এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ৩০ মার্চ ২০১৭ ১৩:১১376860
  • আচ্ছা আধার নম্বর আর প্যানকার্ডের লিংক কিভাবে করা হচ্ছে কেউ জানেন? ওয়েবসাইটে তো কিছু দেখছি না। অ্যাপ্লিকেশান পাঠাতে হবে নাকি?
  • T | ৩০ মার্চ ২০১৭ ১৩:০৩376859
  • প্রবঞ্চক পানকৌড়িই কি অজ্জিতদা? তাহা হইলে এইটে রেকমেন্ড করে গেলুম। যদি অলরেডী না কিনে থাকো তো তোমার ছবি আঁকিয়েদের জন্য কিনতে পারো। খুবই উপাদেয় ও কাজের।

  • T | ৩০ মার্চ ২০১৭ ১৩:০০376858
  • না কই, বাথটব তো নেই। শাওয়ার রয়েচে, একটু বিরক্তিকর মতন। তাছাড়া এমনিতেও চান ফান করতে ভালো লাগে না। এককের অন্যতম সুপরামর্শগুলোর একটা ছিল চান ফান এইসব ভিক্টোরিয়ান অব্যেস ত্যাগ করুন। ভালৈ লেগেছিল। তবে আরেকটা অন্য উপদেশটা ভালো লাগাতে পারি নি। কিন্তু টর্নেডোর কি হইয়েচে শেষ পর্যন্ত?
  • S | ৩০ মার্চ ২০১৭ ১২:৫৭376857
  • টই বেলাইন করতে চাইনা, তাই এখানে লিন্ক দিলাম। ক্লাসিক কেস অব পিভটিঙ্গ। এখন প্রায় সব আলোচোনায় এটাই করা হয়।

  • chagolchana | ৩০ মার্চ ২০১৭ ১০:৫৯376856
  • দাড়ি কম্বল এর নিচে বা ওপরে রাখতে হয়।

    বালিশ এর নিচে দাড়ি রাখতে গেলে বালিশের ওপর বালিশ তা চেপে কাউকে ধরে রাখতে হয়। আর তারপর থানা পুলিশ হয়।।।।
  • dc | ৩০ মার্চ ২০১৭ ১০:৫৭376855
  • বুঝেছি। কিন্তু একক, ঘুমনোর সময়ে দাড়িটা বালিশের নীচে রাখো না উপরে?
  • chagolchana | ৩০ মার্চ ২০১৭ ১০:৫৬376854
  • গাড়ির জানালায় পাশবালিশ? অন্য মাত্রা তো
  • Ekak | ৩০ মার্চ ২০১৭ ১০:৪২376853
  • বালিশ মাথায় নীচে দিয়ে ঘুমুনোর অভ্যেস নেই তাই ঘাড় ব্যাথার চিন্তা নেই। মুখ চাপা দিতে লাগে আর কাজ করার সময় ব্যাকরেস্ট হিসেবে। পাশবালিশটাকে কাটলুম একটা ক্যামেরা ছোট্ট রেস্ট বানাবো বলে। গাড়ির জানলায় ফিট করে ক্যামেরা রাখলে স্টেবল হয়।
  • chagolchana | ৩০ মার্চ ২০১৭ ১০:৩১376851
  • আমি কিন্তু একবার বাথটব এর ওপরেই পিকাচু পেয়েছিলাম
  • Arpan | ৩০ মার্চ ২০১৭ ১০:৩১376852
  • বিলিতি দোকানে যাও। রোজবিজ।
  • chagolchana | ৩০ মার্চ ২০১৭ ১০:২৯376849
  • পাশবালিশ এ ফুটো তা ঠিক জাগায় আছে তো?
  • dc | ৩০ মার্চ ২০১৭ ১০:২৯376850
  • আগের পোস্ট একককে।
  • dc | ৩০ মার্চ ২০১৭ ১০:২৮376847
  • যে কোন বেডিং স্টোরে চলে যাও, তুলোর বালিশ, তুলোর তোষক সব বানিয়ে দেবে। সিন্থেটিকের বালিশ আর গদিতে একদম শুয়ো না, ঘাড়ে আর কোমরে ব্যাথা হবে।
  • | ৩০ মার্চ ২০১৭ ১০:২৮376848
  • গরমের দুপুরে মোড়া পেতে ! আমার বেশ মনে পড়ছে শীতকালের শুরুতে ধুনুরিদের আনাগোনা বেড়ে যেত।

    তুলোর বালিশ আবার কাচাকাচি করা যায় না। বেশ কিছুদিন পরে তুলোর বীজগুলো গুটলি পাকিয়ে যায়, তখন বালিশে মাথা রেখে খোঁটাখুটি করে নির্মল আনন্দ মেলেঃ)
  • S | ৩০ মার্চ ২০১৭ ১০:২৭376846
  • কালকে লিখেছিলাম যে মাস্লোর নীডের প্রথম স্টেপেই আমি আটকে আছি - কারণ ঘুম এখনো বাকি আছে। এতোদিনে উদ্ধার হলো কারণটা। তুলোর বালিশ চাই।
  • Ekak | ৩০ মার্চ ২০১৭ ১০:২২376845
  • তাই বানাবো। কী বিতিকিচ্ছিরি ব্যাপার এই সিনথেটিক ফাইবার :|
  • Arpan | ৩০ মার্চ ২০১৭ ১০:১৭376844
  • বাইরে থেকে অর্ডার দিয়ে বানালে ভেতরে তুলো দেবে। আর সুপার স্টোর থেকে কিনলে ওই সিন্থেটিকের দলা। অনেকদিন হল ঐরকম জিনিস ব্যাচে।

    আমরা বাইরে থেকে বানাই। দৌড়ঝাঁপ একটু বেশি পড়ে। কিন্তু শুতে আরাম। ঃ)
  • Ekak | ৩০ মার্চ ২০১৭ ১০:১৫376843
  • আর নিজে দাঁড়িয়ে থেকে তুলো ধোনানোর যে কী আনন্দ ! দাদু কে দেখেছি, বাবা কে দেখেছি নিজেও দুই খান বালিশ বানিয়েছিলুম বছর দশ আগে রীতিমতো তুলো ধুনিয়ে। অদ্ভুত একটা সাউন্ড আছে, গরম এর দুপুরে মোড়া পেতে বসে শুনতে শুনতে এক আদিম তুলোধোনা আনন্দে মন মাথা মানে যাগ্গে যাক, সেই সব দিন গিয়াছে। আর তুলোর বালিশ পাও যাচ্ছেনা এই পানে। তবে আমি ফ্রেজার টাউন গিয়ে খুঁজবো। শিমুল গাছ বা ধুনুরি কাওকে একটা পাওয়া গেলেই ওপরের সন্ধান ও দিয়ে দেবে।
  • Ekak | ৩০ মার্চ ২০১৭ ১০:১০376842
  • বালিশ নিয়ে আম্মো বক্তব্য রাকবো। আজকাল আর বালিশের ভেতর তুলো দিচ্ছেনা, কী অনাসৃষ্টি !! একটা পাশবালিশ কাটলুম তুলো বের করবো বলে, দেখি কোথায় তুলো ভেতরে সিনথেটিক দলা দলা কী ভরা। পুরো পাশবালিশের খোল বের করে নেওয়ার পরেও জমাট সিনথেটিক !! এমন মন খারাপ হলো যে বলার না। তুলোর বালিশ নিয়ে মারপিট, পোষা কুকুর বাড়ি ফিরে দেখি আঁচড়ে তুলো বের করে তুলোভুত সেজে বসে আছে .........সেই সব দিন আর ফিরবে না :|
  • | ৩০ মার্চ ২০১৭ ১০:০৩376841
  • মরণ! বাথটবে বালিশ লেপ কম্বল নিয়ে বেশ করে মাথা মুড়ি দিয়ে বসবে,শুয়েও পড়তে পারে(বিতিকিচ্ছিরি পিলে চমকানো আওয়াজে জেগে থাকতে হবে।ঘুমোলে চলবে না।)। বাথরুমের দরজার বাইরে ফোনে একটা সাইরেন(টর্নেডো ওয়ার্নিং ইউটিউবে নির্ঘাত আছে) বেজে যাবে।
    এলিট হবার প্রথম ধাপে প্রথম বিভাগে পাশঃ)
  • Arpan | ৩০ মার্চ ২০১৭ ০৯:৫৫376840
  • বাথটবে পোকেমনের সাঙ্গে নাইবে, হ্যাঁ গা?
  • | ৩০ মার্চ ২০১৭ ০৯:৪৮376839
  • টর্নেডো না দেখলেও চলবে- বাথটব আছে? বেসমেন্ট ও বলতে পারতাম,লোকে খামোখা বাড়িতে পাতালঘর বানাবেই বা কেন ভেবে বল্লাম নাঃ)
    উত্তর হ্যাঁ হলে আরো দু্চারটে কথা বলবো। না হলে ল্যাটা চুকে গেলো।
  • T | ৩০ মার্চ ২০১৭ ০৯:০৯376838
  • কই আর এলিট, টর্ণেডোই তো দেখিনি এখনো। :)
  • cb | ৩০ মার্চ ২০১৭ ০৮:১৪376837
  • খিক খিক। শালা এলিট :)
  • T | ৩০ মার্চ ২০১৭ ০৫:৫৮376836
  • মানে কথাঞ্জলিকে ব্যাঙ্গ করা হচ্ছে না কিন্তু। কথাঞ্জলি দিয়ে এডুকেশন সিস্টেম ভায়া নাটককে ব্যাঙ্গ করা হচ্চে। এই রম চলতে পারে।
  • T | ৩০ মার্চ ২০১৭ ০৫:৫৬376835
  • সত্যিই কিছু হ'বে না। নিদেনপক্ষে টর্নেডো ওয়ার্নিং যুক্ত সকালও দেখে উঠতে পারলাম না এ জীবনে। ধুর ধুর।

    আচ্ছা সিবিগণ, কথাঞ্জলি নেই হাতের কাছে? এডুকেশন সিস্টেমও হ'ল, নাটকও হ'ল, ব্যাঙ্গাত্মকও হ'ল।
  • cb | ৩০ মার্চ ২০১৭ ০০:৪০376834
  • এখানে লোকজন নাটক করবে বলে এডুকেশন সিস্টেমকে নিয়ে বাংলায় ব্যাঙ্গাত্মক গানের খোঁজ করছে

    দিন না ২ ৩ টে অপশন
  • Rabimba Karanjai | ২৯ মার্চ ২০১৭ ২৩:৪৮376833
  • "কিসুই এ জীবনে করে উঠতে পারলাম না হায়। মোবাইলটায় পোকেমনও ধরে না।" -> কিছু হবেনা আপনার দ্বারা। একটা ভালো পোকেমন এ যদি না পেলেন।

    আজকের মতো টর্নেডো ওয়ার্নিং ওয়ালা সকালে কি করতেন তাহলে?
  • Atoz | ২৯ মার্চ ২০১৭ ২২:১০376832
  • এই রে সরি সরি। অত্যন্ত দুঃখিত। ঃ-( এটা অন্য জায়্গার।
  • Atoz | ২৯ মার্চ ২০১৭ ২২:০৮376831
  • পুজোর গল্প উপন্যাস সব লিখছো? কিশোর-ভারতী শুকতারা ইষ্টিকুটুম মায়াকানন ইত্যাদিদের জন্য?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত