাটা বলার খুব ইচ্ছে হলো ঃ))
  • Du | ২৯ মার্চ ২০১৭ ০১:৫৯376762
  • একক যে কেন সন্তানহীনতার অধিকার চাইছে বেশ বোঝা যাচ্ছে ঃ)))))
  • Atoz | ২৯ মার্চ ২০১৭ ০১:৫১376761
  • উরেব্বাবা, আমাকে কী বক্তৃতাই দিল এক ছোটোবেলার বন্ধুনি !!!! নেহেরু, জিন্না, দেশভাগ, মানুষের দুঃখকষ্ট, ল্যাপটপে কিছুই যে ধরা যায় না, টিভি আর কাগজে যে মানুষের আসল দুঃখ ধরা পড়ে না ইত্যাদি ইত্যাদি নিয়ে। ওহ্হ্হ্হ। "সাদাসিধা গাঁয়ের মানুষ হেথা হোথা যাই"--এর মধ্যে এরকম এক ছুপা রুস্তুমী যে রয়ে গিয়েছিল কে জানতো!
    ঃ-)
  • Ekak | ২৯ মার্চ ২০১৭ ০০:২৭376760
  • সেটা খুবই বাজে ব্যাপার হবে। সবাই আমাকে দোষ দেবে। জালিম দুনিয়া। ছোটোব্যালায় বাজারের মধ্যে লোক কে গরুতে গুঁতিয়ে দিলো আর আমি বকা খেলুম। দোষের মধ্যে গরুর ন্যাজতা হাল্কাসে মুলে দিয়েছিলুম :|
  • pi | ২৯ মার্চ ২০১৭ ০০:২১376759
  • আদৃতা বলে একজন লিখেছেন দেখলাম, 'আচ্ছা, ধরুন আদিত্যনাথ বাবুকে গরুতে গুঁতিয়ে দিল!! মা তো সন্তানকে শাসন করতেই পারে '
  • Ekak | ২৮ মার্চ ২০১৭ ২৩:৪৭376758
  • আবার এক ব্লগারের ফাঁসির দাবিতে উঠে পরে লেগেছে বাংলাদেশ।
  • pi | ২৮ মার্চ ২০১৭ ২৩:২০376757
  • সারা সন্ধে টিভিতে শুনিয়ে গেল তো।
  • dd | ২৮ মার্চ ২০১৭ ২২:২৯376756
  • এটা অজ্জিতের জন্য।

    আমি সমূহ খোঁজ খবর নিয়ে জানলাম আমি ই পাব পড়তে পারি। অসুবিদে হলে আমার মে'রা ইরিমিরিকিরি করে দেবে বলে কথা দিয়েছে।

    তুমি পাট্টে দিও।
  • dc | ২৮ মার্চ ২০১৭ ২২:১৭376755
  • হোয়াইট হাউসে বোমাতংক কোথায় বলছে?
  • Du | ২৮ মার্চ ২০১৭ ২২:১৩376754
  • ঊতুবে এসে গেল নাকি। হায় চেনা একজনের ছেলে আছে প্রযোজকের লিস্টে শুনলাম যেন
  • T | ২৮ মার্চ ২০১৭ ২২:০৭376753
  • চন্দ্রিলের লেখাটা আমার ভালো লাগে নি, কারণ ছাগল ও মুরগী নিয়ে ঠাট্টা ইয়ার্কি আমি সইতে পারি না। অমন নধর সব ব্যাপার।
  • Shib Mohammed SebastiarPillai | ২৮ মার্চ ২০১৭ ২২:০৫376752
  • হোয়াইট হাউস উড়িয়ে কি হবে ? মিস্টার প্রেসিডেন্ট তো ট্রাম্প টাওয়ারে। এসব হল নুনি প্রোপাগান্ডা।
  • | ২৮ মার্চ ২০১৭ ২২:০৩376751
  • আচ্ছা চন্দ্রিলের লেখাটা খুবই ভাল হয়েছে, সেই নিয়ে যথেষ্ট ইয়ার্কিও করে ফেলেছি ইতিমধ্যেই। এইবার ঠান্ডা হয়ে দুটো কথা বলে ফেলি।

    ১) গরুর ক্ষেত্রে যেমন সব গরুকে 'মা' বলাই যায়, বাবা-গরু হয় না, তার জন্য ষাঁড় লাগে, তেমনি করে সব মোষকে কিন্তু একধারসে 'বড়জ্যাঠা' বলে দেওয়া যায় না। অনেক মোষ (অর্ধেকই হওয়া উচিৎ) বড়জ্যেঠি কিম্বা বড়পিসিও হতে পারে। ছাগলের ক্ষেত্রেও ঐ কথা, সব্বাই ছোটকা নয়, ছোটকাকী বা ছোটপিসি মাসিরাও আছে। তো, তাইলে বুঝতে হবে চন্দ্রিলও মনে করেন গরুর পুংলিঙ্গ মোষ। :-p
    :-)))

    ২) এইটা একটু সিরিয়াস। বড়পিসির বেলায় 'ক্যাঁককেকে' বিশেষণ জুড়ে গেল! বড়জ্যাঠা, ছোটকার বেলায় কিন্তু জোড়ে নি এগুলো। কোনও এক অদ্ভুত কারণে অনেক সময়ই বাংলা সাহিত্যে বা সিনেমায় পিসিদের বেশ দজ্জাল খান্ডারনি করে দেখানো হয়। এর পেছনের মনস্তত্ত্ব কী? পিসিরা অনেকসময়ই অবিবাহিতা কিম্বা বিধবা। সেক্ষেত্রে আশ্রিতকে অনিচ্ছায় পালন করার জন্য তাকে কিছু ছোট করে দেখানোর ইচ্ছা ----
  • T | ২৮ মার্চ ২০১৭ ২২:০০376750
  • প্রবঞ্চক পানকৌড়িটা বেড়ে হয়েচে। :) এমনিই পানকৌড়ি হচ্চে গিয়ে ডুবে ডুবে জল খাওয়া কেস, তার উপর প্রবঞ্চক। উফফ।
  • r2h | ২৮ মার্চ ২০১৭ ২১:৫২376749
  • সেকি, হোয়াইট হাউস তো আমার কানের গোড়ায়, আপিস টাপিসে কাজ বন্ধ করে দিলে পারে, আমার আর দেড়্ঘন্টার মধ্যে কি একটা এক্সেল বানানোর কথা, বেঁচে যাই তাহলে।
  • lcm | ২৮ মার্চ ২০১৭ ২১:৫১376748
  • নতুন সিনেমা - "For Here or To Go ?"
    আলি ফজল, ওম বৈদ্য, রজত কাপুর...

    http://forhereortogomovie.com/

    Set against the backdrop of the 2008 recession, For Here or To Go? is a comedy drama about the many personal battles faced by immigrants living in America. Young Silicon Valley software professional Vivek Pandit is poised to become a key hire at a promising healthcare startup, but when ...

  • Shib Mohammed SebastiarPillai | ২৮ মার্চ ২০১৭ ২১:৪৫376747
  • সারদা কেসেও শুনেছি মদনদাকে মিসগাইড করে টাকা খাওয়ানো হয়েছিলো। লোকটা ভীষণ সরল
  • Shib Mohammed SebastiarPillai | ২৮ মার্চ ২০১৭ ২১:৪৪376746
  • "Mitra and his followers got inside the lift which is strictly meant for maintenance purpose. Somebody must have misguided him to take the lift which got stuck in between the third and second floor,"
  • pi | ২৮ মার্চ ২০১৭ ২১:০৬376745
  • ওদিকে হোয়াইট হাউসে বোমাতঙ্ক !
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৮ মার্চ ২০১৭ ২০:৪৮376744
  • নাঃ ছ তলা থেকে ছিঁড়ে গেছেই লিখেছে তো। পুরনো লিফট নিশ্চয়, আজকাল তো সব অটোমেটিক ব্রেকিং সিস্টেম থাকে।
  • r2h | ২৮ মার্চ ২০১৭ ২০:২৮376743
  • আনন্দবাজারে আবার শুধু আটকে ছিলেন বলছে
  • Du | ২৮ মার্চ ২০১৭ ২০:০২376742
  • এইবারে নর্থ কোরিয়া স্টাইলে বেচারাকে খুন করবে।
  • Ekak | ২৮ মার্চ ২০১৭ ১৯:৪৮376741
  • খুবই দুর্লভ ব্যাপার। সিনেমাতে দেখেছি এমন লিফট ছিঁড়ে পরা। কতবার ভেবেছি ফ্রি ফল হচ্ছে টের পেলেই ফ্যানের ক্যাভিটি ধরে ঝুলে পর্ব ! কিন্তু সে আর ভাগ্যে হয়নি। মদন লগণচাঁদা !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত